Category: রাজণীতি

  • আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অনুমোদন : রিজভী সভাপতি

    আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অনুমোদন : রিজভী সভাপতি

     

    ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ম্যানেজিং কমিটির পূনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক,কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস. এম. রুহুল আমীন রিজভী।

    বুধবার ( ২৯ জুলাই) প্রবিধানমালা ২০০৯ এর প্রবিধান ৩৯ নং ধারা অনুযায়ী বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক আব্বাস উদ্দীন এর স্বাক্ষরিত এক স্মারকে ম্যানেজিং কমিটিকে অনুমোদন দেন।

    পদাধিকার বলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব, মোসা: আইরিন পারভীন শিক্ষক সদস্য, আঃ হক বিশ্বাস কে অভিভাবক সদস্য পদ দেওয়া হয়।

    অ্যাডভোকেট রুহুল আমীন রিজভী আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়ে একটি সফল শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত করেছে। তারই ধারাবাহিকতায় পূনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

    সদ্য নির্বাচিত এই ম্যানেজিং কমিটি শিক্ষার আলো ফুটাতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

  • এবার করোনায় প্রাণ গেল এমপি ইসরাফিলের

    এবার করোনায় প্রাণ গেল এমপি ইসরাফিলের

    নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম (৫৪) সোমবার সকালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সংসদ সদস্য ইসরাফিল আলমের ভাতিজা হাসান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (২৭ জুলাই) সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

    তীব্র শ্বাসকষ্ট নিয়ে সংসদ সদস্য ইসরাফিল আলম গত ১৭ জুলাই থেকে স্কয়ার হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন।

    পারিবারিক সূত্রে জানা যায়, বেশকিছু দিন ধরে শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন সংসদ সদস্য ইসরাফিল আলম। গত ৬ জুলাই তাকে প্রথম ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। সেখানে কিছু দিন চিকিৎসা নেয়ার পর কিছুটা সুস্থ হলে তাকে বাসায় আনা হয়। পরে পরীক্ষা করে করোনা নেগেটিভ রিপোর্ট আসে তার। এ অবস্থায় গত ১৭ জুলাই আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টা দিকে প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেয়া হয়।

    রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন হেলাল এ খবর নিশ্চত করেন।

  • সাবেক অর্থমন্ত্রী ড. ওয়াহিদুল হক আর নেই

    সাবেক অর্থমন্ত্রী ড. ওয়াহিদুল হক আর নেই

    সাবেক অর্থমন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গাণিতিক অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদুল হক আর নেই (ইন্নালিল্লাহে…রাজিউন)। গত শুক্রবার কানাডার টরন্টোতে ৮৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    ড. ওয়াহিদুল হক ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করে ক্যালিফোর্নিয়া বার্কলে ও টরন্টো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখা এ অর্থনীতিবিদ ১৯৬৯ সালে বঙ্গবন্ধুর সঙ্গে গোলটেবিল বৈঠকে যোগ দিয়েছিলেন।

    ১৯৮৮ সালের শেষ দিক থেকে ১৯৯০ সালের মাঝামাঝি পর্যন্ত তিনি বাংলাদেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

    এদিকে সাবেক অর্থমন্ত্রী ও কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ড. ওয়াহিদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

    এক শোকবার্তায় তিনি বলেন, অত্যন্ত মেধাবী ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ড. ওয়াহিদুল হক আমার শিক্ষক ছিলেন। ১৯৬৯ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে প্রেসিডেন্ট আইয়ুব খানের গোলটেবিল বৈঠকে উপস্থাপনের জন্য বঙ্গবন্ধুর ছয় দফার পক্ষে এএমএ মুহিত, আব্দুর রব চৌধুরীসহ কিছু সিএসপি অফিসার একটি খসড়া দলিল (Document) প্রস্তুত করেছিলেন। এ খসড়া দলিল প্রস্তুত করার সময় ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির শিক্ষক ড. ওয়াহিদুল হক অংশগ্রহণ করেন।

    পররাষ্ট্রমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

  • করোনায় আক্রান্ত হলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

    করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। জাতীয় সংসদে নমুনা পরীক্ষা করানোর পর প্রাপ্ত ফলাফলে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

    আজ বৃহস্পতিবার (০২ জুলাই) পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত জানান, করোনা পজেটিভ রিপোর্ট আসার পর থেকে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নিজ বাসায় আইসোলেশনে আছেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবন করছেন।

    তিনি আরও জানান, প্রতিমন্ত্রী বাসা থেকেই মন্ত্রণালয়ের কার্যক্রমের খোঁজখবর রাখছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

  • ১৪ দলের মুখপাত্র হচ্ছেন আমু?

