Category: প্রশাসন

  • বরগুনার রিফাত হত্যায় সাগর গ্রেফতার, হচ্ছে না পুলিশে চাকরি করা

    বরগুনার রিফাত হত্যায় সাগর গ্রেফতার, হচ্ছে না পুলিশে চাকরি করা

    বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার পরিকল্পনাকারী গ্রুপের সদস্য মো. সাগরকে গ্রেফতার করেছে পুলিশ।

    রোববার পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ সদর দফতর সূত্র জানায়, কোনো আবেদনকারী যদি ফৌজদারী মামলার আসামি হয় তাহলে তার নিয়োগ আপনাআপনি বাতিল হয়ে যায়। তার পুলিশে চাকরির করার সুযোগ নেই।

    রিফাত শরীফ হত্যার পরিকল্পনাকারী গ্রুপের সদস্য মো. সাগর পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা দিয়ে ইতোমধ্যেই লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। আজ তার স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা ছিল বরগুনা পুলিশ লাইনে।

    রিফাত হত্যার পরিকল্পনা করা ফেসবুক গ্রুপের নাম ০০৭। ইতোমধ্যেই এ গ্রুপে রিফাত হত্যার পরিকল্পনার কথোপকথনের বেশ কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই স্ক্রিনশট দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে দেশের বেশ কিছু গণমাধ্যমে।

    মো. সাগরের পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার রোল নম্বর ১০৮। পিরোজপুর সদরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেয়াজ, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান এবং বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন স্বাক্ষরিত বরগুনায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নামের মেধা তালিকায় ৪০ নম্বর পেয়ে ১৮তম স্থান অধিকার করেছেন সাগর। রোববার তার স্বাস্থ্য পরীক্ষা হবে বরগুনা পুলিশ লাইনে।

    রিফাত হত্যার পরিকল্পনা করা ম্যাসেঞ্জার গ্রুপ ০০৭-এ যুক্ত থাকার কথা কাছে স্বীকার করেছেন মো. সাগর। তবে রিফাতের ওপর হামলার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে জানান।

    সাগর বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল লতিফ মাস্টারের ছেলে। বর্তমানে তারা বরগুনা পৌরসভার পশ্চিম আমতলা পাড় সড়কের বাসিন্দা।

    এ বিষয়ে মো. সাগর মোবাইল ফোনে জানান, আমি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করি। আমি বরগুনা এসেছি ২২ তারিখ পুলিশে চাকরি পেতে বাছাই পর্বে লাইনে দাঁড়ানোর জন্য। রিফাত শরীফের ওপর হামলার আগের দিন বরগুনা জেনালের হাসপাতালে ভুয়া চিকিৎসায় আবদুল্লাহ নামে একজন মারা যাওয়ার প্রতিবাদে আমরা সবাই মানববন্ধন করেছিলাম।

    এরপর রিফাত শরীফের ওপর হামলার দিন সকালে আমি ঘুম থেকে জেগে দেখি ওই ম্যাসেজটি। আমি বুঝিনি যে ৯টায় কলেজে থাকতে হবে। আমি ভেবেছি ওই মানববন্ধনেরই কিছু। পরে আমি একটি লাইক দিছি। এরপর আমি বের হয়ে গেছি। পরে আর কি হয়েছে তা আমি দেখিনি। পরে আমি রেজাল্ট আনতে গেছি।

    তিনি আরও বলেন, রিফাত শরীফের ওপর হামলার সময় আমি কলেজে ছিলাম না। ওই সময় আমি আমার ভাইভা পরীক্ষার রেজাল্ট আনতে গিয়েছিলাম। পরে আমি সাড়ে ১১টা নাগাদ সেখান থেকে আসি।

    নয়ন এবং রিফাত ফরাজীর সঙ্গে পরিচয় সম্পর্কে সাগর বলেন, দুই বছর আগে আমি বরগুনা এসেছি। এর মধ্যে আমি দুই মাস বরগুনা থেকেছি এবং বাকি সময় ঢাকায় থেকেছি। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকার তানভীর আমাকে ডেকে নিয়ে বলে- ‘আপনার বাসা কই?।’ তখন আমি বলি, আমি এখানে নতুন। তখন সে রিফাত ফরাজীর কথা উল্লেখ করে বলে- ‘এলাকায় নতুন আসছেন। এই ভাইরে চিন্না রাখেন। ভাইয়ের কথা মতো চলতে হবে এলাকায় থাকতে হলে।’

