Category: ফুটবল

  • বরিশালে বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা

    বরিশালে বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা

    বরিশালে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রথম প্রহরে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

    রাত ১২টা ১ মিনিটে নগরীর পানি উন্নয়ন বোর্ডের মধ্য‌ে সংরক্ষিত টর্চার সেলের ৭১ স্মৃ‌তিস্তম্ভ ও বধ্যভূ‌মিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

    পরে জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ অঙ্গসহযোগি সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

    এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন।

    তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং ক্ষুদামুক্ত ও দারিদ্রমুক্ত দেশ গঠনে কাজ করছেন সরকার। আগামীতে দেশ আরও এগিয়ে যাবে

  • যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেখ আরাফাত জামান বাবুর বিশাল আনন্দ র‍্যালী

    যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেখ আরাফাত জামান বাবুর বিশাল আনন্দ র‍্যালী

    বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল আনন্দ র‍্যালীর আয়োজন করা হয়। বরিশাল মহানগর আওয়ামীলীগ এর কার্যকরী কমিটির সদস্য ও মহানগর যুবলীগ নেতা শেখ আরাফাত জামান বাবুর নেতৃত্বে এ বিশাল আনন্দ শোভাযাত্রার আয়োজন করা। র‍্যালীটি বগুড়া রোড থেকে সদর রোড আওয়ামীলীগ কার্যালয় এ বরিশাল জেলা ও মহানগর যুবলীগ এর আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি তে যোগ দান করেন।

  • মা-বাবার পাশে সমাহিত হলেন ফুটবল ইশ্বর

    মা-বাবার পাশে সমাহিত হলেন ফুটবল ইশ্বর

    আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের বেলা ভিস্তায় কঠোর গোপনীয়তার মধ্যে দিয়ে বাবা-মার পাশে সমাহিত করা হলো ফুটবল ঈশ্বর ম্যারাডোনাকে। সেখানে উপস্থিত ছিলেন পরিবারের কয়েকজন সদস্য। ভক্তদের শ্রদ্ধা জানানোর জন্য ৩ দিন ম্যারাডোনার মরদেহ প্রেসিডেন্সিয়াল প্যালেসে রাখার কথা থাকলেও আজই তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

    কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনাকে বিদায় দিতে যেন কিছুতেই মন মানছে না ভক্ত সমর্থকদের। তবুও প্রকৃতির চিরন্তন সত্য মেনে বিদায় যে বলতেই হয়। কেননা রক্ত মাংসের দেহ নিয়ে জন্মালে মৃত্যুটা যে অবধারিত। খয়েরি কফিনে আকাশী-সাদা পতাকায় মোড়ানো কিংবদন্তী। চিরনিদ্রায় শায়িত হওয়ার আগে অগণিত আর্জেন্টাইন ভক্তের হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হন ম্যারাডোনা। এরপর শুরু হয় ফুটবল জাদুকরের বিদায় জানানোর প্রস্তুতি।

    প্রেসিডেন্টের বাসভবন কাসা রোসাদা থেকে কড়া নিরাপত্তায় মোটর শোভাযাত্রায় ম্যারাডোনার নিথর দেহ নিয়ে যাওয়া হয় জারদিন দো পাজ সমাধি ক্ষেত্রে। এ সময় রাস্তার চারপাশে ভক্তরা চোখের জলে বিদায় দেয় ৮৬’র বিশ্বকাপ জয়ী হিরোকে।

    অবশেষে সেই অন্তিম মুহূর্ত। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যাটা যে একেবারেই মলিন। রোমান ক্যাথলিক পরিবারে জন্ম নেয়া ম্যারাডোনাকে তার মা-বাবার কবরের পাশেই সমাহিত করা হয়।

