Blog

  • সাকিবের নতুন ভিডিও ভাইরাল

    সাকিবের নতুন ভিডিও ভাইরাল

    সাকিব আল হাসানের মিরপুর টেস্ট খেলার মাধ্যমে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়া নিয়ে দেশের ক্রীড়াঙ্গন থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে যুক্তরাষ্ট্র থেকে রওনা দিলেও, সাকিবের যাত্রা থেমে যায় আরব আমিরাতের দুবাইয়ে।

    এর আগে সাকিবের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তার বিরুদ্ধে সমালোচনা অনেক বেড়েছে। স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে চলমান ছাত্র আন্দোলনে নীরব ভূমিকার জন্যও তিনি সমালোচিত হয়েছেন।

    এই পরিস্থিতিতে সাকিবের একটি ভিডিও প্রকাশ করে তার আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্স। ফেসবুকে দেওয়া সেই ভিডিওতে সাকিব বলেন, ‘আপনি আমাকে পছন্দ করেন বা ঘৃণা করেন, এতে আমার কিছু যায় আসে না। তবে আমার সঙ্গে খেলতে আসবেন না।’

    আরেকটি সাক্ষাৎকারে, মিডিয়ার ইতিবাচক ও নেতিবাচক সংবাদের প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে, সাকিব বলেন, ‘মিথ্যা বলবো না, একদমই দেখি না এমন নয়। অনেক সময় সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে বা টিভিতে দেখে ফেলি। তবে এগুলো নিয়ে বেশি ভাবি না।’

    বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়া সত্ত্বেও কেন সাকিবকে ঘিরে এত সমালোচনা, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি মনে করি সমালোচনা হওয়া উচিত। যে গাছে আম বেশি থাকে, সেই গাছে ইটও বেশি পড়ে। এটাই দুনিয়ার নিয়ম।’

  • ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করলেন সাদিয়া আয়মান

    ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করলেন সাদিয়া আয়মান

    সমালোচনার মুখে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি ফেসবুকে একটি নাটকের প্রমোশনের লাইভ করেছিলেন তিনি, ওই লাইভে ভক্ত-অনুরাগীদের আবেগ নিয়ে খেলা করেছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এখন আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন এ অভিনেত্রী। ফেসবুকে তার আইডি সার্চ দিলে কোনো তথ্য দেখা যাচ্ছে না।

    মূলত দিপ্ত প্লে’র একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন সাদিয়া। যেটি মূলত ঢাকার রহস্যজনক কিছু ঘটনাকে কেন্দ্র করে। সেই ওয়েব ফিল্মের প্রচারণার কৌশল হিসেবেই সাদিয়ার এই ‘ফেসবুক লাইভ’ নাটক করেছেন।

    ফেসবুবে সমালোচনা করে সাদিয়া ইসলাম নামে একজন লিখেছেন, ‘আপনার কি কমনসেন্সের অভাব? আপনি যদি কাজের প্রমোশন করবেন তাহলে লাইভ শেষে বলতে পারতেন এটা। না বলে হুট করে কেটে দিলেন। মাঝ রাতে জাতির ইমোশন নিয়ে খেলার কি দরকার ছিল।’

    আরেকজন প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘পিও সাদিয়া আয়মান মধ্যরাতে এই নাটকটা না করলেও পারতেন। আজকাল প্রমোশন এতো সস্তা কেন হয়ে যাচ্ছে যে মানুষের আবেগ নিয়ে খেলতে হবে?’

    যে কারণে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতিযে কারণে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি

    সাদিয়া আয়মান টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি ‘তাকদীর’ নামক ওয়েব সিরিজে অভিনয়ের জন্য বিশেষভাবে সমাদৃত হন, যেখানে তার অভিনয় প্রশংসিত হয়েছে। পাশাপাশি তিনি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থেকেছেন।

