Category: রাজণীতি

  • বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহকে স্বাধীনতা নার্সেস‘র শুভেচ্ছা

    বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহকে স্বাধীনতা নার্সেস‘র শুভেচ্ছা

    তানজিম হোসাইন রাকিব:

    বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বরিশালের নার্সেস নেতৃবৃন্দ। স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) বরিশাল জেলা শাখা ও বরিশাল শের-ই- বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল শাখা’র নেতৃবৃন্দের আয়োজনে(৪ সেপ্টেম্বর) বুধবার রাত ১০ টার দিকে বরিশাল নগরের কালীবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনে এ ফুলের অভিবাধন গ্রহন করেন বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহ।

    এসময় উপস্থিত ছিলেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা.মো.বাকির হোসেন, ডা.সৌরভ সুতার, ডা.নুরুন্নবী তুহিন, স্বানাপ বরিশাল জেলা শাখা’র সভাপতি ও শেবাচিম হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার, সাধারন সম্পাদক সালমা আক্তার, স্বানাপ শেবাচিম হাসপাতাল শাখা’র সভাপতি মো.মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক শাহিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক লিঙ্কন দত্ত, জেসমিন আক্তার, প্রভা হালদার, কবিতা বিশ্বাস, হাসিনা তাজনিম, আনিচুর রহমান, আতিকুর রহমান, মো.রফিকুল ইসলাম প্রমুখ।

    এসময় মেয়র সাদিক আবদুল্লাহ স্বাধীনতা নার্সেস পরিষদের নেতৃবৃন্দকে সঠিক দিক নির্দেশনা মোতাবেক কাজ করার নির্দেশ দেন। এবং তাদের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

  • সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে : গণপূর্তমন্ত্রী

    সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে : গণপূর্তমন্ত্রী

    গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এ্যাড শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, উন্নত, সমৃদ্ধ, আধুনিক, অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে, শিক্ষা ব্যবস্থায় সরকার সকল সুযোগ দিচ্ছে, বিনা মূল্যে পড়ানো, বিনামূল্যে বই, তাদের বৃত্তি, দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে, কি চাই আর, একটা রাষ্ট্রের সরকার আর কি দিতে পারে। তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে বিশ্ব দরবারে যিনি আজকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন তার সরকারকে সহযোগিতা করতে হবে।

    তিনি আরো বলেন, পিরোজপুর-১ আসনের তিনটি উপজেলার অবকাঠামো উন্নয়নে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে সরকার।

    চেয়ারম্যান, ইউপি সদস্য, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর মেয়রদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা জনপ্রতিনিধিরা যার যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, সে এলাকার উন্নয়নের জন্য এলাকার মানুষদের নিয়ে একত্রে কাজ করতে হবে। এলাকার সবার মতামত নিয়ে অগ্রাধিকার ভিত্তিতেই কাজ করে যেতে হবে।

    বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে সদর উপজেলার অবকাঠামো উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

    মন্ত্রী এ সময় আরও বলেন, দলমত নির্বিশেষে সকলে মিলে সহযোগিতা করলে পিরোজপুরের উন্নয়ন এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি বলেন, রাজনৈতিক দলীয় মত পার্থক্য থাকতেই পারে, তা আমরা মাঠে মোকাবেলা করবো। কিন্তু পিরোজপুরের উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের অংশ গ্রহণ করা উচিৎ।

    সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে পিরোজপুর সদর এলজিইডির আয়োজনে এ মতবিনিময় সভায় পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আখতারুজ্জামান খান কবির, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ মো. হাবিবুর রহমান মালেক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়।

    সভায় সদর উপজেলার সাতটি ইউনিয়ন ও পিরোজপুর পৌরসভার মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ নিজ নিজ এলাকার নানাবিধ সমস্যার কথা তাদের বক্তব্যে তুলে ধরেন।

  • ঝালকাঠিতে নির্বাচনী সহিংসতা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার

    ঝালকাঠিতে নির্বাচনী সহিংসতা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার

    ঝালকাঠি প্রতিনিধি ::

    ঝালকাঠির রাজাপুরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় হওয়া মামলায়  উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. শাহিন মৃধা (৪০)। তিনি রাজাপুরের শুক্তাগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মজিবুল হক মৃধার ছেলে। উপজেলা সদরের মেডিকেল মোড়ে নিজ বাসার সামনে থেকে শাহিনকে গ্রেপ্তার করে পুলিশ।

    বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক খাইরুল আলম সরফরাজ বলেন, উপজেলা আওয়ামী লীগের সদ্য ভেঙে দেওয়া কমিটিতে শাহীন মৃধা সহসভাপতি ছিলেন।

    এলাকাবাসীর দাবি, শাহীন মৃধার বিরুদ্ধে জমি দখল ও বিদেশ পাঠানোর নামে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগ আছে।

    পুলিশ জানায়, ২২ মার্চ উপজেলার কানুনিয়া গ্রামে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সংঘাতের ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় মো. জামাল হোসেনসহ পাঁচজন রক্তাক্ত জখম হন। ১৬ এপ্রিল মো. জামাল হোসেন বাদী হয়ে শাহীন মৃধাকে ১ নম্বর আসামি করে ১৭ জনের নাম উল্লেখসহ ২৩ জনের বিরুদ্ধে ঝালকাঠি আদালতে মামলা করেন। ওই মামলায় শাহীন মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা আছে।

    রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানান, শাহীন মৃধাকে আজ ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

  • বরিশালে সিআইডি পরিচয়ে ছিনতাই, আওয়ামী লীগ নেতাসহ আটক-২

    বরিশালে সিআইডি পরিচয়ে ছিনতাই, আওয়ামী লীগ নেতাসহ আটক-২

    বরিশাল নগরীতে সিআইডি পরিচয়ে ব্যাটারিচালিত অটোরিকশাভর্তি অবৈধ পলিথিন ছিনতাইকালে সহযোগীসহ ধরা পড়েছেন নাসির উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাদের শহরের আমানতগঞ্জ এলাকা থেকে আটক করে পুলিশ। তবে এসময় তাদের অপর এক সহযোগী শিপন পালিয়ে গেছেন।

    পুলিশ জানায়- শহরের নথুল্লাবাদ থেকে একটি অটোরিকশাযোগে ৫ বস্তা অবৈধ পলিথিন ব্যাগ নতুবা বাজার এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে পৌছানোর পরে শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নাসির কমান্ডার এবং আমানতগঞ্জ এলাকার বাসিন্দা আক্কাস হোসেন নিজেদেরকে সিআইডি পরিচয় দিয়ে অটোরিকশাটি নিয়ে যায়। পরে পলিথিন বোঝাই অটোরিকশাটি আমানতগঞ্জ এলাকার একটি নির্জন স্থানে লুকিয়ে রাখা হয়। এই ঘটনায় অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে পলিথিন বোঝাই অটোরিকশাটি উদ্ধারের পাশাপাশি আওয়ামী লীগ নেতাকে এক সহযোগীসহ আটক করা হয়।

    তবে এসময় তাদের আরও এক সহযোগী শিপন পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে আমানতগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ টিএসআই আবু বক্কর জানান, এই ঘটনায় তাদের বিরুদ্ধে একটি ছিনতাইয়ের মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।’

  • এদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক সমান

    এদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক সমান

     বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি ও সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা ভোগ করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যেকটা ক্ষেত্রে সবাই সমান সুযোগ পাবে এবং সেটা আমরা নিশ্চিত করি।

    বুধবার (৪ সেপ্টেম্বর) গণভবনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টসহ হিন্দুধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন প্রধানমন্ত্রী।

    ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশে সবার সমান নাগরিক সুবিধা পাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি আপনাদের সবাইকে বলবো নিজেদের সংখ্যালঘু না বলার জন্য। এই মাটি আপনাদের, এই দেশ আপনাদের, এই জন্মভূমি আপনাদের। কেন নিজেদের মধ্যে এই বিশ্বাস থাকবে না।

    তিনি বলেন, অন্তত আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় আছে কখনও আমরা ওই রকম ব্যবধান করে দেখি না। প্রত্যেকটা ক্ষেত্রে সবাই উপযুক্ত হলে সমান সুযোগ পাবে। সেটা আমরা নিশ্চিত করি। এদেশে সবার সমান অধিকার রয়েছে।

    শেখ হাসিনা বলেন, এটা শুনি, আমার কাছে খারাপ লাগে আপনারা নিজেদের কেন এভাবে খাটো করে দেখবেন। বাংলাদেশ আমাদের সবার।

