চারটির মধ্যে তিনটি কম্পিউটার নষ্ট থাকায় বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) কর্তৃক জন্ম নিবন্ধনের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে চরম আকারে। এরইমধ্যে প্রায় ২ হাজার জন্ম নিবন্ধন সনদের আবেদন আটকে পরেছে। কবে নাগাদ কম্পিউটারগুলো ঠিক করা হবে আর জন্মনিববন্ধন কার্যক্রম স্বাভাবিক হবে সে বিষয়ে কিছুই জানা নেই দায়িত্বরতদের। সূত্রমতে, বরিশাল সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধনের মূল কার্যক্রম পরিচালিত হয় নগরের বিবির পুকুর পাড়ের এ্যানেক্স ভবনের দ্বিতীয় তলা থেকে। সেখান থেকেই নিবন্ধনের জন্য আবেদন ফরম নিতে হয়, আবার সেখানেই জমা দিয়ে নির্দিষ্ট সময়ে জন্ম নিবন্ধন সনদ নিতে হয়। কিন্তু গত প্রায় ১ মাস ধরে নিবন্ধন শাখার ৪ টি কম্পিউটারের মধ্যে ৩ টিই নষ্ট থাকায় জন্ম নিবন্ধনের কার্যক্রম ব্যহত হয়ে চলছে। যারফলে এরই মধ্যে প্রায় ২ হাজারের মতো আবেদন জমা পরে রয়েছে। কম্পিউটারের দায়িত্বরতরা জানান, একটি কম্পিউটার দিয়ে প্রতিদিনের আবেদনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না, তার পাশাপাশি ইন্টারনেটে ধীরগতি বিঘ্নতার সৃষ্টি করছে। নিবন্ধন শাখার আবেদন পত্র জমা নেয়ার দ্বায়িত্বে থাকা ইরানী বেগম জানান, বেশকিছুদিন ধরে হঠাৎ করেই জন্মনিবন্ধের চাপে একটু বেশি রয়েছে। তার ওপরে ৩ টি কম্পিউটার নষ্ট থাকায় প্রায় ১ হাজার ৬ শত আবেদন পত্র ঝুলে রয়েছে নিবন্ধন সনদের অপেক্ষায়। যার মধ্যে অধিকাংশই শিশুদের। বর্তমানে সেবাগ্রহিতাদের সঠিক সময়ে জন্ম নিববন্ধন সনদ দেয়া সম্ভব হচ্ছে না। এদিকে আবুল কালাম আজাদ নামে একজন জানান, তিনি ২ সপ্তাহ আগে জন্ম নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। বয়স হিসেবে নির্ধারিত ফিও দিয়েছেন কিন্তু এখনো নিবন্ধন সনদ পাননি। কিন্তু তার বাচ্চার উপবৃত্তির জন্য নিবন্ধনের ফটোকপির প্রয়োজনটা এ মুহুর্তে অনেক বেশি। তাই নিবন্ধন শাখায় এসে ধন্যা দিচ্ছেন। সবুজ নামের অপর এক সেবা গ্রহিতা জানান, কম্পিউটার সমস্যার কথা জানতে পেরে তারাতারি পাওয়ার উপায় জানতে চাইলে নিবন্ধন শাখা থেকে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার সুপারিশসহ সাক্ষর আনতে বলা হয়েছে। কিন্তু তিনি থাকেন নগর ভবনে আর নিবন্ধন হয় বিবির পুকুরের এ্যানেক্স ভবনে। তাই প্রায় ১ কিলোমিটার পথ ঘুরে স্বাস্থ্য কর্মকর্তার সাক্ষর আনতে হয়েছে তাকে। তবে কম্পিউটারের বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের নিবার্হী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান।
Blog
-

বরিশালের শেষ্ঠ চেয়ারম্যান পিকলু সন্ত্রাসী হামলায় আহত
বরিশাল জেলার দুইবারের শ্রেষ্ঠ গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সন্ধ্যায়। প্রত্যক্ষদর্শী ও আহতসূত্রে জানা গেছে, সোমবার ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী পালন শেষে অনুষ্ঠানের অতিথি পৌর মেয়র হারিছুর রহমান কে নিয়ে মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয় লাইব্রেরীতে আপ্যায়ন শেষে মেয়রের সাথে কথা বলতে বলতে বের হয়ে মেয়রকে বিদায় জানান। এরইমধ্যে স্থানীয় সন্ত্রাসী রাসেল রাঢ়ী, রাজিব রাঢ়ী, মঙ্গল সরদার, আকাশ সরদার, শাহিন সরদারসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল অস্ত্রসহ পিছন থেকে