Category: রাজণীতি

  • মনপুরায় কলেজছাত্রীকে ধর্ষণ, সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

    মনপুরায় কলেজছাত্রীকে ধর্ষণ, সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

    নিউজ ডেস্ক ::

    ভোলার মনপুরা উপজেলায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই কলেজের ছাত্রলীগ সভাপতি বাকিব হোসেন রনিকে বহিষ্কার করা হয়েছে।

    জেলা ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসনোট সোমবার রাতে গণমাধ্যম কর্মীদের দেয়া হয়।

    ভোলা ছাত্রলীগের জেলা শাখার প্যাডে দেয়া ওই জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রলীগের এক জরুরি সভার সিদ্ধান্তে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে মনপুরা কলেজ ছাত্রলীগ সভাপতি রাকিব হাসান রনিকে দলীয় পদ থেকে বহিস্কার করা হলো।

    ওই জরুরি বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করনে সভাপতি মো. ইব্রাহিম চৌধুরী পাপন ও সম্পাদক মো. রিয়াজ মাহামুদ।

    মনপুরার এ ঘটনাকে কেন্দ্র করে গত ৫ দিন ধরে জেলাব্যাপী আলোচনার ঝড় বইছে। মঙ্গলবারও সবার মুখে আলোচনার ঝড় অব্যাহত।

    ধর্ষণের ঘটনায় রাকিবকে গ্রেফতার না করায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। রাকিবকে পালিয়ে যেতে সুযোগ দিয়েছে পুলিশ এমন অভিযোগও রয়েছে।

    গত শুক্রবার প্রথম মামলা নিতে পুলিশ গড়িমসি করে। পরে উপজেলা নির্বাহী বরাবর দেয়া কলেজ ছাত্রীর লিখিত অভিযোগের পর পুলিশ বিষয়টি আমলে নেয়।

    মনপুরায় এসব বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

    এদিকে আলামত পরীক্ষার জন্য রোববার ওই কলেজছাত্রীকে পুলিশ হেফাজতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

    শনিবার রাতে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, অভিযুক্ত রাকিবকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। অন্যায় করে পার পাওয়ার সুযোগ নেই।

    বিষয়টি নিয়ে এলাকায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিব্রত বলে জানান উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য একেএম শাজাহান।

    উপজেলা ছাত্রলীগের সম্পাদক সুমন ফরাজি জানান, রাকিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে।

    অপরদিকে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় একটি গ্রুপের বিরুদ্ধে।

    ওই ছাত্রলীগ নেতা রাকিবের বিরুদ্ধে এর আগেও সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণ করার অভিযোগ রয়েছে। উপজেলা ছাত্রলীগের এক শীর্ষ নেতার সেল্টারেই রাকিব হোসেন রনি একের পর এক অপকর্ম করছে বলেও অভিযোগ স্থানীয়দের।

    তবে রাকিবের পিতা একটি মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী শাহাবুদ্দিন আহম্মেদ জানান, তার ছেলেকে ফাঁসানো হয়েছে। ওই মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল কিনা তাও তিনি জানেন না।

    থানায় লিখিত অভিযোগে ওই কলেজছাত্রী উল্লেখ করেন, রাকিব তাকে গত এক বছর ধরে উত্যক্ত করতো। প্রেমের প্রস্তাব দিলে তা সে প্রত্যাখান করে। এর মধ্যে তার এক আত্মীয়র চিকিৎসার জন্য মনপুরা হাসপাতালে নিতে এলে, রাকিব কথা আছে বলে তাকে হাসপাতালের ছাদে ডেকে নিয়ে যায়। তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এর পর বিয়ের প্রস্তাব দেয়।

    ওই ছাত্রী জানান, এমন কি বাবা মায়ের সঙ্গে কথা বলার জন্য রাকিব ওই ছাত্রীকে বাড়িতে নিয়ে এক দিন আটকে রেখে ধর্ষণ করে। বিষয়টি রনির বাবা, মা ও বোনদের জানালে তারা বিষয়টি ধামাচাপা দিয়ে পরে আনুষ্ঠানিক বিয়ের ব্যবস্থা করা হবে বলে তাকে বাড়ি থেকে বের করে দেয়।

    বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী। উপজেলা নির্বাহী অফিসার বশির আহম্মেদ বিষয়টি দেখার জন্য পুলিশকে নির্দেশ দেন।

    মনপুরা থানার ওসি ফোরকান আলী জানান, তারা লিখিত অভিযোগ পেয়ে ওই ছাত্রীর বক্তব্য রেকর্ড করেন। রাকিব হোসেন রনিকে আসামি করে মামলা নেয়া হয়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • পবিত্র আশুরায় হাসানাত আব্দুল্লাহ’র উদ্যোগে দোয়া ও মিলাদ

    পবিত্র আশুরায় হাসানাত আব্দুল্লাহ’র উদ্যোগে দোয়া ও মিলাদ

    সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এক দিন আজ। এ দিনটি (১০ মহররম) পবিত্র আশুরা নামে পরিচিত। হিজরি ৬১ সনের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হজরত ইমাম হোসাইনের (রা.) আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে।

    কারবালার শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়। ১০ মহররমে অনেক ফজিলতময় ঘটনা ঘটেছে।

    ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, জিকির-আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।

    আশুরা উপলক্ষে আজ মঙ্গলবার সরকারি ছুটি। দেশব্যাপী বিভিন্ন সংগঠন আশুরা উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

    আবুল হাসানাত আব্দুল্লাহ এর নিজ এলাকায় জামে মসজিদে মঙ্গলবার যোহর নামাজ বাদ পবিত্র আশুরা উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

    মিলাদে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, গৌরনদী পৌর যুবলীগ সাধারন সম্পাদক মোঃ আলামিন হাওলাদার, উপজেলা প্রেস ক্লাব সাধারন সম্পাদক বি.এম মনির হোসেন, মসজিদের ইমাম ও অন্যান্য মুসল্লিগন। মিলাদ শেষে তবারক বিতরণ করা হয়।

  • গণরুমে শিক্ষার্থীরা, এসি রুমে ডাকসু জিএস

    গণরুমে শিক্ষার্থীরা, এসি রুমে ডাকসু জিএস

    তিন দশক পর ডাকসু নির্বাচন হওয়ার পর গণরুমে থাকা শিক্ষার্থীরা অভিশপ্ত গণরুম প্রথা থেকে মুক্তির স্বপ্ন দেখে। কিন্তু ডাকসু গঠন হওয়ার ছয় মাস পরও এ অভিশাপ থেকে মুক্ত হতে না পেরে শিক্ষার্থীরা হতাশ।

    গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণরুমে থাকা প্রথমবর্ষের এক শিক্ষার্থীর ছারপোকার কামড়ে পিঠের উপরাংশে ক্ষত সৃষ্টি হয়। ক্ষত অংশের ছবি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপে পোস্ট দেয়ার পর তা ভাইরাল হয়ে যায়। শিক্ষার্থীরা কমেন্টে গণরুমের আরও নৃশংসতার কথা ও চিত্র তুলে ধরেন।

    কিন্ত শিক্ষার্থীদের এসব সমস্যার সমাধান না করে উল্টো দেখা যায় যে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানীর ডাকসুর অফিস কক্ষে কয়েক সপ্তাহ আগে নতুন এয়ার কন্ডিশন (এসি) লাগানো হয়। এতে শিক্ষার্থী ও ছাত্রপ্রতিনিধিদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়

    জিএসের রুমে এসি লাগানোর বিষয়ে ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, যেখানে ছাত্ররা গণরুমে পচে মরেতেছে সেখানে একজন ছাত্র প্রতিনিধি হিসেবে জিএস তার অফিস কক্ষে কোনোভাবেই এসি লাগাতে পারেন না। বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আছেন, যাদের ফ্যান লাগানোরই ব্যবস্থা নেই, গরমে ঘুমাতে পারেন না সেখানে একজন এত বড় ছাত্র প্রতিনিধির রুমে কোনোভাবেই এসি লাগানো আমি নৈতিকভাবে সমর্থন করি না।

