Category: শিক্ষাঙ্গন

  • ক্যামব্রিজ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত

    ক্যামব্রিজ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত

    তানজিম হোসাইন রাকিব:

    আজ ১০ ফেব্রুয়ারি (সোমবার) ক্যামব্রিজ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নগরীর পরেশ সাগর মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হয়ে বিকাল ৫ টায় শেষ হয়।

    উক্ত উনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর মো: আব্বাস উদ্দিন খান, বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল। পুরষ্কার বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাজী মাহফুজুর রহমান,চেয়ারম্যান, ক্যামব্রিজ স্কুল এন্ড কলেজ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মো: ছগির হোসেন অহিদ, ম্যানেজিং ডিরেক্টর, ক্যামব্রিজ স্কুল এন্ড কলেজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোখলেছুর রহমান জয়, পরিচালক, ক্যামব্রিজ স্কুল এন্ড কলেজ,, সেলিনা আক্তার হেনা, অধ্যক্ষ, ক্যামব্রিজ স্কুল এন্ড কলেজ।

    নগরীর পরেশ সাগর থেকে ক্যামেরায় তানজিম হোসাইন রাকিব

    উক্ত অনুষ্ঠান মেধা পুরুষ্কার , ক্রীয়া প্রতিযোগীতার পুরুষ্কার , সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরুষ্কার বিতরনের মাধ্যমে শেষ হয়।

  • বরিশাল শিক্ষা বোর্ডে  এক লাখ ১৩ হাজার পরীক্ষার্থী এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে

    বরিশাল শিক্ষা বোর্ডে এক লাখ ১৩ হাজার পরীক্ষার্থী এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে

    ৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় সারাদেশের মতো একযোগে বরিশালেও শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে এক লাখ ১৩ হাজার পরীক্ষার্থী।এবার এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডের আওতাধীন এই বিভাগের ছয় জেলায় এ বছর মোট এক হাজার ৪২৮টি বিদ্যালয় থেকে এক লাখ ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। যা গত বছর থেকে ৫,৫০৮ জন বেশি। এবারও বরিশাল জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি। এ জেলার মোট এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৭ হাজার ৮১৭ জন। এর মধ্যে ছাত্র ১৮ হাজার ১১৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭০৪ জন। এবারের এসএসসি পরীক্ষায় বরিশালে একটি কেন্দ্র বাড়ানো হয়েছে। এদিকে সকাল বেলা বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বরিশালের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। শুরুতে বরিশাল সরকারি জিলা স্কুলের পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। পরে সেখান থেকে সরকারি বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।

  • এসএসসির প্রথম দিনেই অনুপস্থিত ৫৪৪৭, বহিষ্কার ৫

    এসএসসির প্রথম দিনেই অনুপস্থিত ৫৪৪৭, বহিষ্কার ৫

    এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই (সোমবার) অনুস্থিত ৫ হাজার ৪৪৭ জন ও বহিষ্কার হয়েছে ৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল ঢাকা বোর্ডে।

    শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষের হিসাব অনুযায়ী- অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডের ১৮২৫, রাজশাহীতে ৬৫৩, কুমিল্লায় ৪৯৯, চট্টগ্রামে ৪০০, যশোরে ৫৩৬, সিলেটে ৩৫৮, বরিশালে ৩৫৪, দিনাজপুরে ৪৭০ এবং মংমনসিংহে ৩৫২ জন।

    বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে চট্টগ্রাম বোর্ডে ২ জন এবং বরিশাল, যশোর ও দিনাজপুর বোর্ডে একজন করে মোাট ৫ জন পরীক্ষার্থী রয়েছে।

    প্রসঙ্গত, এ বছর ২৮ হাজার ৮৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। ৯টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে এবার ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন পরীক্ষা দেবে। এরমধ্যে ৭ লাখ ৯১ হাজার ৯১৮ জন ছাত্র এবং ৮ লাখ ৪৩ হাজার ৩২২ জন ছাত্রী। দাখিলে এবার ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন এবং এসএসসি ভোকেশনালে ১ লাখ ৩১ হাজার ২৮৫ জন পরীক্ষা দেবে।

