Blog

  • পাথরবোঝাই ট্রাক থেকে ১০ হাজার কেজি চোরাই চিনি জব্দ

    পাথরবোঝাই ট্রাক থেকে ১০ হাজার কেজি চোরাই চিনি জব্দ

    হবিগঞ্জের মাধবপুরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে মঙ্গলবার রাতে একটি পাথরবোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ১০ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করেছে বিজিবি।

    হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ইমদাদুল বারী খান জানান, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মাধবপুর সীমান্তবর্তী জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর নামক স্থানে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

    এ সময় পাথরবোঝাই একটি ট্রাক টহলদলের সামনে আসলে টহলদল সন্দেহজনকভাবে ট্রাকটিকে থামার জন্য সিগন্যাল দেয়। টহলদলের উপস্থিতি টের পেয়ে ড্রাইভার ট্রাকটি রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল ট্রাকটি তল্লাশি করে পাথরের নিচে লুকানো অবস্থায় ১০,০০০ (দশ হাজার) কেজি ভারতীয় চিনি উদ্ধার করে।

    জব্দকৃত চিনি হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন।

  • রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলা, সিয়ামকে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

    রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলা, সিয়ামকে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

    ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসাবে যোগদান করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম।

    মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

    এর আগে গতকাল সোমবার সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে ২০১৮ সালে হামলার ঘটনায় রজ্জুকৃত মামলায় সম্পূরক চার্জশিটভুক্ত আসামি মো. সিয়াম হাসানকে মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

    উল্লেখ্য, সিয়াম হাসান সদ্য ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি। তার নামে আরও মামলা রয়েছে।

  • ইসরাইল ভাবছে তাদের থামানোর কোনো শক্তি নেই: এরদোগান

    ইসরাইল ভাবছে তাদের থামানোর কোনো শক্তি নেই: এরদোগান

    দক্ষিণ লেবাননের শহর ও গ্রামগুলোতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হামলা থেকে বাঁচতে আতঙ্কে বাড়িঘর ছেড়ে দেশটির উত্তরের দিকে যাচ্ছে হাজার হাজার মানুষ।

    সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউসে এক বৈঠকে তিনি এই অভিযোগ করেন।

    এরদোগান বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে দ্বিধা করেনি। গাজায় কমপক্ষে ৪১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    তিনি উল্লেখ করেন, ইসরাইল বেপরোয়া নতুন করে গণহত্যা চালানোর পরিকল্পনা করছে, তারা ভাবছে যে তাদের থামানোর কোনো শক্তি নেই।

    তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইসরাইল যে অপরাধ করছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং ইসরাইলি গণহত্যার বিষয়ে আইসিসির মামলাটি অবশ্যই শেষ করতে হবে। গণহত্যার অপরাধীদের অবশ্যই তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দিতে হবে, যাতে আন্তর্জাতিক আইনের প্রতি সবার আস্থা বেড়ে যায়।

    এরদোগান করিম খানকে বলেন, ইসরাইলের গণহত্যামূলক অপরাধগুলোকে সুনির্দিষ্ট প্রমাণসহ নির্ণয় করার জন্য তুরস্ক তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চেষ্টা চালিয়ে যাবে।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৭ অক্টোবর থেকে প্রায় এক বছর ধরে গাজায় ইসরাইলি হামলায় ৪১ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এই সময়ের মধ্যে আহত হয়েছেন ৯৫ হাজার ৫০০ জনের বেশি মানুষ।

  • জেনারেল আজিজের ২ ভাইয়ের জাতীয় পরিচয়পত্র স্থগিত

    জেনারেল আজিজের ২ ভাইয়ের জাতীয় পরিচয়পত্র স্থগিত

    ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় গ্রেফতার চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানের ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

    মঙ্গলবার দুপুরে ইসি সচিব শফিউল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।

    জানা গেছে,২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। নিজেদের নামের পাশাপাশি মা-বাবার নামও বদল করেছেন আজিজ আহমেদের দুভাই হারিছ ও জোসেফ। হারিছ আহমেদ এনআইডিতে মোহাম্মদ হাসান এবং জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন তানভীর আহমেদ তানজীল। এ ছাড়া তারা ঠিকানাও পরিবর্তন করেছেন।

    হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফ কীভাবে মিথ্যা তথ্য দিয়ে এনআইডি কার্ড পেলেন, তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠনের করেছিল কমিশনের এনআইডি শাখা।

    ২০১৯ সালে হারিছ আহমেদ এনআইডি কার্ডে তার ছবিও পরিবর্তন করেছিলেন। তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ এই ছবি পরিবর্তনের জন্য সুপারিশ করেছিলেন।

  • ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসাবে যোগ দিলেন সাইফুল ইসলাম

    ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসাবে যোগ দিলেন সাইফুল ইসলাম

    ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় গ্রেফতার চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানের ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

    মঙ্গলবার সকালে তিনি যোগদান করেন। যোগদানের পর সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি।

    এ সময় ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক, বিভিন্ন বিভাগের পরিচালক ও উপপরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। মো. সাইফুল ইসলাম সফলভাবে দায়িত্ব পালন করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের সবার কাছে সহযোগিতা কামনা করেন।

    এর আগে সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসাবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করে আদেশ জারি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

  • পাচার অর্থ ফেরাতে আইএমএফের কাছে অর্থ সহায়তা চায় বাংলাদেশ

    পাচার অর্থ ফেরাতে আইএমএফের কাছে অর্থ সহায়তা চায় বাংলাদেশ

    ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসাবে যোগদান করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম।

    কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে- আগামী অক্টোবরে আইএমএফের বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

    এদিন সকালে সচিবালয়ে আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে’সহ নয় সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশ গ্রহণ করেন।

    ড. সালেহউদ্দিন বলেন, সরকার চায় নিজস্ব রিসোর্স ব্যবহার করে অর্থনৈতিক খাতে এগিয়ে যেতে। তবে, আইএমএফ বড় উন্নয়ন সহযোগী সংস্থা বাংলাদেশের। তাই তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সরকার।

    শুধু আইএমএফ নয়, অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গেও সংস্কার নিয়ে একইরকম আলোচনা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।

  • যেসব ভুলে হ্যাক হতে পারে স্মার্টফোন

    যেসব ভুলে হ্যাক হতে পারে স্মার্টফোন

    আপনি স্মার্টফোন ব্যবহার করলে আরও অনেক বেশি সতর্ক হতে হবে। স্মার্টফোন ব্যবহার করার সময় কোন বিষয়গুলো মাথায় রাখবেন তা জেনে নিতে পারেন। কারণ একটি ভুলের কারণে আপনার ফোন চিরতরে হ্যাক হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে প্রযুক্তির সঙ্গে অনেক কিছুর যত্ন নিতে হবে। আসুন এই বিষয় সব কিছু জেনে নেওয়া যাক।

    বর্তমানে মোবাইলফোনে কথা বলার সময়ও অনেক কিছু মাথায় রাখতে হয়। ফোনে কথা বলার সময় যদি আপনি এই বিষয়গুলি উপেক্ষা করেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টও খালি হয়ে যেতে পারে।

    এই কারণেই এই সময়ে মানুষ খুব সতর্ক থাকে। আপনাকে সব থেকে বেশি সতর্ক থাকতে হবে যেন, ফোনে থাকা অবস্থায় কোনও অ্যাপ ইনস্টল না করা হয়। এই অ্যাপের মাধ্যমে হ্যাকাররা মোবাইল হ্যাক করে নেয়।

    তাই ভুল করেও কোনও অ্যাপ ইন্সটল করা উচিত নয়। তার মানে যদি কেউ আপনাকে আপনার ফোনে কোনও অ্যাপ ইনস্টল করতে বলে, আপনার তা করা উচিত নয়।

    সাম্প্রতিক সময় দেশে ভিপিএন-এর ব্যবহার অনেক বেশি হারে বেড়েছে। বর্তমানে ভিপিএন অ্যাপের সাহায্যে ইউজারদের ফোন হ্যাক করা হচ্ছে। আপনি যখনই কোনও অ্যাপ ইন্সটল করবেন তখন অনেক বিষয় মাথায় রাখবেন।

