Blog

  • বরিশালে সড়ক দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থী নিহত: চালক আটক

    বরিশালে সড়ক দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থী নিহত: চালক আটক

    বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোডে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে নগরীর কাজীপাড়াসংলগ্ন সিঅ্যান্ডবি সড়কে মুখে এই দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন যাত্রী।

    নিহত তৌফিক আহম্মেদ শুভ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের এমবিবিএস ৪৮তম ব্যাচের ছাত্র। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোমা এলাকার বাসিন্দা মতিউর রহমানের ছেলে।

    এ ঘটনায় অভিযুক্ত ট্রাকের চালক রিয়াজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিয়াজ মিয়া মাগুড়া সদরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার বলেন, ‘নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে একটি ইজিবাইক আমতলার মোড়ের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি সিএন্ডবি রোড কাজিপাড়া এলাকার কাছে পৌঁছলে পেছন থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী মেডিকেল কলেজছাত্র তৌফিক আহম্মেদ শুভর মৃত্যু হয়। এছাড়া আহত হয় আরও তিন যাত্রী। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) মো. ফয়জুল করিম সাংবাদিকদের বলেন, ‘ঘটনার পর পরই ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • বরিশাল মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

    বরিশাল মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

    বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের ৪৮তম ব্যাজের (এমবিবিএস )শিক্ষার্থী তৌফিক অঅহমেদ শুভ ট্রাক দূর্ঘটনায় মৃত্যুর ঘটনায় মেডিকেলের শিক্ষার্থীদের সড়ক অবরোধ করায় নগরীর ৩টি এলাকার প্রায় ১৫ কিলোমিটার সড়কে যানজোটে অচল হয়ে পড়ে।

    এসময় ঢাকা-বরিশাল-কুয়াকাটা সহ নগরীর অভ্যন্তরীন সড়কে তীব্র যানজোটের কারনে ঘন্টাকাল ব্যাপি দীর্ঘ জ্যামের সৃষ্টি হয়।

    আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যামাস থেকে মিছিল সহকারে নগরীর আমতলা সড়ক মোড়ে সড়ক অবরোধ করে ঘাতক ট্রাক ড্রাইভারের ফাঁসি ও নিরাপদ সড়কের দাবীতে বিক্ষোভ প্রদর্শন করে।

    শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারনে নগরীর নতুল্লাবাত থেকে আমতলা সড়ক পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার পথে বিভিন্ন যাত্রীবাহি বাস, পন্যবাহি ট্র্ক ও বিভিন্ন যানবাহন আটকা পড়ে।

    অপর দিকে আমতলা মোড় থেকে নগরীর অভ্যন্তরীন রুপাতলী বাস টারমিনাল ও বরিশাল বিশ্ববিদ্যালয় সড়ক পর্যন্ত বিভিন্ন যানবাহন আটকা পড়ে যাওয়ার কারনে যাত্রীরা চরম দূর্ভোগের মধ্যে পড়ে।

    এসময় মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা মেডিকেল কলেজের শিক্ষক প্রতিনিধি বিক্ষোভরত শিক্ষার্থীদের সাথে অবরোধ তুলে নেওয়ার জন্য আলোচনা করে মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত আগামীকাল নগর ভবনে শিক্ষক,শিক্ষার্থী প্রতিনিধি ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে আলোচনা করা হবে বলে আশ্বস্থ করলে শিক্ষার্থীরা বেলা তিনটার দিকে অবরোধ তুলে নেয়।

    উল্লেখ্য,বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) মো. ফয়জুল করিম সাংবাদিকদের বলেন, ‘ঘটনার পর পরই ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    সোমবার রাত ৮টার দিকে নগরীর কাজীপাড়াসংলগ্ন সিঅ্যান্ডবি সড়কে মুখে এই দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন যাত্রী।

    নিহত তৌফিক আহম্মেদ শুভ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের এমবিবিএস ৪৮তম ব্যাচের ছাত্র। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোমা এলাকার বাসিন্দা মতিউর রহমানের ছেলে।