চেয়ারম্যানের উপর হামলা চালায়। হামলায় ইউপি চেয়ারম্যান পিকলু আহত হন। এসময় তাৎক্ষনিক ভাবে মেয়র হারিছুর রহমান ঘটনাস্থলে গিয়ে ইউপি চেয়ারম্যান পিকলুকে উদ্ধার করেন। সূত্রেমতে, সন্ত্রাসী রাসেল রাঢ়ী আগৈলঝাড়া ভূমি অফিসে পিয়ন হিসেবে চাকুরী করা সত্বেও একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড পরিচালিত করে আসলেও প্রশাসনিক ভাবে কোন ব্যবস্থা গ্রহন না করায় বেপরোয়া হয়ে উঠছে। এছাড়াও বেশ কয়েকদিন যাবত মাহিলাড়া এলাকায় পরিকল্পিত ভাবে সংখ্যালগুদের আওয়ামীলীগ পরিবারের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে উল্লিখিত সন্ত্রাসীরা।
-

বরিশালে ভারপ্রাপ্ত কারা ডিআইজি সহ ৩ জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ
বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত কারা ডিআইজি ও বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার আজিজুল হক সহ ৩ জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে । ১৩ নভেম্বর সোমবার এক মহিলা কারারক্ষী বরিশালের নারী ও শিশু নির্যাতন দমণ ট্রাইব্যুনালে এ অভিযোগ দায়ের করেন। এডভোকেট আবুল কালাম আজাদ ইমনের মাধ্যমে কারারক্ষী সাম্মি আকতার অভিযোগ দাখিল করেন। অভিযোগে কারা সুপার আজিজুল হক সহ তার অপকর্মের সহযোগী কারারক্ষী নিজাম ও শেখ ফরিদকে অভিযুক্ত করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগে সাম্মি বলেন, নিজামের বাড়ি বরিশাল হওয়ার পরেও সুপারের সহায়তায় তিনি বরিশাল কারাগারে চাকুরী করে। কারা সুপার আজিজুলের স্ত্রী ঢাকায় চাকুরী করায় আজিজুল বরিশালে বাসায় একা থাকে।সাম্মী ঢাকা থেকে বদলী হয়ে গত ১২ জানুয়ারি বরিশালে এসে সুপারের কাছে রিপোর্ট করে। আজিজুল ১৫ জানুয়ারি সাম্মিকে ঝালকাঠি জেলা কারাগারে পোষ্টিং দেয়। ১৯ ফেব্রুয়ারি তাকে প্রেষণে বরিশাল কারাগারে এনে কারাভ্যন্তরে কোন দায়িত্ব না দিয়ে বন্দী সাক্ষাত স্লিপ কাটার দায়িত্ব দেয়। প্রায়ই আজিজুল তাকে অফিসে ডেকে নিয়ে বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলে। এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে অন্যত্র বদলী ও চাকুরী হারাবার ভয় দেখিয়ে সরাসরি কুপ্রস্তাব দেয় এবং যৌন নিপীড়ন করে। লোকলজ্জা ও ইজ্জতের ভয়ে বিষয়টি আড়াল করার চেষ্টা করলেও আজিজুল আরো বেপরোয়া হয়ে ওঠে। গত ১৮ অক্টোবর রাত ৯ টায় অভিযুক্ত নিজাম ও শেখ ফরিদ তার বাসায় এসে বন্দী সাক্ষাৎ স্লিপের হিসেব দেয়ার জন্য সুপার বাসায় ডাকে বলে জানায়। বাসায় যেতে রাজী না হলে নিজাম ও ফরিদ জোরাজুরি করে চাকুরীর ক্ষতি করার হুমকি দেয়। একপর্যায়ে সাম্মী অভিযুক্তদের সাথে কারাগারের পাশে আজিজুলের বাসায় যায়। নিজাম ও ফরিদ বাহিরে পাহারায় থাকে। আজিজুল তাকে জোড়পূর্বক ধর্ষণ চেষ্টা করে। ডাক চিৎকার দিলে অন্য কারারক্ষীরা ছুটে আসলেও উর্দ্ধতন কতৃপক্ষ হওয়ায় কেহ আজিজুলের বাসায় যেতে সাহস পায়নি। দুএকজন যাওয়ার চেষ্টা করলে নিজাম ও ফরিদের বাধা পেয়ে ফিরে যায়। সাম্মি ধস্তাধস্তি করে খাট থেকে নিচে পড়ে বুকে আঘাত পেয়েও দৌড়ে নিজের বাসায় চলে আসে। ২০ অক্টোবর শেবাচিম হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। ধর্ষণে ব্যর্থ হয়ে কারা সুপার সাম্মিকে অন্যত্র বদলী ও চাকুরী খেয়ে দেয়ার হুমকি দেয়। একইসাথে জেলার বদরুদ্দোজাকে বাসভবন তালা মেরে রাখার নির্দেশ দেয়। জেলার সাম্মির বাসায় তালা মেরে রাখে। সাম্মি নিজ বাসায় যেতে পারছেনা। এভাবে অভিযোগ দাখিলের পর আদালত অভিযোগ শুনানীর জন্য রেখে দেন বলে আদালত সূত্র জানায়।