  • বন্ধুর পা‌পের ভাগ আমি কেন নেব: গ্রেফতারের পর সাইমুন

    বন্ধুর পা‌পের ভাগ আমি কেন নেব: গ্রেফতারের পর সাইমুন

     চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় স‌ন্দেহভাজন হিসেবে গ্রেফতার হয়েছেন সাইমুন। সে মূল হোতা নয়ন বন্ডের বন্ধু। গ্রেফতারের পর সাইমুনকে পটুয়াখালী থানার হাজতখানায় রাখা হয়েছে। সেখানে সে এক সাংবাদিকের সঙ্গে কথা বলেছে।

    সাইমুন জানায়, আসামিদের সঙ্গে তার বন্ধুত্ব আছে। তার স্ত্রীর ক‌লে‌জের পরীক্ষা সংক্রান্ত কা‌জে সে পটুয়াখালীতে যায়। রিফাত হত্যার দুই‌দিন পর সে পটুয়াখালী যায়।

    সাইমুন বলেছে, ‘রিফাত হত্যা মামলার আসামিদের ছাড়াও অনেকের সঙ্গে আমার বন্ধুত্ব আছে। কিন্তু আমি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জ‌ড়িত না। বন্ধুত্ব অনেকের সঙ্গেই থাক‌তে পা‌রে; বন্ধুর পা‌পের ভাগ আমি কেন নেব? আমি তো নিরীহ।’

    পু‌লি‌শের নির্ভর‌যোগ্য একা‌ধিক সূত্র জানায়, সাইমু‌নের মুঠোফোন জব্দ করা হ‌য়ে‌ছে। অন্য আসামিদের গ্রেফতা‌রে পু‌লি‌শ সর্বত্র অভিযান চালাচ্ছে।

    বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় জ‌ড়িত থাকার স‌ন্দেহে সাইমুনকে পটুয়াখালী থে‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। শুক্রবার (২৮ জুন) দিনগত গভীর রা‌তে তাকে গ্রেফতার ক‌রা হয়।

    পটুয়াখালী সদর থানার ওসি মোস্তা‌ফিজুর রহমান বলেন, গোপন খবরে শহহরের সরকারি বা‌লিকা বিদ্যালয় সড়‌কের নানার বাসা থে‌কে সাইমুনকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। তার বাবা মো. কাওসার হো‌সেন লিটন। তাদের বাসা বরগুনার স্টে‌ডিয়াম সড়কে। তবে সে রিফাত হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি না। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গেফতার দেখানো হয়েছে।

  • রিফাত হত্যার ঘটনায় বরগুনা থানার ওসি প্রত্যাহার

    রিফাত হত্যার ঘটনায় বরগুনা থানার ওসি প্রত্যাহার

    বরগুনায় স্ত্রীর সামনে নির্মমভাবে রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশের ব্যর্থতার কারণে বরগুনা সদর থানার ওসি (অফিসার ইনচার্জ) আবির মোহাম্মদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ঘটনার সময় থানা পুলিশের দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে যাদের অবহেলা পাওয়া যাবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন-নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা জানান, বরগুনায় স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আসার সঙ্গে সঙ্গেই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে বরিশাল রেঞ্জ ডিআইজি এবং বরগুনার পুলিশ সুপারকে নির্দেশ দেয়া হয়।

    গত বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজে স্ত্রীকে দিয়ে আসার সময় রিফাত শরীফকে কলেজ গেইটের সামনে কুপিয়ে গুরুতর আহত করে নয়ন বন্ড, তার সহযোগী রিফাত ফরাজীসহ ১০-১২ জন সন্ত্রাসী। পরে স্থানীয়রা তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিফাত। এ হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল নড়ে-চড়ে বসে প্রশাসন

  • আমার ছেলের হত্যাকারীদের পুলিশ গ্রেফতার করতে পারেনি

    আমার ছেলের হত্যাকারীদের পুলিশ গ্রেফতার করতে পারেনি

    আমার একমাত্র ছেলেকে কীভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা পুরো বিশ্ববাসী দেখেছে। আমার ছেলে সকালে তার মায়ের কাছ থেকে পাঁচশ টাকা নিয়ে বেরিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরেছে। কিন্তু আমার ছেলের হত্যাকারীদের পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। আমি আমার ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

