Category: প্রশাসন

  • নরসিংদীতে ‘জঙ্গি আস্তানায়’ নিহত দুজন স্বামী-স্ত্রী

    নরসিংদীতে ‘জঙ্গি আস্তানায়’ নিহত দুজন স্বামী-স্ত্রী

    নরসিংদীতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অভিযানে নিহত সন্দেহভাজন জঙ্গি আবদুল্লাহ আল বাঙ্গালী ও আকলিমা আকতার মনির বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে। সম্পর্কে তাঁরা স্বামী-স্ত্রী। আবদুল্লাহ বাড়ি ছাড়ার সময় স্বজনদের জানিয়েছিলেন, তাঁর মোবাইল কয়েক দিন বন্ধ থাকবে। প্রয়োজনে তিনিই যোগাযোগ করবেন।

    খোঁজ নিয়ে জানা যায়, নিহত আবদুল্লাহ কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। তবে পরিবার ও এলাকাবাসীর কাছে তিনি গোলাম মোস্তফা ওরফে রুবেল নামে পরিচিত। তাঁর স্ত্রী ঢাকার গাজীপুর এলাকার শহিদুল ইসলামের মেয়ে। তিনি মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন।

    গত সোমবার দিবাগত রাতে নরসিংদীর মাধবদী উপজেলার ভগীরথপুরে সন্দেহভাজন জঙ্গি আস্তানা হিসেবে দুটি বাড়ি ঘিরে রাখেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার সদস্যরা। মঙ্গলবার বিকেল পাঁচটায় ওই বাড়িতে ‘অপারেশন গর্ডিয়ান নট’ অভিযান চালানো হয়। এতে নিহত হন আবদুল্লাহ ও তাঁর স্ত্রী আকলিমা। পুলিশের দাবি, নিহত আবদুল্লাহ নব্য জেএমবির মিডিয়া শাখার প্রধান।

    র‌্যাবের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ২০১৬ সালের ১৬ আগস্ট আকলিমাসহ তিন নারীকে রাজধানীর মিরপুরে গ্রেপ্তার করেছিল র‌্যার-৪। র‌্যাব সম্প্রতি তাঁদের আরেক বান্ধবী শাহনাজ আকতার ওরফে সাদিকাকে গ্রেপ্তার করে। রাজধানীর ডেমরা এলাকা থেকে গত ৩০ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। এই চারজনের মধ্যে মঙ্গলবারের অভিযানে আকলিমা আকতার নিহত হন। পুলিশ বলছে, তাঁরা কয়েক মাস জেল খাটার পর জামিনে বেরিয়ে এসে আবার জঙ্গিবাদে জড়িয়ে পড়েন।

    পুলিশ ও নিহত আবদুল্লাহর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আবদুল্লাহ ওরফে মোস্তফা যশোর এম এম কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। সেখানে একটি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগদানকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। এরপর গত আট-নয় মাস ধরে তিনি আহলে হাদিসের মতবাদ অনুসরণ করতে শুরু করেন। ছোট বয়সে তাঁর বাবা মারা যান। একই গ্রামের আবদুল মান্নান ওরফে খোকনের সঙ্গে তাঁর মা মর্জিনার বিয়ে হয়। তখন থেকেই আবদুল্লাহ তাঁর দাদা আক্কাছ আলী ও মায়ের সংসারে বসবাস করতে থাকেন। আবদুল্লাহ পাঁচ মাস আগে আকলিমার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে বিয়ে করেন বলে তাঁর পরিবার জানায়। পড়াশোনা করায় তাঁর স্ত্রী বাবার বাড়িতেই থাকতেন। ১ অক্টোবর আবদুল্লাহ ঢাকায় শ্বশুরবাড়ি গিয়ে তিন দিন থাকার পর স্ত্রীকে নিয়ে যশোর চলে আসেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার রাতে তাঁদের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা কান্নাকাটি করছেন। প্রতিবেশীরা বলছেন, আবদুল্লাহ এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত।

