Category: প্রশাসন

  • দুই মটরসাইকেলের সংঘর্ষে ছাত্র নিহত

    দুই মটরসাইকেলের সংঘর্ষে ছাত্র নিহত

    শামীম ইসলাম:

    গাংনীতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে রাশেদ নামে এক স্কুলছাত্র ও দুজন আহত হয়েছেন। উপজেলার ছাতিয়ান গ্রামে রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিহত রাশেদ ছাতিয়ান স্কুল পাড়ার সাহাবুল ইসলামের ছেলে।

    আহত ইমনকে কুষ্টিয়া মেডিকেল এবং জুবায়েলকে পাঠানো হয়েছে ঢাকার পঙ্গু হাসপাতালে। এদিকে শরীয়তপুরের নড়িয়ায় গতকাল অটোরিকশা উল্টে জয়নাল নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চর লাউলানি গ্রামের সিরাজুল মৃধার ছেলে।

  • বরিশালে ভাড়া বাসায় বিএম কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ

    বরিশালে ভাড়া বাসায় বিএম কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ

    শামীম ইসলাম:

    বরিশাল নগরের একটি ভাড়া বাসা থেকে হৃদয় (১৮) নামে বিএম কলেজের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে নগরের কলেজ এভিনিউ বড় পুকুরপাড় এলাকার মারিয়ান ভিলার নিচ তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    হৃদয় পিরোজপুরের কাউখালী তেতলা গ্রামের রতন হালদারের ছেলে। হৃদয় তার চাচা অপূর্বের সঙ্গে ওই বাসায় ভাড়া থেকে বিএম কলেজে অনার্স প্রথম বর্ষে লেখাপড়া করে আসছিলেন।

    হৃদয়ের চাচা অপূর্ব জানান, সকালে তিনি বাসা থেকে বের হন। বিকেলে ফিরে এসে দরজায় ধাক্কা দিলে দরজা না খোলায় জানালার ফাঁক দিয়ে দেখতে পান গলায় ফাঁস দেয়া অসস্থায় হৃদয় ঝুলছে। পরে পুলিশে খবর দেন তিনি।

    কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা সম্ভব নয়।

  • সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত: সেনা প্রধান

    সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত: সেনা প্রধান

    রাজশাহী ক্যান্টনমেন্ট এক অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সেনাবাহিনী সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। বিভিন্ন সময়ে এই বাহিনীর সদস্যরা প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমানে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও রয়েছে তাদের অভূতপূর্ব অবদান। এছাড়া আগামীতেও সেনাবাহিনী জাতীয় যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।

    মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী সেনানিবাসে এক অনুষ্ঠানে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘৫ম কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে জেনারেল আজিজ আহমেদকে অভিষিক্ত করা হয়। আর ওই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    দেশের সেনাবাহিনীতে আজিজ আহমেদই প্রথম জেনারেল, যিনি একাধারে আলাদা চারটি রেজিমেন্ট/কোরের ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ নির্বাচিত হয়েছেন।

    এর আগে রাজশাহীর অনুষ্ঠানস্থলে সেনাপ্রধান পৌঁছালে তাকে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

    পরে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সিনিয়র অধিনায়ক, সুবেদার এবং মেজর সেনাপ্রধানকে কর্নেল অব দ্য রেজিমেন্টের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এরপর সেনাপ্রধান স্মৃতিস্তম্ভ ‘বীর গৌরব’-এ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

    এসময় সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত শিশু-কিশোরদের স্কুল প্রয়াসে শ্রবণ যন্ত্র, হুইল চেয়ার ও কৃত্রিম পা বিতরণ করেন প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষক ও সেনাপ্রধানের স্ত্রী দিলশাদ নাহার আজিজ।

  • ব্যাংক পেল বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট

    ব্যাংক পেল বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট

    ব্যাংক খাতে অস্থিরতার মধ্যেই নতুন করে আরও একটি ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ’ নামে নুতন এই ব্যাংক নিয়ে দেশে মোট ব্যাংকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯।