    এ ঘটনায় অভিযুক্ত ট্রােেকর চালক রিয়াজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রিয়াজ মিয়া মাগুড়া সদরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার বলেন, ‘নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে একটি ইজিবাইক আমতলার মোড়ের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি সিএন্ডবি রোড কাজিপাড়া এলাকার কাছে পৌঁছলে পেছন থেকে আসা একটি ট্রাকটি ইজিবাইকটিকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী মেডিকেল কলেজছাত্র তৌফিক আহম্মেদ শুভর মৃত্যু হয়। এছাড়া আহত হয় আরও তিন যাত্রী। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।

  • বরিশালে ২৪ ঘণ্টায় ১০২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে,

    বরিশালে ২৪ ঘণ্টায় ১০২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে,

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোহিনুর বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১০২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

    সোমবার (২৭ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

    মৃত কোহিনুর পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩ নভেম্বর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ নভেম্বর রাতে তার মৃত্যু হয়।

    ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, চলতি বছরে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৬ হাজার ৯০১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৩৭৯ জন। বিভাগে এখন পর্যন্ত ১৮৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৫০ জন, ভোলা সদর হাসপাতালে ১০ জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১২ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে নয় জন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৩৬ জন, পটুয়াখালীতে ১৬ জন, পিরোজপুরে ২৯ জন, ভোলায় দুজন, বরগুনায় ১২ জন ও ঝালকাঠিতে সাতজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। সোমবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৩৫ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

  • নির্বাচনে বাইরে থেকে থাবা বিস্তার করে রেখেছে: সিইসি

    নির্বাচনে বাইরে থেকে থাবা বিস্তার করে রেখেছে: সিইসি

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে আরেকটি দুঃখজনক বিষয় হয়েছে, যে বাইরে থেকে তারা থাবা বিস্তার করে রেখেছে। আমাদের অর্থনীতি, আমাদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে নির্বাচনকে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল করতে হবে।

    সোমবার (২৭ নভেম্বর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত সংসদ নির্বাচনের অনুসন্ধান কমিটির সদস্যদের (বিচারক) প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

    কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন চাচ্ছি। আমাদের নির্বাচনে আরেকটি দুঃখজনক বিষয় হয়েছে যে, বাইরে থেকে তারা থাবা বিস্তার করে রেখেছে। আমাদের অর্থনীতি, আমাদের ভবিষ্যৎ, অনেক কিছুই রক্ষা করতে হলে এই নির্বাচনকে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল করতে হবে। আমরা আশ্বস্ত বোধ করছি, পৃথিবীর দুই-তিনটি দেশ ছাড়া আসলে কোনো দেশই সার্বভৌম নয়, এটা বললে অনেকে দুঃখ পাবেন। কিন্তু সার্বভৌম বিষয়টিও আপেক্ষিক।

    তিনি আরও বলেন, আমাকে বাঁচাতে হলে, আমার জনগণকে বাঁচাতে হলে, আমার গার্মেন্টসকে বাঁচাতে হলে জনগণের এবং বাইরের দাবিটা মানতে হবে। সেটি হচ্ছে যে বাংলাদেশের আসন্ন নির্বাচন ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হতে হবে এবং কোনো রকম কারচুপির আশ্রয় নেওয়া যাবে না।

    সিইসি বলেন, প্রশাসন, বিচার বিভাগ, পুলিশের ওপর নির্ভর করতে হচ্ছে। তাদের সহায়তা ছাড়া নির্বাচন কমিশন এককভাবে নির্বাচন করে না, করতে পারে না। সবার আন্তরিক ও সৎ সাহসিক সহায়তা আমাদের লাগবে। এ জন্য আমরা আশা করবো সবাই চোখ, কান খোলা রেখে সৎভাবে দায়িত্ব পালন করবেন।

    তিনি বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, আপনাদের দায়িত্ব রয়েছে। ২১ দিনের দিনের আগে প্রচারণা করতে পারবেন না। হয়তো সভা করতে পারবে। প্রচারের সময় ডাবল অ্যাটেনশন দিতে হবে। এর আগে যে কোনো রকম প্রচারণা করতে পারবেন না। ৩০০টি নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রথমবারের মতো করা হয়েছে। এতে প্রমাণ হয়েছে সত্যিকার অর্থে আমরা ভিজিল্যান্সটা চাচ্ছি। বিচারকরা যেভাবে সাহসী হয়ে ভিজিল্যান্স করতে পারবেন, অনেকে সেটা করতে পারবেন না। দেশের গণতন্ত্র রক্ষার্থে বুদ্ধি, প্রজ্ঞা, সাহসিকতা দিয়ে যতদূর পারেন সাহায্য করবেন।