    পৃথিবী থেকে দেহাবসান হয়েছে, তবে কীর্তিতে অবিনশ্বর থাকবেন দিয়েগো ম্যারাডোনা

  • ফুটবল জাদুকর মেসির জন্মদিন আজ

    ফুটবল জাদুকর মেসির জন্মদিন আজ

    আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার লিওনেল আন্দ্রেস মেসির ৩৩তম জন্মদিন আজ। আর্জেন্টিনার রোজারিও শহরে ১৯৮৭ সালের এই দিনটিতে জন্মগ্রহণ করেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবল তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইতোমধ্যেই ভক্তরা শুভ জন্মদিন বলে শুভেচ্ছা জানাচ্ছে এ ফুটবল কিংবদন্তিকে।

    লিওনেল মেসি রেকর্ড পাঁচবার ব্যালন ডি অর জয় করেছেন, যার মধ্যে চারটি জিতেছেন টানা চার বছরে। পাশাপাশি রেকর্ড পাঁচবার ইউরোপীয় গোল্ডেন শু ও জিতেছেন। তিনি বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দল এবং বার্সেলোনার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। অনেক ধারাভাষ্যকার, ফুটবল বিশেষজ্ঞ, কোচ এবং খেলোয়াড় মেসিকে বর্তমান সময়ের সেরা এবং সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে গন্য করে থাকেন।

    মেসি তার পুরো পেশাদার জীবন পার করেছেন বার্সেলোনায় যেখানে মোট ৩২টি শিরোপা জিতেছেন, যার মধ্যে রয়েছে ৯টি লা লিগা, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লীগ এবং ৬টি কোপা দেল রে। একজন অসাধারণ গোলদাতা হিসেবে মেসির দখলে রয়েছে লা লিগায় সর্বোচ্চ গোল (৪০৮), লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোল (৫০), ইউরোপে এক মৌসুমে সর্বোচ্চ গোল (৭৩), এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোল (৯১), এল ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোল (২৬) এবং চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ হ্যাট্রিকের (৮) রেকর্ড। পাশাপাশি মেসি একজন সৃষ্টিশীল প্লেমেকার হিসেবেও সেরা। তিনি লা লিগা (১৬৩) এবং কোপা আমেরিকার (১১) ইতিহাসের সর্বোচ্চ গোলে সহায়তাকারীর রেকর্ডেরও মালিক।

  • বাফুফে নির্বাচন নিয়ে ফিফার জরুরি বার্তা

    বাফুফে নির্বাচন নিয়ে ফিফার জরুরি বার্তা

    বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন বিষয়ে জরুরি বার্তা দিয়ে চিঠি পাঠিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। চিঠিতে করোনাভাইরাস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাফুফেকে এজিএম ও নির্বাচন আয়োজন না করার নির্দেশনা দেয়া হয়েছে।

    চিঠিটি পাওয়ার বিষয়টি আজ ১৭ জুন, বুধবার নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

    তিনি বলেছেন, ‘একদিন আগে ফিফা থেকে নির্বাচন নিয়ে একটি নির্দেশনামূলক চিঠি এসেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, কোন প্রকার স্বাস্থ্যঝুঁকি থাকা অবস্থায় এজিএম ও নির্বাচন আয়োজন করা যাবে না।’

    ফিফার ওই চিঠিতে আরো বলা হয়েছে, ‘বাংলাদেশ থেকে প্রতিনিয়ত নানা ধরনের চিঠি পাওয়া যাচ্ছে। যেখানে উল্লেখ করা হয়েছে বাফুফে করোনাভাইরাসের এ পরিস্থিতির মধ্যেই নির্বাচন করতে চায়।’

    তাই নির্বাচন সংক্রান্ত কোন সিদ্ধান্ত নিলে সেটা যেন ফিফাকে অবহিত করা হয়- তেমন কথাও বাফুফেকে জানিয়েঠে ফিফা।

    সম্প্রতি বাফুফের নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ফিফায় চিঠি দেন বাফুফের দুই সহসভাপতি বাদল রায় ও মহিউদ্দিন আহমেদ মহি। সেই চিঠির জবাবে ফিফা ‘বিষয়টি দেখবে’ বলে তাদের জানিয়েছিলো। কিন্তু বাফুফেকে দেয়া ফিফার চিঠিতে ‘নির্বাচনে অনিয়মে’র বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক।

    বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন ও এজিএম অনুষ্ঠিত হওয়ার দিন নির্ধারিত ছিলো ২০ এপ্রিল। কিন্তু করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ফিফা ও এএফসি’র অনুমতিসাপেক্ষে অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত করা হয়।

    এমনকি পরবর্তী নির্বাচনে নতুন কমিটি গঠিত হওয়ার পূর্ব পর্যন্ত বর্তমান কমিটিকে দায়িত্ব পালনেরও অনুমতি দিয়েছে ফিফা।

  • ১ জুন থেকে শুরু হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল

    ১ জুন থেকে শুরু হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল

    শর্ত সাপেক্ষে আগামী ১ জুন থেকে মাঠে ফেরার অনুমোদন পেল ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল। তবে সরকারের ৫ টি নির্দেশিকা মেনেই দর্শকশূন্য স্টেডিয়ামে ফুটবলের সাথে অন্যান্য পেশাদার খেলাও মাঠে ফিরতে পারবে।

    করোনাভাইরাস নিয়ন্ত্রণে ৫০ পৃষ্ঠার নির্দেশিকা প্রকাশ করেছে দেশটির সরকার, তাতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড দ্বিতীয় ধাপের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

    করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৩ মার্চ থেকে স্থগিত ইংলিশ প্রিমিয়ার লিগ। ৩৮০ ম্যাচের মধ্যে বাকি রয়েছে ৯২টি। ম্যানচেস্টার সিটির চেয়ে ২৫ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে ১ ম্যাচ বেশি খেরা লিভারপুল। তবে কবে থেকে লিগ শুরু করবে ইপিএল কর্তৃপক্ষ সে সিদ্ধান্ত আসেনি।

    এদিকে জুলাইয়ের শুরুর দিকে প্রিমিয়ার লিগ রাগবির বাকি ৯ রাউন্ড মাঠে গড়াতে পারে। সিলভারস্টোনে ফর্মুলা-১ রেস হতে পারে ১৯ ও ২৬ জুলাই। সুরক্ষা মাস্ক পরে বক্সিংও দর্শকশূন্য ভেন্যুতে শুরু হতে পারে জুলাই মাসে।

    তবে ক্রিকেট শুরু হতে সময় লাগতে পারে বাড়তি ১ মাস। কারণ ১ জুলাইয়ের আগে ক্রিকেট না ফেরাবার সিদ্ধান্ত আগেই নিয়েছিল ইসিবি।

  • ঝালকাঠিতে মৎস সংরক্ষন অভিযানে ১ হাজার মিটার জাল জব্দ

    ঝালকাঠিতে মৎস সংরক্ষন অভিযানে ১ হাজার মিটার জাল জব্দ

    গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মা ইলিশ সংরক্ষনে ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার প্রথম দিনই মৎস সংরক্ষন অভিযানের মাধ্যমে ঝালকাঠির বিভিন্ন নদী থেকে এক হাজার মিটার জাল জব্দ করছে জেলা প্রশাসন।

    সরকারি নির্দেশ মোতাবেক গতকাল দিবাগত রাত থেকে শুরু হয়ে আগামী তিরিশে অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা দন্ডনীয় অপরাধ’। এরই প্রেক্ষাপটে বুধবার গভীর রাতে ১ টার দিকে ঝালকাঠির সুগন্ধ ও বিষখালী নদীতে জেলা প্রশাসক মো. জোহর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে এক হাজার মিটার জাল জব্দ করা হয়।