  • আইনি ব্যবস্থা নিচ্ছেন কেয়া

    আইনি ব্যবস্থা নিচ্ছেন কেয়া

    সাবরিনা সুলতানা কেয়া। চলচ্চিত্রের দর্শকের কাছে তিনি কেয়া নামেই বেশি পরিচিত। দর্শকপ্রিয় নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ ছবি দিয়ে চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করেন এ নায়িকা। ক্যারিয়ারের শুরুতেই নায়ক হিসেবে পান রিয়াজ ও আমিন খানকে। এরপর শাকিব খানের বিপরীতেও অভিনয় করেন তিনি। খুব অল্প সময়ে বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন।

    হঠাৎই বড় পর্দা থেকে হারিয়ে যান এই অভিনেত্রী। শেষ পর্যায়ে কেয়া সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ সিনেমাতে অভিনয় করে অনেকটা অন্তরালেই চলে যান। ব্যক্তিগত কারণে বেশকিছু কয়েক বছর বিরতির পর সম্প্রতি অভিনয়ে নিয়মিত হয়ে কাজ করে যাচ্ছেন কেয়া।

    এদিকে কেয়ার নামে বেশকিছু ফেসবুক পেজ, ইউটিউব এবং অনলাইন পোর্টালে ভিত্তিহীন খবর প্রচার করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন অভিনেত্রী। তাই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন কেয়া।

    পাঠকদের জন্য চিত্রনায়িকার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো—

    তিনি লিখেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনে আমার দীর্ঘ ২৪ বছরের অভিনয় জীবন। এই সুদীর্ঘ পথ চলায় আমি কখনো কাউকে অশ্রদ্ধা করিনি, অহংকার করিনি, তুচ্ছ-তাচ্ছিল্য করিনি। সবাইকে যথোপযুক্ত সম্মান দিয়ে পথ চলেছি এবং অভিনয় ও পরিবার নিয়েই জীবনের ব্যস্ত সময় পার করেছি। কিন্তু বেশ কিছুদিন ধরে কিছু স্বার্থান্বেষী মহল মিথ্যা গুজব ও রটনার সংমিশ্রণ ঘটিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় নানা ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে আমার মান-সম্মান ক্ষুণ্নসহ আমাকে হেয়-প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত ছিলেন। আমার অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষী আমার এই খারাপ সময়ে পাশে থেকে সাহস যুগিয়েছেন, যার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।

    এই অভিনেত্রী আরও লিখেন, আমি ভেঙে পড়িনি, সিদ্ধান্ত নেই প্রতিবাদ করার। যার ফলশ্রুতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্তৃপক্ষ বরাবর আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রেরণ করি। কিছু কিছু মিডিয়াও এই সব অপপ্রচার বুঝতে পেরে তাদের অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল থেকে আমার বিরুদ্ধে মানহানিকর অপসংবাদ প্রত্যাহার করে নিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং সত্য সাংবাদিকতাকে সাধুবাদ জানাই।’

    বিষয়টি নিয়ে গণমাধ্যমে কেয়া বলেন, যেটা আমি করিনি সেটা আমার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। পত্রিকা কিংবা চ্যানেলের কাটতির জন্য তো আমার জনপ্রিয়তাকে কাজে লাগানো অপরাধ। তাই আমি আইনি প্রক্রিয়ায় নিচ্ছি। মিথ্যার বিরুদ্ধে অব্যাহত থাকবে আমার প্রতিবাদ। এমনকি প্রয়োজনে মামলাও করব। কারণ আমার ওপর কোনো ধরনের মিথ্যা চাপিয়ে দেওয়া যাবে না।

  • সোনালী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সোনালী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

    দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আরও ব্যক্তিরা হলেন- পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া, মোস্তফা কামরুস সোবহান, শাফিয়া সোবহান চৌধুরী, তাসনিয়া কামরুন অনিকা, ফজলুতুননেসা, নূর-ই-হাফজা ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর যাশেম বিন আমান।

    মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

    এদিন দুদকের উপপরিচালক মো. রাকিবুল হায়াত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এসময় দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত আদেশ দেন।