    মোস্তফা রুবেলের চাচা নজরুল ইসলাম বলেন, ‘চলতি মাসের ২ তারিখে সে বাড়ি থেকে যশোর যায়। সেখানে একটি বাসা ভাড়া নিয়ে থাকত। যাওয়ার সময় বলে যায়, কয়েক দিন মোবাইল বন্ধ থাকবে। প্রয়োজনে সে নিজেই ফোন দেবে। এভাবে এক সপ্তাহ মোবাইল বন্ধ পেয়ে তাঁরা খোঁজাখুঁজি করতে থাকেন।’ বুধবার সন্ধ্যায় তাঁরা খবর পান, নরসিংদীর ওই ঘটনায় তাঁদের ছেলে ও ছেলের স্ত্রী মারা গেছেন।

    নিহত মোস্তফা রুবেলের সৎবাবা আবদুল মান্নান জানান, ছেলের বিয়ের সময় তিনি সেখানে গিয়েছিলেন। কিন্তু পুত্রবধূকে দেখতে পারেননি।

    কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ আলী বলেন, এ ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। খোঁজ নিয়ে পরে জানানো হবে।

  • সবজি ব্যবসার আড়ালে উগ্রপন্থীদের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি

    সবজি ব্যবসার আড়ালে উগ্রপন্থীদের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি

    বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে মো. হাসান মোল্লা (৪০) নামের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন (জেএমবি) সামরিক শাখার এক সক্রিয় সদস্য গ্রেফতার করা হয়েছে।

    বুধবার রাতে বরগুনার বঙ্গবন্ধু রোডের কাঁচাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাসান মোল্লা বরগুনা সদর উপজেলার জাকির তবক এলাকার মৃত কাঞ্চল আলীর ছেলে এবং পেশায় সবজি ব্যবসায়ী।

    র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হাসান মোল্লা সবজি ব্যবসার আড়ালে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখত। জেএমবির সকল কাজে অংশগ্রহণ এবং বিভিন্ন সময়ে জেএমবির বিভিন্ন বৈঠকে অংশ নিত। তিনি একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বলেও জানায় র‌্যাব।

  • বিসিসি নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ ২২ অক্টোবর

    বিসিসি নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ ২২ অক্টোবর

    বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ আগামী ২২ অক্টোবর হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে ওই দিন শপথ বাক্য পাঠ করাবেন। একই দিন সাধারণ ও সংরক্ষিত ৪০ জন কাউন্সিলরকে শপথ করানো হবে।

    স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাদের শপথ বাক্য পাঠ করাবেন। আগামী ২৩ অক্টোবর নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। এ তথ্য সংশ্লিস্ট সূত্রের।

    বরিশাল সিটি করপোরেশনের দায়িত্বশীল সূত্রে জানা গেছে- ১৭ অক্টোবর বরিশাল সিটির নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ হওয়ার কথা ছিল। কিন্তু তা পরিবর্তন করে ২২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

    সূত্রমতে আগামী ২৩ অক্টোবর সিটি করপোরেশনের বর্তমান পরিষদের ৫ বছর মেয়াদ শেষ হবে। যে কারণে ওই সময়ের মধ্যে নবনির্বাচিত মেয়র এর দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।

    বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা আছমা আক্তার রুমি সাংবাদিকদের জানান, ২২ অক্টোবর শপথ হবে বলে শুনেছেন। তবে এ সংক্রান্ত কোনো চিঠি এখন পর্যন্ত পাননি।

  • পিতৃ-মাতৃ স্নেহে লামিয়া : প্রশাসনের ভালবাসার কাছেই থাকতে চায়।

    পিতৃ-মাতৃ স্নেহে লামিয়া : প্রশাসনের ভালবাসার কাছেই থাকতে চায়।

    শেখ সুমন :

    রাত ৮.১৫ মিনিট । এই প্রতিবেদক ফোন দিয়েছে বিএমপি অপরাধ ও মিডিয়া শাখার সদস্য ওবায়দুল হকের কাছে। কারন, অসহায় নির্যাতিত শিশু লামিয়ার শারিরীক অবস্থার খবর নেওয়া।

    ফোনে ওবায়দুল হক জানান,নিজ দায়িত্ব পালনে বাংলাবাজার এলাকায় আছেন তিনি। সেখান থেকে কাজ শেষ করে রাত নয়টার দিকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে লামিয়ার কাছে যাবেন তিনি। এই প্রতিবেদক ঠিক নয়টায় ফোন দিলেন ওবায়দুল হকের কাছে। কোথায় তিনি? বিপরীত দিক হতে উত্তর আসলো, সকাল সন্ধা মিষ্টান্ন ভান্ডারে। কারন ,গরম মিষ্টি খেতে চেয়েছে শিশু লামিয়া।

