Category: রাজণীতি

  • বুলবুল মোকাবেলায় নেতাকর্মীদের মাঠে থাকার আহব্বান আবুল হাসানাত আব্দুল্লাহ’র

    বুলবুল মোকাবেলায় নেতাকর্মীদের মাঠে থাকার আহব্বান আবুল হাসানাত আব্দুল্লাহ’র

    প্রবল ঘূর্নিঝড় বুলবুল মোকাবেলায় সম্পূর্ন প্রস্তুত রয়েছে বরিশালের গৌরনদী উপজেলা। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন সাইক্লোন শেল্ডারগুলো খুলে দেওয়া হয়েছে।

     

    শনিবার সকালে দূর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য শান্তিচূক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহবায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

     

    এসময় প্রধান অতিথি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উর্ধ্বতন কর্মকর্তাদের ঘূর্নিঝড় বুলবুল প্রস্তুতির বিষয়ে খোজখবর নেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র হারিছুর রহমানসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ।

  • বরিশাল সিটির ১৪, ১৫ নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন স্থগিত

    বরিশাল সিটির ১৪, ১৫ নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন স্থগিত

    স্টাফ রিপোর্টার//রেজয়ানুর রহমান সফেন:

    ৎবরিশাল সিটি কর্পোরেশনের ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে। ঘুর্ণিঝড় ‘বুলবুল’ প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ায় শনিবার এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

    বিষয়টি পরবর্তীতে মহানগর আ’লীগের নেতৃবৃন্দ মিডিয়াকে অবহিত করেছেন।

    এর আগে কাউন্সিলরস্থল পরিদর্শন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

    বরিশাল মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন  বিষয়টি নিশ্চিত করে বলেন- পরবর্তীতে এই দুটি ওয়ার্ডে কাউন্সিল করা হবে। এবং তারিখও নতুন করে ঘোষণা করা হবে।

  • কাউন্সিলরদের সাথে আ’লীগ নেতা কর্মীদের সমন্বয় করে দূর্যোগ মোকাবেলায় কাজ করার নির্দেশ বিসিসি মেয়রের

    কাউন্সিলরদের সাথে আ’লীগ নেতা কর্মীদের সমন্বয় করে দূর্যোগ মোকাবেলায় কাজ করার নির্দেশ বিসিসি মেয়রের

    নি‌র্দেশনা প্রাপ্তি ও অ‌র্থের জন্য যেন কোন সহায়তা বা উদ্ধার কার্যক্রম আটকে না থা‌কে সেজন্য ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের কাউ‌ন্সিলরদের নি‌র্দেশ দি‌য়ে‌ছেন ‌মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ।

    পাশাপা‌শি মহানগর আওয়ামীলী‌গের এই যুগ্ম সম্পাদক ওয়ার্ড আওয়ামী লী‌গের নেতা কর্মীদের ‌সি‌টি কাউ‌ন্সিলর‌দের সা‌থে সমন্বয় ক‌রে দু‌র্যোগ মোকা‌বিলা কাজ করার আহবান জানান।

    আজ শ‌নিবার (০৯ ন‌ভেম্বর)‌ বেলা ১ টায় ব‌রিশাল ন‌গেরর সদর‌রোডস্থ এ‌্যা‌নেক্স ভব‌নের চতুর্থ তলার সভাক‌ক্ষে দু‌র্যোগ মোকা‌বিলায় প্রস্তু‌তিমূলক সভায় এ কথা বলেন তি‌নি।

    ‌তি‌নি ব‌লেন, চো‌খের সাম‌নে কোন দু‌র্যোগ দেখ‌লে কা‌রো নি‌র্দেশনার অ‌পেক্ষা এবং অ‌র্থের জন্য অ‌পেক্ষা করা যা‌বে না। প‌কেট থে‌কে খরচ ক‌রে কাজ এ‌গি‌য়ে নি‌বেন, পরবর্তী‌তে এগু‌লো দি‌য়ে দেয়া হ‌বে।

    এসময় তি‌নি ব‌লেন, নদী তীরবর্তী স্থা‌নে জনসাধার‌নের আশ্র‌য়ের জন্য বিদ্যালয়গু‌লো খোলা রাখা হ‌য়ে‌ছে। যেখা‌নে বি‌কে‌লের ম‌ধ্যে ঝু‌কিপূর্ণ বা সম্ভাব্য ক্ষ‌তির শঙ্কা র‌য়ে‌ছে এমন এলাকার বা‌সিন্দা‌দের আশ্রয় নেয়ার জন্য বলা হ‌য়ে‌ছে।