-

ময়মনসিংহে জাপা-যুবলীগ সংঘর্ষ, গুলি, আহত ২
ময়মনসিংহে জাতীয় পার্টি ও মহানগর যুবলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় কয়েক রাউন্ড গুলিবর্ষনের ঘটনা ঘটে।
আর এই সংঘর্ষে কমপক্ষে চার জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন জাহেদ আলী (২০), পারভেজ (২১), সোহেল (২৮) ও লিমন (২০)।
সোমবার রাত আটটার দিকে নগরীর চামড়াগুদাম এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘন্টাখানেক ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদের মধ্যে জাহেদ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তবে কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। কোনো গোলাগুলি হয়নি। বর্তমানে সম্পূর্ণ পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মহানগর যুবলীগের সদস্য আরাফাত রহমান শাওনের সমর্থক সোহেল, পারভেজ ও লিমনকে মারধর করে আহত করেন একই এলাকার জাপা সমর্থন আশিক নামে এক যুবক। আশিক স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারন সম্পাদক আব্বাস আলী তালুকদারের কর্মী বলে জানা গেছে।
এরই পাল্টা জবাবে রাত আটটার দিকে আব্বাসের লোকজনের ওপর হামলা চালায় মহানগর যুবলীগ সদস্য শাওনের কর্মীরা। এসময় গুলি বর্ষণ, দোকানপাট ও বাড়িঘর ভাংচুর ও টায়ারে আগুন ধরিয়ে ঘন্টাব্যাপী বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে।
জানতে চাইলে আব্বাস আলী তালুকদার বলেন, নগরীর চামরাগুদাম এলাকায় মাদক বিক্রি, সেবন ও জড়িতদের বিরুদ্ধে একটি কমিটি গঠনের জন্য পূরবী সিনেমা হলের সামনে একটি সভার আয়োজন করা হয়। কিন্তু ওই সভায় লোকজনের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় শাওনের লোকজন।
অপরদিকে আরাফাত রহমান শাওনের দাবী, আমার এলাকার যুবলীগ কর্মীদেরকে আব্বাস তার জাতীয় পার্টিতে ভিড়াতে না পেরে তার ভাই আশিককে দিয়ে মারধর করান আমার কর্মীদের। ওই মারধরে আমার তিন যুবলীগকর্মী আহত হয়েছে।
-

হঠাৎ পুরুষের সাজে সানি লিওন
শরীর জুড়ে কালো পোশাক। জামার উপরে জ্যাকেট।
রাগী দৃষ্টিভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে আছেন। মুখের কাছেই একটা মাইক্রোফোন রাখা। দেখার পর যে কেউই মনে করবে এটা কোনো একজন পুরুষ মানুষের ছবি। কিন্তু আসলে তা নয়। ছবিটি মূলত সানি লিওনের; তিনি তার এই পুরুষ বেশের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন।
ইন্টারনেট দুনিয়াতে সানির যত সব হট লুকের ছবি ঘোরাফেরা করে বেড়ায়। তবে এবারই প্রথম সে পুরুষ লোকের কোনো ছবি শেয়ার করলেন।
কিন্তু হঠাৎ করেই এই নায়িকা কেনো পুরুষ সাজতে গেলেন তা নিয়ে তার ভক্তরা ইনস্টাগ্রামে হামাগুড়ি দিয়ে নেমেছেন। তবে সানি সেখানে কোন উত্তরই দেয়নি।
তার ছেলে সাজার ভিডিওটি পোস্ট করার পর ক্যাপশনে লিখেছেন যে, পুরুষ হওয়া খুব সহজ কাজ নয়।
সানি তেরা ইন্তেজার ছবিতে আরবাজ খানের সাথে অভিনয় করেছেন। সেখানে সানিই ছবির নায়িকা। সম্প্রতি কয়েকদিন পূর্বেই সেই ছবির আইটেম গানটি উন্মুক্ত হয়। গানটিতে সানি লিওনকে দেখা গেছে আইটেম ডান্সারের চরিত্রে।
-

মোদির ঘুম কেড়ে নেওয়া সেই নেতার অশ্লীল ভিডিও ফাঁস!