    আজ কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যাংকটির অনুমোদন দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

    রাত পৌনে নয়টার দিকে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রেস ব্রিফিংয়ে সিরাজুল ইসলাম জানান, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ-এর উদ্যোক্তা বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট (বিপিডব্লিউটি)।

    আজকের সভায় আরও তিনটি ব্যাংকের অনুমোদন দেয়ার গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত সেগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রস্তাবিত ব্যাংকগুলো হলো- বেঙ্গল ব্যাংক, পিপলস ব্যাংক ও সিটিজেন ব্যাংক। তবে সেগুলোর অনুমোদনও দেয়া হবে বলে জানান নির্বাহী পরিচালক।কমিউনিটি ব্যাংক বাংলাদেশ অনুমোদনের ক্ষেত্রে কোনো ধরনের চাপ ছিল না জানিয়ে নির্বাহী পরিচালক বলেন, দেশের অর্থনীতির আকার অনেক বড় হয়েছে। সেদিকে বিবেচনা করে নতুন ব্যাংকের অনুমোদন দেয়া হয়েছে। কোনো চাপের কারণে নয়।সিরাজুল ইসলাম বলেন, কিছু সমস্যার কারণে অন্য তিনটি ব্যাংকের অনুমোদন দেয়া হয়নি।

    সমস্যাগুলো নিষ্পত্তি করার পর সেগুলোর বিষয়ে চিন্তাভাবনা করা হবে। এই তিন ব্যাংকের অনুমোদন না পাওয়ার সমস্যাগুলোও তুলে ধরেন তিনি।
    বেঙ্গল ব্যাংকের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ব্যাংকের তিন পরিচালকের বিরুদ্ধে কর-সংক্রান্ত মামলা রয়েছে। এ মামলা নিষ্পত্তি হলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যানের কী পরিমাণ সম্পদ যুক্তরাষ্ট্রে রয়েছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।সিটিজেন ব্যাংকের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের এ মুখপাত্র বলেন, তাদের বেশকিছু কাগজপত্রে সমস্যা রয়েছে। এগুলো সমাধানের পর আমরা এটি চিন্তাভাবনা করব।
    নতুন করে ব্যাংকের অনুমোদনের ফলে ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত হবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালিদ।

    তিনি বলেন, ব্যাংক কোম্পানি ও অন্য কোম্পানির মধ্যে বেশ পার্থক্য রয়েছে। অন্য কোম্পানির শেয়ারহোল্ডারাই মূলত মালিক। কিন্তু ব্যাংকের ৯০ শতাংশ মালিক জনগণ বা গ্রাহকরা, আর মাত্র ১০ শতাংশ শেয়ারহোল্ডাররা। কিন্তু আমাদের দেশে জনগণের স্বার্থ রক্ষা করা হচ্ছে না। প্রতিনিয়ত গ্রাহকের আমানত সুরক্ষায় শঙ্কা তৈরি হচ্ছে।

    খোন্দকার ইব্রাহিম বলেন, ‘মুদির দোকানের মতো ব্যাংকের লাইসেন্স দেয়ার কারণে হুমকিতে পড়ছে দেশের ব্যাংকিং খাত। সর্বশেষ অনুমোদন দেয়া ৯টি ব্যাংকের বেশির ভাগই ভালো নেই। সরকারের উচিত নতুন করে ব্যাংকের অনুমোদন না দেয়া।’নতুন তিন ব্যাংকের উদ্যোক্তা যারা
    বেঙ্গল ব্যাংক চালুর উদ্যোগ নিয়েছে দেশীয় প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

    আওয়ামী লীগের সাংসদ মোর্শেদ আলম এই গ্রুপের চেয়ারম্যান এবং প্রস্তাবিত ব্যাংকটির চেয়ারম্যান হলেন তার ছোট ভাই জসীম উদ্দিন।
    প্রস্তাবিত ‘পিপলস ব্যাংক’-এর চেয়ারম্যান হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা এম এ কাশেম।সিটিজেন ব্যাংকের চেয়ারম্যঅন হিসেবে রয়েছেন আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক।