    স্ত্রীর সামনে রিফাত শরীফকে নির্মমভাবে কুপিয়ে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টন্তমূলক শাস্তির দাবিতে শনিবার বরগুনা প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নিহত রিফাত শরীফের বাবা দুলাল শরীফ এসব কথা বলেন।
    সকাল ১০টার দিকে ‘বরগুনার সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে বরগুনা জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে তিন সহ¯্রাধিক মানুষ অংশগ্রহণ করে।

    মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নিহত রিফাত শরীফের বাবা দুলাল শরীফ, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রইসুল আলম রিপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন সাবু, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথ, জেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট জুবায়ের আদনান অনিক প্রমুখ বক্তব্য দেন।
    সমাবেশে জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ বলেন, রিফাত শরীফ হত্যাকান্ডে জড়িত নয়ন বন্ড ও রিফাত ফরাজীসহ অন্যরা বরগুনায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তাদের নামে মাদক ব্যবসা ও সন্ত্রসী কার্যক্রমের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় পুলিশ তাদের অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে।

    তিনি আরও বলেন, এরা কাদের প্রশ্রয়ে বরগুনায় এ রকম একটি নির্মম হত্যাকান্ডসহ মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল, সেইসব প্রশ্রয়য়দাতাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি। এছাড়াও দুলাল শরীফের একমাত্র ছেলে রিফাত শরীফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

    জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক বলেন, রিফাত হত্যাকান্ডের প্রধান অভিযুক্ত নয়ন বন্ডের মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম নিয়ে বরগুনা প্রেসক্লাবে গত বছরে ২৮ এপ্রিল দুপুরে সংবাদ সম্মেলন করেছে বরগুনা জেলা ছাত্রলীগ। এই সংবাদ সম্মেলনের সংবাদ দেশের প্রধান প্রধান গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরও নয়নের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়ার খবর আমরা পাইনি। বরং একাধিক মামলা ও ছাত্রলীগের সংবাদ সম্মেলনের পরও নয়ন বরগুনায় বীরদর্পে ঘুরে বেড়িয়েছে।

  • র‌্যাবের নতুন এডিজি কর্নেল তোফায়েল

    র‌্যাবের নতুন এডিজি কর্নেল তোফায়েল

    এলিট ফোর্স র‌্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) হিসেবে যোগদান করেছেন কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার।

    শনিবার (২৯ জুন) কর্নেল মো. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হন তিনি।

    র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার ডেপুটি কন্টিনজেন্ট কমান্ডার ব্যানব্যাট-৫ মালিতে জাতিসংঘ মিশনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন শেষে দেশে ফিরেই পদোন্নতি পেয়ে প্রেষণে র‌্যাবে যোগদান করেন আজ।

    উল্লেখ্য, কর্নেল তোফায়েল ১৯৯৪ সালের ১৯ ডিসেম্বর ৩১তম বিএমএ লং কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদসহ একটি পদাতিক ব্যাটালিয়নের উপ-অধিনায়ক হিসেবে দায়িত্বও পালন করেন। এছাড়া ডিজিএফআই সদর দফতরে ডিএসও-১ এবং একটি পদাতিক ব্রিগেডে ডিএসও-২(ইন্ট) এর দায়িত্ব পালন করেন।

    কর্নেল তোফায়েলের সেনাবাহিনীর বিভিন্ন গোয়েন্দা ইউনিট ও সংস্থায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। তিনি পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ব্যানব্যাট-৪ লাইবেরিয়া এবং ব্যানব্যাট-৫ মালিতে মিশনে দায়িত্ব পালন করেছেন।

    কর্নেল তোফায়েল দেশ ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি সেনাবাহিনীতে গোয়েন্দা কোর্স এবং জার্মানি থেকে জাতিসংঘ মিলিটারি অবজারভার কোর্স সম্পন্ন করেন।

    এছাড়া তিনি সিয়েরালিওন, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, আইভোরিকোস্ট, মালয়েশিয়া, হল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত এবং যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণ ও অন্যান্য সরকারি কর্তব্য পালন করেছেন।