    বঙ্গবন্ধু কন্যা বলেন, যখন মহান মুক্তিযুদ্ধে সবাই অংশগ্রহণ করেছে, যখন বুকের রক্ত ঢেলে দিয়েছে, এক ভাইয়ের রক্ত আরেক ভাইয়ের রক্তের সঙ্গে মিশে গেছে, সেই রক্তকে ভাগ করতে যাইনি, ভাগ হতে পারে না।

    ‘আমাদের শরণার্থীরা যখন ভারতে আশ্রয় নিল তখন তো তারা দেখেনি কে হিন্দু কে মুসলমান। সবার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছে। এটা আমরা ভুলবো কি করে, এই যে অবদানটা সেটাও আমাদের মনে আছে।

    সব ধর্ম শান্তির শিক্ষা দেয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা সব সময় বিশ্বাস করি যার যার ধর্ম সে পালন করবে। ইসলাম ধর্মও সে শিক্ষা দেয়। আমরা মনে করি সব ধর্মেই একথা বলা আছে।

    প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকটা ধর্মই শান্তির বাণী শুনিয়েছে। শ্রী কৃষ্ণ যে জন্ম নিয়েছিলেন তার মতোই তো মানব কল্যাণে। সেখানে তো বলা নেই যে শুধু হিন্দুদের কল্যাণ কর। আর কারও কল্যাণ করো না সে কথা তো বলেনি। মানবকল্যাণ, মানুষের জন্য কাজ করা।

    শেখ হাসিনা বলেন, দুষ্টের দমন, শিষ্টের পালন, সেটা কি ভাগ করে বলা হয়েছে। শুধু হিন্দু শিষ্ট হলে তাকে দেখবে তা তো বলেনি। যারা শিষ্ট তাদের পালন করা যারা দুষ্টু তাদের দমন। যখনই কোনো ধর্মীয় শিক্ষাগুরু এসেছেন শান্তির বাণী শুনিয়েছেন।

    ‘আপনি যদি সব ধর্মের বাণীগুলো ভালোভাবে মনযোগ দিয়ে দেখেন সব ধর্মই শান্তির কথা বলেছে, মানব কল্যাণের কথা বলেছে।’

    প্রধানমন্ত্রী বলেন, সব সময় এটাই লক্ষ্য থাকবে আমাদের প্রত্যেকটা ধর্ম আজ যার যার। আমাদের ঈদ বলেন, আপনাদের পূজা বলেন বা বৌদ্ধ পূর্ণিমা বলেন, অথবা বড় দিন। এখন কিন্তু বাংলাদেশে, পৃথিবীতে বাংলাদেশেই বোধ হয় সবচেয়ে বেশি এই যে ধর্মীয় একটা পরিবেশ এত সুন্দর আন্তরিক পরিবেশে প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠান আমরা মিলে মিশে আমরা উদযাপন করি। এখানে কিন্তু আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না, সবাই মিলেই সবার অনুষ্ঠানে যাই।

    পহেলা বৈশাখ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, পহেলা বৈশাখ আমাদের বাংলা নববর্ষ। এই নববর্ষটা সবাই মিলেই উৎসব আয়োজন করি, উৎসব পালন করি।

    পহেলা বৈশাখকে যারা হিন্দুয়ানি সংস্কৃতি বলে তাদের সমালোচনা করে তিনি বলেন, আমাদের দেশে কিছু কিছু … লোক থাকে, অনেকে জ্ঞান পাপী আছে। কিছু কিছু বলে যে পহেলা বৈশাখ এটা নাকি হিন্দুয়ানি।

    প্রধানমন্ত্রী বলেন, সম্রাট আকবর এই পহেলা বৈশাখ, হালখাতা খোলা এবং উৎসবটা আয়োজন করেছিল। তাহলে এখন সেটাকে অন্য ধর্মের বলে ঠেলে দিলে হবে কি করে? আমরা এখন সেখানে উৎসব ভাতা দিতে শুরু করেছি।

    পহেলা বৈশাখ পালনে বিএনপি ক্ষমতায় থাকার সময় বাধা দিয়েছিল জানিয়ে শেখ হাসিনা বলেন, ১৯৯৩ সালে পহেলা বৈশাখে যখন আমরা নতুন শতাব্দীতে পর্দাপর্ণ করি ১৪০০ সাল বাংলা। এই ১৪০০ সাল উদযাপন করার জন্য কমিটি করি তখন বিএনপি ক্ষমতায় ছিল। আমাদের বাধা দিয়েছিল যে এটা করা যাবে না।