    এ বছর ১৬ লাখ ৮১ হাজার ৬৮৮ জন নিয়মিত পরীক্ষার্থীর সঙ্গে ৩ লাখ ৬১ হাজার ৩২৫ জন অনিয়মিত এবং ২ লাখ ৮২ হাজার ৫৯৪ জন বিশেষ পরীক্ষার্থী পরীক্ষা দেবে। এছাড়া বিদেশের ৮টি কেন্দ্রে ৩৪২ জন শিক্ষার্থী এসএসসিতে অংশ নেবে।

  • ‘এবার প্রশ্নফাঁস হয়নি, গুজব রটানো হচ্ছে’

    ‘এবার প্রশ্নফাঁস হয়নি, গুজব রটানো হচ্ছে’

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এবার এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। তবুও অপপ্রচারকারীরা প্রশ্নফাঁসের গুজব রটাচ্ছে। এসব অপপ্রচারকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
    সোমবার (৩ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরুর আগে সকাল সাড়ে নয়টায় রাজধানীর তেজগাঁও গভর্নমেন্ট গার্লস স্কুল কেন্দ্র পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
    এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি বোর্ডের আওতায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষা দেবে ৩৪২ জন।

    চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্র বৃদ্ধি পেলেও বাড়েনি শিক্ষার্থীর সংখ্যা। গতবারের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৭ হাজার ৫৫৪ জন।

    এবার ২৮ হাজার ৮৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিন হাজার ৫১২টি কেন্দ্রে পরীক্ষা দেবে।

    নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন। যার মধ্যে ছাত্রী আট লাখ ৪৩ হাজার ৩২২ জন। ছাত্রের তুলনায় ৫১ হাজার ৪০৪ জন ছাত্রী বেশি।

    মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন। ছাত্রী অংশ নিচ্ছে এক লাখ ৪৭ হাজার ১১৬ জন। ছাত্রের তুলনায় ১২ হাজার ৯৭৮ জন বেশি।

    কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় এক লাখ ৩১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

    ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, ‘প্রশ্নফাঁস রোধে এবার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।’

    তিনি আরও বলেন, ‘নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা ২০ মিনিট বেশি সময় পাবে।’

  • বরিশালে এসএসসিতে অংশ নিচ্ছে ১ লাখ ১৩ হাজার পরীক্ষার্থী

    বরিশালে এসএসসিতে অংশ নিচ্ছে ১ লাখ ১৩ হাজার পরীক্ষার্থী

    সারাদেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এ পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে এক লাখ ১৩ হাজার পরীক্ষার্থী।

    সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুতেই জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান ও শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা বরিশালের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।

    সূত্রে জানা যায়, এবার এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে বেড়েছে পরীক্ষার্থীর ও কেন্দ্রের সংখ্যা। বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার এ বছর মোট এক হাজার ৪২৮টি বিদ্যালয় থেকে এক লাখ ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে এসএসসি পরীক্ষায়। যা গত বছর থেকে পাঁচ হাজার ৫০৮ জন বেশি। গতবছর এক হাজার ৪২৮টি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো এক লাখ সাত হাজার ৫৭৫ জন। আর বরিশাল শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে ২৩ হাজার ৪০৯ জন। যা মোট পরীক্ষার্থীর ২১ শতাংশ।

    এদিকে তথ্যানুযায়ী গতবছর থেকে এবছর দুই হাজার ৭৯৭ জন অনিয়মিত পরীক্ষার্থী বেশি। গত বছর অনিয়মিত পরীক্ষার্থী ছিল ২০ হাজার ৬১২ জন।