    ডাকসুর ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর বলেন, রাব্বানী ভাইকে একজন এসি গিফট করছেন। বিশ্ববিদ্যালয়ের এসি লাগানোর ফান্ডিং নাই। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডাকসু সভাকক্ষে এসি লাগানোর জন্য আমরা বলছি।

    এ বিষয়ে ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক শেখ নকিবুল হাসান সুমন বলেন, একজন ছাত্রনেতা কোনোভাবেই রুমে এসি লাগাতে পারেন না। এসির ভেতরে বসে শিক্ষার্থীদের কষ্ট অনুভব করা যায় না। একজন ছাত্রনেতার কখনও বিলাসী জীবনযাপন করা উচিত নয়।

    তবে এসব বিষয়ে জানতে কয়েকদিন ধরে ডাকসুর জিএস গোলাম রাব্বানীকে ফোন দিলেও তিনি কোনো সাংবাদিকদের ফোন রিসিভ করেন না।

    এ ছাড়াও নির্বাচনের আগে শিক্ষার্থীদের কাছে বিলি করা নম্বরেও শিক্ষার্থীদের কোনো জরুরি সমস্যায় তার কাছে ফোন দিলে সে ফোনও রিসিভ করেন না।

  • স্বপ্ল আয়ের মানুষের আবাসিক সমস্যা সমাধানের সরকার কাজ করে যাচ্ছে: শ ম রেজাউল করিম

    স্বপ্ল আয়ের মানুষের আবাসিক সমস্যা সমাধানের সরকার কাজ করে যাচ্ছে: শ ম রেজাউল করিম

    গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম সংসদকে জানিয়েছেন, সারাদেশে জেলা ও উপজেলায় স্বপ্ল আয়ের মানুষের আবাসিক সমস্যা সমাধানের জন্য সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সরকার দেশের বিভিন্ন স্থানে প্রকল্প গ্রহণ করেছে। চাহিদার প্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই করে আরো প্রকল্প গ্রহণ করা হবে।

    মন্ত্রী রোববার একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদে এ তথ্য জানান। টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে বিভিন্ন এলাকার সংসদ সদস্যদের দাবির প্রেক্ষিতে মন্ত্রী এ তথ্য জানান।

    মহিলা আসন-১৮’র সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে আরো জানান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ স্বল্প আয়ের মানুষের আবাসিক সমস্যা সমাধানে কাজ করে। তবে এই মুহুর্তে বরিশালে বাস্তবায়নাধীন কোনো প্রকল্প নেই। বরিশালের জাগুয়া মৌজায় জমি অধিগ্রহণ নিশ্চিত না হওয়ায় ২০১৫ সালে একটি ডিপিপি গ্রহণ করা হলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি।

    মহিলা আসন-৭ এর বেগম ওয়াসিকা আয়শা খান ও নওগাঁ-২ আসনের শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে মন্ত্রী একই তথ্য জানান।

    ঢাকা-১১ আসনের একেএম রহমতুল্লাহ’র প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে আরো জানান, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সরকারি জায়গায় অবৈধভাবে গতে ওঠা বস্তি, দোকান অবিলম্বে উচ্ছেদ করে মহানগরীতে তিলোত্তমা ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরের পরিকল্পনা সরকারের রয়েছে। তবে রাজউকের কোনো জমিতে কোনো বস্তিঘর নেই। মাঝে মধ্যে ছোট খাট ভাসমান দোকান, রিক্সা গ্যারেজ স্থাপিত হলেও রাজউক নিয়মিত উচ্ছেদ অভিযান চালাচ্ছে।