    ত‌বে বি‌শেষ ব্যবস্থায় গর্ভবতী নারী, প্র‌তিবন্ধী ও বয়স্ক মানুষ‌দের আশ্রয় কে‌ন্দ্রে আ‌গেভা‌গেই নেয়া হ‌বে। যা‌তে দু‌র্যোগ শুরু হওয়ার সময় তারা কোন বিপা‌কে না প‌রেন।

    এক কথায় দু‌র্যোগ মোকা‌বিলায় আমরা সকল প্রস্তু‌তি হা‌তে নি‌য়ে‌ছি। বি‌শেষ ক‌রে আমা‌দের কর‌পো‌রেশ‌নের স্বাস্থ্য, প‌রিচ্ছন্নতা, বিদ্যুৎ ও পা‌নি শাখার কর্মকর্তা কর্মচারীরা ২৪ ঘন্টা দা‌য়িত্ব পালন কর‌বেন।

    সভায় সি‌টি কর‌পো‌রেশ‌নের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হো‌সেন জানান, ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়‌রের নি‌র্দে‌শে গতকাল থে‌কে নগ‌রে দু‌র্যোগ মোকা‌বিলায় সতর্ক ও স‌চেতনতামূলক প্রচারনা চালা‌নো হচ্ছে।

    তি‌নি ব‌লেন, আমরা এরইম‌ধ্যে পর্যাপ্ত শুক‌নো খাবার, পা‌নি বিশুদ্ধ করন খাবার, স্যালাইন সরবরা‌হে রে‌খে‌ছি। বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা নি‌শ্চিত কর‌নের ল‌ক্ষে জেনা‌রেটর মোমবা‌তি ও মশা রো‌ধে ক‌য়েলের ব্যবস্থা করা হয়ে‌ছে।পাশাপা‌শি এক‌টি ক‌ন্ট্রোল রুম ও পাচ‌টি মে‌ডি‌কেল টিম গঠন করা হ‌য়ে‌ছে।

    এছাড়া বাদ আসর নগ‌রেরর বি‌ভিন্ন মস‌জি‌দে এবং ম‌ন্দির ও গীর্জায় বি‌শেষ প্রার্থানার আ‌য়োজন করার জন্য মেয়র ব‌লে‌ছেন।

  • কোন কারনে যেন সহায়তা বা উদ্ধার কার্যক্রম থেমে না থা‌কে: ‌মেয়র সা‌দিক

    কোন কারনে যেন সহায়তা বা উদ্ধার কার্যক্রম থেমে না থা‌কে: ‌মেয়র সা‌দিক

    নি‌র্দেশনা প্রাপ্তি ও অ‌র্থের জন্য যেন কোন সহায়তা বা উদ্ধার কার্যক্রম আটকে না থা‌কে সেজন্য ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের কাউ‌ন্সিলরদের নি‌র্দেশ দি‌য়ে‌ছেন ‌মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ।

    পাশাপা‌শি মহানগর আওয়ামীলী‌গের এই যুগ্ম সম্পাদক ওয়ার্ড আওয়ামী লী‌গের নেতা কর্মীদের ‌সি‌টি কাউ‌ন্সিলর‌দের সা‌থে সমন্বয় ক‌রে দু‌র্যোগ মোকা‌বিলা কাজ করার আহবান জানান।

    আজ শ‌নিবার (০৯ ন‌ভেম্বর)‌ বেলা ১ টায় ব‌রিশাল ন‌গেরর সদর‌রোডস্থ এ‌্যা‌নেক্স ভব‌নের চতুর্থ তলার সভাক‌ক্ষে দু‌র্যোগ মোকা‌বিলায় প্রস্তু‌তিমূলক সভায় এ কথা বলেন তি‌নি।

    ‌তি‌নি ব‌লেন, চো‌খের সাম‌নে কোন দু‌র্যোগ দেখ‌লে কা‌রো নি‌র্দেশনার অ‌পেক্ষা এবং অ‌র্থের জন্য অ‌পেক্ষা করা যা‌বে না। প‌কেট থে‌কে খরচ ক‌রে কাজ এ‌গি‌য়ে নি‌বেন, পরবর্তী‌তে এগু‌লো দি‌য়ে দেয়া হ‌বে।