    সাধারণত আপনি যখনই একটি অ্যাপ ইনস্টল করেন এটি অ্যাক্সেসের জন্য জিজ্ঞাসা করে। আপনার এটা দেওয়া উচিত নয়। এটিকে অনুমতি দেওয়ার অর্থ হলো অ্যাপটি আপনার সম্পর্কে সমস্ত কিছুর তথ্য পেতে পারে৷

    অর্থাৎ আপনি কোনও অ্যাপ ব্যবহার করেন এবং এটি কীভাবে কাজ করে তা সবই ওই নতুন অ্যাপ আপনার ফোন থেকে জেনে নিতে সক্ষম হবে। এছাড়াও, কোন অ্যাপে আপনি দিনে সব থেকে বেশি সময় ব্যয় করেন তাও ওই সদ্য ইনস্টল হওয়া অ্যাপটি জানতে পারবে। অতএব আপনার এই অনুমতি দেওয়া উচিত নয়।

  • রোজ সকালে খান আমলকী, সুগার থাকবে নিয়ন্ত্রণে

    রোজ সকালে খান আমলকী, সুগার থাকবে নিয়ন্ত্রণে

    নানা পুষ্টিগুণে ঠাসা আমলকী। তাই বারো মাস এই ফল খালি পেটে চিবিয়ে খেলে অনেক উপকার পাবেন। যেমন বাগে থাকবে ব্লাড সুগার। ইমিউনিটিও বাড়বে তরতরিয়ে। তাই আজ থেকেই খাদ্যতালিকায় রাখুন আমলকী।

    কমলালেবুর থেকে কয়েক গুণ বেশি ভিটামিন সি রয়েছে আমলকীতে। এ ছাড়া অ্য়ান্টিঅক্সিডেন্ট, আয়রন, ক্যালসিয়ামও পাওয়া যায় এই ফলে। তাই রোজ সকালে খালি পেটে একটি আমলকী চিবিয়ে খেলে অনেক উপকার মিলবে।

    ভিটামিন সি আমাদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তাই বারো মাস রোজ একটি করে আমলকী খেলে সর্দি-কাশি, ফ্লু কাছে ঘেঁষতে পারবে না।

    আর বদহজমের সমস্যায় ভোগেন সবসময়? তাহলে আমলকীকেই সঙ্গী করুন এ সময়। হজম নিয়ে কোনো চিন্তা তো থাকবেই না, পাশাপাশি অ্য়াসিডিটি ও কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি মিলবে।

    ত্বক যত্নেও আমলকী। ভিটামিন সি ত্বকে কোলাজেন উৎপাদনে সাহায্য় করে। এ ছাড়া ফ্রি ব়্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে ত্বকের জেল্লা ধরে রাখবে আমলকীই। তাই হাত ছাড়বেন না ভুলেও। আর চুল হবে স্বাস্থ্যোজ্জ্বল। অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ আমলকী চুল পড়া বন্ধ করে। এর গুণে নতুন চুলও গজায় টাকে। পাশাপাশি চুল দেখাবে স্বাস্থ্যোজ্জ্বল।

    আমলকীতে ব্লাড সুগার থাকবে নিয়ন্ত্রণে। নিয়মিত আমলকী খেলে হঠাৎ করে রক্তে শর্করার মাত্রা বাড়বে না। ফলে নিয়ন্ত্রণে থাকবে ব্লাড সুগারও।

    এ ছাড়া নিয়মিত আমলকী খেলে আপনার চশমা লাগবে না। রোজ আমলকী খান। তাতেই বাড়বে দৃষ্টিশক্তি। সঙ্গে দূর হবে বয়সজনিত চোখের নানা সমস্যাও। আর হাড় হবে মজবুত। ভিটামিন সির পাশাপাশি ক্যালসিয়াম রয়েছে আমলকীতে। হাড় শক্ত করার জন্য এই উপাদান অপরিহার্য। তাই আমলকী খেলে অস্টিওপোরোসিস আটকানো যাবে।

  • সতর খুলে গেলে কি ওজু ভেঙ্গে যায়?

    সতর খুলে গেলে কি ওজু ভেঙ্গে যায়?

