Category: প্রচ্ছদ

  • বরিশাল শের-ই বাংলা মেডিকেলের সেই ঘটনা হাইকোর্টের নজরে

    বরিশাল শের-ই বাংলা মেডিকেলের সেই ঘটনা হাইকোর্টের নজরে

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের ছাত্রী হলের ৬০৬ নম্বর কক্ষে নির্যাতন ও র‌্যাগিংয়ের শিকার হয়ে এক ছাত্রীর অসুস্থতার ঘটনা হাইকোর্টের নজরে এনেছেন এক আইনজীবী। রোববার (২৭ আগস্ট) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে বেঞ্চের নজরে আনেন আইনজীবী তামজিদ হাসান।

    তখন হাইকোর্ট বলেন, পত্রিকা দেখে আমরা কোনো বিষয় শুনবো না। আপনি প্রয়োজন মনে করলে এ বিষয়ে রিট করতে পারেন। পরে আইনজীবী তামজিদ হাসান বলেন, আমরা আগামীকাল র‌্যাগিংয়ের ঘটনা নিয়ে রিট আবেদন দায়ের করবো।

    জানা গেছে, বুধবার (২৩ আগস্ট) রাতে ছাত্রী হলের ৬০৬ নম্বর কক্ষে এ নির্যাতনের ঘটনা ঘটে। হলে অবস্থান করা ডেন্টাল ৭তম ব্যাচের শিক্ষার্থী ফাহমিদা রওশন ওরফে প্রভা, ৫০তম ব্যাচের নীলিমা হোসেন ওরফে জুঁইয়ের নেতৃত্বে এ ঘটনা ঘটে। তারা নিজেদের ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচয় দিয়েছেন।

    তবে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে সেখানে সংগঠনটির কোনো কমিটি নেই। দুই ঘণ্টা ধরে এভাবে মানসিক নির্যাতনে ওই ছাত্রী অসুস্থ বোধ করলে তাকে কক্ষে পাঠানো হয়।

    পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের হলে এক ছাত্রী র‌্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীকে গভীর রাতে দুই দফায় হলের একটি কক্ষে ডেকে নিয়ে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রেখে গালাগাল, হুমকি এবং মোবাইলফোন তল্লাশি করা হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    গত বুধবার রাতে ছাত্রী হলের ৬০৬ নম্বর কক্ষে এ নির্যাতনের ঘটনা ঘটে। হলে অবস্থান করা ডেন্টাল ৭ম ব্যাচের শিক্ষার্থী ফাহমিদা রওশন ওরফে প্রভা, ৫০তম ব্যাচের নীলিমা হোসেন ওরফে জুঁইয়ের নেতৃত্বে এ ঘটনা ঘটে।

  • নির্বাচন কমিশন যে দায়িত্ব দিবেন পুলিশ সকল সক্ষমতা দিয়ে পালন করবেন : বরিশালে আইজিপি

    নির্বাচন কমিশন যে দায়িত্ব দিবেন পুলিশ সকল সক্ষমতা দিয়ে পালন করবেন : বরিশালে আইজিপি

    বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি অনুযায়ী কাজ করছে পুলিশ এবং এর মাধ্যমে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি আমরা।

    রবিবার দুপুর ২টায় বরিশাল পুলিশ লাইন্সে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

    এসময় পুলিশ প্রধান আরও বলেন, বাংলাদেশ পুলিশ শতবর্ষের পুরনো একটি প্রতিষ্ঠান এবং নির্বাচনকালীন দায়িত্ব বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন যাবৎ পালন করে আসছে। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের অধিনে বাংলাদেশ পুলিশ দায়িত্ব পালন করে এবং নির্বাচন কমিশন যে দায়িত্ব আমাদের অর্পন করবেন সেই দায়িত্ব আমরা আমাদের সকল সক্ষমতা দিয়ে পালন করবো।

    আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে কোন পুলিশ সদস্য আহত হওয়ার ব্যাপারে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে যদি কোন পুলিশ সদস্য আহত হয় তার জন্য সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে। সাথে সাথে আক্রমণকারী যারা তাদের বিরুদ্ধে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী একটি প্রশিক্ষিত বাহিনী। আমাদের সক্ষমতা, লজিষ্টিক এবং প্রশিক্ষণ আছে, আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে যেকোন ধরনের নাশকতা এবং আইনশৃঙ্খল পরিস্থিতির অবনতি ঘটানোর যে প্রচেষ্টা সেটা মোকাবেল করতে আমরা সক্ষম। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এসময় বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম,বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারন সম্পাদক এসএম জাকির হোসেনসহ পুলিশের উর্দ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    শেষে পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

  • কামাল বেঁচে থাকলে এত বড় দায়িত্ব নিতে হতো না: শেখ হাসিনা

    কামাল বেঁচে থাকলে এত বড় দায়িত্ব নিতে হতো না: শেখ হাসিনা

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের সাংগঠনিক দক্ষতা, দায়িত্বশীলতা ও বহুমুখী প্রতিভার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাইয়ের ব্যাপারে বলেছেন, তিনি বেঁচে থাকলে আমাকে হয়তো এত বড় দায়িত্ব নিতে হতো না।

    শনিবার (৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    ভাইয়ের প্রশংসায় শেখ হাসিনা বলেন, শেখ কামালের সাংগঠনিক দক্ষতা সেটা ছিল প্রবল। কিন্তু কখনো কোনো নেতা হওয়ার চেষ্টা বা কোনো পদে যাওয়ার চেষ্টা করেননি। ব্যবসা-বাণিজ্য করে পয়সা বানানোর চিন্তা কখনো তার মাথায় ছিল না। বরং এ ব্যাপারে সে অত্যন্ত সতর্ক ছিল। পারিবারিক-সামাজিকভাবে সে অনেক দায়িত্বশীল ছিল। কারণ আমার আব্বা তো বেশির ভাগ সময় ছিলেন জেল খানায়। সেই ছোট্ট বয়স থেকে মায়ের পাশে থেকে সংসারের কাজে কামাল সব সময় পাশে থাকতো। তার মধ্যে দায়িত্ববোধ ছোট বেলা থেকে গড়ে উঠেছিল।

    শেখ কামাল পড়াশোনায়ও মনোযোগী ছিল জানিয়ে আওয়ামী লীগ প্রধান বলেন, ও পড়াশোনার দিকে অত্যন্ত মনোনিবেশ করতো। আমাদের বাসায় তো সব সময় লোকজন ভরা থাকতো তারপরও তার পড়াশোনা সে চালিয়ে গেছে।

    খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, ক্রীড়াঙ্গন থেকে শুরু করে সব ক্ষেত্রে আমরা যথেষ্ট অগ্রগামী। আজ খেলাধুলার ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। যার ভিত্তিটা তৈরি করে দিয়ে গিয়েছিল শেখ কামাল। এতে কোনো সন্দেহ নাই। তার যে বহুমুখী প্রতিভা, এই বহুমুখী প্রতিভাটা বিকশিত হওয়ার আগেই চলে গেল এই পৃথিবী থেকে।

    অনুষ্ঠানে শিল্পপতি, সমাজের বিত্তবানদের ক্রীড়া ক্ষেত্রে পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসতে আহ্বান জানান সরকার প্রধান। একইসঙ্গে যারা খেলাধুলা থেকে অবসর নেবে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দিতে ও বিত্তশালীদের ক্রীড়াবিদদের কল্যাণ ফাউন্ডেশনে অনুদান দিতে আহ্বান জানান।

    অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এসব পুরস্কার দেওয়া হয়।

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, স্বাগত বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ। শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার বিজয়ীদের পক্ষে বক্তব্য দেন আজীবন সম্মাননা প্রাপ্ত আবদুস সাদেক ও সাবিনা খাতুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