    মহানগরীতে তিলোত্তমা নগরীতে রূপান্তরের জন্য রাজউক হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। গুলশান, বনানী, বারিধারা ও উত্তরা লেক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। কুডিল পূর্বাচল লিংক রোডের উভয় পাশ্বেবালু নদী পর্যন্ত ১০০ ফুট খাল খনন প্রকল্প চলমান রয়েছে।

    তিনি জানান, ২০১৭ সালে মিরপুরের পাইকপাড়ায় ১৪ একর জমি অবৈধ দললদারদের হাত থেকে উচ্ছেদ করে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে।

  • ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, রাতভর শোভন-রাব্বানীর দৌড়ঝাঁপ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, রাতভর শোভন-রাব্বানীর দৌড়ঝাঁপ

    অনলাইন ডেস্ক :

    নানা বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়ার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দেন।

    গতরাতে গণভবনে দলের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভা ছিল। সেই সভায় প্রায় ১০ মিনিট আলোচনা হয় ছাত্রলীগের বিভিন্ন ইস্যু নিয়ে। আওয়ামী লীগের নেতারাই তুলে ধরেন সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে বিভিন্ন তথ্য। এসব অভিযোগের পর ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনেক অভিযোগ। বিশেষ করে তারা দুপুরের আগে ঘুম থেকে ওঠে না।

    সভায় উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, ছাত্রলীগের ওপর প্রধানমন্ত্রীর ক্ষোভের মাত্রা অনেক। যে কারণে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী গণভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও তিনি দেখা দেননি। সে সময় উপস্থিত কেন্দ্রীয় নেতারা তখন দুজনকে গণভবন থেকে চলে যেতে বলেন।

    জানা গেছে, প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার পর রাতেই দুই জন যুগ্ম সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করতে যান শোভন-রাব্বানী। তবে দেখা পাননি। এরপর নিজেরাই কয়েক দফা বৈঠক করেন।

    উল্লেখ্য, গত বছরের ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনের আড়াই মাস পর গত বছরের ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী আংশিক কমিটি ঘোষণা করা হয়।

    এরপর দীর্ঘ এক বছর পর গত ১৩ মে ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর পদ না পাওয়া ছাত্রলীগ নেতাকর্মীদের অনেকে আন্দোলন করে।

  • এন্ড্রু কিশোরকে চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

    এন্ড্রু কিশোরকে চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

    জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোরকে চিকিৎসার জন্য দশ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    রোববার (৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ শিল্পীর হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    এ ব্যাপারে কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর বলেন, ‘অনেকদিন ধরেই আমি কিডনির অসুখে ভুগছি। দেশের চিকিৎসক বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। সেজন্য আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছি।’

    এ গায়ক আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। আমি অসুস্থ এটা জেনে তিনি আমার পাশে দাঁড়িয়েছেন। সংস্কৃতির মানুষদের জন্য প্রধানমন্ত্রীর এ সৌজন্যতা সত্যি আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার। ঈশ্বর যেন তাকেও ভালো রাখেন।’

  • এরশাদকেও রাষ্ট্রপতি বলা যায় না : সংসদে প্রধানমন্ত্রী

    এরশাদকেও রাষ্ট্রপতি বলা যায় না : সংসদে প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে মার্শাল ল জারি করে অবৈধভাবে ক্ষমতা দখল করে জেনারেল জিয়াউর রহমান। তেমনিভাবে জোর করে ক্ষমতা দখল করেন জেনারেল এরশাদও। হাইকোর্টের রায়ে তাদের সেই ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এরপর তাদের আর রাষ্ট্রপতি বলা যায় না।‘

    জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে রোববার জাতীয় সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর বক্তব্যে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

    এরশাদকে ‘সফল রাষ্ট্রনায়ক’ উল্লেখ করে জাতীয় সংসদে শোক প্রস্তাব উত্থাপন করা হয় এবং তা জাতীয় সংসদে গৃহীত হয়। বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। এরপর শোক প্রস্তাব উত্থাপন করেন তিনি।

