Category: প্রচ্ছদ

  • চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

    চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

    ‍আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক। হঠাৎ কেন সংবাদ সম্মেলন ডাকলেন তামিম ইকবাল? এ নিয়ে গুঞ্জনের শেষ ছিল না। তামিম ক্যামেরার সামনে আসার আগেই আঁচ করা গিয়েছিল বড়সড় কিছু হতে যাচ্ছে। শেষ পর্যন্ত তাই হলো। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

    আজ বৃহস্পতিবার(৬ জুলাই) চট্টগ্রামে সংবাদ সম্মেলন ডেকে নিজের অবসরের কথা ঘোষণা দেন বাংলাদেশি তারকা। চট্টগ্রামের একটি হোটেলে নিজের ক্যারিয়ারের ইতি টানার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তামিম। জানান, গতকাল আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচটিই তাঁর ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকল।

    কান্না ভেজা কণ্ঠে অবসরের ঘোষণা দিয়ে তামিম বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে। মনে হয়েছে এটাই আমার সেরা সময়, অবসর নেওয়ার।’

    সেই সঙ্গে পরিবার ও ভক্ত-সতীর্থদের ধন্যবাদ দিতেও ভুল করলেন না তামিম, ‘আমি আমার পরিবারের সদস্যদে সঙ্গে কথা বলছি। আমি ধন্যবাদ জানাই তাদেরকে। আমার বাবাকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমার সতীর্থ ও ভক্তদের ধন্যবাদ জানাই।

    এর আগে ২০২২ সালের ১৬ জুলাই হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তামিম। এরপর থেকে শুধুমাত্র দেশের হয়ে টেস্ট ও ওয়ানডেতে দেখা যায় তাকে।

    এবারও হঠাৎ করেই সরে দাঁড়ালেন বাকি দুই ফরম্যাট থেকে। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান তামিম। মাঝে কেটে গেছে ১৬ বছর। এর মধ্যে ওয়ানডেতে খেলেছেন ২৪১টি ম্যাচ। ৩৬.৬২ গড়ে রান করেছেন ৮ হাজার ৩১৩। পাশাপাশি টেস্টে ৭০ ম্যাচে ৩৮.৮৯ গড়ে করেছেন ৫ হাজার ১৩৪ রান। আর ৭৮টি টি-টোয়েন্টি খেলে ২৪.০৮ গড়ে ১ হাজার ৭৫৮ রান করে গত বছর অবসর নেন।

  • স্টাফদের অদক্ষতায় ঝালকাঠিতে জাহাজ বিস্ফোরণ-ফায়ার সার্ভিস

    স্টাফদের অদক্ষতায় ঝালকাঠিতে জাহাজ বিস্ফোরণ-ফায়ার সার্ভিস

    ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরিত সাগর নন্দিনী-২ জাহাজে দ্বিতীয়বার বিস্ফোরণের ১১ ঘণ্টা পর মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য দগ্ধ হন। এছাড়া নদীতে লাফিয়ে পড়ে আহত হন ১০ পুলিশসহ আরো ১৪ জন।

    সোমবার সন্ধ্যা ৬টার দিকে বিস্ফোরণ হওয়ার পর জাহাজটিতে আবারো আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের সহযোগিতার জন্য যুক্ত হয় কোস্টগার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ’র কর্মীরা।

    ফায়ার সার্ভিসের পরিচালক ল্যাফটেনেন্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, জাহাজের স্টাফদের অসচেতনতা, অদক্ষতা ও বিচক্ষণতার অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে। অগ্নিকা-ের ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আন্ত:মন্ত্রণালয়, জেলা প্রশাসক এবং ফায়ার সার্ভিস এই কমিটি গঠন করে।

    ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, সাগর নন্দিনী-২ এর জ¦ালানি তেল খালাসের সময় সাবমারসেবল পাম্প প্রচন্ড তাপে বিস্ফোরিত হয়ে পুরো জাহাজে আগুন লেগে যায়। ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি দল রাতেই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। ফোম দিয়ে রাতভর চেষ্টার পর ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে।

    বিস্ফোরণে দগ্ধ পুলিশের দুই কনস্টেবলকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনিস্টিটিউটে ভর্তি করা হয়। আহত অন্যদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা চলছে।