    এছাড়া এ বোর্ডে জিপিএ মানোন্নয়নের জন্য পরীক্ষা দেবেন ১২২ জন। গত বছর জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষা দিয়েছিল ১৪৪ জন। এবার বরিশাল বোর্ডের অধীনে ১৭৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যা গত বছর ছিল ১৭৬টি।

    বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন সাংবাদিকদের জানান, এবারও বরিশাল জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি। এ জেলার মোট এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে ৩৭ হাজার ৮১৭ জন। এর মধ্যে ছাত্র ১৮ হাজার ১১৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭০৪ জন। এছাড়া ২০২০ সালের এসএসসি পরীক্ষায় সব থেকে কম পরীক্ষার্থী অংশগ্রহণ করছে ঝালকাঠি জেলায়। এ জেলায় এসএসসি পরীক্ষা দেবে ১০ হাজার ৫৮১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র চার হাজার ৮৮৫ জন এবং ছাত্রী পাঁচ হাজার ৬৯৬ জন।

    তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষায় বরগুনা ও বরিশালে দু’টি কেন্দ্র বাড়ানো হয়েছে। এর মধ্যে একটি বরগুনার আয়লা মাধ্যমিক বিদ্যালয় এবং অপরটি বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়।

    পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম। পাশাপাশি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ভিজিলেন্স টিমসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক অরুন।

    উল্লেখ্য কন্ট্রোল রুমে মোবাইল নম্বরগুলো হলো-০১৭১২১৭৪৬৬৯, ০১৭১২১৩৫৩৫৯, ০১৭১১৪৭২৮৯৫, টেলিফোন নম্বর হলো-০৪৩১৬৪০৮৫, ০৪৩১৬৫১৮২, ফ্যাক্স নম্বর- ০৪৩১৬৫১৮২, ই-মেইল-arunkgain@gmail.com।

  • বরিশালে ২০১৮ সালের সিলেবাসে পরীক্ষা নেওয়ার অভিযোগ

    বরিশালে ২০১৮ সালের সিলেবাসে পরীক্ষা নেওয়ার অভিযোগ

    ব‌রিশালে এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রে নগরের হালিমা খাতুন স্কুলকেন্দ্রে ২০১৮ সালের সিলেবাসে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে।
    এতে অর্ধশতাধিক পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলেছেন জগদীশ সরস্বতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম।

    তিনি জানান, এ অর্ধশতাধিক শিক্ষার্থীর ২০১৯-২০ সালের সিলেবাসে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার্থীরা প্রশ্ন হাতে পাওয়ার পরে তাদের পাঠক্রমের সঙ্গে প্রশ্নের কোনো মিল পাইনি। পরে বিষয়টি জানাজানি হলেও পরীক্ষা শেষে এর কোনো সুরাহা হয়নি। এছাড়া ওই প্রশ্নের খাতায়ও কোনো উত্তর দিতে পারেনি পরীক্ষার্থীরা।

  • এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু সোমবার

    এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু সোমবার

    আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। চলতি বছর ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ১০ লাখ ২৪ হাজার ৩৬৩ জন ছাত্র ও ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন ছাত্রী।

    এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ছাত্রের তুলনায় ছাত্রী ৫১ হাজার ৪০৪ জন বেশি। দাখিল পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রী ১২ হাজার ৯৭৮ জন বেশি। ২০১৯ সালের তুলনায় চলতি বছরে পরীক্ষার্থী কমেছে ৮৭ হাজার ৫৪৪ জন। এরমধ্যে ছাত্র কমেছে ৪৬ হাজার ৭৮ জন এবং ছাত্রী কমেছে ৪১ হাজার ৪৭৬ জন।

    নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৮১ হাজার ৬৮৮ জন। অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬১ হাজার ৩২৫ জন। গত বছর বিভিন্ন বিষয়ে ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখ ৮২ হাজার ৫৯৪ জন।

    এবার এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০২টি শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে। কেন্দ্র বৃদ্ধি পেয়েছে ১৫ টি।

    এরআগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসএসসি, এসএসসি/দাখিল (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষার কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করতে ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ।

    আরও পড়ুন: পরিবেশে ৫ ম্যাজিস্ট্রেট দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে হাইকোর্ট নির্দেশ

    এই আদেশ আগামীকাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিন থেকে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।আগামীকাল সোমবার শিক্ষামন্ত্রী সকাল সাড়ে ৯ টায় রাজধানীর ফার্মগেটের তেজগাঁও গভর্নমেন্ট গার্লস স্কুল কেন্দ্র পরিদর্শন করবেন।

  • ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি শুরু

    ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি শুরু

    মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। এ বছর ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ১০ লাখ ২৪ হাজার ৩৬৩ ছাত্র এবং ১০ লাখ ২৩ হাজার ৪১৬ ছাত্রী।

    বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরীক্ষা সংক্রান্ত আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকের পর সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

    ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। আর কারিগরির ব্যবহারিক পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৭ ফেব্রুয়ারি।

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী কমেছে। গতবছর ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এবার ৮৭ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থী কমেছে। এ বছর বাংলা দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হবে। নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রে সরবরাহ করবে। কেন্দ্র ওই নম্বর ব্যবহারিক নম্বরের সঙ্গে যোগ করে অনলাইনের মাধ্যমে বোর্ডে পাঠাবে।’

    তিনি আরও বলেন, ‘গতবারের ন্যায় এবারও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা শেষ হবে। যদি কেউ প্রশ্ন ফাঁসের গুজব ছড়ায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ অভিভাবক ও শিক্ষার্থী গুজবে কান না দেওয়ার অনুরোধও জানান শিক্ষামন্ত্রী।

    পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্র সচিবকে প্রশ্নের সেট কোড জানিয়ে দেওয়া হবে সুতরাং এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সব শিক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করে নিজ নিজ আসনে বসতে হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না। তবে কেন্দ্র সচিবরা চাইলে ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

    এ দিকে ১ ফেব্রুয়ারি থেকে মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৩ মার্চ।

  • বরিশালে বিসিএস কোচিং বন্ধের নির্দেশ

    বরিশালে বিসিএস কোচিং বন্ধের নির্দেশ

    বরিশালে সব বিসিএস কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বরিশাল জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৪ জানুয়ারি) থেকে ৮ জানুয়ারি (বুধবার) পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়ন্ত্রিত ৪০তম বিসিএস পরীক্ষা-২০১৮ এর আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ সময়ের মধ্যে কোনো বিসিএস কোচিং সেন্টারের কার্যক্রম চলমান পাওয়া গেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বরিশালে নতুন বই পেয়ে খুশিতে মাতোয়ারা ক্ষুদে শিক্ষার্থীরা

    বরিশালে নতুন বই পেয়ে খুশিতে মাতোয়ারা ক্ষুদে শিক্ষার্থীরা

    সারাদেশের মতো বরিশালেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইংরেজি বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলো নতুন বই। আজ বুধবার বেলা ১২টায় বরিশাল জিলা স্কুলে বেলুন-ফেস্টুন উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন এবং ক্ষুদে শিক্ষার্থীদের সাথে বই উৎসবে সামিল হন।

    নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা।

    বই বিতরণ শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন- বছরের প্রথম দিন সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়ায় শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হবে। পড়াশোনায় তাদের আগ্রহ বাড়বে। আগেভাগে প্রস্তুতি নিয়ে তারা নিজেদের গড়ে তুলতে পারবে। আর এভাবেই তারা আগামীর নেতৃত্বের জন্য নিজেদের একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে এবং তৈরি হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। সারা দেশে একযোগে একই দিনে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।

    বরিশাল বিভাগের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০ লাখ ছাত্রছাত্রীর মধ্যে ২ কোটি ২২ লাখ ১২ হাজার ১২১কপি বই বিতরণ করা হচ্ছে আজ।