    শোক প্রস্তাবে বলা হয়, এ সংসদ প্রস্তাব করছে যে, হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে দেশ একজন প্রবীণ রাজনীতিবিদ, সফল রাষ্ট্রনায়ক এবং নিবেদিতপ্রাণ সমাজসেবককে হারাল। এ সংসদ তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ, আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছে।

    শোক প্রস্তাবের ওপর আলোচনায় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরশাদের মৃত্যুতে শোক জানান। এ ছাড়াও মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা ও ন্যাপ চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমেদ, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম, সাবেক এমএলএ অধ্যক্ষ খালেদা হাবিব, সাবেক সংসদ সদস্য আনোয়ারা বেগম, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘১৯৮১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন বিচারপতি সাত্তার। তাকে প্রার্থী করার কথা এরশাদ নিজেই বিদেশি পত্রিকায় বলেছিলেন। আমরা ওই সময় প্রতিবাদ করেছি। এরশাদ ৮২ সালে যে ক্ষমতা দখল করেছিলেন সেটির সুযোগ দেন কিন্তু খালেদা জিয়া। তিনি শুধু দুটি বাড়িই নয়, ১০ লাখ টাকাও পেয়েছিলেন। খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর তার কোনো ডায়েরিই হয়নি, তদন্তই হয়নি এখন পর্যন্ত। জিয়া হত্যার জন্য এরশাদকে দায়ী পর্যন্ত করেননি খালেদা জিয়া। আমরাই প্রতিবাদ করি। কারণ এক স্বৈরাচারের পরে আরেক স্বৈরাচার আমরা চাইনি।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করে মার্শাল ল জারি করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে জিয়া, তেমনিভাবে জোর করে ক্ষমতা দখল করেছেন এরশাদও। হাইকোর্টের রায়ে তাদের সেই ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এরপর তাকে আর রাষ্ট্রপতি বলা যায় না।’

    শেখ হাসিনা বলেন, ‘এরশাদ কিছু ভালো কাজ করেছেন এটা সত্য। তবে তার সময়ে বার বার আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। এরশাদের আমলে ১৯৮৮ সালে ২৪ জানুয়ারি লালদীঘির ময়দানে সভা করতে গিয়ে বাধা দেয়া হয়। ওই সভায় গুলিতে নিহত হন দু’জন। ওইবছর নির্বাচনের নামে প্রহসন করে তিনি আরও বেশি বিতর্কিত হন। তার বিরুদ্ধে জনরোষ তৈরি হয়। এসব কারণে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি এবং তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হন।’

    এর আগে রওশন এরশাদ বলেন, ‘তিনি অনেক জনদরদি নেতা ছিলেন। উনি দেশ ও জনগণের জন্য অনেক উন্নয়ন কাজ করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু উন্নয়নের ধারাবাহিকতায় যে কাজ অসমাপ্ত রেখে গেছিলেন, তার অকাল ও মর্মান্তিক মৃত্যুতে তিনি যা শেষ করে যেতে পারেননি হুসেইন মুহম্মদ এরশাদ তা সম্পন্ন করার চেষ্টা করেন। তিনি অনেক জনপ্রিয় ছিল তা তার মৃত্যুর পরও বোঝা গেছে। তার চার চারটি জানাজা করতে হয়েছে।’ এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন এরশাদপত্নী।

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু মাত্র ১৭ সেকেন্ডের বক্তব্যে বলেন, ‘আমি তার আত্মার মাগফেরাত কামনা করি। দোষে-গুণে মানুষ, সেগুলো আজ আলোচনা না করাই ভালো।’ এ কথা বলে বক্তব্য শেষ করেন তিনি।