    এসময় তি‌নি ব‌লেন, নদী তীরবর্তী স্থা‌নে জনসাধার‌নের আশ্র‌য়ের জন্য বিদ্যালয়গু‌লো খোলা রাখা হ‌য়ে‌ছে। যেখা‌নে বি‌কে‌লের ম‌ধ্যে ঝু‌কিপূর্ণ বা সম্ভাব্য ক্ষ‌তির শঙ্কা র‌য়ে‌ছে এমন এলাকার বা‌সিন্দা‌দের আশ্রয় নেয়ার জন্য বলা হ‌য়ে‌ছে।

    ত‌বে বি‌শেষ ব্যবস্থায় গর্ভবতী নারী, প্র‌তিবন্ধী ও বয়স্ক মানুষ‌দের আশ্রয় কে‌ন্দ্রে আ‌গেভা‌গেই নেয়া হ‌বে। যা‌তে দু‌র্যোগ শুরু হওয়ার সময় তারা কোন বিপা‌কে না প‌রেন।

    এক কথায় দু‌র্যোগ মোকা‌বিলায় আমরা সকল প্রস্তু‌তি হা‌তে নি‌য়ে‌ছি। বি‌শেষ ক‌রে আমা‌দের কর‌পো‌রেশ‌নের স্বাস্থ্য, প‌রিচ্ছন্নতা, বিদ্যুৎ ও পা‌নি শাখার কর্মকর্তা কর্মচারীরা ২৪ ঘন্টা দা‌য়িত্ব পালন কর‌বেন।

    সভায় সি‌টি কর‌পো‌রেশ‌নের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হো‌সেন জানান, ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়‌রের নি‌র্দে‌শে গতকাল থে‌কে নগ‌রে দু‌র্যোগ মোকা‌বিলায় সতর্ক ও স‌চেতনতামূলক প্রচারনা চালা‌নো হচ্ছে।

    তি‌নি ব‌লেন, আমরা এরইম‌ধ্যে পর্যাপ্ত শুক‌নো খাবার, পা‌নি বিশুদ্ধ করন খাবার, স্যালাইন সরবরা‌হে রে‌খে‌ছি। বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা নি‌শ্চিত কর‌নের ল‌ক্ষে জেনা‌রেটর মোমবা‌তি ও মশা রো‌ধে ক‌য়েলের ব্যবস্থা করা হয়ে‌ছে।পাশাপা‌শি এক‌টি ক‌ন্ট্রোল রুম ও পাচ‌টি মে‌ডি‌কেল টিম গঠন করা হ‌য়ে‌ছে।

    এছাড়া বাদ আসর নগ‌রেরর বি‌ভিন্ন মস‌জি‌দে এবং ম‌ন্দির ও গীর্জায় বি‌শেষ প্রার্থানার আ‌য়োজন করার জন্য মেয়র ব‌লে‌ছেন।

  • ইডেনে হলের সিট নিয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ

    ইডেনে হলের সিট নিয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ

    রাজধানীর ইডেন মহিলা কলেজের শেখ ফজিলাতুন্নেছা হলের সিট নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

    শনিবার ভোরে এই সংঘর্ষ হয়। পরে কলেজ প্রশাসন ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন।

    সূত্র জানায়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে ২১৯ নং কক্ষে নাবিলা নামের এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে টাকার বিনিময়ে রাখতেন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রূপা। তাকে হলে রাখাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে রূপা তার দলবল নিয়ে অন্য নেত্রী-কর্মীদের ওপর হামলা চালান।

    ধারালো অস্ত্র দিয়ে সাবিকুন্নাহার তামান্না নামের এক ছাত্রীকে কুপিয়ে যখম করেন রূপা। পরে আহত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    জানতে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জরুরি মিটিংয়ে আছেন জানিয়ে কোনো কথা বলতে রাজি হননি।

    এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন বলেন, আমরা শুনেছি হলে মেয়েদের মধ্যে ঝামেলা হয়েছে। কী নিয়ে হয়েছে, কয়জন আহত, সেটা কিছুই বলতে পারছি না। আমাদের ঊর্ধ্বতন কর্মকতারা প্রিন্সিপালের সঙ্গে জরুরি মিটিংয়ে বসেছেন।