    মঙ্গলবার দিবাগত রাত ১২ টার পর থেকে রাত ৩ টা পর্যন্ত সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালায় ঝালকাঠি জেলা প্রশাসন।অভিযানে সদর উপজেলাধীন সুগন্ধা নদীর তীরবর্তী পোনাবালিয়া এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাল ফেলে ইলিশ স্বীকার করছিল জেলে এ সময় অভিযানের বোর্ড দেখতে পেয়ে নৌকা ও জাল ফেলে মাছ নিয়ে পালিয়ে গেলে জেলা প্রশাসন ইলিশ ধরার জাল ও নৌকা জব্দ করে।

    মৎস সংরক্ষন অভিযানে সহকারী কমিশনার (ভূমি) লুৎফুননেছা খানম, এনডিসি মো. বশির গাজী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান ও মাছুমা আক্তার অংশ নেন।

  • ঝালকাঠিতে  বঙ্গবন্ধু  -বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  জেলা পর্যায়ে খেলার উদ্বোধন

    ঝালকাঠিতে বঙ্গবন্ধু -বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ে খেলার উদ্বোধন

    আরিফুর রহমান আরিফ :
    ঝালকাঠিতে  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শহরের শেখ রাসেল  স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। বুধবার  সকালে প্রধান অতিথি থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী ।
    ঝালকাঠি  জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ   আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের  সহ সভাপতি ও নলছিটি উপজেলা  চেয়ারম্যান মোহম্মদ সিদ্দিকুর রহমান,সাধারন সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান  আ’লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন  । জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
    খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠির  জেলা প্রশাসক  মোহাম্মদ জোহর আলী    বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ক্ষমতায় আসার পর খেলাধুলাকে প্রাধান্য দিয়েছেন। মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড থেকে বিরত থাকাসহ দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে জাতি গঠনের লক্ষ্যে তিনি তাঁর পিতা-মাতার নামে সারাদেশে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও ক্রীড়া চর্চার কোন বিকল্প নেই। কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ সাধন, প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা ও মনোবল বৃদ্ধি করতে ফুটবল খেলা অত্যন্ত জরুরি। এটি একটি ঐতিহ্যবাহী খেলা।
    উদ্বোধনী দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেন কাঁঠালিয়া উপজেলা ও নলছিটি  উপজেলা।
  • বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    তানজিম হোসাইন রাকিব:

    বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ (বালক-বালিকা) এর জেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বরিশাল নগরের বান্দ রোডের বঙ্গবন্ধু উদ্যানে জেলা পর্যায়ের এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

    বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস মিয়া প্রমুখ।

    উদ্বোধনী ম্যাচে বাবুগঞ্জ বনাম বাকেরগঞ্জ উপজেলা (বালক) দল অংশগ্রহণ করে। এছাড়া প্রথম দিন বেলা পৌনে ১২টায় আগৈলঝাড়া বনাম মেহেন্দিগঞ্জ (বালক) এবং বিকেল ৩টায় বাকেরগঞ্জ বনাম বাবুগঞ্জ (বালিকা) ও বিকেল ৪টায় আগৈলঝাড়া বনাম মেহেন্দিগঞ্জের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

    উল্লেখ্য, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে জেলা পর্যায়ের খেলায় একটি সিটি করপোরেশন ও ১০টি উপজেলা থেকে বালক ও বালিকাদের ১১টি করে মোট ২২টি দল অংশগ্রহন করে। আগামী ২২ সেপ্টেম্বর এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

  • বরিশালে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর

    বরিশালে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর

    বরিশালে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জেলাপর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। একইসঙ্গে মাঠে গড়াবে মেয়েদের অংশগ্রহণে বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টও।

    এ উপলক্ষে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়াম মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এসময় সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন।

    অজিয়র রহমান বলেন, বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে। বরিশালের ১০টি উপজেলা ও একটি সিটি করপোরেশনের সমন্বয়ে ১১টি বালক ও ১১টি বালিকাসহ মোট ২২টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

    ১৭ সেপ্টেম্বর এ আয়োজনের উদ্বোধন করবেন বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। ২২ সেপ্টেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।