  • রিফাত হত্যা: আসামিদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে

    রিফাত হত্যা: আসামিদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে

    রিফাত হত্যা মামলায় আসামিদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে প্রশাসন। শনিবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত অভিযুক্তদের পরিবারের অন্তত ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

    মামলার আসামিরা হলেন- সাব্বির আহমেদ নয়ন বন্ড (২৫), মো. রিফাত ফরাজি (২৩), মো. রিশান ফরাজি (২০), চন্দন (২১), মো. মুসা, মো. রাব্বি আকন (১৯), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রায়হান (১৯), মো. হাসান (১৯), রিফাত (২০), অলি (২২) ও টিকটক হৃদয় (২১) এছাড়াও আরো ৫ থেকে ৬ জন অজ্ঞাত আসামি রয়েছে।

    রিফাত শরীফের বাবা মো. আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে বৃহস্পতিবার বরগুনা সদর থানায় অভিযুক্ত নয়ন বন্ডকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখসহ আরো ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

    বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে স্বামী রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী নয়ন বন্ড ও তার সহযোগীরা।

  • ঝালকাঠিতে ৩৬তম বিসিএস পুলিশ ব্যাচেকে বিদায়ী সংবর্ধনা

    ঝালকাঠিতে ৩৬তম বিসিএস পুলিশ ব্যাচেকে বিদায়ী সংবর্ধনা

     ঝালকাঠিতে ৩৬তম বিসিএস পুলিশ ব্যাচ এর একাংশকে ঝালকাঠি জেলা পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা ও শুভেচ্ছা প্রদান।
    শনিবার (২৯ জুন) ঝালকাঠি জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ৩৬তম বিসিএস পুলিশ ব্যাচের একাংশ কর্মকর্তাদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদানের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা জানান।
    উক্ত শুভেচ্ছা উপহার ও সংবর্ধনায় জেলা  পুলিশ সুপার কার্যালয়ের জনাব মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, ঝালকাঠি এবং জনাব মোঃ সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার রাজাপুর সার্কেল উপস্থিত ছিলেন।
    সবশেষে ৩৬তম বিসিএস পুলিশ ব্যাচের বিদায়ী পুলিশ কর্মকর্তাদের সাথে জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার একত্রে ছবি তুলেন।
  • পটুয়াখালীতে চাঁদাবাজি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

    পটুয়াখালীতে চাঁদাবাজি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

    অনলাইন ডেস্ক :: পটুয়াখালীর দুমকিতে চাঁদাবাজি মামলায় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: রেজাউল হক রাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টায় গ্রেফতারকৃত কৃষকলীগ নেতা রেজাউল হক রাজনকে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়।

    দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান জানান, স্থানীয় বাবু সরবরাহকারী মানছুর আলমের পিতা মাওলানা আবুল কালাম ইফনুচের দায়ের করা চাঁদাবাজীর মামলায় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: রেজাউল হক রাজনকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়।

    মামলায় বাদীর অভিযোগে, তার ছেলে বালু ব্যবসায়ী মানছুরের কাছে কৃষকলীগ নেতা রেজাউল হক রাজন ও তার ছোটভাই রাজিব দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তিন দিন পূর্বে গত বুধবার বিকেলে আংগারিয়া বন্দরে পেয়ে মানছুরকে পিটিয়ে জখম করে। স্থানীয়রা রক্তাক্তজখমী মানছুরকে উদ্ধার করে ওই দিন সন্ধ্যায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

    এ হামলার ঘটনায় মানছুরের পিতা মাওঃ আবুল কালাম ইউনুচ বাদী হয়ে শুক্রবার রাতে দুমকি থানায় একটি চাঁদাবাজীর মামলা দায়ের করলে মধ্যরাতে পুলিশ গ্রামের বাড়ি থেকে রাজনকে গ্রেপ্তার করে।

    এছাড়াও পল্লী বিদ্যুতের বিল খেলাপিতে দায়েরকৃত অপর একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রাজন।

  • বরিশালে ১১’শ ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, আদালতে জবানবন্দি

    বরিশালে ১১’শ ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, আদালতে জবানবন্দি

    বরিশালের আগৈলঝাড়ায় ১১০০ ইয়াবাসহ গ্রেপ্তার অ্যাম্বুলেন্সচালক বিএনপি নেতা দুলু শরীফ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