  • ইডেন কলেজে এক নেত্রীকে কোপালেন আরেক নেত্রী

    ইডেন কলেজে এক নেত্রীকে কোপালেন আরেক নেত্রী

    রাজধানীর ইডেন মহিলা কলেজে এক নেত্রীকে কুপিয়ে আহত করলেন আরেক নেত্রী।

    হলে বহিরাগত ছাত্রী রাখা নিয়ে শনিবার ভোরে ছাত্রলীগের দুই নেত্রীর মধ্যে সংঘর্ষের সময় এই কোপানোর ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ইডেন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবা নাসরিন রূপা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ২১৯ নং কক্ষে নাবিলা নামের একজন বহিরাগত শিক্ষার্থীকে (প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের) টাকার বিনিময়ে রাখতেন। তাকে রাখাকে কেন্দ্র করে হলে অন্য নেত্রীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রূপা তার অনুসারীদের নিয়ে অন্য নেত্রীদের ওপর হামলা করেন। এ সময় রূপা সাবিকুন্নাহার তামান্নার হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন।

    মাহবুবা নাসরিন রূপা ইডেন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। তার বাড়ি ঝিনাইদহ জেলায়। সাবিকুন্নাহার তামান্না ইডেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য, তার বাড়ি বরগুনা জেলায়।

    ঘটনার পরপরই ইডেন কলেজে পুলিশ মোতায়েন করা হয়েছে।

    সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে ইডেন কালেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রূপা বলেন, আমরা এমন কোনো সমর্থক তৈরি করিনি, যারা শিক্ষার্থীদের মারধর করবে। ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আঞ্জুমান আরা অনুর সর্মথকরা বঙ্গমাতা হলে গিয়ে আমার কর্মীদের ওপর হামলা করেছে। পরে হলের ২০৮ নম্বর কক্ষে গিয়ে আমার আইফোন এবং সাত হাজার পাঁচশত টাকা ছিনতাই করে নিয়ে যায়।

    তিনি আরও বলেন, প্রথম আমি খবর পেয়েছিলাম তারা নাবিলা নামে একটি মেয়েকে মারধর করেছে। পরে আমি সেখানে গেলে তারা আমার ওপরও হামলা চালায়।

    এ বিষয়ে ইডেন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আঞ্জুমান আরা অনু বলেন, ‘আমি ক্যাম্পাসে ছিলাম না। ঘটনার পরে এসেছি। সিসিটিভির ফুটেজ আছে। আপনি ইডেন কলেজের অধ্যক্ষের কাছে এ বিষয়ে জানতে পারেন।’

    লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন বলেন, আমরা শুনেছি হলে মেয়েদের মধ্যে ঝামেলা হয়েছে। কয়েকজন আহত হয়েছেন।

  • ‘বুলবুল’ মোকাবিলার সমস্ত প্রস্তুতি আমাদের আছে : প্রধানমন্ত্রী

    ‘বুলবুল’ মোকাবিলার সমস্ত প্রস্তুতি আমাদের আছে : প্রধানমন্ত্রী

    প্রবল বেগে ধেয়ে আসতে থাকা ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

    শেখ হাসিনা বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সমস্ত প্রস্তুতি আমাদের নেয়া আছে। যারা নৌপথে যাতায়াত করেন, আজ তাদের অনেক প্রতিনিধি এখানে (সম্মেলনে) উপস্থিত হতে পারেন নাই।

    শনিবার বেলা পৌনে ১১টার দিকে জাতীয় শ্রমিক লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন শ্রমিক লীগের নেতাকর্মীরা ‘শেখ হাসিনার আগমন শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দেন।

    স্লোগানের মাধ্যমে সম্মেলনের প্রধান অতিথি ও সংগঠনের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানান তারা।
    পরে জাতীয় সংগীতের মাধ্যমে শ্রমিক লীগের সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

    জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংগঠনের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

  • ‘সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে’: ভিপি নুর

    ‘সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে’: ভিপি নুর

    অনলাইন ডেস্ক :: ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, সরকার ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে গেছে। তাই দেশের মানুষ ও ভিন্নমতের মানুষের ওপর ক্ষমতা হা’রানোর ভয়ে দমন-পীড়ন চালাচ্ছে। দেশকে একটি গৃহযু’দ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বি’ক্ষোভ মিছিল পূর্বে সমাবেশে তিনি একথা বলেন।