    যখন ওবায়দুল হক মিষ্টি নিয়ে লামিয়ার কাছে গেলেন ,তখন দেখা গেল মাতৃস্নেহে লামিয়ার যত্ন করছে অপরাধ ও মিডিয়া শাখার সদস্য লাইজু আক্তার। দুজনের মধ্যে মা ও মেয়ের মতো কথা হচ্ছে। আন্টি আমার গা মুছে দেও। মাথা ব্যাথা করছে। বলার সাথে সাথে ব্যাবস্থা নিলেন লাইজু আক্তার।

    ওবায়দুল হককে দেখে মুখে যেন তৃপ্তির হাসি। আঙ্কেল আঙ্কেল বলে শুরু করলেন অনেক কথা। যেন কথার ফুলঝুড়ি। তবে কথার মাঝেও বার বার অসুস্থতা বোধ করছে লামিয়া। একটু পরে মিষ্টি খেতে দিল। দুটি মিষ্টি খাওয়ার পর বল্লো আর খাবোনা। পেটে ব্যাথা। বাথরুম হয়না। সাথে সাথে ওবায়দুল হক ছুটে গেলেন ডাক্তারদের কাছে। কোন ঔষধ দিবে কিনা ডাক্তার। এ যেন সন্তানের প্রতি পিতার টান।

    এই প্রতিবেদকের সাথে কথা হল লামিয়ার। জানতে চাইলাম বাড়ি যাবে দাদির কাছে? ঘাড় নারলো। না।

    কারন, আমি আঙ্কেল আন্টির কাছেই থাকবো । খুব ভালবাসে আমাকে। একটু আগে পুলিশের স্যার ( পুলিশ কমিশনার বিএমপি জনাব মোশারফ হোসেন) আসছিল। খুব আদর করেছে আমাকে। অনেক কথা বলছে আমার সাথে। আমি এদের কাছেই থাকবো।

    প্রসঙ্গত,

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেইজ ‘বরিশাল মেট্রোপলিটন পুলিশ- বিএমপি’তে অভিযোগ তুলে ধরলে সেখান থেকেও পদক্ষেপ নেওয়া হয়। মুলত গৃহকর্মী শিশু লামিয়া আক্তার মারিয়াকে নির্যাতনের ঘটনাটি কোন এক ব্যক্তি এই পেইজে অভিযোগ আকারে তুলে ধরেন।

    সেই অভিযোগ পেয়ে পুলিশ কমিশনার মো. মোশারেফ হোসেন বিষয়টি গোয়েন্দা পুলিশকে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। পরবর্তীতে সোমবার রাতে গোয়েন্দা পুলিশসহ বিএমপি অপরাধ ও মিডিয়া শাখার সদস্যরা অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

    সেই সাথে নির্যাতনের ঘটনায় গৃহকর্ত্রী শারমিন আক্তারকে গ্রেপ্তার করে নিয়ে আসে। কিন্তু ঘটনার পর থেকে পলাতক রয়েছেন গৃহকর্তা এনজিওকর্মী আশরাফুল চৌধুরী।

  • তফসিলের আগেই দেশে ফিরবেন মাহবুব তালুকদার

    তফসিলের আগেই দেশে ফিরবেন মাহবুব তালুকদার

    অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে নিজের বিরোধের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তবে তার এ সফরকে ব্যক্তিগত আখ্যা দিয়ে তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশে ফিরে আসবেন। এ মাসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবে ইসি। সেখানে তিনি থাকতে পারবেন না। এমনকি নির্বাচনের তফসিল ঘোষণা বিষয়ক কমিশন বৈঠকেও থাকছেন না।

    বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। ৩১ অক্টোবর দেশে ফিরবেন বলে জানা গেছে।