    ১৪ দলের মুখপাত্র হচ্ছেন আমু?

    আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ১৪ দলের মুখপাত্র হচ্ছেন এমনটাই বলা হচ্ছে। জল্পনায় আরেক সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নামও রয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্তটি নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের অন্যতম নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে পদটি শুন্য রয়েছে।

    ২০০৮-এ নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চৌদ্দ দলীয় জোট গঠিত হয়। এই জোটে ছিল আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ(ইনু), এলডিপি সহ আরও ছোট ছোট নয়টি দল। নির্বাচনের আগে কর্ণেল (অবঃ) অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি জোট ত্যাগ করে। এরপর স্বতন্ত্র দল হিসেবে নির্বাচনে অংশ নেয়।

    নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসে। এরপর থেকে জোটটি ক্ষমতায় রয়েছে। টানা দুই মেয়াদে মন্ত্রীসভায় জোটের প্রতিনিধিত্ব ছিল। বিগত নির্বাচনের পর থেকে এককভাবে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার চলছে। এ নিয়ে জোট শরিকরা মাঝে মধ্যে প্রকাশ্যে উষ্মা প্রকাশ করেন।

    আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে এই মেয়াদে মন্ত্রীসভায় জোটের আর কোন প্রতিনিধিত্ব থাকছেনা। যদিও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এটাতো প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। জোটের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এখন বুড়িগঙ্গায় অনেক পানি গড়িয়ে গেছে। কতকিছু বদলে গেছে। ব্যর্থতার পাল্লাও ভারি হয়েছে। যাইহোক জোট আছে। হয়তো থাকবে। তবে এখন আর কোনো চমক যে নেই এটা বলতে পারি

  • বিশ্বে নতুন উচ্চতায় শেখ হাসিনা

    বিশ্বে নতুন উচ্চতায় শেখ হাসিনা

    করোনাভাইরাস মোকাবিলায় কেবল দেশের মধ্যেই উদ্যোগ নিয়ে থেমে থাকেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশি^ক ও আঞ্চলিক উদ্যোগ নিয়েও তিনি প্রশংসিত হয়েছেন। ইতিমধ্যে করোনার ভ্যাকসিন উদ্ভাবনের আন্তর্জাতিক উদ্যোগেও অগ্রণী ভূমিকা নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ‘গ্লোবাল সিটিজেন’ তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি করোনাভাইরাসের অর্থনৈতিক বিরূপ প্রভাব মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য তহবিল গঠনের ক্ষেত্রেও কাজ চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যেই আরেক প্রাণঘাতী দুর্যোগ ঘূর্ণিঝড় ‘আম্ফান’ এর আঘাতে সৃষ্ট পরিস্থিতিও মোকাবিলা করতে হয়েছে শক্ত হাতে। এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধুকন্যার জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোগগুলো প্রশংসা কুড়াচ্ছে বিশ্বের দেশে দেশে।

    গত ৩ জুন ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে ‘ফাইটিং সাইক্লোনস অ্যান্ড করোনাভাইরাস : হাউ উই এভাকুয়েটেড ডিউরিং অ্যা প্যানডেমিক’ শিরোনামে এক নিবন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, ‘‘বাংলাদেশ সুপার-সাইক্লোন ‘আম্ফান’ এবং কভিড-১৯ এর মতো দুটি বিপদের বিরুদ্ধে লড়াই করেছে। আমরা অন্যদেরকে একই রকম বিপদ মোকাবিলায় পাঠ দিতে পারি।’’ এপ্রিলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে করোনা প্রাদুর্ভাব মোকাবিলায় বিশ্বকে ৫ দফা প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখেন, ‘বিশ্ব এক অজানা এবং অদেখা শত্রুর বিরুদ্ধে আজ লড়াই করছে। এই শত্রুর কোনো সীমানাবোধ নেই, নেই কোনো শ্রেণিবোধ। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের ব্যবস্থাপনার ত্রুটিগুলো দেখিয়ে দিচ্ছে এই শত্রু। এমন অবস্থায় বিচ্ছিন্ন হয়ে নয়, বরং পরস্পরকে সহযোগিতার মাধ্যমে এই কভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে পারব আমরা।’