    ‘সতর’ শব্দটি আরবি ‘আস-সাতরু’ ধাতুমূল থেকে এসেছে। এর আভিধানিক অর্থ ঢেকে রাখা। অর্থাৎ শরীরের যেসব অঙ্গ লজ্জার কারণে ঢেকে রাখা হয় তাকে সতর বলা হয়।

    ইসলামের পরিভাষায়, পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। অর্থাৎ এতটুকু স্থান অন্য ব্যক্তিদের সামনে ঢেকে রাখা ফরজ।

    নামাজ বিশুদ্ধ হওয়ার অন্যতম একটি শর্ত হলো সতর ঢেকে রাখা।

    অনেককে বলতে শোনা যায়, ওজু করার পর কোনোভাবে হাঁটু খুলে গেলে ওজু ভেঙ্গে যায়। তেমনি পা ধৌত করার সময় যদি হাঁটু খুলে যায় তাহলেও যতটুকু ওজু করা হয়েছে তা ভেঙ্গে যায়। তাই আবার শুরু থেকে ওজু করতে হবে। এ কারণে অনেককে নতুন করে ওজু করতেও দেখা যায়।

    এ ধারণা ঠিক নয়। হাঁটু সতরের অন্তর্ভুক্ত এবং তা ঢেকে রাখা অপরিহার্য। পা ধোয়ার সময় সতর্কতার সঙ্গে ধোয়া উচিত যেন হাঁটু খুলে না যায়। কিন্তু এ কথা ঠিক নয় যে, হাঁটু খুলে গেলে ওজু ভেঙ্গে যায় কিংবা ওজুর মাঝে এমনটি হলে নতুন করে ওজু করা জরুরি।

    ওজু ভঙ্গের যেসব কারণ রয়েছে তাতে সতর খুলে যাওয়ার কথা নেই।

  • দক্ষিণ আফ্রিকা প্রতিনিধিদলের প্রতিক্রিয়া নিয়ে যা জানাল বিসিবি

    দক্ষিণ আফ্রিকা প্রতিনিধিদলের প্রতিক্রিয়া নিয়ে যা জানাল বিসিবি

    অক্টোবরে বাংলাদেশ সফর করার কথা দক্ষিণ আফ্রিকার। তবে বাংলাদেশে সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সিরিজটি নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। তাই নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণে বাংলাদেশে এসেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের একটি প্রতিনিধিদল।

    গত দুইদিনে তারা চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে প্রতিনিধিদলের সদস্যরা বিসিবিতে সন্তুষ্টির কথা জানিয়ে গেছেন।

    এ বিষয়ে সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেছেন, ‘তাদের সঙ্গে কথাবার্তা বলে যতটুকু বুঝতে পেরেছি, তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন। বারবার বিসিবিসহ নিরাপত্তা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এতো অল্প সময়ের মধ্যে এতো আয়োজন আমরা করতে পেরেছি। তারা (প্রতিনিধি দল) দেশে গিয়ে তাদের বোর্ডের কাছে রিপোর্ট পেশ করবেন, এই সময়ের মধ্যে আমরা আমাদের অভ্যন্তরীণ কাজগুলোও সেরে ফেলতে পারবো। আশা করি ইতিবাচক কিছুই হবে।’

    জানা গেছে, গত শনিবার রাতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের চার সদস্যের একটি পর্যবেক্ষক দল ঢাকায় এসে পৌঁছান। এরপর তারা ঢাকা এবং চট্টগ্রামের দুই স্টেডিয়াম, হোটেল, অ্যাকাডেমি মাঠ, প্রেস কনফারেন্স রুম, মিডিয়া সেন্টারসহ প্রেসবক্সও ঘুরে ঘুরে দেখেছেন।

    প্রতিনিধিদলকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশ্বস্ত করতে মিরপুরের মাঠে সেনাবাহিনীর সদস্যরা বিশেষ মহড়াতেও অংশ নেন।

    প্রসঙ্গত, আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসার কথা দক্ষিণ আফ্রিকার। এক দিনের বিশ্রাম শেষে প্রোটিয়ারা অনুশীলন করবে ১৮, ১৯ ও ২০ অক্টোবর। মিরপুরে সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ অক্টোবর। সিরিজের দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে ২৯ অক্টোবর।