আবারও শিরোনামে পটেল আন্দোলনের নেতা হার্দিক পটেল। এবার ভাইরাল হয়েছে হার্দিকের অশ্লীল ভিডিও।
গুজরাট নির্বাচনের ঠিক আগেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। হার্দিক পটেলের অভিযোগ, তাকে নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি।
অশ্লীল ভিডিও প্রসঙ্গে হার্দিক পটেল বলেছিলেন, সামনেই গুজরাটের ভোট। তাই বিজেপি তার অপবাদ দেওয়ার জন্য শেষ অস্ত্র হিসেবে এই অশ্লীল ভিডিও ব্যবহার করছে। ভাইরাল হওয়া ১০ মিনিটের ওই ভিডিওতে, হার্দিক পটেলকে একটি মেয়ের সঙ্গে দেখা যাচ্ছে। মেয়ের মুখ দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে ঘরের আলো নিভিয়ে দেওয়া হল।
এই ভিডিও ছড়িয়ে পড়ার পর, হার্দিক পটেল ট্যুইট করেন, ‘নোংরা রাজনীতি শুরু হল। অপবাদ দিতে পারেন, তবে কোনও ফারাক পড়বে না।
গুজরাটের নারীদের অপমান করা হল।
-

রাখাইনে অভিযানের দায়িত্বে থাকা সেনাপ্রধানকে প্রত্যাহার
রাখাইন রাজ্যে অভিযানের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল মাউং সোয়েকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার তাকে প্রত্যাহারের ঘোষণা দেয় মিয়ানমারের সেনাবাহিনী।
বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স সোমবার সেনাবাহিনীর গণমাধ্যম বিষয়ক এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
গত বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মিয়ানমার সফরের পর পরই এ ঘোষণা এলো।
সোয়ের স্থালাভিষিক্ত হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল সোয়ি তিন্ত নেইং, যিনি এত দিন সেনাবাহিনীর লজিস্টিক ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তবে ওয়েস্টার্ন কমান্ডের প্রধানকে প্রত্যাহারের কোনো কারণ দেখানো হয়নি।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মেজর জেনারেল আয়ে লুইন জানান, তাকে ঠিক কী কারণে সরানো হয়েছে তা জানি না। তাকে নতুন কোনো স্থানে এখনও পদায়ন করা হয়নি।
মাউং সোয়ে দায়িত্বে থাকাকালে গত ২৫ আগস্ট থেকে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর হত্যা, ধর্ষণ, দমন-পীড়ন অভিযান শুরু করেন। যা এখনও অব্যাহত আছে।
-
বাবা-মা কালো, তবে ছেলে কেন ফর্সা? সন্দেহবশত ছেলেকে খুন!