    নুর বলেন, আজকে শুধু বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরাই নয় বরং প্রত্যেকটি ভিন্নমতের মানুষ যারা সরকারের বি’রুদ্ধে কথা বলে, সরকারের অন্যায়, অনিয়ম, লুটপাট দু’র্নীতি নিয়ে কথা বলে সবাই আজকে নি’র্যাতনের শিকার, হা’মলার শিকার, মা’মলার শিকার।

    তিনি বলেন, এভাবে মানুষকে আর দমন করতে পারবেন না। মানুষ কিন্তু নিজ হাতে অ’স্ত্র তুলে নেবে। প্রয়োজনে আপনাদের দেশছাড়া করবে। সেজন্য কিন্তু ১৯৭১ সালে ৩০ লাখ শহীদ র’ক্তের বিনিময়ে ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ স্বাধীন করেছিল। সেই দেশের মানুষ তাদের স্বাধীনতাকে রক্ষার জন্য, গণতন্ত্রকে রক্ষার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, সেই মুক্তিযু’দ্ধের চেতনা ও সুশাসন নিশ্চিতের জন্য প্রয়োজনে আবার নিজ হাতে অ’স্ত্র তুলে নেবে। তখন কিন্তু দেশে গৃহযু’দ্ধ লেগে যাবে। কারণ আপনারা ইতোমধ্যে দেশের প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন।

    তিনি আরও বলেন, নিজেদের ন’গ্ন হস্তক্ষেপের মাধ্যমে আজকে কোন সাংবিধানিক প্রতিষ্ঠান কাজ করতেছে না। বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে। একজন বীর মুক্তিযোদ্ধা দেশে মৃ’ত্যুবরণ করার আকুতি জানিয়েছিলেন। কিন্তু ভিন্নমতের রাজনীতির কারণে তাকে পাসপোর্ট দেয়া হয়নি।

    নুর বলেন, আজকে মানুষের মনে ক্ষোভ, সেই ক্ষোভ আপনারা বুঝতে বারবার ব্যর্থ হচ্ছেন। আপনারা নিরাপদ সড়ক আ’ন্দোলন, কোটা সংস্কার আ’ন্দোলনসহ প্রত্যেকটি আ’ন্দোলনে দেখেছেন জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ।

    সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, তারেক রহমান, সোহরাপ হোসেন, মোল্লা বিন ইয়ামিন, মো. আতাউল্লাহ প্রমুখ।

  • বরিশালে সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি পদক পেলেন এস.এম ইকবাল

    বরিশালে সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি পদক পেলেন এস.এম ইকবাল

    বরিশালসহ দক্ষিণাঞ্চলের পেশাদার সাংবাদিকতার পথিকৃত মাইনুল হাসানের ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংবাদিক মাইনুল হাসান স্মৃর্তিপদক পদকপ্রাপ্ত গুণিজন সাংস্কৃতিক ব্যক্তি ও সাংবাদিক এ্যাড. এস.এম ইকবালের হাতে তুলি দিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল সিটি মেয়রএসরনিয়াবাত সাদিক আব্দুল­াহ।

    শুক্রবার রাতে মাইনুল হাসান স্মৃতি সংসদের আয়োজনে নগরীর শব্দাবলী স্টুডিও থিয়েটার মিলনায়তনে পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    মাইনুল হাসান স্মৃতি সংসদের সভাপতি সাংস্কৃতিক ব্যাক্তি ও নাট্যকার গুণিজন সৈয়দ দুলালের সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানে মাইনুল হাসানের প্রতি স্বরন ও স্মৃতিচারন করে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় আরো বক্তব্য রাখেন শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তি এ্যাড. মানবেন্দ্র ব্যটব্যাল, মুক্তিযুদ্ধাকালীন সময়ে রনাঙ্গনের পত্রিকার সম্পাদক মুক্তিযুদ্ধা নুরুল আলম ফরিদ, সাংবাদিক এ্যাড. নজরুল ইসলাম চুন্নু, বরিশাল রিপোর্টার্স ইউনিটি সভাপতি শুশান্ত ঘোষ, বরিশাল সাংবাদিক ইউনিয়ন সাধারন সম্পাদক স্বপন খন্দকার, সাংবাদিক গোপাল সরকার, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ, বরিশাল জেলা জাতীয় পার্টি সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল জেলা গণফোরাম সভাপতি এ্যাড. হিরন কুমার দাস মিঠু, জাসদ জেলা কমিটির সাধারন সম্পাদক এ্যাড. আঃ হাই মাহাবুব।

