Blog

  • ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার কথা জানালেন ভিপি নুর

    ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার কথা জানালেন ভিপি নুর

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ ৩০০ আসনেই প্রার্থী দিতে পারে জানিয়ে দলের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আগামীতে নতুন বাংলাদেশ রচিত হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন রাজনীতি প্রতিষ্ঠিত হবে। সেই অঙ্গীকার নিয়েই গণঅধিকার পরিষদের রাজনৈতিক পথচলা। পুরোনো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা ও কর্মপদ্ধতি দেশের মানুষ দেখেছে। যেই লাউ, সেই কদু। শত শত মানুষ ছাত্র আন্দোলনে জীবন দিয়েছেন, আর যেন কাউকে জীবন দিতে না হয়, এজন্য টেকসই গণতন্ত্র চায় গণঅধিকার পরিষদ।

    শনিবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার বাংলাদেশকে ভারতের পুতুল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল।
    গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের অত্যাচার আর নির্যাতনে দেশবাসী দুর্বিষহ ও যন্ত্রণার মধ্য দিয়ে দিন পার করেছে।

    নুরুল হক নুর বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দলের আমলনামা খুব একটা ভালো না। যে লঙ্কায় যায়, সেই রাবণ হয়। সেই চিত্র দেশের মানুষ দেখেছে। পুরোনো চাঁদাবাজ, দখলবাজ, হোন্ডাবাহিনী-গুন্ডাবাহিনী তারাই যদি আবার নির্বাচিত হয়ে আসে, তাহলে আমাদের কারো জন্যই সুখবর হবে না। এবার পরিবর্তনের সুযোগ এসেছে, জনগণের হাতে ক্ষমতা রয়েছে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, কাকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে। বিগত দিনে যে সরকার ক্ষমতায় এসেছে পুলিশ-প্রশাসনকে তাদের মতো করে পরিচালিত ও দলীয়করণ করে। জনগণ কারো কাছে যেন জিম্মি না থাকতে পারে, এজন্য রাষ্ট্রের সংস্কারের প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারের জন্য সময় দেয়া হবে। এক ফ্যাসিবাদ গেছে, আরেক ফ্যাসিবাদ তৈরির প্রক্রিয়া চলছে। বিভিন্ন জায়গায় আগে যেখানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ চাঁদা নিত এবং দখল করত, এখন সেখানে অন্য রাজনৈতিক নেতাকর্মীরা একই কাজ শুরু করেছে। কোনো রাজনৈতিক দল শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে পারে নাই। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। তাই আগামীর রাষ্ট্রনীতিতে তরুণদের যাতে অগ্রাধিকার থাকে, তরুণদের নেতৃত্ব থাকে- সেজন্য গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের কাজ করতে হবে। পরিবর্তনের রাজনীতির জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।

    ডাকসুর সাবেক এই ভিপি বলেন, পিলখানা বিডিআর বিদ্রোহের নামে মেধাবী সেনাদের হত্যা করেছিল। ইসলাম নির্মূল করার জন্য শাপলা চত্বরে সমাবেশে গণহত্যা চালিয়েছিল। এমন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শেখ হাসিনার দুঃসাহস বেড়ে গিয়েছিল। পরবর্তীতে যেকোনো আন্দোলনে অংশ নেয়া নেতাকর্মীদের গুম ও খুন করে একদলীয় শাসন কায়েম করেছিল। সর্বশেষ ছাত্র-জনতার প্রতিবাদ ও প্রতিরোধের মধ্য দিয়ে ৫ আগস্ট এই সরকারের পতন হয়েছে।

    বাংলাদেশ গণঅধিকার পরিষদের মাদারীপুর জেলা শাখার সভাপতি গাউচ মৃধার সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির সহকারী আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ মুন্সী, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য কাজী ইউসুফ, বাংলাদেশ গণঅধিকার পরিষদের মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার মনির, প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর মৃধা, ছাত্র অধিকার পরিষদের মাদারীপুর জেলা শাখার সভাপতি আবিদ ইসলাম প্রমুখ।

  • ঢাকা ওয়াসার এমডি পদের নিয়োগ স্থগিত

    ঢাকা ওয়াসার এমডি পদের নিয়োগ স্থগিত

    ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম সহিদের নিয়োগ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠতম উপ-ব্যবস্থাপনা পরিচালককে অবিলম্বে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    এ কে এম সহিদের নিয়োগ চ্যালেঞ্জ করা রিট আবেদনে প্রাথমিক শুনানির পর বিচারপতি আশিষ রঞ্জন দাস ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ গত ৫ সেপ্টেম্বর রুলসহ এই আদেশ দেন।

    রোববার আদালতের আদেশটি নিশ্চিত করেছেন রিট আবেদনকারীর আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