    দুদকের পক্ষ থেকে করা আবেদনে যা বলা হয়েছে, তাদের বিরুদ্ধে একে অপরের সহায়তায় প্রতারণা ও জালজালিয়াতির আশ্রয়ে জাল চুক্তিনামা তৈরি করে বিভিন্ন সময়ে অবৈধভাবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের তহবিল থেকে মোট ১৮৭ কোটি ৮৪ লক্ষ ১৫ হাজার ৯৬৬ টাকা উত্তোলন করে। পরবর্তীতে বিভিন্ন লেয়ারিং এর মাধ্যমে উক্ত অর্থ তাদের নামীয় বিভিন্ন কোম্পানী ও ব্যাংক হিসাবে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও (৩) ধারায় শাস্তিযোগ্য অপরাদে অভিযোগে দুদকে মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

    আবেদন আরও বলা হয়, গত ২০ আগস্ট তাদের ৬০ দিনের জন্য বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞার মেয়াদ ২২ অক্টোবর (আগামীকাল) শেষ হবে। মামলাটি তদন্তকালে গোপন সূত্রে জানা যায় যে, মামলার আসামীগদ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সমূহ সম্ভবনা রয়েছে বিধায়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নিম্নবর্ণিত আসামীগণের দেশত্যাগে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন।

  • ব্যারিস্টার সুমন ৫ দিনের রিমান্ডে

    ব্যারিস্টার সুমন ৫ দিনের রিমান্ডে

    রাজধানীর মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

    মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি শেষে এই রায় দেন।

    এর আগে গ্রেফতারের পর পুলিশ আদালতে তার ১০ দিনের রিমান্ডের আবেদন করে।

    সোমবার দিবাগত রাতে মিরপুর-৬ নম্বর এলাকা থেকে রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের কিছুক্ষণ আগে সোমবার দিবাগত রাতে ১টা ১৮ মিনিটে সামাজিকমাধ্যমে সুমন লিখেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই’।

    গ্রেফতারের আগে এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রথমেই জানাতে চাই আমি দেশেই রয়েছি। ঢাকা শহরেই আছি। ৫ আগস্টের পর আমি কোথাও যায়নি। শুধুমাত্র নিরাপত্তার কারণে আমি গোপনে ছিলাম।

    তিনি আরও বলেন, ৫ আগস্টের পর অনেকেই আমাকে বলেছেন যে তুমি বিদেশে চলে যাও। কিন্তু আমি যায়নি। আমার কাছে মনে হয়েছে যে আমি কোনো দিন দুর্নীতি করিনি। ঢাকা শহরে আমার কোনো প্লট ও ফ্লাট নেই। তারপরও কেন আমি দেশ ছেরে যাব।

    ব্যারিস্টার সুমন বলেন, আমার নামে যদি কোনো মামলা হয়ে থাকে তাহলে তা আইনের মাধ্যমে মোকাবিলা করব। যেহেতু আমি আইনজীবী, আইনের প্রতি আমার বিশ্বাস রয়েছে।

    এতে গুঞ্জন তৈরি হয়, হয়তো পুলিশের হাতে আটক হয়েছেন। তার ফেসবুকে পোস্টে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন। মুহুর্তে তা ভাইরাল হয়ে যায়।

    প্রায়ই বিভিন্ন ভাইরাল ইস্যু নিয়ে ফেসবুক লাইভে কথা বলতেন ব্যারিস্টার সুমন। এবার নিজের আটকের খবরটি নিজেই ফেসবুকে জানালেন।

  • যুক্তরাষ্ট্রের সিয়াটলের কাছে গুলির ঘটনায় নিহত ৫

    যুক্তরাষ্ট্রের সিয়াটলের কাছে গুলির ঘটনায় নিহত ৫

    যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের কাছে এক বাড়িতে গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় ১৫ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

    সোমবার (২১ অক্টোবর) কিং কাউন্টির শেরিফ দপ্তর এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, গুলির এ ঘটনায় তিন শিশু ও দুজন পূর্ণবয়স্ক মানুষ নিহত হয়েছেন। ওই বাড়িতে বসবাস করা এক কিশোরীও আহত হয়েছে।

    শেরিফ দপ্তরের মুখপাত্র মাইক মেলিস ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, শেরিফের ডেপুটিরা কোনো বাধা ছাড়াই সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