    প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন নিয়ে দেশ সংকটে আছে। বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে আছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সবাইকে সমভাবে দায়িত্বশীল হয়ে দায়িত্ব পালন করতে হবে।

    সিইসি আরও বলেন, আমরা দেখতে চাই ভোটাররা ভোটকেন্দ্রে আসছেন। ভোটারদের কেউ বাধা দিচ্ছে না। আমরা দেখতে চাই ভোটাররা লাইন ধরে দাঁড়িয়ে আছেন। লাইনটা যেন চলমান থাকে। ঘণ্টার পর ঘণ্টা যেন দাঁড়িয়ে না থাকে। তারপর তারা ভোট দিয়ে বের হয়ে আসছেন কি-না সেটা দেখতে চাই।

    অনুষ্ঠানে ১০৫ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ইটিআই মহাপরিচালকসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বরিশালে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ শুরু

    বরিশালে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ শুরু

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছেন প্রার্থীরা।

    সোমবার সকাল ১০ টায় বরিশালের রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলামের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা।

    বরিশাল ০৫ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের পক্ষে সকালে মনোনয়নপত্র সংগ্রহ করেন এই আসনের নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট লস্কর নুরুল হক। এ সময় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

    মনোনয়ন পত্র সংগ্রহ শেষে তারা জানান, তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। দলের সকলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করবেন বলে আশা তাদের।

    বরিশালের রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের বিপরীতে এখন পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সোমবার বেলা ১১ টা পর্যন্ত মোট ১২টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।

    মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে কাজ করছেন বলেও জানান এই কর্মকর্তা।

  • বরিশালে ঘরের মেঝেতে গৃহবধুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

    বরিশালে ঘরের মেঝেতে গৃহবধুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

    বরিশাল নগরীর জর্ডন রোড এলাকা থেকে ইশরাত জাহান নামে এক গৃহবধুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) ভোরে ছাপাখানার কাচামাল ব্যবসায়ী আওলাদ হোসেনর ঘরে এ ঘটনা ঘটে। নিহত ইশরাত জাহান দুই সন্তানের জননী।

    আওলাদ হোসেন জর্ডন রোডের একটি তিন তলা ভবনে দুই ছেলে-মেয়ে নিয়ে থাকতো। এছাড়া গত ২ মাস ধরে তার বোনের মেয়ে কলেজ ছাত্রীও বসবাস করছে।

    নিহতের স্বজনরা জানায়, ভোরে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠেন আওলাদ হোসেনের স্ত্রী ইশরাত জাহান। এর পরপরই একটি শব্দ পেয়ে তার স্বামী আওলাদ হোসেন সেখানে যান। এ সময় তিনি চিৎকার দিলে ঘরের অন্যান্য সদস্যরা সেখানে গিয়ে ইশরাত জাহানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে ওই ভবনের অন্যান্যদের সহযোগিতায় তাকে হাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকৎসক মৃত ঘোষণা করেন।

    বরিশাল মেট্রোপিলটন পুলিশর উপ-কমিশনার আলী আশরাফ জানান, বিষয়টি দুর্ঘটনা মনে হচ্ছে না। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও ছেলেকে পুলিশের জিম্মায় নেয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

  • পিরোজপুরের ৩টি আসনে নৌকার মাঝি হলেন যারা

    পিরোজপুরের ৩টি আসনে নৌকার মাঝি হলেন যারা

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের ৩টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দলীয়ভাবে আজ রবিবার বিকালে প্রকাশ করা হয়েছে। মনোনীত প্রার্থীরা হলেন- পিরোজপুরের ৩টি আসনের মধ্যে পিরোজপুর-১ (পিরোজপুর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে ২য় বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন এ আসনের বর্তমান সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম।

    পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের দলীয় মনোনয়ন পেয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান।