    এদিকে বিস্ফোরণের পর রাতভর আতঙ্কে ছিলেন সুগন্ধা নদীতীরের বাসিন্দারা।

    স্থানীয়রা জানান, শহরের মধ্যেই সুগন্ধা নদীর তীরে পদ্মা ও মেঘনা কোম্পানির দুটি ডিপো রয়েছে। এতে প্রতিদিন পাঁচ-ছয়টি জাহাজ নোঙর করে জ¦ালানি তেল খালাস করে। নদীতে এভাবে একের পর এক অগ্নিকা-ের ঘটনায় ক্ষুব্ধ শহরবাসী। সুগন্ধা নদীতীরে আধুনিক প্রযুক্তি সম্পন্ন নৌ ফায়ার স্টশন স্থাপনের দাবি জানিয়েছেন তাঁরা। শহরের মধ্য থেকে তেলের ডিপো সরিয়ে নেওয়া এবং নদীতে তেলবাহী একাধিক জাহাজ নোঙর করে না রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন শহরের বাসিন্দারা। শহর সুরক্ষিত রাখতে আধুনিক প্রযুক্তি সম্পন্ন নৌ ফায়ার স্টেশনেরও দাবি জানান তাঁরা।

    ঝালকাঠির বাসিন্দা প্রশান্ত দাস বলেন, এখন নদীতে প্রায়ই জাহাজ ও লঞ্চে আগুন লেগে প্রাণহানি ঘটে। আমাদের জীবনের কোন নিরাপত্তা নেই। নদীর তীরের মানুষ রাতে ঘরে ঘুমাতে পারে না। আতঙ্কে অনেকেই বাড়িঘর ছেড়েছে। আমরা এ থেকে পরিত্রাণ চাই।

    স্বেচ্ছাসেবী শাকিল হাওলাদার রনি বলেন, জাহাজে বিস্ফোরণের সময় পুরো শহর প্রকম্পিত হয়ে যায়। মানুষ আতঙ্কিত হয়ে যে যার মতো করে ছোটাছুটি করে। আমরা সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছি। চর এলাকার মানুষ রাতে ঘুমাতে পারেনি। আমাদের দাবি একটাই, নদী পথকে নিরাপদ রাখতে হবে।

    কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা ল্যাফটেনেন্ট শাফায়েত বলেন, দ্বিতীয় দফায় বিস্ফোরণের সময় কোস্টগার্ডের একটি জাহাজ ঘটনাস্থলে ছিল। বিস্ফোরণ এতোটাই ভয়াবহ ছিল যে ১০০ মিটারের মধ্যে কোন উদ্ধাকারী দল পৌঁছতে পারছিল না। জ¦ালানি তেল ছড়িয়ে পড়া রোধে কাজ করেছে কোস্টগার্ড।

    এদিকে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। দুর্ঘটনায় আহত সদর হাসপাতালে ভর্তি পুলিশ সদস্যদের দেখতে যান তিনি। ঝালকাঠির সুগন্ধা নদীতে জাহাজে বিস্ফোরণের ঘটনাস্থল দুপুরে পরিদর্শন করেছেন জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর খায়েরুজ্জামান মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল খালেক মল্লিক, ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ও পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।

    ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক ল্যাফটেনেন্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী আরো বলেন, জাহাজে দক্ষকর্মী নিয়োগ দিতে জাহাজ কর্তৃপক্ষকে বলা হয়েছে। বর্তমানে ঝালকাঠির নৌরুট নিরাপদ রয়েছে। জাহাজটিতে এখনো পেট্রোল রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এই তেল খালাস করার চেষ্টা করা হবে।

    জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর খায়েরুজ্জামান মজুমদার জানান, জাহাজে বিস্ফারণের ঘটনায় বিস্ফোরক অধিদপ্তরের মহাপরিচালককে প্রধান করে আন্ত মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও আরো দুটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। জেলা প্রশাসক সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন। এ ঘটনায় যদি কারো দায়িত্বে অবহেলা থেকে থাকে, তদন্ত কমিটি রিপোর্ট করলে ব্যবস্থা নেওয়া হবে।

    এর আগে ২০২২ সালের ২৪ ডিসেম্বর ভোলার কাঠিরমাথা নামক এলাকায় তুলাতলী নদীতে সাগর নন্দিনী-৩ চলন্ত অবস্থায় ডুবে যায়। তখন বেশ কয়েকজন আহত হয়। এছাড়া ২০২১ সালের ১২ নভেম্বর একই স্থানে একই কোম্পানির জাহাজ সাগর নন্দিনী-৩ বিস্ফোরণে ৫ জন নিহত হন।

  • প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন খোকন সেরনিয়াবাতসহ তিন সিটি মেয়র

    প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন খোকন সেরনিয়াবাতসহ তিন সিটি মেয়র

    বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাতকে শপথ পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময় গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন ও তালুকদার আবদুল খালেকও শপথ পড়েছেন।