    অনুষ্ঠানে শেখ কামালের জীবন ও কর্মের ওপর একটি অডিও-ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়। এ অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ‘শেখ কামাল: ক্ষণজন্মা এক নক্ষত্র’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

  • বিপদসীমার ওপরে দক্ষিণাঞ্চলের ৫ নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত

    বিপদসীমার ওপরে দক্ষিণাঞ্চলের ৫ নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত

    ফের বাড়তে শুরু করেছে বরিশালসহ দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি। এরই মধ্যে ৪টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বিপদসীমা ছুঁয়েছে আরও একটি নদীর পানি। এর ফলে উপকূলের নিম্নাঞ্চল জোয়ারের পানিতে তলিয়েছে। ঘর বন্দি হয়ে পড়ছে উপকূলের হাজারো মানুষ।

    এদিকে জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী দুই-তিন দিনে নদ-নদীর পানি আরও বাড়তে পারে। বুধবার পূর্ণিমা। তার ওপর বৈরী আবহাওয়ার সাথে বাতাসের গতিবেগ বেশি থাকায় নদীর পানি বেড়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের পানি বিজ্ঞান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম।

    পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিভাগের গুরুত্বপূর্ণ ১৯টি নদ-নদীর পানির পরিমাপ করেছেন তারা। এর মধ্যে ৫টি নদীর ৮টি পয়েন্টের পানি বিপদসীমা অতিক্রম করেছে।
    এর মধ্যে বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীর পানি বিপদসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    ভোলার দৌলতখান উপজেলার সুরমা-মেঘনা নদীর পানি ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর এ পয়েন্টের বিপদসীমা ২.৭৫ মিটার অতিক্রম করে ৩.৩৪ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    একই উপজেলার তজুমদ্দিন উপজেলাধীন সুরমা-মেঘনা নদীর পানি ৮৭ সেন্টিমিটার বেড়ে ৩ দশমিক ০৯ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
    বরিশালের হিজলা উপজেলার ধর্মগঞ্জ নদীর বিপদসীমা ২.৫০ মিটার। সেখানে মঙ্গলবার ২৪ সেন্টিমিটার বেড়ে ২.৭৪ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
    বরগুনা সদরে বিষখালী নদীর পানির বিপদসীমা ১.৯৭ মিটার। সেখানে ৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২.০১ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। এছাড়া পাথরঘাটা উপজেলাধীন বিষখালী নদীর বিপদসীমা ১.৮৫ মিটার। সেখানে ২৪ সেন্টিমিটার বেড়ে ২.০৯ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    পিরোজপুরের বলেশ্বর নদীর পানির বিপদসীমা ১.৪৯ মিটার। সেখানে ১১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১.৬০ মিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া বিপদসীমা ছুঁয়েছে উমেদপুরের কচা নদীর পানি। এই নদীর বিপদসীমা ১.৬৫ মিটার।

    পানি উন্নয়ন বোর্ডের পানি বিজ্ঞান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম জানিয়েছেন, ‘মঙ্গলবার বিকেল পর্যন্ত ৫টি নদীর ৮টি পয়েন্টের পানি বিপদসীমা অতিক্রম করেছে। এছাড়া কীর্তনখোলাসহ অন্যান্য নদীর পানিও কিছুটা বাড়লেও বিপদসীমা থেকে দূরত্ব রয়েছে।

    অপরদিকে, বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম জানিয়েছেন, ‘বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে। এজন্য পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর এবং বরিশাল নদী বন্দরকে ১ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে’।

    তিনি বলেন, ‘লঘুচাপের কারণে মঙ্গলবার দুপুর ২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ২৮ নটিক্যাল মাইল। এছাড়া এদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১৭.২ মিলিমিটার। এর আগে সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয় সর্বোচ্চ ৩৬ মিলিমিটার।