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের আরেক সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুল রহমান হুসেইন মুহম্মদ এরশাদকে মেজর থেকে ব্রিগেডিয়ার জেনারেল করে সেনাপ্রধান করেন। তবে যখন উনি প্রেসিডেন্ট হন, তার সঙ্গে আমাদের মতানৈক্য তৈরি হয়। তবে উনি বিনয়ী ছিলেন। তিনি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন।’

    জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ গণতন্ত্র রক্ষা ও গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন। তিনি একটি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। তিনি পল্লী উন্নয়নসহ দেশের উন্নয়নে কাজ করে গেছেন। তিনি প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করেন, উপজেলা পদ্ধতির প্রবর্তন করেন।’

    শোক প্রস্তাব উত্থাপনের পর তার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা। শোক প্রস্তাবের ওপর বক্তব্য দেন আওয়ামী লীগের এমপি শাজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ।

  • ঘুষ, দুর্নীতি, নিয়োগ বানিজ্য একটি মহামারিতে পরিনত হয়েছে সেটিকে বন্ধ করতে হবে: শ. ম রেজাউল করিম

    ঘুষ, দুর্নীতি, নিয়োগ বানিজ্য একটি মহামারিতে পরিনত হয়েছে সেটিকে বন্ধ করতে হবে: শ. ম রেজাউল করিম

    পিরোজপুর নেছারাবাদ  স্বরূপকাঠীর উপজেলায় জেলা পুলিশ এবং এলজিইডি নেছারাবাদ, আয়োজিত মাছের পোনা অবমুক্তকরণ-২০১৯ এবং “নেছারাবাদ উপজেলা অবকাঠামো উন্নয়ন শীর্ষক” এক মতবিনিময় সভায় প্রধান অতিথী হিসেবে ছিলেন বাংলাদেশ সরকারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব শ. ম রেজাউল করিম এম পি।
    এছাড়া বিশেষ অতিথী ছিলেন জনাব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন জেলা প্রশাসক, পিরোজপুর। জনাব হায়াতুল ইসলাম খান পুলিশ সুপার, পিরোজপুর। জনাব কাজী মিজানুর রহমান প্রকল্প পরিচালক, “গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প বরিশাল, ঝালকাঠী ও পিরোজপুর জেলা” শীর্ষক প্রকল্প, এলজিইডি সদর দপ্তর, ঢাকা। জনাব অধ্যক্ষ শাহ আলম সাবেক এমপি, পিরোজপুর-২। জনাব আব্দুল হামিদ সভাপতি, স্বরূপকাঠী উপজেলা আওয়ামীলীগ। জনাব এস এম ফুয়াদ সাধারন সম্পাদক, স্বরূপকাঠী উপজেলা আওয়ামীলীগ। জনাব আব্দুল হক চেয়ারম্যন, স্বরূপকাঠী উপজেলা। এছাড়া জেলা, উপজেলার নেতৃবৃন্দ সহ ১০টি ইউনিয়নের জনপ্রতিনিধিগন। সভাপতিত্ব করেন জনাব সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু উপজেলা নির্বাহী অফিসার, নেছারাবাদ, পিরোজপুর।
    মন্ত্রী মহোদয় প্রথমে নেছারাবাদ থানা ঘাট সংলগ্ন সন্ধ্যা নদীর উম্মুক্ত বক্ষে পোনা মাছ অবমুক্তকরণ-২০১৯ শেষ করে উপজেলা মিলনায়তনে “নেছারাবাদ উপজেলা অবকাঠামো উন্নয়ন শীর্ষক” এক মতবিনিময় সভায় যোগ দেন। মন্ত্রী মহোদয় তার সূচনা বক্তব্যে বলেন পিরোজপুর-১ আসনকে উন্নয়নের মাধ্যমে একটি উন্নত জেলা শহর হিসাবে উপহার দিবেন। তিনি আরো বলেন পিরোজপুরের উন্নয়নের জন্য এই মেঘা প্রকল্পের ৩ হাজার ৫০০ শত কোটি টাকা বরাদ্দ হয়েছে যার মধ্যে ২০,০০০ কোটি টাকা স্বরূপকাঠী উপজেলার উন্নয়নের কাজে ব্যবহার করা হবে।
    ঘুষ, দুর্নীতি, নিয়োগ বানিজ্য একটি মহামারিতে পরিনত হয়েছে সেটিকে বন্ধ করতে হবে। আমি জানি স্বরূপকাঠীবাসী টাকা চায়না তারা চায় উন্নয়ন। তিনি এক পর্যায় ওয়ার্ড হইতে উপজেলা জনপ্রতিনিধিদের তাদের এলাকার সমস্যার সমাধান লক্ষ্যে অনুন্নত এলাকার প্রধান্য দেন এবং রাস্তাঘাট নির্মানের জন্য কাগজপত্র জমা দিতে বলেন। শেষ পর্যায় তিনি তার গুনগান না করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
  • বিসিসির সাবেক কাউন্সিলর জয়নাল’র পুত্র গাজাসহ আটক