    সোমবার (৩ জুলাই) সকাল ১০টায় গণভবনের শাপলা হলে এ শপথ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সরকারের মন্ত্রিসভার সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

    এসময় তিন সিটির সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইবরাহিম।

    গত ২৫ মে গাজীপুর এবং ১২ জুন খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ৫ জুন গাজীপুর এবং ২০ জুন বরিশাল ও খুলনা সিটির নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের গেজেট প্রকাশিত হয়।

    সিটি করপোরেশনের আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ পাঠ করানোর বাধ্যবাধকতা রয়েছে।

  • লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

    লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

    ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বার্থীতে অভিযান চালিয়ে লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

    সোমবার (২৬ জুন) সকালে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা এ অভিযান চালায় বলে জানান গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোসা. শারমিন সুলাতানা রাখী।

    অভিযানে আটকরা হলেন ফেনী জেলার সোনাগাজী উত্তর চরচান্দিয়া এলাকার বাসিন্দা সান্তুনু বাবুর ছেলে ও লাশবাহী ফ্রিজিং গাড়ির চালক সাগর বাবু (২৬) এবং একই এলাকার বাসিন্দা ফারুক হোসেনের ছেলে আব্দুল্লাহ আল রাফি (২১)।

    পুলিশ জানিয়েছে, লাশবাহী ফ্রিজিং গাড়িটিতে কোনো লাশ ছিল না। তারা গাড়িতে গাঁজা নিয়ে ফেনী থেকে বরিশালের দিকে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী স্ট্যান্ডে চেকপোস্ট বসায় জেলা ডিবি পুলিশ।

    ঢাকা-বরিশাল মহাসড়ক ধরে আসা লাশবাহী গাড়িটিকে চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। এতে ১০ কেজি গাঁজা উদ্ধার হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক কাজী ওবায়েদুল কবির।

    আর এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়ে জেলা ডিবি পুলিশের (পরিদর্শক) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

  • আমি মানুষের জন্য কাজ করতে চাই

    আমি মানুষের জন্য কাজ করতে চাই

    বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, ‘আমি মানুষের জন্য কাজ করতে চাই। আশা করি বরিশালবাসীকে আমার সর্বত্মক চেষ্টা দিয়ে সেবা করবো। আমি চেষ্টা করবো এখানে বরিশালবাসী যাতে করে শান্তিতে থাকতে পারে।

    গতকাল রোববার রাতে নির্বাচন পরবর্তী সুধীজন, শুভাকাক্সক্ষী, বিভিন্ন সংগঠন ও নাগরিকদ সমাজের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নগরীর সদর রোডে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এসময় তিনি আরও বলেন, ‘নগরী এবং নগরবাসীর অনেক সমস্যা আছে। আমি আগেও বলেছি, সেগুলো চিহ্নিত করে সমাধানের সর্বাত্মক চেষ্টা করবো। আমি নগর উন্নয়নে যে প্রতিশ্রুতি বা নির্বাচনী ইশতেহারে যা বলেছি সেগুলোর প্রত্যেকটাই বাস্তবায়ন করবো। বরিশাল নগরীকে একটি নতুন বরিশাল হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো।

    এসময় তিনি বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করায় সুধীজন, শুভাকাঙ্খী এবং নাগরিক সমাজসহ নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।

    শুভেচ্ছা বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা কেবিএস আহমেদ কবির, লস্কর নুরুল হক, জেলা শ্রমিকলীগের সভাপতি শাহজাহান হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ঈদের ছুটি বাড়ল একদিন

    ঈদের ছুটি বাড়ল একদিন

    আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ঈদের ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আগামী ২৭ জুন থেকে এ ছুটি কার্যকর হচ্ছে।

    সোমবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

  • ঝড়ের কবলে পড়ে বরিশালে লঞ্চডুবি

    ঝড়ের কবলে পড়ে বরিশালে লঞ্চডুবি

    বরিশালে ঝড়ের কবলে পড়ে ‘এমভি ইনজাম’ নামে একটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এ সময় লঞ্চে থাকা ১৬ যাত্রীই নিরাপদে তীরে ফিরেছেন।
    আজ (১৫ জুন) সকালে জেলার কাজীরহাট এলাকার লতা নদীতে এ ঘটনা ঘটে।

    এমভি ইনজামের সুকানি নিজাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে হিজলা থেকে ১৬ যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করি। সকাল সাড়ে ৭টার দিকে কোনো কিছু বুঝে ওঠার আগেই ঝড় শুরু হয়। এতে লঞ্চের তলা ফেটে যায়। দ্রুত আমরা পাড়ে নোঙর করে যাত্রীদের নামিয়ে দেই৷ এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সবাই নিরাপদ। আশা করছি, লঞ্চ মেরামত করে শুক্রবারের (১৬ জুন) মধ্যে বরিশালে পৌঁছাতে পারব।