    গত বছর অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে চাপ আসা সত্ত্বেও নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়ার প্রস্তাব স্থগিত রেখেছিল বাংলাদেশ ব্যাংক।বিশেষজ্ঞরা বলছেন, ‘সামগ্রিকভাবে এই সেক্টরের স্বাস্থ্য ভেঙে পড়েছে। নতুন ব্যাংকগুলোর বিপর্যস্ত এর সবচেয়ে বড় প্রমাণ।কিন্তু অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ সরকারের শীর্ষপর্যায় থেকে ক্রমাগত আসতে থাকা চাপে বাংলাদেশ ব্যাংকের প্রতিরোধ আর বেশি দীর্ঘায়িত হয়নি।

    অর্থমন্ত্রী সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন।ওই দিন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেওয়া এক চিঠিতে অর্থমন্ত্রী লেখেন, ‘সম্ভবত, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি প্রস্তাবিত একটি ব্যাংককে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি আপনাকে প্রস্তাবিত সবগুলো ব্যাংককে একে একে লাইসেন্স দেওয়ার অনুরোধ করছি।

  • আবার আসিব ফিরে এই সংসদে

    আবার আসিব ফিরে এই সংসদে

    কবি জীবনানন্দ দাশের কবিতার পঙ্‌ক্তির সঙ্গে মিলিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, ‘আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায়। আবার আসিবো ফিরে এই সংসদে।’

    দেশবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, আপনারা আরেকটিবার নৌকায় ভোট দিন, আরেকটিবার দেশসেবার সুযোগ দিন, ইনশাআল্লাহ এই বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে, এই অগ্রগতি অব্যাহত থাকবে।

    সোমবার রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাপনী অধিবেশন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ ছিল। অধিবেশনে বিরোধী দলের নেতাও সমাপনী বক্তব্য দেন।

    বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী কবি সুকান্ত ভট্টাচার্যের ‘ছাড়পত্র’ কবিতাটির উদ্ধৃতি দিয়ে বলেন, সুকান্তের ভাষায় বলবো- ’চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।’

    এর আগে শেখ হাসিনা বলেন, দেশের অদম্য অগ্রযাত্রা শুরু হয়েছে। সারাদেশে যে উন্নয়নের ছোঁয়া বাংলাদেশ পেয়েছে, তাতে আমি বিশ্বাস করি- বাংলাদেশের মানুষ নিশ্চয়ই আবারও নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়ন-অগ্রযাত্রার ধারাবাহিকতা অব্যাহত রাখবে। জনগণের কাছে আমার আবেদন, আমরা যে মেগা প্রজেক্ট (প্রকল্প) গ্রহণ করেছি, তা সমাপ্ত করার জন্য আমাদের আরও কিছু সময় প্রয়োজন। আর সেই সুযোগটি দিতে পারে একমাত্র দেশের জনগণ। আমি বিশ্বাস করি, দেশের মানুষ নিশ্চয়ই সেই সুযোগ আমাদের করে দেবেন। বাংলাদেশের মানুষ সেই সুযোগটি যদি দেয়, ২০২১ সালের মধ্যে দেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত করার যে কাজে আমরা হাত দিয়েছি, সেটা অবশ্যই বাস্তবায়ন করতে পারব।

    এরপর প্রধানমন্ত্রী বলেন, যদি কোনো যুদ্ধ-বিগ্রহ না হয়, এটাই হচ্ছে সংসদের শেষ অধিবেশন।

     

    বিরোধী দলের দাবির জবাবে শেখ হাসিনা বলেন, সারাদেশে প্রাণচাঞ্চল্য ও কর্মসংস্থান সৃষ্টি হয় সেজন্য ব্যাংক, বীমা, বেসরকারি টেলিভিশনসহ সবকিছু বেসরকারি খাতে ছেড়ে দিয়েছি। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যত কী হবে, জীবনমান কেমন হবে, কেমন বাংলাদেশ রেখে যেতে চাই, সেটাই একমাত্র চিন্তা। টানা ১০ বছরে আমাদের শাসনমালে তরুণ প্রজন্মের সুন্দর জীবন দিতে প্রতিটি পদক্ষেপ নিয়েছি। আজকে আমরা নিজস্ব বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি। ১৬ কোটি মানুষের মধ্যে ১৫ কোটি সিম ব্যবহার হচ্ছে। এতো সিম ব্যবহার পৃথিবীর কোনো দেশে নেই।