    ‘সেটা করতে দেবে না। তাদের মাথায় কি থাকে সেটাতো জানেনই আপনারা। আমরা জোর করে সেবার উদযাপন করেছিলাম।’

    প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারে এসে এখন আমরা উৎসব ভাতা দিয়েছি। সবাই মিলে এ উৎসব পালন করছি।

    বিএনপি-জামায়াত আমলে সংখ্যালঘু নির্যাতন হয়েছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, বিএনপি জামায়াতের চরিত্রটাই এরকম। আপনারা ‍জানেন তারা কীভাবে অত্যাচার করে। বিভিন্ন ঘটনার পর… বিভিন্ন মন্দির ভাঙা হয়েছে, কীভাবে অত্যাচার করা হয়েছে।

    তিনি বলেন, নানাভাবে নির্যাতন করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের ওপর চরম অত্যাচার নির্যাতন হয়েছে। তখন আমরা ছুটে গিয়েছি সবার কাছে। এমনকী ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত পুড়িয়ে দিয়েছিল। আপনাদের মনে আছে। আমরা সেটা আবার নতুনভাবে করে দিয়েছি।

    প্রধানমন্ত্রী বলেন, বিএনপির কাজই ছিল এ ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ চালানো। আমরা তো আক্রমণের শিকার মুসলমানরা তো আছি। এভাবে সব সময় তারা একটা বিভেদ সৃষ্টি করা এই প্রচেষ্টা তারা নিয়েছে। কিন্তু আওয়ামী লীগ কখনও এতে বিশ্বাস করে না।

  • এমন কোন কাজ করা যাবে না যাতে আ’লীগের বদনাম হয় : হাসানাত আব্দুল্লাহ

    এমন কোন কাজ করা যাবে না যাতে আ’লীগের বদনাম হয় : হাসানাত আব্দুল্লাহ

    তানজিম হোসাইন রাকিব:

    পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক,বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি (মন্ত্রী) আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বরিশাল জেলা পরিষদের ৭ নং ওয়ার্ড বাবুগঞ্জ থেকে নব-নির্বাচিত সদস্য মাইনুল হোসেন পারভেজ মৃধা।

    বুধবার দুপুরে গৌরনদী পৌর সভায় শতাধীক নেতাকর্মী নিয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি।

    এসময় দক্ষিনাঞ্চলের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ দিক নির্দেশনা মূলক বক্তব্যে বলেন, দলীয় ও মুক্তিযোদ্ধার সন্তান নির্বাচিত হওয়ায় আমি খুশি। আমি শিঘ্রই বাবুগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের সাথে বসবো।

    নেতাকর্মীদের উদ্দিশ্যে বলেন, এমন কোন কাজ করা যাবে না যাতে দলের বদনাম হয়।

    এসময় উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, বানরীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুখ, বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মুহাঃ আক্তার উজ জামান মিলন।

    সৌজন্য সাক্ষাৎ শেষে আবুল হাসানাত আব্দুল্লাহর আয়োজনে মধ্যহৃভোজ শেষে গোপালগঞ্জ টুঙ্গিপারায় গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

  • উজিরপুরে নবনির্বাচিত ইউপি সদস্য’র শপথ

    উজিরপুরে নবনির্বাচিত ইউপি সদস্য’র শপথ

     উজিরপুর প্রতিনিধি ::

    বরিশালের উজিরপুরের বরাকোঠা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচনে নবনির্বাচিত ইউপি সদস্য ইয়াছিন রাড়ীকে আনুষ্ঠানিক ভাবে শপথবাক্য পাঠ করালেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার।

    বুধবার (৪ সেপ্টেম্বর ) বেলা ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে শপথ অনুষ্ঠিত হযেছে।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা নির্বাচন অফিসার আলীমুদ্দীন, প্রাথমিক শিক্ষা অফিসার আলহাজ তাসলিমা বেগম, বরাকোঠা ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, যুগ্ম সম্পাদক নাসির শরীফ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল কাশেম সেন্টু, ইউপি সদস্য হারুন অর রশিদসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

    উল্লেখ্য ৪ মাস পূর্বে ওই ওয়ার্ডে ইউপি সদস্য মন্নান হাওলাদার মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়।

    ২৫ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইয়াছিন রাড়ী মোরগ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