    বৈশি^ক ব্যবস্থাপনার ত্রুটি নিয়ে বিশ্বকে সচেতন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করোনা মোকাবিলায় সফল নারী নেতৃত্বের তালিকায় স্থান দিয়েছে বিশ্বের জনপ্রিয় ফোর্বস ম্যাগাজিন। অর্থনীতির শীর্ষস্থানীয় ম্যাগাজিন ফোর্বসে বলা হয়, শেখ হাসিনার নেতৃত্বে করোনাভাইরাস সংক্রমণের শুরুতে যেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বাংলাদেশে তা এখনো কার্যকর করতে পারেনি যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশের প্রশংসা করে গত ২৪ এপ্রিল এক আর্টিকেলে লেখে, প্রায় ১৬ কোটিরও বেশি মানুষের বসবাস বাংলাদেশে। সেখানে দুর্যোগ কোনো নতুন ঘটনা নয়। আর এই করোনা মোকাবিলার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে ভুল করেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ফেব্রুয়ারির শুরুতেই চীনে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নিয়ে আসার পদক্ষেপ গ্রহণ করেন। মার্চের শুরুতে প্রথম সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন এবং কম গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। তিনি দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা রোগী শনাক্ত করতে স্ক্রিনিংয়ের জন্য মেশিন ব্যবহার করে কয়েক হাজার মানুষকে দ্রুত কোয়ারেন্টাইনের নির্দেশ দেন, যা এখনো যুক্তরাজ্য কার্যকর করতে পারেনি বলে উল্লেখ করেন ফোর্বসের লেখক আভিভাহ উইটেনবাগ-কক্স। শেখ হাসিনার প্রশংসা করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামও। এপ্রিলের শেষ সপ্তাহে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজিত ‘এনহ্যান্সিং রিজিওনাল কো-অপারেশন ইন সাউথ এশিয়া টু কমব্যাট কভিড-১৯ রিলেটেড ইমপ্যাক্ট অন ইটস ইকোনমিকস’ শীর্ষক এক ভার্চুয়াল সম্মেলনে গণভবন থেকে যোগ দেন শেখ হাসিনা। এ সম্মেলনে বিশ্বকে এক হয়ে করোনা মোকাবিলা করার আহ্বান জানান তিনি। গত ৪ জুন ভার্চুয়াল প্লাটফর্মে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন আয়োজিত ভ্যাকসিন সামিটে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি দ্রুত ভ্যাকসিন আবিষ্কারের আহ্বান জানান এবং সংস্থাটির তহবিল বাড়াতে অনুদান দিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান। গত ২৫ মে করোনাভাইরাস মোকাবিলায় সহায়তা প্রদান বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। শি জিন পিংয়ের প্রস্তাব অনুযায়ী পরে চীনের বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসে। এর আগে গত ১৫ মার্চ গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কভিড-১৯ ঠেকানোর লড়াইয়ে সমন্বিত উদ্যোগ নিতে সার্ক নেতাদের আহ্বান জানান শেখ হাসিনা।

    বিশ্বকে পাঁচ প্রস্তাবনা শেখ হাসিনার : করোনা মোকাবিলায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে পাঁচটি প্রস্তাবনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী যেই পাঁচটি প্রস্তাবনা দিয়েছেন তার মধ্যে একটি হলো ‘বৈষম্য দূর করতে নতুন করে ভাবতে হবে’। প্রস্তাবনায় প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য ও বৈষম্য খুব দ্রুত বেড়ে যাবে আমাদের পরিচিত এই সমাজে। বিগত দশকে আমরা আমাদের অর্ধেক দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্র্য অবস্থা থেকে মুক্তি দিতে পেরেছি। তাদের অনেকেই আবারও দরিদ্র অবস্থায় ফেরত যাবে। মানুষ ঋণের ফাঁদে পড়ে যাবে। আমাদের ৮৫ ভাগ মানুষ অনানুষ্ঠানিক খাতে চাকরি করছে। আমাদের এসএমই (ঋণ ব্যবস্থা) বাজেভাবে আঘাত করছে। এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ বা আফ্রিকার দেশগুলোতেও খুব একটা ভিন্ন নয়। আর সে কারণেই বিশ্বের সবার এখন মানুষের ভালো কীভাবে করা যায় সে কথা ভাবা উচিত। কীভাবে বৈষম্যের মোকাবিলা করবে, দরিদ্রকে সহায়তা করবে এবং আমাদের অর্থনীতিকে কীভাবে প্রি-কভিড (কভিড ১৯ সংক্রমণের আগের) পর্যায়ে নিয়ে যাওয়া যাবে তা ভাবতে হবে। দ্বিতীয় প্রস্তাবনায় তিনি বলেন, ‘জি-৭, জি-২০ এবং ওইসিডির মতো বলিষ্ঠ বিশ্ব নেতৃত্ব প্রয়োজন’। প্রধানমন্ত্রী এর ব্যাখ্যায় লেখেন, জাতিসংঘের নেতৃত্বে একটি বহুপাক্ষিক ব্যবস্থাপনাকে সামনে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে অধ্যাপক ক্লাউস সোয়াব এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘ইনফেকশাস ডিজিজেস’কে ‘গ্লোবাল রিস্ক রিপোর্ট ২০২০’-এর কেন্দ্র হিসেবে উল্লেখ করছি। বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতের দুরবস্থাকে এখানে গুরুত্ব সহকারে দেখানো হয়েছে। আর সে কারণেই কভিড অ্যাকশন প্লাটফর্ম এবং রিজিওনাল অ্যাকশন গ্রুপের মতো ফোরাম গঠন এ সময়ে সঠিক পদক্ষেপ। আমি বিশ্বাস করি, এর পাশাপাশি বাড়তি উদ্যোগ হিসেবে জাতিসংঘের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে সম্মিলিতভাবে কভিড-১৯ পরবর্তী পরিকল্পনা কী হবে তা ঠিক করে ফেলা উচিত।