    অনুষ্ঠানে সুচনা বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও সমকাল পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জী। অনুষ্ঠান সঞ্চলনা করেন ইন্ডেপেনডেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ। এরপূর্বে প্রধান অতিথি সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পদকপ্রাপ্ত এ্যাড. এস.এম ইকবালের হাতে ক্রেস্ট তুলে দেন।

    এর পর পরই নগরীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে এস.এম ইকবালকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে।

  • সাংবাদিক ও রাজনীতিবিদরা একে অন্যের পরিপূরক : মেয়র সাদিক

    সাংবাদিক ও রাজনীতিবিদরা একে অন্যের পরিপূরক : মেয়র সাদিক

    সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের ফান্ডে ব্যক্তিগত তহবিল থেকে দুই লাখ টাকা অনুদান প্রদানের ঘোষনা দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, সাংবাদিক ও রাজনীতিবিদরা একে অন্যের পরিপূরক। এর মধ্যে সাংবাদিকরা লিখনীর মাধ্যমে জনগনের কথা বলে আর রাজনীতিবিদরা জনগনের জন্য রাজনীতি করেন। তাই দেশে যে পরিবর্তনের হাওয়া লেগেছে তাতে এক সাথে কাজ করা গেলে আমাদের দেশ আরো এগিয়ে যাবে।

    মেয়র শুক্রবার রাতে দক্ষিণাঞ্চলের পেশাদার সাংবাদিকতার পথিকৃৎ মাইনুল হাসানের ১৫তম মৃত্যুবার্ষিকী সাংবাদিক মাইনুল হাসান স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির দেয়া বক্তব্যে একথা বলেন।

    পরিষদের সভাপতি সৈয়দ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মেয়র আরো বলেন, আমি আমার পরিবার থেকে গুনীজনদের সন্মান করা শিখেছি। আমি নিজের স্বার্থে নয়, সাধারণ মানুষের স্বার্থে কাজ করি। নগরবাসীর স্বার্থে কাজ করি। আমার ব্যক্তিগত কোন দূর্বলতা নাই। আমি অন্যায় করিনা এবং অন্যায়কে প্রশয় দেইনা। আমার বিবেক যেটা বলে আমি সেটা করি। সত্যটাকে সত্য বলি। আমাদের সংগঠনের কেউ যদি অবৈধ কর্মকান্ডে যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

    মেয়র বলেন, আজ আমাদের ব্যক্তিস্বার্থ ভুলে সমাজ ও দেশের স্বার্থ চিন্তা করতে হবে। সাদাকে সাদা আরা কালাকে কালা বলতে হবে। রাজিৈনত মতবিরোধ থাকতেই পারে কিন্তু আগে আমাদের বরিশালের স্বার্থ সর্বোপরি দেশের স্বার্থ দেখতে হবে।

    মেয়র সাংবাদিকদের প্রতি আহবান জানিয়ে বলেন, আমি যদি ভালো কাজ করি সেটা প্রচার করুন আবার যদি কোন অন্যায় করি তাহলে তাও লিখুন। আসুন আমরা সকলে মিলে গুনীজনদের পথ অনুসরন করে দেশটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী উপহার দেই।

    অনুষ্ঠানে সংবর্ধিত গুনীজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীন সাংবাদিক অ্যাড. এস এম ইকবালের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল­াহ। নগরীর শব্দাবলী স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত পদক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাংবাদিক অ্যাড. মানবেন্দ্র বটব্যাল, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সাংবাদিক ইউনিয়ন বরিশাল-এর সভাপতি গোপাল সরকার, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ, রাজনীতিবিদ অধ্যা. মহসিন উল ইসলাম হাবুল, অ্যাড. আঃ হাই মাহবুব, অ্যাড. হিরন কুমার দাস মিঠু, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক পুলক চ্য্টার্জী প্রমুথ বক্তব্য রাখেন।

    সংবর্ধিত গুনীজনের জীবনী পাঠ করেন সাংবাদিক নজরুল ইসলাম চুন্নু। পুরো অনুষ্ঠান সঞ্চালন করেন সাংবাদিক মুরাদ আহমেদ।