  • আশুলিয়ায় আজও পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যানজট

    আশুলিয়ায় আজও পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যানজট

    আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল মোড়ে অবস্থান নিয়ে দ্বিতীয় দিনের মত অবরোধ ও বিক্ষোভ করে জেনারেশন নেক্সট লিমিটেডের শ্রমিকরা।

    আন্দোলনরত শ্রমিকরা জানায়, জেনারেশন নেক্সট পোশাক কারখানা কর্তৃপক্ষ গত তিন মাস থেকে শ্রমিকদের কোন বেতন না দিয়ে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে কয়েকবার মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ বার বার বেতন দেওয়ার আশ্বাস দিলেও তারা বেতন পরিশোধ না করে তালবাহানা করে।

    তিন মাস অতিবাহিত হলেও অধিকাংশ শ্রমিক বেতন-বোনাস পাননি। কারখানার স্টাফদের বেতন বকেয়া আছে চার থেকে পাঁচ মাসের। এরপর আমরা বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয়ে গেলে বেতন পরিশোধের আশ্বাস দেন। কিন্তু বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দেয়। শ্রমিকেরা কারখানা বন্ধ দেখে হতাশ হয়ে কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে দুইদিন যাবৎ নবীনগর – চন্দ্রা মহসড়কের বাইপাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে ।

    শ্রমিকরা আরও জানায়, গত তিন মাস ধরে পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাতে হচ্ছে তাদের। বাসা ভাড়া ও দোকানে বাকি থাকায় অনেকটাই না খেয়ে দিন পার করতে হচ্ছে। কোথাও চাকরি নিতে পারছি না। এ ব্যাপারে বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয় আমাদের আশ্বাস দিয়েছে। কিন্ত তিন মাসের বেতন এখনও পরিশোধ করেনি। তাই বাধ্য হয়ে মহাসড়কে এসেছি। বেতন না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে।

    শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ঘটনাস্থলে এসেছি। জেনারেশন নেক্সট লিমিটেড কারখানার শ্রমিক। কেউ দুই মাস কেউ আরও বেশি মাসের বেতন পায়নি। এ ব্যাপারে শ্রমিকদের সঙ্গে ও মালিকদের সঙ্গে আলোচনা চলছে।

  • ৬০ ব্যাংকসহ বিভিন্ন জায়গায় সালমান এফ রহমানের তথ্য চেয়ে দুদকের চিঠি

    ৬০ ব্যাংকসহ বিভিন্ন জায়গায় সালমান এফ রহমানের তথ্য চেয়ে দুদকের চিঠি

    ৩৬ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের তথ্য চেয়ে ৬০টি ব্যাংক, রাজউক, গৃহয়ান কর্তৃপক্ষ ও ঢাকা-গাজিপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

  • দুই ছেলেকে যেভাবে আগলে রাখেন নুসরাত

    দুই ছেলেকে যেভাবে আগলে রাখেন নুসরাত

    দেখতে দেখতে সাড়ে তিন বছর বয়স হয়ে গেছে ঈশানের। এখন তার নানা ধরনের প্রশ্ন মনে— খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল। স্কুলে যখন যাচ্ছে ঈশান, ও তো বুঝতে পারছে না, ঠিক কী হতে চলেছে। আমার তো উদ্বেগ-চিন্তায় ওষ্ঠাগত প্রাণ। সবাই আমাকে বোঝাতে থাকেন, এটা খুব সাধারণ একটা বিষয়। বাচ্চারা স্কুল যাওয়ার সময় কাঁদবেই। টালিউড অভিনেত্রী বলেন, আমার কিছুতেই মন মানছে না। স্কুলের বাইরে সাত দিন টানা বসে থাকতাম। শুনতে পাচ্ছি তো ভেতরে কাঁদছে। যখন দেখলাম আর কাঁদছে না, তখন থেকে আর বসতাম না।’