    ‘নতুন ব্যবসার নিয়মগুলো নিয়ে আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে’ বলে তৃতীয় প্রস্তাবনায় উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, আমরা এরই মধ্যে দেখেছি কীভাবে বিশ্বের ব্যবসা, কর্মক্ষেত্রে এবং উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন আসছে। আর এই কভিড যুগের অবসান হলে ব্যবসার নতুন নিয়ম এবং চর্চা শুরু হবে। এরই মধ্যে আমরা দেখেছি সাপ্লাই চেইনে থাকা অনেক বৈশ্বিক প্রতিষ্ঠান দায়িত্বশীল আচরণ করছে না। আমি মনে করি পুঁজিবাদের সুবিধাভোগী গোষ্ঠী এর মাধ্যমে একটা পরীক্ষা চালাচ্ছে। আর আমাদের বাংলাদেশের মতো দেশগুলোকে এই বিষয়গুলোর সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে নতুন পরিকল্পনা এবং ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। চতুর্থ প্রস্তাবনায় তিনি বলেন, ‘বৈশ্বিক দায়িত্ববোধ থেকে আমাদের একত্রে কাজ করতে হবে’। এখানে অভিবাসী শ্রমিকদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অভিবাসী শ্রমিকরা ধনী দেশগুলোর আয়ের পথে প্রথম সারিতে থেকে অবদান রাখছে। কিন্তু হঠাৎ করেই এই শ্রমিকদের জন্য কঠিন এক অবস্থার সৃষ্টি হয়েছে। এমনকি তারা চাকরিও হারাচ্ছে। এ কারণেও ঝুঁকির মুখে পড়ছে দক্ষিণ এশিয়ার অর্থনীতি। আর সে কারণেই বৈশ্বিক দায়িত্ববোধ থেকে আমাদের একত্রে কাজ করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা আমাদের দায়িত্ববোধ ছেড়ে পালিয়ে যাইনি। আপনারা হয়তো অবগত আছেন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প বর্তমানে আমাদের দেশে। আর আমাদের ‘কভিড-১৯’ যুদ্ধের পরিকল্পনা এই ১১ লাখ রোহিঙ্গাকে সঙ্গে নিয়েই করা হয়েছে।

    সর্বশেষ প্রস্তাবনায় শেখ হাসিনা জানান, ‘চতুর্থ শিল্প বিপ্লব (৪ আইআর) ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে সহায়ক হবে’। সেখানে তিনি বলেন, শেষ দশকে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে আমাদের ‘এটুআই’ প্রোগ্রামের আওতায় বাংলাদেশ অর্থনৈতিক ডিজিটাইজেশনে চ্যাম্পিয়নে পরিণত হয়েছে। আর এই মহামারীর মধ্যেও আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং সংক্রমণ খুঁজে পেতে মোবাইল ট্র্যাকিংয়ের মতো বেশ কিছু প্রযুক্তির সহায়ক টুলস ব্যবহার করেছি। আর ভবিষ্যতের প্রস্তুতি হিসেবেও আমাদের প্রথমেই প্রয়োজন সমস্যাগুলোর উদ্ভাবনী সমাধান। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং সাপ্লাই চেইন খাতকে নিয়ে উদ্ভাবনী সব সমাধান প্রয়োজন। চতুর্থ শিল্প বিপ্লবে প্রযুক্তিকে ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়বে। আর এমন এক পরিস্থিতিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।