  • ২৪ ঘণ্টায় বরিশালে ভর্তি ২৮৪ ডেঙ্গুরোগী, শেবাচিমে যুবকের মৃত্যু

    ২৪ ঘণ্টায় বরিশালে ভর্তি ২৮৪ ডেঙ্গুরোগী, শেবাচিমে যুবকের মৃত্যু

    গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মোট ছয়জনের মৃত্যু হলো।

    এছাড়া ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৮৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে গোটা বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৭৫৮ জন রোগী চিকিৎসাধীন।

    বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ইমরান (২৪) নামে এক যুবক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

    এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি ২৮৪ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭১ জন শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালটিতে বর্তমানে ২০১ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

    এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৩৬ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় ৬৬ জন, ভোলায় ২৯ জন, পিরোজপুরে ৪০ জন, বরগুনায় ২৯ জন ও ঝালকাঠিতে ১৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

    বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী সব মিলিয়ে বুধবার (২৬ জুলাই) পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৭৫৮ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

    চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে চার হাজার সাতজন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ২৪৩ জন।

    এদিকে চলতি বছর গোটা বিভাগে ছয়জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন এবং ভোলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

    তিনি বলেন, বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গুরোগীদের গুরুত্ব দিতে।

    শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তি হচ্ছে। জনবলসহ নানা সংকট থাকা সত্ত্বেও চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন।

  • ঝালকাঠিতে ১৭ জনের মৃত্যু : বাসচালক মোহন গ্রেফতার

    ঝালকাঠিতে ১৭ জনের মৃত্যু : বাসচালক মোহন গ্রেফতার

    ঝালকাঠির ছত্রকান্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যুর ঘটনায় ঘাতক বাসের চালক মোহন খানকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার রাতে তাকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়। র‌্যাবের পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানা গেছে।

    এর আগে সোমবার বিকেলে র‌্যাব-৮-এর একটি দল রাজাপুর থেকে বাসের সুপারভাইজার মিজান ওরফে ফয়সালকে গ্রেফতার করে।

    এখনো পলাতক রয়েছে মামলার আসামি বাসচালকের সহকারী (হেলপার) আকাশ। এ বিষয়ে বুধবার দুপুর সাড়ে ১২টায় কারওয়ানবাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বরিশাল আঞ্চলিক মহাসড়কে অতিরিক্ত যাত্রী বোঝাই করে বাশার-স্মৃতি নামে বাসটি নিয়ন্ত্রণ হারায়। ওই বাসে যাত্রী ধারণ ক্ষমতা ছিল ৪৫ জনের। কিন্তু বাসে প্রায় শতাধিক যাত্রী ছিলো। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ ছাড়া বাসের ড্রাইভার মোহন খানের হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলেও ভারী যানবাহন চালানোর জন্য তার লাইসেন্স ছিলো না।

    তিনি বলেন, গত ২২ জুলাই সকালে পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে ঝালকাঠির ছত্রকান্দা নামক স্থানে অতিরিক্ত যাত্রী বোঝাইকৃত বাশার-স্মৃতি নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে দুর্ঘটনায় পতিত হয়। ওই দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৩৮ জন যাত্রী আহত হয়। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় এলাকার মানুষ হতভম্ব হয়ে পড়ে। নিহতদের আত্মীয়-স্বজনের কান্না ও আহাজারীতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৪। ওই ঘটনায় র‌্যাব ঘাতক চালক এবং জড়িততে গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

    কমান্ডার মঈন বলেন, এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দফতর গোয়েন্দা শাখা ও র‌্যাব-৮ এর আভিযানিক দল বুধবার ভোরে ঢাকার আশুলিয়া এলাকা থেকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক বাস চালক মোহন খানকে গ্রেফতার করে র‍্যাব।