     

    প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ আমাদের ভোট দিয়েছে, আমরা তাদের মর্যাদা রক্ষা করেছি। ২০২১ সালের মধ্যে সুনির্দিষ্ট টার্গেট করেছি শুধু আইসিটি খাত থেকেই ১০ বিলিয়ন মার্কিন ডলার আয় করবো। ইন্টারনেট ব্যবহারে বিশ্বব্যাংকের মতে বাংলাদেশ হচ্ছে এখন দ্বিতীয়। দেশের ৬ লাখেরও বেশি তরুণ-তরুণী দেশে ঘরে বসেই আউটসোর্সিয়ের মাধ্যমে বিদেশ থেকে অর্থ উপার্জন করছে। মোবাইল ব্যাংকিংও যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। মোবাইল ব্যাংকে প্রতিদিন এক হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে, এটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। কোরবানির গরুও এখন অনলাইনে বিক্রি হয়। সাড়ে সাত হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব গড়ে তুলেছি। কর্মসংস্থানের ক্ষেত্রে আইটি খাতে বিরাট সুযোগ সৃষ্টি হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের জন্য। ২০২১ সাল নাগাদ ১ হাজার ১৮৭টি ই-সেবা চালু করা হবে। সাইবার ঝুঁকি থেকে দেশকে রক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইন পাস করেছি, যারা শুধু ক্রাইম করবে তাদের ক্ষেত্রে ব্যবহার হবে এ আইন, অন্যদের চিন্তা করার কোনো কারণ নেই।

     

    দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, জনগণের কাছে আহ্বান, মেগা প্রকল্প নিয়েছি, তরুণ প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যত গড়তে যে সব পদক্ষেপ নিয়েছি, তা বাস্তবায়ন করতে আরও কিছু সময় আমাদের প্রয়োজন। আর এ সময় দিতে পারে দেশের জনগণ। জনগণ ভোট দিলে আমরা লক্ষ্য স্থির করেছি, বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, সেটি আমরা অবশ্যই গড়ে তুলব। ২০২০-২১ বর্ষকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তিপূর্ণ দেশ গড়ে তুলবো। আগামী ১০০ বছরে বাংলাদেশ কেমন হবে, সেজন্যও ডেল্টা প্লান-২১০০ ঘোষণা করেছি। লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করেছি। তাই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করাই আমাদের একমাত্র লক্ষ্য।

  • ঝড় বৃষ্টি উপেক্ষা করে নগর বাসীর বাস্তব চিত্র দেখছেন মেয়র সাদিক আব্দুল্লাহ।

    ঝড় বৃষ্টি উপেক্ষা করে নগর বাসীর বাস্তব চিত্র দেখছেন মেয়র সাদিক আব্দুল্লাহ।

    শেখ সুমন :

    আজ সোমবার সকাল থেকেই প্রতিকুল আবহাওয়া । কখনো থেমে থেমে,কখনো একনাগারে বৃষ্টি হচ্ছে। হঠাত বৃষ্টির ফলে জন মানুষের দূর্ভোগের সৃষ্টি হয়েছে। আর এই দূর্ভোগের চিত্র নিজ চোখে দেখতে বৃষ্টি মাথায় নিয়ে পলিথিনের তৈরী সাধারন মানুষের রেইন কোর্ট পরে জন মানুষের বাস্তব চিত্র দেখতে জন মানুষের পাশে বরিশাল সিটিকর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
    বৃষ্টিশ্নাত সকালে তিনি বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ঘুড়ে ঘুড়ে নগরবাসীর দূর্ভোগের চিত্র নিজে দেখেন এবং নগর বাসীর কাছে নিজেই যানতে চান কি কি সমস্যা হচ্ছে তাদের। আর সমাধানের পথ ও বেড় করার চেষ্টা করেন নগর পিতা।
    নগর পিতার এই কাজে সকল নগরবাসীর মনে নতুন আশার আলো বাসা বাধতে শুরু করেছেন। সকলেই বলছেন যে নগর পিতা বৃষ্টিতে ভিজে জনগনের পাশে দাড়াতে পারেন ,সেতো উন্নয়অনের দূত।
  • জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামির ৭ বছরের সশ্রম কারাদণ্ড

    জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামির ৭ বছরের সশ্রম কারাদণ্ড

    জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব আসামির ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের জেল। সেই সঙ্গে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কাকরাইলে থাকা জমি রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

    আজ সোমবার দুপুরে নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের মধ্যে বসানো আদালতে এই রায় ঘোষণা করেন বিচারক মো. আখতারুজ্জামান।

    জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলায় খালেদা জিয়া ছাড়া অন্য তিনজন আসামি হলেন- খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

    ২০১১ সালের ৮ আগস্ট  জিয়া চ্যারিটেবল ট্রাস্টের তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সে ‍অনুযায়ী ওই মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করা হয়।
    এর আগে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

  • প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করেছেন খালেদা জিয়া: আদালতের পর্যবেক্ষণ

    প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করেছেন খালেদা জিয়া: আদালতের পর্যবেক্ষণ

    জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব আসামির ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের জেল দেয়া হয়ে।

    রায় ঘোষণার পর দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের জানান, আদালত রায়ে মোট ১৫টি পর্যবেক্ষণ দিয়েছেন। তার একটি হল প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করেছেন খালেদা জিয়া। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এ তহবিল গঠন হলেও তিনি নিজের প্রধানমন্ত্রী পরিচয় গোপন করে এ অপরাধে নিজেকে যুক্ত করেছেন।

    দুদকের আইনজীবী আরও বলেন, এ ট্রাস্টে খালেদা জিয়া ব্যক্তিগত কোনো টাকা রাখেননি। কিন্তু তহবিলের টাকা তিনি আত্মসাৎ বা ভোগদখল করেছেন।

    সেই সঙ্গে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কাকরাইলে থাকা জমি রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। আদালত আরও জানিয়েছেন, ক্ষমতায় যারা আছেন বা ছিলেন তাদের জন্য এ রায় এক ধরনের হুশিয়ারি।

  • বরিশালে পুলিশের হাতে নারী ও শিশু নির্যাতন মামলার দুই আসামি গ্রেফতার

    বরিশালে পুলিশের হাতে নারী ও শিশু নির্যাতন মামলার দুই আসামি গ্রেফতার

    বাংলার মুখ ডেস্ক :

    রবিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর সিএন্ডবি রোড এলাকা থেকে ঢাকায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে দায়ের করা মামলার ওয়ারেন্টভূক্ত দুই আসামিকে আটক করেছে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ।

    আটককৃতরা হলো মামলার প্রধান আসামি মো: তৌহিদুল ইসলাম(২৪) ও তার বাবা মো: জাহাঙ্গীর কবির। মামলার প্রধান আসামি তৌহিদুল ইসলাম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪৫ ব্যাচের ছাত্র বলে জানাগেছে।

    এ বিষয়ে কোতয়ালী মডেল থানার এএসআই কামরুল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে দায়ের করা মামলার ওয়ারেন্টভূক্ত দুই আসামিকে আটক করা হয়েছে। আটককৃতদের আজ আদালতে প্রেরন করা হবে বলেও জানান তিনি। ঢাকায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে দায়ের করা মামলা নম্বর ৩৮/২০১৮। ধারা ১১(গ)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন।