    মাহবুব তালুকদার বলেন, আমি তফসিলের আগেই চলে আসব। সে জন্যই আমি এই সময়ে যাচ্ছি। আমার ছেলে কানাডা থেকে আমেরিকায় আসবে। আমি ঢাকা থেকে মেয়েকে নিয়ে যাচ্ছি, আমার ভাইও সেখানে আসবে। পরিবারের সবাই সেখানে একত্রিত হব। একমাস আগেই আমি টিকিট কেটে রেখেছি।

    রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতটা মিস করব। তবে দেশে এসে রাষ্ট্রপতির সঙ্গে আবার দেখা করার চেষ্টা করব। রাষ্ট্রপতির সঙ্গে সমাবর্তনের দিনও দেখা হয়েছে বলেও জানান তিনি।

    এদিকে তফসিল ঘোষণার আগে আগামী সপ্তাহে আরেকটি সভা করবে নির্বাচন কমিশন। এই বৈঠকে তফসিলের তারিখ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। সে সময়ও দেশের বাইরে থাকবেন তিনি। ফলে সভায় অংশ নিতে পারছেন না এই নির্বাচন কমিশনার।

    এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা কোনো বিষয় নয়।

    নির্বাচন কমিশন (ইসি) সভায় নিজের বক্তব্য পেশ করার সুযোগ না পাওয়ায় সোমবার (১৫ অক্টোবর) ‘অপমানিত বোধ করেছেন’ বলে বৈঠক থেকে বেরিয়ে আসেন তিনি। পরে সংবাদ সম্মলনে বলেন, সভায় কথা বলতে না দেয়ায় তার বাক স্বাধীনতা হরণ করা হয়েছে।

    এর আগেও গত ৩০ আগস্ট কমিশনের ৩৫তম সভা থেকেও চলে যান। সেই সময় ইভিএম কেনার বিরোধিতা করে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়ে সভা বর্জন করেছিলেন তিনি।

    গত বছরের ১৫ ফেব্রুয়ারি বর্তমান কমিশনের পাঁচ সদস্য শপথ নেয়ার পর থেকে কমিশনের মত বিরোধ দেয়া যায়। তবে এটি মূলত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সঙ্গে অন্য কমিশনারদের। জুলাইয়ে ইসি সচিবালয়ের ৩৩ জন কর্মকর্তার বদলি নিয়ে বিরোধ প্রকাশ্যে আসে। এরপর জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন, সিটি নির্বাচনে এমপিদের প্রচারের সুযোগ দেয়া, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে ইসির মতবিরোধ দেখা দেয়। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন নিয়েও কমিশনে মতবিরোধ তৈরি হয়েছিল।

    তবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা দাবি করছেন তাদের মধ্যে এ মতবিরোধী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।

  • ‘মি টু’ ঝড়ে উড়ে গেলেন মন্ত্রী আকবর

    ‘মি টু’ ঝড়ে উড়ে গেলেন মন্ত্রী আকবর

    যৌন হয়রানির অভিযোগে ভারতে শুরু হওয়া ‘মি টু’ ঝড়ে পদত্যাগ করতে বাধ্য হলেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমজে আকবর। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

    বিবৃতিতে ভারতীয় এই মন্ত্রী বলেন, ‘যেহেতু আমি আদালতের কাছে ন্যায় বিচার চাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং আমার কাছে মনে হয়েছে, মন্ত্রণালয় থেকে পদত্যাগ এবং আমার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগের মোকাবেলা করাই এখন যৌক্তিক কাজ।’

    ‘এমন অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদ থেকে আমি পদত্যাগ করছি। দেশের সেবা করার সুযোগ করে দেয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

    ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০ সালের দিকে ভারতের একাধিক গণমাধ্যমে সম্পাদকের দায়িত্ব পালন করেন এমজে আকবর। সেই সময় অন্তত ১৬ নারী সাংবাদিক তার কাছে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে সম্প্রতি অভিযোগ তোলেন।

    রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এমজে আকবর তার বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগকে ভিত্তিহীন, কল্পনাপ্রসূত এবং বিব্রতকর বলে প্রত্যাখ্যান করেন। সোমবার সাংবাদিক প্রিয়া রমনীর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলা করেছেন সদ্যপদত্যাগকারী এই মন্ত্রী।

    ভোগ ম্যাগাজিনে দেয়া এক স্বাক্ষাৎকারে সাবেক এই সম্পাদকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন প্রিয়া। চলতি মাসের শুরুর দিকে এমজে আকবর নাইজেরিয়া সফরে থাকাকালীন তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে মি টু ঝড় তোলেন এই নারী সাংবাদিক।