  • বিসিসি’র তিন কর্মকর্তাকে প্রশাসনিক শাখায় সংযুক্ত, একজনকে কারন দর্শাতে নোটিশ

    বিসিসি’র তিন কর্মকর্তাকে প্রশাসনিক শাখায় সংযুক্ত, একজনকে কারন দর্শাতে নোটিশ

    নিজস্ব প্রতিবেদক ::

    বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৩ কর্মকর্তাকে প্রশাসনিক শাখায় বিশেষ কর্মে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক শাখায় ন্যস্ত থাকা আহসান উদ্দিন রোমেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

    তিন কর্মকর্তা হলেন- বিসিসির বাণিজ্য শাখার ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট মো. আজিজুর রহমান, কর ধার্য শাখার এস্টেট কর্মকর্তা (অ্যাসেসর হিসেবে কর্মরত) মো. মাহবুবুর রহমান ও আইন শাখার আইন সহকারী মো. রফিকুল ইসলাম।

    বুধবার (৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত বাবলু।

    এদিকে, সিটি করপোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা ও বর্তমানে প্রশাসনিক শাখায় ন্যস্ত থাকা আহসান উদ্দিন রোমেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

    জানা গেছে, শঠতা ও মিথ্যাচারের মাধ্যমে প্রশাসনিক শাখায় ন্যস্ত থাকার পরেও নিজেকে জনসংযোগ কর্মকর্তা পরিচয় দিয়ে তথ্য কমিশনের একটি শুনানিতে অংশ নেন। যা চাকরি বিধির নিয়ম বহির্ভূত এবং আচরণ বিধি ভঙ্গের শামিল। তাই তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। আর এর জবাবও আগামী তিনদিনের মধ্যে দিতে বলা হয়েছে।

    পৃথক তিনটি আদেশই জনস্বার্থে অবিলম্বে কার্যকর করার জন্যও বলা হয়েছে।

  • কূটনীতিকদের কাছে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছি, বললেন ড. কামাল

    কূটনীতিকদের কাছে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছি, বললেন ড. কামাল

    ড. কামাল হোসেন বলেছেন, কূটনীতিকদের কাছে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছি। বুধবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের গুলশানের বাসায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    বৈঠক শেষে বেরিয়ে আ স ম আবদুর রব জানান, তারা চায়ের দাওয়াতে এসেছিলেন। সেখানে সামাজিক, পারিবারিকসহ রাজনৈতিক আলোচনাও হয়েছে। তবে ঠিক কি বিষয়ে আলোচনা আর কূটনীতিকরা কি বলেছেন তা স্পষ্ট করেননি তিনি।

    বৈঠকে জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতাদের মধ্যে গণফোরামের ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসসির আ স ম রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীসহ কয়েকজন উপস্থিত আছেন। কূটনীতিকদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডসসহ অন্তত দশটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বৈঠকের বিষয়ে বিএনপি বা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।

  • চার মহাসড়কের উন্নয়নে অর্থায়ন করবে এডিবি

    চার মহাসড়কের উন্নয়নে অর্থায়ন করবে এডিবি

    সচিবালয়ে বৈঠকে সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ -ছবি : জাগরণ
    দেশের চারটি মহাসড়কের উন্নয়নে অর্থায়ন করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। ঢাকা-সিলেট, রংপুর-বাংলাবান্ধা, রংপুর-বুড়িমারী এবং বরিশাল-ফরিদপুর মহাসড়ক ৪ লেনে উন্নীত করতে অর্থায়ন করবে সংস্থাটি। প্রধানমন্ত্রীর অনুরোধে এডিবি এ চারটি মহাসড়ক উন্নয়নে অর্থায়নে সম্মত হয়েছে।

    আজ বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বৈঠক করে এ তথ্য জানান।

    মনমোহন প্রকাশ জানান, ঢাকা-সিলেট, রংপুর-বাংলাবান্ধা, রংপুর-বুড়িমারী এবং বরিশাল-ফরিদপুর মহাসড়কের প্রতিটিতে চার লেনের পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেন থাকবে। এরইমধ্যে রংপুর-বুড়িমারী এবং বরিশাল-ফরিদপুর মহাসড়ক চারলেনে উন্নীত করার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে।

    বৈঠকে দেশের সড়ক অবকাঠামোর উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য মন্ত্রী এডিবিকে ধন্যবাদ জানান।