    তবে গর্বের সঙ্গে নুসরাত বলেন, তিনি শুধুই ঈশানের মা নন। তার জীবনে আরও এক সন্তান রয়েছে। যশের প্রথম ছেলে রিয়াংশ। ‘আমরা মানুষ হিসেবে অনেক কিছু জটিল করে থাকি। একটু মানবিকতা দিয়ে ভাবলে এমনটি কখনই হয় না। আমাদের পরিবারে আলাদা করে দুই ছেলেকে কখনই ভাবা হয় না। যশের দুই ছেলে ওর জীবন। কোনো তফাৎ নেই। আমাদের বাড়িতে কিন্তু দুটো পোষ্যও রয়েছে। ওরাও আমাদের সন্তান।

    যশকে পাশে পাওয়ার কথা উল্লেখ করে নুসরাত বলেন, আমি কোনোদিন বলতে পারব না যে মায়ের কাজ সবচেয়ে ওপরে। আদর-যত্ন, লালন-পালন সবটা মা করেন সেটি যেমন ঠিক, তেমনই জীবনের অনেক পাঠ শিখিয়ে দেন বাবা। ঈশান পড়ে গেলে আমি দৌড়ে গিয়ে তুললেও, যশ ওকে শেখায় কীভাবে নিজে থেকে উঠে দাঁড়াতে হয়। একজন মা এবং বাবার আলাদা ভূমিকা থাকে জীবনে, যেটি শিক্ষণীয়।

    এ অভিনেত্রী বলেন, ‘আমি ওদের আদরের জায়গা, আর যশ ওদের নিরাপত্তা। সবাই কিন্তু বাবাকেই ভয় পায়। আর আমি বন্ধু। মজার বিষয় হলো— রিয়াংশ সবসময় ঈশানকে অত্যন্ত আগলে রাখে। ওদের রক্তের টান। যেটা ভুলে যাওয়া সম্ভব নয়। আমি বা যশ যখন সবকিছু থেকে একটু ব্রেক নিতে বাইরে যাই, দুজন বাচ্চা একে অপরকে আগলে রাখে।

    কোভিডের সংক্রমণ কমলেও, তখনো কেটে যায়নি আতঙ্ক। হাসপাতাল থেকে ঈশানকে বাড়ি নিয়ে এলেন অভিনেত্রী নুসরাত জাহান। দিনে পাঁচবার শুধু বাড়ি পরিষ্কার চলত সেই সময়। এমনকি বাচ্চার ঘরের দিকে খুব একটা লোকজন যেতেন না। তাই মানুষের ছোঁয়া থেকে খানিক দূরে ছিল নুসরাতপুত্র।

    অভিনেত্রীর বলেন, এই তো সেদিন তোকে কোলে করে নিয়ে এলাম। এর মধ্যেই কেমন বড় হয়ে গেলি বল তো…।’ রাতারাতি একটা ছোট্ট বাচ্চা কীভাবে তাকে পরিপূর্ণ করেছে সে বিষয়েই কথা বলেছেন অভিনেত্রী।

    ছেলের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ নুসরাত। তিনি বলেন, ‘সিজার হওয়ায় হাসপাতালে ওকে একমাত্র ফিডিংয়ের সময় কাছে পেতাম। প্রথম যখন কোলে পাই, তখন তো মা হয়ে উঠিনি। একজন শিশুকে কীভাবে দুধ খাওয়াতে হয়, কিছুই জানতাম না। যশ আমাকে এতটাই সাহায্য করেছে বলে বোঝাতে পারব না। আর সঙ্গে ছিলেন আমার মা। ছোট বাচ্চা কখন ঘুমাবে, কখন উঠবে সেটা বোঝা খুব মুশকিল হয়ে উঠত। প্রতিটি মায়ের অভিজ্ঞতা আসলে আলাদা হয়। আমারও তেমন সবার থেকে অন্যরকম।’

    বাচ্চাকে পাশে নিয়ে ঘুমানোর সময় প্রতিদিন নানা রকমের নতুন অভিজ্ঞতা হতো তার। দুধ খাওয়ানোর জন্য নাকি অ্যালার্মও দেওয়া থাকত অভিনেত্রীর। নুসরাত বলেন, ‘কখনও ঘুমের মধ্যে মনেও নেই হয়তো অ্যালার্ম বন্ধ করে দিয়েছি। আবার ধড়পড় করে উঠে বসতাম। আমি আর যশ সময় বার করে নিয়েছিলাম। সারারাত ব্রেস্ট ফিডিং করার পর আমি যখন ভোরের দিকে একটু ঘুমাতাম, তখন যশ ওকে নিয়ে বসে থাকত।’