    গত ১৫ আগস্ট স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রকৌশলী তাকসিম এ খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

  • গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে যে সিদ্ধান্ত নিল মন্ত্রিপরিষদ বিভাগ

    গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে যে সিদ্ধান্ত নিল মন্ত্রিপরিষদ বিভাগ

    গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত নিয়েছে ২০১০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত সব গুমের ঘটনা তদন্তে গঠিত হওয়া কমিটি।

    রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, সরকার আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা তথা বাংলাদেশ পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), কোস্টগার্ডসহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্য কর্তৃক জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট কমিশন অব ইনকোয়ারি গঠন করেছে।

    কমিশনের প্রথম সভা ৮ সেপ্টেম্বর বেলা ১১টায় কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে গুলশানে কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কমিশনের সব সদস্য সভায় উপস্থিত ছিলেন।

    সভায় গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিশনের কার্যক্রম সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত যথারীতি পরিচালিত হবে।

    ২০১০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত সব গুমের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিশন গঠন করেছে সরকার। কমিশনের প্রধান মনোনীত হয়েছেন হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী।

    এর আগে গত ২৭ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে এই কমিশন গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ।

  • পাচারকৃত অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

    পাচারকৃত অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

    বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পাচারকৃত অর্থ উদ্ধারে টাস্কফোর্স গঠন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই দৃশ্য মান হবে অর্থ উদ্ধার প্রক্রিয়া।

    রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

    বাণিজ্য উপদেষ্টা বলেন, পাচার কৃত অর্থ উদ্ধারে একটি ঘটনায় ১৬ বছর লেগেছে। তবে এখন বেশি সময় লাগবে না। এ নিয়ে সরকার কাজ করছে।

    তিনি আরও বলেন, ব্যাংক খাতে মানুষের আস্থা ফিরে এসেছে।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক লুটপাটকারী ধরা হয়েছে।

  • দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে শামীম ওসমান!

    দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে শামীম ওসমান!

    নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের সন্ধান মিলেছে। তাকে ভারতের দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে।

    শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টা ৫ মিনিটে শামীম ওসমানের ছবি ফেসবুকে পোস্ট করেন ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক।

    ছবিতে দেখা গেছে, শামীম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফ হাতা একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পড়ে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন।

    পোস্টে আকাশ লিখেছেন, ‘শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা আমার সামনে নিজাম উদ্দিন আউলিয়ার দরবারে দাঁড়িয়ে আছেন। ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবো কিনা ভাবতেছি। আবার কবে দেখা হয়- না হয় কে জানে?’

    এ বিষয়ে জানতে আকাশ হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রাতে তিনি দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান। এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। প্রমাণস্বরুপ তিনি ছবিও তুলে রেখেছেন বলে জানান।

    ছাত্র-জনতার আন্দোলনে ছেলে ও রাজনৈতিক অনুসারীদের নিয়ে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান।

    ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশছাড়ার খবরের পরপরই বিকাল সাড়ে ৪টার দিকে শহরের জামতলা এলাকায় কয়েক হাজার বিক্ষোভকারী শামীম ওসমানের ডুপ্লেক্স বাড়িতে হামলা ও ভাঙচুর চালান।

    এসময় তার বাড়ি থেকে আসবাবসহ সবকিছু লুটপাট করা হয়। বাড়ির নিচতলায় আগুন দেওয়া হয়। বিকাল ৫টার দিকে রূপায়ন টাউনের পঞ্চম তলায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের জেড এন করপোরেশনের অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়।

  • পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    পিরোজপুরের নাজিরপুরে ব্রিজের সঙ্গে বালুর ট্রলারের ধাক্কা লেগে মো. মিলন হাওলাদার (৩০) নামে এক যুবকের মৃত হয়েছে। মিলন ট্রলারটির চালক ছিলেন।

    শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী বাজার সংলগ্ন বলেশ্বর নদের ব্রিজে। নিহত মিলন হাওলাদার জেলার নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের উরিবুনিয়া গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।

    স্থানীয়রা জানান, ওইদিন বিকেল পৌনে ৩টার দিকে ওই বালুর ট্রলারটি স্থানীয় কালিগঞ্জের একটি নির্মাণাধীন ব্রিজের জন্য বালু দিয়ে ফেরার পথে মরা বলেশ্বর নদরে ওপর স্থাপিত ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রলারের চালক মিলন ওই ব্রিজের সঙ্গে মাথায় ধাক্কা লেগে নিচে পাড়ে যান। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।

    স্থানীয় ইউপি সদস্য মো. জুলাহাস উদ্দিন সান্টু বিষয়টি নিশ্চিত করেন। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলছে।