    বরিশাল নদী বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, একতলা এই লঞ্চটি বরিশাল টু হিজলা রুটে লঞ্চ চলাচল করে। লঞ্চটি থেকে যাত্রীরা নিরাপদে পাড়ে নেমেছেন। ঝড়ে লঞ্চটির পেছনের অংশ ডুবে গেছে। ডুবে যাওয়া অংশ তুলতে এরই মধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে।

  • ফুলে ফুলে সিক্ত নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত নগরবাসীর স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি

    ফুলে ফুলে সিক্ত নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত নগরবাসীর স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে দ্বিগুণের বেশি ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। সোমবার রাতে ভোটের ফলাফল ঘোষণার পর পরই উল্লাসে মেতে ওঠেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। ফুল দিয়ে বরণ করেন নতুন নগর পিতা খোকন সেরনিয়াবাতকে।

    সেই ধারাবাহিকতা অব্যাহত ছিলো গতকাল মঙ্গলবারও। এ দিন সকাল থেকেই নবনির্বাচিত মেয়রকে তাঁর বাসায় এবং সদর রোডে নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে ফুলেল ঊষ্ণতায় সিক্ত করেন।

    মঙ্গলবার বেলা ১২টায় নগরীর নিউ সার্কুলার রোডের বাসায় সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া জানান নগরপিতা খোকন সেরনিয়াবাত। এসময় তিনি বলেন, ‘জনগণ বিপুল ভোটে আমাকে বিজয়ী করেছে। এজন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ।

    নতুন নগরপিতা বলেন, সর্বস্তরের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসার মর্যাদা আমি রক্ষা করবো। আমার ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করে নগরবাসীর স্বপ্ন পূরণ করবো।

    এর আগে সকালে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী ফুল নিয়ে ভিড় জমান খোকন সেরনিয়াবাতের বাসায়। তাঁরা বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে নেচে-গেয়ে উৎসব করে অভিনন্দন জানান তাঁকে।

    এদিকে, দুপুরে নেতা-কর্মীদের নিয়ে সদর রোডে নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে যান নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত। সেখানে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত এবং কুশল বিনিময় এবং নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    এর আগে আওয়ামী লীগের উপদেষ্টম-লীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন খোকন সেরনিয়াবাত। এসময় নতুন মেয়রকে ফুল দিয়ে বরণ করেন আমু।

    পরে বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্বাচিত মেয়রকে।
    পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘খুব শিঘ্রই বরিশালবাসী নগর উন্নয়নের চিত্র দেখতে পাবে। খোকন সেরনিয়াবাতের নেতৃত্বে আমরা একসঙ্গে বরিশালকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়ে যাবো।
    তিনি বলেন, ‘ভাঙা সড়ক মেরামত এবং যে ৭টি খালের উন্নয়নে টেন্ডার হওয়ার পরেও কাজ শুরু করতে পারিনি সেই খালগুলো শিঘ্রই খনন এবং পুনরুদ্ধার কাজ শুরু করা হবে। সামনে বর্ষা মৌসুম। তার মধ্যেই যতটুকু পারি খালগুলো খনন করবো। এতে নগরবাসী কিছুটা হলেও জলাবদ্ধতা থেকে রেহাই পাবে।

    এদিকে, পানিসম্পদ প্রতিমন্ত্রী ছাড়াও নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত ও তার স্ত্রী লুনা আবদুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানান, আওয়ামী লীগের জাতীয় কমিটির নেতা বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজালুল করিম, কেবিএস আহমেদ কবির, লস্কর নূরুল হক, আনিচ উদ্দিন আহমেদ সহিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ শাহাব, জেলা শ্রমিকলীগের সভাপতি মো. শাহজাহান হাওলাদার, মহানগর যুবলীগের আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাহিন সিকদার, জেলা বাস মালিক গ্রুপ ও মহানগর শ্রমীক লীগের সভাপতি আফতাব হোসেন, অমৃত লাল দে গ্রুপের পক্ষ থেকে বিজয় কৃষ্ণ দে ও ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানসহ নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ।

  • বরিশাল সিটিতে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

    বরিশাল সিটিতে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

    উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে বরিশাল সিটি নির্বাচনে ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