  • যেভাবে সাজগোজ করে থাকেন কারিনা

    যেভাবে সাজগোজ করে থাকেন কারিনা

    বিনোদন জগতের যে কোনো অনুষ্ঠান, পার্টি কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় কখনই বিশেষ চড়া মেকআপে দেখা যায় না বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে। অনেক সাক্ষাৎকারে কারিনাকে এও বলতে শোনা গেছে যে, তিনি চোখে মেকআপের ক্ষেত্রে ‘অল্পেই বেশি’ তত্ত্বে বিশ্বাস করেন। তাই নো মেকআপ লুকে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

    এ ছাড়া অভিনেত্রীরা বিনা সাজগোজে তো কোথাও যেতে পারেন না। এ ক্ষেত্রে কারিনার সাজগোজের উপকরণ সামান্যই। বিশেষ করে চোখে মেকআপের ক্ষেত্রে তিনটি জিনিস ব্যবহার করেন এ অভিনেত্রী। আর মেনে চলেন সহজ কিছু নিয়ম। এর মধ্যে কারিনার চোখের সাজ—

    কারিনার হালকা চোখের সাজ সম্পূর্ণ হয় আইল্যাশ কার্লার, স্বচ্ছ মাশকারা ও কাজল পেনসিলে। প্রথমে নিজের ঘন ভ্রুকে মাশকারা দিয়ে গুছিয়ে নেন তিনি। দরকার পড়লে ভ্রুতে ব্যবহার করেন কাজল বা আইব্রো পেনসিল। এরপরে আইল্যাশ কার্লার দিয়ে চোখের পল্লব ‘কার্ল’ করে তাতে এক পরত স্বচ্ছ মাশকারা ব্যবহার করেন। শেষে কাজলের টান দেন চোখের ওপর এবং নিচের পাতার ওয়াটারলাইনে। তবে চোখের পল্লবকে ঘন দেখানোর জন্য কয়েকটি নিয়ম মেনে চলেন অভিনেত্রী। সেই নিয়মগুলো অনুসরণ করতে পারেন আপনিও।

    কীভাবে ব্যবহার করবেন আইল্যাশ কার্লার

    ১. সবসময় আইল্যাশ কার্লার ব্যবহার করতে হবে মাশকারা ব্যবহার করার আগে। কারণ তা না হলে মাশকারা কার্লারে লেগে তাতে চোখের পল্লব আটকে গিয়ে ক্ষতি হতে পারে।

    ২. ব্যবহার করার সময়, মাথা সামান্য সামনের দিকে ঝুঁকিয়ে নিন, যাতে চোখের পাতা এবং চোখের পল্লবের মধ্যে তফাৎ করতে সুবিধা হয়।

    ৩. আইল্যাশ কার্লারকে ব্যবহার করুন চোখের পাতার একেবারে গোড়ায়। তাতে চোখের পল্লবের কোকড়ানো ভাব বা ‘কার্ল’ অনেক বেশি স্বাভাবিক দেখাবে।

    ৪. খুব বেশি জোরে চাপ দেবেন না। স্বাভাবিক চাপ দিয়ে ৫ সেকেন্ড রেখে দিন। যদি খুব ঘন চোখের পল্লব হয়, তবে রাখুন ১০ সেকেন্ড।

    ৫. মাশকারা কখনই চোখের পল্লবের গোড়ায় ব্যবহার করবেন না। তাতে চোখের পাতা ভারি হয়ে নিচের দিকে নেমে আসতে পারে।

    ৬. আইল্যাশ কার্লার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। রাবারের প্যাড খারাপ হচ্ছে বুঝতে পারলে বদলে ফেলুন। বেশিরভাগ কার্লারের সঙ্গেই অতিরিক্ত রাবারের প্যাড দেওয়া হয়।