  • বরগুনায়  চিরকুট লিখে স্কুল শিক্ষ‌কের আত্মহত্যা

    বরগুনায় চিরকুট লিখে স্কুল শিক্ষ‌কের আত্মহত্যা

    অনলাইন ডেস্কঃ বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেলাম’ এমন চিরকুট লিখে স্কুল শিক্ষক নজরুল ইসলাম আম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

    আজ শনিবার সকালে বরগুনার আমতলী উপজেলার হরিদ্রাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম আমতলী সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী ছোবাহান বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

    জানা গেছে, উপজেলার হরিদ্রাবাড়িয়া গ্রামের মো. খালেক খাঁনের ছেলে নজরুল ইসলামের সঙ্গে গত দের বছর আগে একই গ্রামের দুলাল ভূইয়ার মেয়ে খাজিদার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল এমন দাবি তার পরিবারের। ওই দম্পতির এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

    গতকাল শুক্রবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্ধ হয়। আজ শনিবার সকালে স্ত্রী খাজিদা বেগম তার ভাসুর ফেরদৌস খাঁনের সঙ্গে বলেন, আমি আমার বাবার বাড়ি চলে গেলাম, আপনার ভাই আমাকে মারধর করেছে।

    এ কথা বলে স্ত্রী খাজিদা বেগম বাবার বাড়ি চলে যায়। ওই দিন বেলা সাড়ে ১০টার দিকে স্থানীয়রা শিক্ষক নজরুল ইসলামকে একটি আম গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়।

    খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরন করেছে। ওই সময় পুলিশ নজরুলের পরিধানের কাপড়ে পেঁচানো একটি চিরকুট উদ্ধার করেছে।

    এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার পরপর স্ত্রী খাজিদা বেগম গা-ঢাকা দিয়েছেন। নিহতের বড় ভাই ফোরদৌস খাঁন বলেন, ‘আমার ভাইকে তার স্ত্রী বিয়ের পর থেকেই নানাভাবে নির্যাতন করে আসছে। তার নির্যাতন সইতে না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমি আমার ভাইয়ের হত্যাকারীর শাস্তি দাবি করছি।’

    আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়।’

  • খুনি-ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কদের পরিণতির নিদর্শন হবে গণভবন: নাহিদ

    খুনি-ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কদের পরিণতির নিদর্শন হবে গণভবন: নাহিদ

    ফ্যাসিস্ট, স্বৈরাচারী ও খুনি রাষ্ট্রনায়কদের পরিণতি কেমন হয়, তার নিদর্শন বিশ্বের বুকে রাখার জন্যই গণভবনকে জাদুঘর করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

    তিনি বলেন, যেকোনো ফ্যাসিস্ট, স্বৈরাচারী ও খুনি রাষ্ট্রনায়কদের কি পরিণত হয়, তা বিশ্বের বুকে একটা নিদর্শন হিসেবে রাখার জন্য গণভবনকে জাদুকর করা হচ্ছে। আর জনগণই যে রাষ্ট্রক্ষমতার আসল মালিক, সে বিষয়টিকে গুরুত্ব দিয়ে এ ভবনকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    শনিবার (৭ আগস্ট) দুপুরে গণভবন পরিদর্শনকালে তিনি এসব এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এজন্য একটি কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই এ কাজ সম্পন্ন করা হবে। দেশের পাশাপাশি বিদেশেও যারা জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ, গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে, তাদের পরামর্শ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

    উপদেষ্টা জানান, মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুততম সময়ে গণভবনকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরের রূপান্তর করা হবে। এ জাদুঘরে ১৬ বছরের গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গণঅভ্যুত্থানের ৩৬ দিনের ঘটনা, শহীদদের তালিকা, স্মৃতি এসব কিছুর একটি সামগ্রিক উপস্থাপনা থাকবে। পাশাপাশি কিছু ডিজিটাল উপস্থাপনা থাকবে।

    নাহিদ বলেন, অনেক রক্তের বিনিময়ে আমরা ৫ আগস্ট নতুন বাংলাদেশ পেয়েছি। জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যে গণভবনের বর্তমান ভগ্নাবশেষ অক্ষত রেখেই জাদুঘরে রূপান্তর করা হবে, যা জনগণের জন্য উন্মুক্ত থাকবে।

    এসময় শিল্প উপদেষ্টা আজিজুর রহমান খান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতি এবং বিগত ফ্যাসিস্ট সরকারের জনগণের ওপর অত্যাচার, গুম, খুনের স্মৃতি সংরক্ষণ করে রাখার জন্য গণভবনকে জাদুঘরের রূপান্তরিত করা হবে। পরবর্তীতে জনসাধারণের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হবে।