বাবা-মা দু’জনের গায়ের রঙ কালো। তবু সন্তান ফর্সা।
আর সেটাই কাল হল। বাবার হাতে প্রাণ গেল ওই শিশুপুত্রের। ভারতের বজবজে এক ব্যক্তির বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। প্রতিবেশীদের অভিযোগ, ছেলে ফর্সা হওয়াতেই সন্দেহের বশে তাকে খুন করেছে বাবা।
শুনতে আশ্চর্য লাগলেও বজবজের এম এন সরকার রোডের বাসিন্দা শেখ ফিরোজের বিরুদ্ধে সন্তান হত্যার অভিযোগ উঠেছে। প্রতিবেশীদের অভিযোগ, সন্তান জন্মের পর থেকেই স্ত্রীর উপরে অত্যাচার করত শেখ ফিরোজ। সন্তান তার নয়, এই ছিল তার মূল অভিযোগ। মাঝেমধ্যেই সেই অত্যাচার চরমে উঠত।
রবিবার রাতে ছেলেকে লেপ মুড়ি দিয়ে শুইয়ে রেখেছিলেন মা।
অভিযোগ, তখনই তাকে শ্বাসরোধ করে খুন করে ফিরোজ। তবে বাড়ির লোকজনের দাবি, অতিরিক্ত ঠাণ্ডা লাগা ও সর্দির কারণে শ্বাস আটকে মারা গেছে ওই শিশু।
মৃত শিশুর মা ফিরোজার মুখেও একই দাবি। সংবাদ মাধ্যমে ফিরোজা জানান, ‘ছেলে ফর্সা হওয়ায় ফিরোজ আমার সঙ্গে ঝগড়া করতো। বলতো আমি কালো আর আমার ছেলে ফর্সা হয় কী করে? ও আমার ছেলে নয়। তুই এখানে থাকবি না, বাপের বাড়ি চলে যা। গতকাল দুপুরেও ঝগড়া হয়। ‘
প্রতিবেশীদের আরও অভিযোগ, রবিবার দুপুরেও ওই শিশুকে খুন করার হুমকি দেয় ফিরোজ। ফলে তার প্রতি সন্দেহ আরও জোরাল হচ্ছে। সোমবার দুপুরে আড়াই মাসের ওই শিশুপুত্রের মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বজবজ থানার পুলিশ।
ঠিক কী কারণে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মৃত্যুর কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
-

এসএসসি পরীক্ষায় বসতে ন্যূনতম বয়স ১৬ বছর
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ন্যূনতম বয়স ১৪ বছর থেকে বাড়িয়ে ১৬ করছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে ন্যূনতম ১৬ বছর বয়সী শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় বসতে পারবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়। এর আগে ন্যূনতম ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারত। রোববার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা নীতিমালা চূড়ান্তকরণ সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সরকারি হাইস্কুলে ভর্তি ফরমের দাম ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়। এ ছাড়া এনসিটিবির (জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড) বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন নিয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা যাবে না। শিক্ষার্থী যে শ্রেণীতে ভর্তির জন্য পরীক্ষা দেবে তার আগের শ্রেণীর বই থেকে প্রশ্নপত্র তৈরি করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (মাধ্যমিক) সালমা জাহান বলেন, প্রথম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির ন্যূনতম বয়স ৬ বছর। এটা কড়াকড়িভাবে অনুসৃত হচ্ছে। এ হিসাবে একজন শিক্ষার্থীর দশম শ্রেণীতে বয়স দাঁড়ায় সর্বোচ্চ ১৬ বছর। তাই এসএসসি পরীক্ষার্থীদের বয়স হবে ষোলোর্ধ্ব।