  • শিশু লামিয়ার পাশে ছায়া হয়ে দাড়ালেন বিএমপি পুলিশ কমিশনার

    শিশু লামিয়ার পাশে ছায়া হয়ে দাড়ালেন বিএমপি পুলিশ কমিশনার

    বরিশালের কাশিপুরে অসহায় ও নির্যাতিত গৃাহকর্মী শিশু লামিয়া আক্তার মারিয়া (১২) নির্যাতনে জড়িত গৃহকর্ত্রী শারমিন আক্তার গ্রেপ্তার হলেও অপর আসামী কুলাঙ্গার গৃহকর্তা আশরাফুল চৌধুরীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোশারেফ হোসেন। বুধবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওসিসিতে শিশুটিকে দেখতে গিয়ে এই আশ্বাস দেন তিনি।

    মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোশারফ হোসেন মহোদয়ের নিবিড় পর্যবেক্ষণে শিশু লামিয়া ধীরে ধীরে আলোর মুখ দেখতে পাচ্ছে ।

    ওই সময় পুলিশ কমিশনার শিশু মারিয়ার চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে বলেন শিশু নির্যাতনকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। বরং এই ধরনের নির্যাতনের ঘটনা বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেন।

     বরিশাল মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেইজ ‘বরিশাল মেট্রোপলিটন পুলিশ- বিএমপি’তে অভিযোগ তুলে ধরলে সেখান থেকেও পদক্ষেপ নেওয়া হয়। মুলত গৃহকর্মী শিশু লামিয়া আক্তার মারিয়াকে নির্যাতনের ঘটনাটি কোন এক ব্যক্তি এই পেইজে অভিযোগ আকারে তুলে ধরেন।

    সেই অভিযোগ পেয়ে পুলিশ কমিশনার মো. মোশারেফ হোসেন বিষয়টি গোয়েন্দা পুলিশকে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। পরবর্তীতে সোমবার রাতে গোয়েন্দা পুলিশসহ বিএমপি অপরাধ ও মিডিয়া শাখার সদস্যরা অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

    সেই সাথে নির্যাতনের ঘটনায় গৃহকর্ত্রী শারমিন আক্তারকে গ্রেপ্তার করে নিয়ে আসে। কিন্তু ঘটনার পর থেকে পলাতক রয়েছেন গৃহকর্তা এনজিওকর্মী আশরাফুল চৌধুরী।

    নাম পরিচয়হীন ফেসবুক মেসেজকে গুরুত্ব দিয়ে পুলিশ কমিশনার মহোদয়ের অদেশক্রমে নির্যাতন বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়া ও অপরাধী গ্রেফতার তৎপরতায় বিএমপি বরিশাল সারা বিশ্বে আবারও প্রমাণ দিলো অপরাধের তথ্য দিয়ে সহায়তা করলে তথ্য দাতার পরিচয় গোপণ রেখে নিজে বাদী হয়ে সে বিষয়ে বাংলাদেশ পুলিশ কতটা আন্তরিক হয়ে অপরাধ ঠেকাতে ও আইনের আওতায় আনতে সক্ষম। আমরা আর চাই না শিশুদের কান্না।

  • যশোরে দুর্গা প্রতিমা ভাঙচুর

    যশোরে দুর্গা প্রতিমা ভাঙচুর

    যশোরের বাঘারপাড়ায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার ৯নং জামদিয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের পঞ্চনা বটতলা পূজা মন্ডপে এ ঘটনা ঘটে।

    ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ একই উপজেলার জয়রামপুর গ্রামের শাহিন মোল্লা (৪০) ও মোশারেফ হোসেন (৪৫) নামে  দুজনকে আটক করেছে। মঙ্গলবার পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    পঞ্চনা বটতলা পূজা মন্ডপের সভাপতি কার্তিক সিংহ বলেন, ‘সোমবার রাতের কোন এক সময় কে বা কারা পূজা মন্ডপে ঢুকে দুর্গা প্রতিমার দুটি হাত ও হাতে থাকা তীর ভেঙে ফেলে, অসুরের মাথা মুচড়িয়ে অন্যদিকে ঘুরিয়ে দেয়, গনেশের শুড় ক্ষতিগ্রস্থ এবং মুকুট ও হাতের গদা ফেলে দেয়। মঙ্গলবার প্রতিমা সংস্কার করা হয়েছে।

    এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি জসিমউদ্দিন বলেন,‘ এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তারা যদি ঘটনার সাথে জড়িত না থাকে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তবে প্রকৃত অপরাধিদের খুজে বের করা হবে।’

    প্রতিমা ভাংচুরের সংবাদ পেয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিম কুমার কুন্ডুসহ জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানি শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন।

  • দেশের সংখ্যালঘু জঙ্গি-সন্ত্রাসীরা

    দেশের সংখ্যালঘু জঙ্গি-সন্ত্রাসীরা

    বৈষম্যহীন আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ফলে এখন বাংলাদেশে দুর্গাপূজার সংখ্যা আগের থেকে তিনগুন বেড়েছে। এবার সারাদেশে ৩১ হাজার পুজামন্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন দেশে কোন সংখ্যালঘু নেই। সংখ্যালঘু হচ্ছে তারাই- যারা দেশে জঙ্গি ও সন্ত্রাসমূলক কার্যক্রমে জড়িত।

    আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদরের হাকিমপুরে শিকদারবাড়িতে দক্ষিণ এশিয়ার সর্ববৃহত দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ একথা বলেন।

    র‌্যাব ডিজি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সকলে নির্বিগ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কেউ কোন গুজব সৃষ্টি করে অরাজক পরিস্থিতি তৈরি করলে র‌্যাবসহ আইন-শৃখলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি আহবান জানান তিনি।

    র‌্যাব মহাপরিচালকের সারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর দিনে হামিকপুরের শিকদার বাড়ির ৭০১টি প্রতিমা নিয়ে তৈরি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পূজামন্ডপ ঘুরে দেখেন। এসময়ে সাথে ছিলেন র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার উইং কমান্ডার হানান ইমন আল রাজীব, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, শিকদার বাড়ি দুর্গাপূজার আয়োজক ব্যবসায়ী লিটন শিকদারসহ আইন-শৃখলা বাহিনীর পদস্থ কর্মকর্তারা।

  • নরসিংদীতে ঘিরে রাখা বাড়িতে পুলিশের অভিযানে দুই জঙ্গি নিহত

    নরসিংদীতে ঘিরে রাখা বাড়িতে পুলিশের অভিযানে দুই জঙ্গি নিহত

    জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীর মাধবদী ও শেখেরচরে ঘিরে রাখা দুইটি বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ‘অপারেশন গর্ডিয়ান নট’-এ নব্য জেএমবির দুই সদস্য নিহত হয়েছেন।

    মঙ্গলবার বিকাল ৪টার অভিযান শেষ হওয়ার পর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে, জঙ্গী আস্তানা সন্দেহে সোমবার রাত থেকে বাড়ি দুটি ঘিরে রাখে পুলিশ, সোয়াত ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।

    জানা যায়, ঘিরে রাখা দুটি বাড়ির মধ্যে মাধবদীর বাড়িটির সাততলার একটি বাসায় কয়েকজন জঙ্গি অবস্থান করছে ধারণা করা হয়। সদর উপজেলার শেখেরচরের দিঘিরপাড় চেয়ারম্যান বাড়ি সড়কে বিল্লাল মিয়ার ৫তলা বিশিষ্ট আরেকটি ভবনে জঙ্গি আস্তানার খবর পায় কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।

    অভিযান শেষ হওয়ার আগে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (শিবপুর সার্কেল) থান্ডার খায়রুল হাসান সাংবাদিকদের বলেন, ৭তলা বাড়িটির একতলা থেকে তিনতলা পর্যন্ত মিততাহুল জান্নাহ হমিলা মাদ্রাসা। আমরা গোপন সূত্রে তথ্য পেয়েছি দুইটি বাড়িতে ৫ জন জঙ্গি অবস্থান করছে। এরই ভিত্তিতে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াত, র‌্যাব, পুলিশসহ দুই শতাধিক সদস্য যৌথভাবে এই অভিযান চালাচ্ছে।