    মামলার তদন্ত কর্মকর্তা এসআই তৈয়বুর রহমান জানান, গ্রেপ্তার দুলু শরীফকে তিন দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়।

    ওই দিন শেষ বিকালে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম বিচার আদালতের হাকিম মওদুদ হোসেনের কাছে দুলু শরীফ ১৬৪ ধারায় জবানবন্দিতে নিজের অপরাধ স্বীকার করে।

    আদালতে গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরদী মহল্লার গৌরনদী পৌর বিএনপির সাবেক নেতা দুলু শরীফ দীর্ঘ দিন ধরে ঢাকায় বসবাস করে রোগী বাহনের নামে অ্যাম্বুলেন্সচালক হিসেবে অভিনব কায়দায় সহযোগীদের নিয়ে মাদক ব্যবসা করার তথ্য দেয়।

    তিনি বলেন, ১৮ জুন রাতে উপজেলার উত্তর সীমান্ত এলাকা মাগুরা চৌরাস্তায় অভিযান চালিয়ে দুলাল শরীফ ওরফে দুলুকে ১১০০ ইয়াবাসহ পুলিশ আটক করে।

    আটক দুলালের ভাষ্য মতে, তার সাথে থাকা নান্নু মৃধা ও ফয়সাল হাওলাদারের নাম প্রকাশ করে।
    পরে গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরদী মহল্লার নান্নু মৃধাকে ২২ জুন রাতে দাসেরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তবে অপর পলাতক আসামি গৌরনদীর সুন্দরদী মহল্লার ফয়সাল হাওলাদারকে গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান ওসি আফজাল হোসেন।

  • ছাত্রলীগ-যুবলীগ নেতার ফেসবুক স্ট্যাটাসে নয়ন বন্ড ও রিফাত গ্রেফতারের গুজব

    ছাত্রলীগ-যুবলীগ নেতার ফেসবুক স্ট্যাটাসে নয়ন বন্ড ও রিফাত গ্রেফতারের গুজব

    বরগুনায় স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি নয়ন বন্ডকে গ্রেফতার করা হয়েছে বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিএম কলেজের সাবেক ছাত্রলীগ নেতা এবং বাকসুর ক্রীড়া-সম্পাদক ফয়সাল আহম্মেদ মুন্না।

    শনিবার ১১টা ৭মিনিটে তিনি তার ফেসবুক টাইমলাইনে নয়ন গ্রেফতার হয়েছে বলে স্ট্যাটাস দেন।

    তবে পুলিশ বলছে, নয়ন গ্রেফতারের কোনো খবর তাদের কাছে নেই।

    শনিবার ফয়সাল আহম্মেদ মুন্না তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‌‌‌ ‘বরিশালের নথুল্লাবাদ থেকে বরগুনার পৈশাচিক হত্যাকারী নয়ন বন্ড আটক। যারা এই হত্যাকারীদের আশ্রয় দিচ্ছেন তারাও অপরাধী। রাতে নয় দিনের বেলাতেই ওকে নিয়ে অস্ত্র উদ্ধারে যাওয়া হোক। যেন সমগ্র দেশের এরকম পিশাচরা সোজা হয়ে যায়।’

    অপরদিকে মেহেদী হাসান অর্নব নামের এক ব্যক্তি তার ফেসবুক টাইমলাইনে লিখেন, ‘ব্রেকিং- বরগুনায় প্রকাশ্যে যুবককে কুপিয়া হত্যা করা প্রধান আসামি খুনি নয়ন বন্ডকে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে আটক করা হয়েছে।’

    এছাড়া আরও কয়েকজনের ফেসবুক টাইমলাইনে নয়ন বন্ড গ্রেফতার হয়েছে এমন স্ট্যাটাস দেখা যায়। শনিবার সকাল থেকেই বরিশালে রিফাত হত্যার অন্যতম আসামি নয়ন গ্রেফতার হয়েছে বলে গুজব রটছে।

    সাবেক ছাত্রলীগ নেতার এমন ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে বরিশাল মেট্রেপলিটন পুলিশের কমিশনার সাহাবুদ্দিন খান বলেন, নয়ন বন্ড গ্রেফতারের কোনো তথ্য আমাদের কাছে নেই।