    ভ্যাকসিন উদ্ভাবনের তহবিলে ৫০ হাজার ডলার দেওয়ার ঘোষণা : কভিড-১৯ এর ভ্যাকসিন উদ্ভাবনে ‘গ্লোবাল সিটিজেন’ তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন উদ্ভাবন এবং সহজ প্রাপ্যতার জন্য বাংলাদেশ আনন্দের সঙ্গে ৫০ হাজার মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠীগুলোর কভিড-১৯ মোকাবিলা এবং ন্যায্য ও সমতার ভিত্তিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই অর্থ সহায়তা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাস ভ্যাকসিন, পরীক্ষা ও চিকিৎসার উন্নয়নে অতিরিক্ত তহবিল জোগাড়ের লক্ষ্যে ইউরোপীয় কমিশন ও গ্লোবাল সিটিজেন আয়োজিত ‘গ্লোবাল গোল : ইউনাইট ফর আওয়ার ফিউচার- দ্য সামিট’-এ এই অর্থ প্রদানের ঘোষণা দেয় বাংলাদেশ।

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, করোনাভাইরাসের মহামারীতে সৃষ্ট নজিরবিহীন সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামনে থেকে দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এই দুর্যোগ কাটিয়ে উঠতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশে যে দায়বদ্ধতা আছে, তার প্রতিও তিনি অবিচল এবং একই সঙ্গে অন্য অংশীদারদের কাছ থেকেও দায়িত্বপূর্ণ আচরণের প্রত্যাশা করছে বাংলাদেশ। মোমেন আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব সময়েই সাম্য, ন্যায় ও জাতীয় মালিকানার নীতিকে গুরুত্ব দিয়ে আসছে। যাদের এই সেবার সবচেয়ে বেশি প্রয়োজন তারা যেন তা পান, একজনও যেন বাদ না পড়েন তা নিশ্চিত করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রয়াস। বিশ্বের সবাই যেন সমতার ভিত্তিতে সেবা পায় সে লক্ষ্যেই এই সহায়তা দিয়েছে বাংলাদেশ।

  • বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক

    বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক

    বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবিতে হতাহতের ঘটনায় সোমবার (২৯ জুন) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

    রাষ্ট্রপতি লঞ্চ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    ঢাকার শ্যামবাজার এলাকায় ১৫০ জনের অধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় সোমবার ছয়জন নারী ও তিনটি শিশুসহ কমপক্ষে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    সদরঘাট নৌ থানার ওসি রেজাউল করিম ভূঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহগুলোর ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতলে নেয়া হবে।

    তিনি জানান, সকাল ৮টায় মুন্সীগঞ্জ জেলার কাঠপট্টি থেকে লঞ্চটি ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল।

    ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপসহকারী পরিচালক (গণমাধ্যম) শাজাহান শিকদার জানান, বেলা ১১টা ৩৩ মিনিটে লঞ্চটি শনাক্তের পর লাশগুলো উদ্ধার করা হয়।

  • হাসানাত আবদুল্লাহ এমপি’র শোক

    হাসানাত আবদুল্লাহ এমপি’র শোক

    সেরাল নিবাসী বরিশাল জেলা ছ্ত্রালীগের উপ-দপ্তর সম্পাদক কাজী মারুফ হাসান টিটু’র পিতা বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুর রহিম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়ার সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক(মন্ত্রী),আওয়ামীলীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি, আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

  • কাজী মারুফ হাসান টিটুর বাবার মৃত্যুতে মেয়র সাদিকের শোক

    কাজী মারুফ হাসান টিটুর বাবার মৃত্যুতে মেয়র সাদিকের শোক

    বরিশাল জেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক কাজী মারুফ হাসান টিটুর বাবা  বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুর রহিম গতকাল সন্ধায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন……..

    বাংলাদেশ আওয়ামীলীগ, বরিশাল মহানগর এর সাধারন সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

  • বরিশালে করোনা ইস্যুতে বাসদের বিভিন্ন দাবি

    বরিশালে করোনা ইস্যুতে বাসদের বিভিন্ন দাবি

    বরিশালে করোনা পরীক্ষায় দীর্ঘসূত্রিতা দূর, প্রতিদিন কমপক্ষে ১ হাজার করোনা পরীক্ষা নিশ্চিত করাসহ নানা দাবি জানিয়েছে জেলা বাসদ নেতৃবৃন্দ। বুধবার সকাল ১১টায় নগরীর ফকির বাড়ি রোডের বাসদ কার্যালয়ে জেলা বাসদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী শ্রমজীবী মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ এবং বিভিন্ন স্থানে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিও জানান। এ সকল দাবিতে কাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ১ ঘণ্টা সদর রোড অবরোধের ঘোষণা দেন তিনি। এরপরও দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারী দেয়া হয় সংবাদ সম্মেলনে।

    এ সময় জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।