    মুখপাত্র বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের চাকল মোহন খান জানায়, গত ২২ জুলাই বাশার-স্মৃতি পরিবহনের বাসটি সকাল ৯ টায় ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার উদ্দেশ্যে অতিরিক্ত যাত্রী বোঝাই করে যাত্রা শুরু করে। ভান্ডারিয়া থেকে বরিশালে যাওয়ার পথে বিভিন্ন স্টপেজ হতে বাসটিতে আরও যাত্রী উঠানো হয়৷ বেপরোয়া গতিতে গাড়িটি চালাতে থাকে।

    পরবর্তীতে ঝালকাঠির ছত্রকান্দা নামক স্থানে পৌঁছালে গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত গতির কারণে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে গাড়ি নিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এ সময় ফায়ার সার্ভিস, আইন-শৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় জনগণ উক্ত দুর্ঘটনায় পতিত বাসটির ভিতর হতে ৫৫ জন যাত্রীকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১৭ জনকে মৃত ঘোষণা করেন। এদের মধ্যে ৮ জন নারী, ৬ জন পুরুষ ও ৩ জন শিশু। অবশিষ্ট ৩৮ জন আহত যাত্রীকে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

    র‍্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত মোহন ৩ বছর যাবত বিভিন্ন ধরনের গাড়ি চালাচ্ছিল। তার হালকা যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকলেও ভারী যানবাহন চালানোর কোন ড্রাইভিং লাইসেন্স নেই। এছাড়াও বাশার-স্মৃতি পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-৬৫৪৯, যাত্রী ধারণ ক্ষমতা-৪৫ সিট) ফিটনেস সার্টিফিকেট থাকলেও গাড়ির ফিটনেস ভালো ছিল না এবং মিটার নষ্ট ছিল।

    ওই দুর্ঘটনার পর চাকল কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঝালকাঠি, টঙ্গী, গাজীপুর, সাভার ও আশুলিয়া এলাকায় তার বিভিন্ন আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকে। আত্মগোপনে থাকাবস্থায় আশুলিয়া থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ২১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুবায়ের হাসানের বিবাহ সম্পন্ন

    ২১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুবায়ের হাসানের বিবাহ সম্পন্ন

    নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ছাত্রলীগ, বরিশাল মহানগর, ২১ নং ওয়ার্ডের সভাপতি জুবায়ের হাসান এর শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। গত ২১ শে জুলাই শুক্রবার আসরবাদ নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ মসজিদে উক্ত বিবাহ সম্পন্ন হয়।

    এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক অসিম দেওয়ান ও বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন,সাবেক সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম রেজভী, সাবেক বাকসু-ভিপি মইন তুষার, সাবেক বাকসু সদস্য ও আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ বরিশাল মহানগর সভাপতি মোঃ পলাশ চৌধুরী,বরিশাল মহানগর যুবলীগ সদস্য নজরুল ইসলাম বিপ্লব ও মোঃ নজরুল ইসলাম সহ মহানগর ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।

    ২১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুবায়ের হাসান এর বিবাহতে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক, প্রসাশনিক,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষজন।

  • বরিশালে সপ্তাহব্যাপি মৎস্য সপ্তাহ উদ্ধোধন

    বরিশালে সপ্তাহব্যাপি মৎস্য সপ্তাহ উদ্ধোধন

    “নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মাট বাংলাদেশ” জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে র‌্যালি,বেলুন-ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপি মৎস্য সপ্তাহ উদ্ধোধন করেন বরিশালের নবগত বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), মোঃ শওকত আলী,বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম,বরিশাল নবগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম,বরিশাল জেলা প্রাণিসম্পদ অফিসার ড. নুরে আলম সহ বিভিন্ন কর্মকর্তা গণ।

    আজ মঙ্গলবার (২৫ই,জুলাই) সকাল সাড়ে ১০ টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তন সভা কক্ষে বরিশাল জেলা প্রশাসন ও বরিশাল মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির আসনে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার খান মোঃ শওকত আলী,বরিশাল জেলা প্রাণিসম্পদ অফিসার ড.নুরে আলম,সাবেক সংসদ সদস্য ও বরিশঅল জেলা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড.তালুকদার মোঃ ইউনুস। এছাড়া আরো বক্তব্য রাখেন জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ সেলিম হাওলাদার। আলোচনা সভায় সুচনা বক্তব্য রাখেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