    মামলা সূত্রে জানাগেছে, চলতি বছর মামলার আসামি মো: তৌহিদুল ইসলামের সাথে ২০ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বিবাহ হয় মামলার বাদীনি রাবেয়া বসরী (২২) এর। বিবাহের কিছু দিন ভালই চলছিলো তাদের সংসার জীবন। তারা একত্রে ঢাকা জেলার কলাবাগান থানার লেক সার্কাস (৪র্থ তলা) উত্তরপাশে একত্রে বসবাস করতো।

    বিবাহের কিছুদিন পরে রাবেয়া বসরীর স্বামী তার কাছ থেকে যৌতুক দাবী করে। দাবীর প্রেক্ষিতে রাবেয়া বসরী মোবাইল ফোন ও ল্যাপটপ ক্রয় করার জন্য তার বাবার কাছ থেকে এনে যৌতুক বাবদ প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা দেয় মো: তৌহিদুল ইসলামকে। এ টাকা পাওয়ার পরেও মামলার ২ ও ৩ নম্বর আসামির প্ররোচনায় যৌতুকের দাবীতে রাবেয়া বসরীকে আরও টাকার জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে আসামি মো: তৌহিদুল ইসলাম মামলার বাদীনি রাবেয়া বসরীর কাছ থেকে ১০ লক্ষ টাকা যৌতুক দাবী করে ওষুদের ব্যবসা করার জন্য। রাবেয়া বসরী এত টাকা দিতে না চাইলে তৌহিদুল ইসলাম তাকে তালাক দিয়ে মোটা অংকের টাকা যৌতুক নিয়া অন্যত্র বিবাহ করবে বলে জানায়।

    ঘটনার কয়েকদিন পর তৌহিদুল ইসলাম তার বাবা ও মাকে নিয়ে বাদীনির বাসায় গিয়ে ১০ লক্ষ টাকা দাবী করে। টাকা না দিতে চাইলে মামলার ২ ও ৩ নম্বর আসামির প্ররোচনায় তৌহিদুল ইসলাম রাবেয়া বসরীক মারধর করে। এসময় তৌহিদুল ইসলামের বাবা-মা মামলার ২ ও ৩ নম্বর আসামিও রাবেয়া বসরীকে মারধর করে। আসামিদের মারধরে রাবেয়া বসরী অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    হাসপাতাল থেকে ফিরে রাবেয়া বসরী থানায় মামলা দায়ের করতে চাইলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেয়। পরে রাবেয়া বসরী ঢাকায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে তৌহিদুল ইসলাম, তার বাবা জাহাঙ্গীর কবির(৫০) ও তার মা মোসাম্মৎ রোকেয়া খানব(৪২) কে আসামি করে মামলা দায়ের করে। মামলায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গ্রেপ্ততারি পরোয়ানা বরিশাল কোতয়ালী মডেল থানায় আসলে থানা পুলিশ মামলার ১ নম্বর আসামি মো: তৌহিদুল ইসলাম ও ২ নম্বর আসামি জাহাঙ্গীর কবিরকে আটক করে।

     

  • মানিকগঞ্জে চলন্ত ইজিবাইকে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের দণ্ড

    মানিকগঞ্জে চলন্ত ইজিবাইকে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের দণ্ড

    মানিকগঞ্জের ঘিওর উপজেলায় চলন্ত ইজিবাইকে স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার দায়ে এক যুবককে এক মাস কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা খন্দকার এই সাজা দেন।

    দণ্ডপ্রাপ্ত যুবকের নাম জাকির ভূঁইয়া (৩০)। তাঁর বাড়ি ঘিওর উপজেলায়। পুলিশ জানায়, রোববার সকাল নয়টার দিকে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় জাকির তার পিছু নেন। এরপর একটি ইজিবাইকে ওঠে ওই ছাত্রী। জাকিরও ওই ইজিবাইকে ওঠেন। কিছু দূর যাওয়ার পর ওই যুবক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রী ইজিবাইকচালককে বিষয়টি জানায়। পরে চালক ইজিবাইক থামিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় জাকিরকে আটক করে পুলিশে দেন।

    ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, দুপুরে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে এক মাসের কারাদণ্ডাদেশ দেন। তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।