তিনি আরও বলেন, পরীক্ষা সংক্রান্ত খরচ বেড়ে যাওয়ায় ফরমের দামও বাড়ানো হয়েছে। অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ বলেন, এসএসসি পরীক্ষার্থীদের বয়স সমন্বয়ের জন্য এখন শিক্ষা বোর্ডগুলোতে নির্দেশনা পাঠানো হবে। সভার একটি সূত্র জানায়, মাউশির কর্মকর্তারা বেসরকারি হাইস্কুলের ফরমের দাম ২০০ থেকে আরও ৫০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। এ নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়। এরপর উচ্চপর্যায়ের নির্দেশে একজন যুগ্ম সচিব সরেজমিন রাজধানীর বিভিন্ন হাইস্কুল পরিদর্শন করেন। তিনি দেখেন, অনেক স্কুলে ফরমের দাম ২০০ টাকার কম নেয়া হয়। এরপর মন্ত্রণালয় ফরমের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয়। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, তথাকথিত নামকরা স্কুল শুধু বেশি অর্থ নেয়ার ব্যাপারে আগ্রহী। ওইসব স্কুলের দোসর হয়ে মাউশির দু-একজন কর্মকর্তা ফরমের দাম বাড়ানোর প্রস্তাব দেন। তবে এ জন্য কোনো ধরনের প্রয়োজনীয়তা নিরূপণ করা হয়নি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সুপারিশে ভর্তি ফরমের দাম ১৫০ টাকার পরিবর্তে ১৭০ টাকা করা হয়। বৈঠক সূত্র জানায়, ২০১৮ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি উভয় ধরনের হাইস্কুলে প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তির আয়োজন করা হবে। ৬ষ্ঠ ও ৯ম শ্রেণীতে যথাক্রমে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার ফল অনুযায়ী ভর্তি করতে হবে। অন্যসব ক্লাসে পরীক্ষা নেয়া যাবে। এ ক্ষেত্রে দ্বিতীয়-তৃতীয় শ্রেণীতে তিনটি বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হবে।চতুর্থ, পঞ্চম, সপ্তম ও অষ্টম শ্রেণীতে তিন বিষয়ে (বাংলা, ইংরেজি ও গণিত) ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় পাঠ্যপুস্তকের বাইরে থেকে কোনো প্রশ্ন করা যাবে না। এ ক্ষেত্রে শিক্ষার্থী যে শ্রেণীতে লেখাপড়া করেছে, সেই ক্লাসের বই থেকে পরবর্তী ক্লাসের ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে। এবারও ভর্তি পরীক্ষায় ক্যাসমেন্ট বা এলাকা কোটা থাকবে প্রতিটি স্কুলের ক্ষেত্রে। ঢাকার ৩৭টি সরকারি হাইস্কুল তিন ভাগে ভাগ করে পরীক্ষা নেয়া হবে। একজন শিক্ষার্থী একই ভাগের একাধিক স্কুলে আবেদন করতে পারবে না। তবে অন্য ভাগের স্কুলে আবেদন করতে পারবে। ভর্তিতে আগের মতো মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, এলাকা, শিক্ষা বিভাগের কোটা থাকবে। পাশাপাশি সরকারি হাইস্কুলের ১০ শতাংশ আসন সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী অভিভাবকের বদলির কারণে শিক্ষার্থীদের বদলি-ভর্তি ছয় মাসের মধ্যেই সম্পন্ন করতে হবে। যদি কোনো শিক্ষার্থীর অভিভাবক বদলি হয়ে আসার ছয় মাস পর ভর্তির জন্য আবেদন করে তবে তা গ্রহণযোগ্য হবে না। এদিকে সরকারি হাইস্কুলে ভর্তি নীতিমালা চূড়ান্ত হলেও ফরম বিতরণ ও পরীক্ষার সময়সূচি নির্ধারিত হয়নি। মাউশিকে এটি চূড়ান্ত করার ক্ষমতা দেয়া হয়েছে। এ ব্যাপারে সংস্থাটির উপপরিচালক (মাধ্যমিক) একেএম মোস্তফা কামাল জানান, সভার কার্যবিবরণী পাওয়ার পর ফের বৈঠক করে পরীক্ষা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
-

কঙ্গোয় ট্রেন দুর্ঘটনায় ৩৩ জন নিহত
কঙ্গোয় রবিবার মর্মান্তিক এক ট্রেন দুর্ঘটনায় ৩৩ জন নিহত হয়েছে। তেলবাহী একটি ফ্রিগেট ট্রেন গিরিখাতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপি’র। জাতিসংঘ রেডিও ওকাপি এ দুর্ঘটনায় ৩৩ জন নিহত ও এতে আরো অনেকের আহত বা দগ্ধ হওয়ার কথা জানিয়েছে। কঙ্গোর কাতাঙ্গা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী লুবুম্বাশি থেকে কাতাঙ্গার লুয়েনার মধ্যে চলাচল করে। রেডিও ওকাপির খবরে বলা হয়, ট্রেনটিতে ১৩টি তেলের বগি ছিল। লুবুদি স্টেশনের কাছে ঢাল বেয়ে ওপরে ওঠার সময় এটি লাইনচ্যুত হয় এবং গিরিখাতে পড়ে ট্রেনে আগুন ধরে গেলে এসব প্রাণহানি ঘটে। ট্রেনটিতে অনেক যাত্রী ছিল এবং তারা অবৈধভাবে যাচ্ছিল বলে জাতীয় রেল কোম্পানির এক সিনিয়র কর্মকর্তা জানান।