    আলোচনা সভায় নৌবাহিনী,কোষ্টগার্ড,নৌ-পুলিশ, জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস সহ বিভিন্ন মৎস্যজীবী পেশায় সংশ্লিষ্ট জড়িত সদস্যরা অংশ গ্রহন করে।

    এর পূর্বে বরিশাল জেলা প্রশাসক কার্যলয় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার,জেলা প্রশাসক সহ বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ এক বণ্যাঢ্য র‌্যালি বেড় করে। র‌্যালি নগরীর বিভিন্ন জনবহুল সড়ক এলাকা প্রদক্ষিণ করে সার্কিট হাউজ প্রঙ্গনে এসে শেষ হয়।

  • বরিশালে যোগ দিলেন নতুন জেলা প্রশাসক শহিদুল ইসলাম

    বরিশালে যোগ দিলেন নতুন জেলা প্রশাসক শহিদুল ইসলাম

    বরিশালের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন উপ-সচিব শহিদুল ইসলাম। সোমবার দুপুর ২টায় তিনি যোগদান করতে জেলা প্রশাসনে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।

    এ সময় দাপ্তরিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেয়ার পাশাপাশি নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলামকে জেলা প্রশাসকের নির্ধারিত চেয়ারে বসিয়ে দেন বিদায়ী জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।

    এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মনদীপ ঘড়াই, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রূম্পা সিকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান সহ অন্যরা উপস্থিত ছিলেন।

    এর আগে গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বরিশালসহ ১০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়। বরিশালের নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম সব শেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।

    এর আগে শহিদুল ইসলাম বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে দায়িত্ব পালন করেন। বিদায়ী জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনকে বদলী করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

  • এ পর্যন্ত বিএনপির যত জন গ্রেফতার হয়েছে, সবাই ওয়ারেন্টভুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

    এ পর্যন্ত বিএনপির যত জন গ্রেফতার হয়েছে, সবাই ওয়ারেন্টভুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এ পর্যন্ত বিএনপির যত নেতাকর্মী গ্রেফতার হয়েছে, সবার বিরুদ্ধেই ওয়ারেন্ট আছে। তারা কোনও না কোনও মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ কারণে পুলিশ তাদের গ্রেফতার করছে।’

    রোববার (২৩ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন না মানলে ব্যবস্থা নেওয়া হবে। যারা আইন লঙ্ঘন করবে, জনদুর্ভোগ তৈরি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটাই স্বাভাবিক।’

    বিএনপির আন্দোলনে পুলিশ কোথাও কোনও বাধা দিচ্ছে না দাবি করে স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সবসময় বলেন— তিনি এ দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক চর্চা যখন ঠিক থাকবে, তখন এগিয়ে যাওয়ার পথ সুগম হবে।’

    লক্ষ্মীপুরে এক ‘বিএনপি কর্মী’ নিহতের ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গোয়েন্দা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি— সেখানে দুটি গ্রুপ বা ব্যক্তির মাঝে কর্তৃত্ব ও অংশীদারত্ব নিয়ে অনেকদিন থেকেই অসন্তোষ ছিল। এই দুই গ্রুপের সম্পর্কটা এমন জায়গায় গিয়েছিল যে, একজন নিহত হয়েছে। বিএনপি বলছে, এটা নাকি তাদের কর্মী। তাদের স্পষ্ট করে বলতে চাই– নিহত ব্যক্তি বিএনপির কর্মী নয়।’

    ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন– র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন, হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শাহাবুদ্দিন খান ও ক্র্যাব সেক্রেটারি মামুনুর রশিদসহ ক্র্যাব সদস্যরা।