    সাধারন ওয়ার্ড :
    ১ নং ওয়ার্ড কাউন্সিলঃ আউয়াল মোল্লা।
    ২ নং ওয়ার্ড কাউন্সিলঃ মুন্না হাওলাদার।
    ৩ নং ওয়ার্ড কাউন্সিলঃ হাবিবুর রহমান ফারুক।
    ৪ নং ওয়ার্ড কাউন্সিলঃ সৈয়দ আবিদ।
    ৫ নং ওয়ার্ড কাউন্সিলঃ কেফায়েত। হোসেন রনি।
    ৬ নং ওয়ার্ড কাউন্সিলঃ খান মোঃ জামাল হোসেন।
    ৭ নং ওয়ার্ড কাউন্সিলঃ রফিকুল ইসলাম খোকন।
    ৮ নং ওয়ার্ড কাউন্সিলঃ সেলিম হাওলাদার।
    ৯ নং ওয়ার্ড কাউন্সিলঃ লিংকু।
    ১০ নং ওয়ার্ড কাউন্সিলঃ জয়নাল আবেদীন।
    ১১ নং ওয়ার্ড কাউন্সিলঃ মজিবর রহমান
    ১২ নং ওয়ার্ড কাউন্সিলঃ রয়েল।
    ১৩ নং ওয়ার্ড কাউন্সিলঃ মেহেদী পারভেজ খান আবির।
    ১৪ নং ওয়ার্ড কাউন্সিলঃ শাকিক হোসেন পলাশ।
    ১৫ নং ওয়ার্ড কাউন্সিলঃ সামজিদুল কবির বাবু।
    ১৬ নং ওয়ার্ড কাউন্সিলঃ শাহিন সিকদার।
    ১৭ নং ওয়ার্ড কাউন্সিলঃ আক্তারুজ্জামান হিরু।
    ১৮ নং ওয়ার্ড কাউন্সিলঃ মাসুম হাওলাদার।
    ১৯ নং ওয়ার্ড কাউন্সিলঃ গাজী নঈমুল হোসেন লিটু।
    ২০ নং ওয়ার্ড কাউন্সিলঃ জিয়াউর রহমান বিপ্লব।
    ২১ নং ওয়ার্ড কাউন্সিলঃ সাইদ আহমেদ মান্না।
    ২২ নং ওয়ার্ড কাউন্সিলঃ আনিছুর রহমান দুলাল।
    ২৩ নং ওয়ার্ড কাউন্সিলঃ এনামুল হক বাহার।
    ২৪ নং ওয়ার্ড কাউন্সিলঃ ফিরোজ আহমেদ।
    ২৫ নং ওয়ার্ড কাউন্সিলঃ সুলতান মাহমুদ
    ২৬ নং ওয়ার্ড কাউন্সিলঃ হুমায়ুন কবির।
    ২৭ নং ওয়ার্ড কাউন্সিলঃ মনিরুজ্জামান তালুকদার।
    ২৮ নং ওয়ার্ড কাউন্সিলঃ হুমায়ুন কবির।
    ২৯ নং ওয়ার্ড কাউন্সিলঃ ইমরান মোল্লা।
    ৩০ নং ওয়ার্ড কাউন্সিলঃ শাহিন হাওলাদার।

    সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিল :

    ১,২ ও ৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ ডালিয়া পারভীন।
    ৪,৫ ও ৬ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ আলম তাজ বেগম।
    ৭,৮ ও ৯ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ কোহিনুর বেগম।
    ১০,১১ ও ১২ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ আয়শা তৌহিদ লুনা।
    ১৩,১৪ ও ১৫ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ লাভলী বেগম।
    ১৬,১৭ ও ১৮ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ মজিদা বোরহান
    ১৯,২০ ও ২১ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ শীলা আক্তার।
    ২২,২৩ ও ২৭ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ রেশমি বেগম।
    ২৪,২৫,২৬ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ সেলিনা বেগম।
    ২৮,২৯ ও ৩০ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ রাশিদা পারভিন।

  • বরিশালের নতুন মেয়র আবুল খায়ের

    বরিশালের নতুন মেয়র আবুল খায়ের

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। তিনি পেয়েছেন ৮৭ হাজার ৭৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট।

    বরিশালে মেয়র পদে অন্যান্য প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বাচ্চু, টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন, হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান ও হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার।

    বরিশালে ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন।

    নির্বাচনে মোট ভোট কক্ষ ৮৯৪টি। প্রতিটি ভোট কক্ষে একটি করে এবং প্রতিটি কেন্দ্রের প্রবেশ পথে দুইটি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সবমিলিয়ে মোট এক হাজার ১৪৬টি ক্যামেরা ছিল।