  • ঝালকাঠিতে ২ জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

    ঝালকাঠিতে ২ জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

    ঝালকাঠির সদর ও কাঁঠালিয়া উপজেলায় দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট বাজারে সাঈদুর রহমান স্বপন (৫৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে বাজারে নাস্তা করতে এলে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে।

    নিহত স্বপন ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিনে ছিলেন। তিনি শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের মরহুম মতিউর রহমানের ছেলে।

    পুলিশ স্থানীয়রা জানায়, শনিবার সকাল ১০ টার দিকে শেখেরহাট বাজারে স্বপনকে চার হাত ও পায়ের রগ কেটে উপুর্যপুরি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বিত্তরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় দুই ব্যক্তি মোটরসাইকেল করে বাজারে এসে সাঈদুর রহমান স্বপনকে উপুর্যপুরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, কে বা কারা স্বপনকে হত্যা করেছে, স্থানীয় লোকজন দেখে থাকলেও মুখ খুলতে চাচ্ছে না। তবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের সনাক্ত করা সম্ভব হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

    ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মহিতুল ইসলাম জানান, দুপুর সারে ১২টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যা ঘটনায় জড়িত সিসিটিভি ফুটেজে দুই দুর্বৃত্তকে দেখা যায়।

    অপরদিকে ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো: সুলতান খান (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

    শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত সুলতান খান জাঙ্গালিয়া এলাকার মরহুম ওয়াজেদ আলি খানের ছেলে। এ ঘটনায় আফজাল হোসেন খান, হেলাল খান, হেলেনা বেগম নামের আরো তিন জন আহত হয়েছেন।

    নিহতের পুত্রবধু ফাতিমা ও রুমা বেগম বলেন, প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন তাদের জমি নিয়ে বিরোধ চলছিল এবং আদালতে মামলাও চলমান রয়েছে। শনিবার বেলা ১১টার দিকে প্রতিপক্ষ বাচ্চু, জাকির, ইলিয়াস, শহিদ, মনির ও স্বপনসহ অনেকে মিলে বিরোধীয় ওই জমিতে বীজ রোপণ করতে আসে।

    এ সময় তাদেরকে বাঁধা দিলে পুত্রবধু রুমার ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। রুমাকে তার শ্বশুর সুলতান খান বাঁচাতে এলে তাকে পিটিয়ে হত্যা করে এবং রুমাসহ তিনজনকে আহত করে। পরে স্থানীয়রা নিহত সুলতান খানসহ আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

    রাজাপুর উপজেলা ম্বাস্থ্য কমপ্লেক্সের কত্যর্বরত চিকিৎসক ডা. শাহেদ খান জানায়, সুলতান খানকে নিহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতাউর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যা ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়া হয়ছে।

    কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • পিরোজপুরের নেছারাবাদে ২৪৭ কেজি হরিণের মাংস উদ্ধার গ্রেফতার-২

    পিরোজপুরের নেছারাবাদে ২৪৭ কেজি হরিণের মাংস উদ্ধার গ্রেফতার-২

    পিরোজপুরের নেছারাবাদে গ্রামবাসীদের সহায়তায় ২৪৭ কেজি ২০০ গ্রাম হরিণের মাংস ফেলে পালানোর সময় দু’জনকে আটক করেছে যৌথ বাহিনী।

    শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সারেংকাঠী ইউনিয়নের পূর্ব গয়েসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কড়ফা বাজার সংলগ্ন খালে বাধা মাছের ট্রলার থেকে ১৯৯ কেজি ২০০ গ্রাম ও সোহাগদলের গড়াইবাড়ী মৃত হাতেম আলীর পরিত্যক্ত ঘর থেকে ৪৮ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

    গ্রেফতারকৃতরা হলেন, বরগুনা জেলার গহরপুর এলাকার মৃত মহিবুল হক মোল্লার ছেলে মোঃ হারুন মোল্লা (৫৫) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়ায়া উপজেলার তাপালবাড়ি গ্রামের আশরাফ আলী শিকদারের ছেলে মোঃ আবু কালাম (৫০)।

    সরেজমিনে জানা যায়, করফা বাজার সংলগ্ন এলাকায় রাত আড়াইটার দিকে গ্রামবাসীরা প্রতিদিনের ন্যায় পাহেরা দেওয়া অবস্থায় একটি মাছের ট্রলার ঢুকতে দেখে ডাকাত সন্দেহে চিৎকার দেয়।

    তাৎক্ষণিক ট্রলার থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা দু’জনকে ধরে ফেলে। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর হাতে দু’জনকে হস্তাস্তর করে গ্রামবাসীরা।

    এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এইচএম শাহিন বলেন, আমরা খবর পেয়ে গঠনাস্থলে গিয়ে একটি মাছ ধরা ট্রলারে হরিণের মাংস সহ দু’জনকে ধরতে সক্ষম হয়েছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।