    তবে পিরোজপুর-২ এবং পিরোজপুর-৩ আসন দুটি যথাক্রমে জাতীয়পার্টি-জেপি (মঞ্জু) ও জাতীয়পার্টি-জাপা (এরশাদ) এর সাথে আওয়ামী লীগের জোটবদ্ধ নির্বাচন করার গুঞ্জণ রয়েছে। সেক্ষেত্রে এ আসন দুটি থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থীতা না দেওয়ার সম্ভাবনা রয়েছে।

  • পাসের হারে এগিয়ে বরিশাল, তলানিতে যশোর

    পাসের হারে এগিয়ে বরিশাল, তলানিতে যশোর

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। বোর্ডভিত্তিক ফলাফলে পাসের হারে সবার ওপরে বরিশাল বোর্ড। এ বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৬৫ শতাংশ। পাসের হারে সবচেয়ে পিছিয়ে যশোর। এ বোর্ডে পাস করেছেন ৬৯ দশমিক ৮৮ শতাংশ পরীক্ষার্থী।

    রোববার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ওয়েবসাইট ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে এমন চিত্র উঠে এসেছে।

    ফলাফলে দেখা যায়, দেশের বাকি ৭টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৫ দশমিক ৩৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৪ দশমিক ৪৫ শতাংশ, সিলেট বোর্ডে ৭৩ দশমিক শূন্য ৭ শতাংশ। এছাড়া ময়মনসিংহ ও দিনাজপুর বোর্ডে ৭০ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

    সব শিক্ষাবোর্ড মিলিয়ে এবার এইচএসসি পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। শুধু ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ। এছাড়া মাদরাসা শিক্ষাবোর্ডে পাস করেছেন ৯০ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী। কারিগরি বোর্ডে পাসের হার ৯১ দশমিক ২৫ শতাংশ।

    রোববার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বোর্ড চেয়ারম্যানরা।

    এদিকে, দুপুর ২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

    গত ১৭ আগস্ট দেশের আটটি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট।

    এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে ১১টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

  • আমি মনে-প্রাণে চাই সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক : বরিশালে ইসি হাবিব

    আমি মনে-প্রাণে চাই সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক : বরিশালে ইসি হাবিব

    অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী জাতীয় নির্বাচন এমনভাবে করা হবে যেটি সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব।

    রবিবার দুপুর আড়াইটায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালের সকল নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে সভা শেষে সাংবাদিকদের সাথে এক ব্রিফিং এ একথা বলেন তিনি।

    গত বরিশাল সিটি নির্বাচনে একজন প্রার্থীর উপর হামলা হয়েছিলো, আগামী জাতীয় নির্বাচনে যে প্রার্থীর উপর হামলা হবে না তার নিশ্চয়তা কতটুকু দিচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নে ইসি আহসান হাবিব বলেন, অতীতকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে এমন নির্বাচন করবো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সকল নির্বাচনের জন্য এটি যেন অনুকরনীয় হয়ে থাকে।

    তিনি আরও বলেন, কোন পক্ষপাতিত্ব নয়, কোন পার্টিবাজি নয় আগামী নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তারা তাদের দায়িত্ব শতভাগ পালন করবে, এবং এটি তারা নির্বাচন কমিশনকে প্রতিজ্ঞাবদ্ধ করেছেন।

    আহসান হাবিব আরও বলেন, আমি এখনও মনে-প্রাণে চাই সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক, উৎসবমূখর হোক আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সকল বড় বড় দল নির্বাচনে অংশ নিলে ভারষাম্য রক্ষা হয়।

    এসময় বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী, ডিআইজি জামিল আহমেদ, বিএমপি কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

  • বরিশালে আওয়ামী লীগের মনোনায়ন পেলেন যারা

    বরিশালে আওয়ামী লীগের মনোনায়ন পেলেন যারা

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনীত প্রার্থী চূড়ান্ত করেছেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।

    জানা যায়, শুক্রবার দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা দলের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল বিভাগের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হয়।

    আজ বিকেলে সকল প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    তিনি জানান, বরিশাল-১ আসনে আবুল হাসনাত আবদুল্লাহ, ২ আসনে তালুকদার মোহাম্মদ ইউনুস, ৩ আসনে সরদার খালিদ হোসেন স্বপন, ৪ আসনে শাম্মি আহমেদ, ৫ আসনে জাহিদ ফারুক শামীম ও ৬ আসনে হাফিজ মল্লিককে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।