    বিসিসির সাবেক কাউন্সিলর জয়নাল’র পুত্র গাজাসহ আটক

    কে মাদকসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় এন‍াউল হাসানের কাছ থেকে ৫শ টাকা মুল্যের ২৫ গ্রাম গাাঁজা উদ্ধার করা হয়।

    সূত্র জানায়, আজ শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে নগরীর বালুর ঘাট এলাকা থেকে এনাউল হাসানকে আটক করা হয়। এ সময় তার কাছে ৫ শত টাকা মূল্যের ২৫ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

    আটকের বিষয়টি নিশ্চিত করে বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়নের এস আই আলমঙ্গীর বলেন, আটক এনাউল হাসানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • ভোলায় ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলা, কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণ

    ভোলার মনপুরা উপজেলার মনপুরা সরকারি ডিগ্রি কলেজের সভাপতি রাকিব হাসান রনির (২৪) বিরুদ্ধে একই কলেজের ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রী শুক্রবার রাতে মনপুরা থানায় রাকিবের বিরুদ্ধে মামলা করেছেন।

    ধর্ষণের শিকার কলেজছাত্রী ও মামলার এজাহার থেকে জানা যায়, কলেজছাত্রী ও ছাত্রলীগ সভাপতির বাড়ি মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরযতিন গ্রামে। তারা একই কলেজে পড়াশোনা করেন। এক বছর আগে ওই ছাত্রীতে প্রেমের প্রস্তাব দেন রাকিব হাসান রনি। এতে রাজি হননি কলেজছাত্রী।

    পরে ২০১৮ সালের ৬ জুন কলেজছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন রাকিব। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল।

    চলতি বছরের ১৪ এপ্রিল ওই ছাত্রীকে বিয়ে করার কথা বলে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে বলেন রাকিব।সেখানে গেলে কলেজছাত্রীকে ধর্ষণ করা হয়।

    এরই মধ্যে গত সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুরে কলেজছাত্রীকে বিয়ে করবে বলে রাকিবের বাড়িতে আসতে বলা হয়। বাড়িতে গেলে ছাত্রীকে ধর্ষণ করেন রাকিব। সেই সঙ্গে বিয়ে করবে না বলে ছাত্রীকে বাসা থেকে বের করে দেয়া হয়। ওই সময় ছাত্রী বাড়িতে যাবে না বললে তাকে মারধর করেন রাকিব। পরে স্থানীয়রা ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। এ নিয়ে শুক্রবার রাতে থানায় মামলা করেন কলেজছাত্রী।

    এ বিষয়ে জানতে মনপুরা সরকারি ডিগ্রি কলেজের সভাপতি রাকিব হাসান রনির মোবাইলে বার বার কল দিয়েও রিসিভ করেননি।

    মনপুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফোরকান আলী বলেন, মনপুরা সরকারি ডিগ্রি কলেজের সভাপতি রাকিব হাসান রনির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে কলেজছাত্রী। মামলার তদন্ত ও রনিকে গ্রেফতারের চেষ্টা চলছে।