Category: প্রশাসন

  • জিজ্ঞাসাবাদ শেষে ইমিকে ছেড়ে দিয়েছে ডিবি

    জিজ্ঞাসাবাদ শেষে ইমিকে ছেড়ে দিয়েছে ডিবি

    জিজ্ঞাসাবাদ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী তাসনিম অাফরোজ ইমিকে ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে ছেড়ে দেয়া হয়।

    এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ওকে (ইমি) জিঙ্গাসাবাদ শেষে হল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও হলে এসে পৌঁছেনি তবে পৌঁছে যাবে। ওর অনেক ইনভলমেন্ট আছে, তবে সামনে ঈদসহ সবকিছু বিবেচনায় তাকে একটি সুযোগ দেয়া হয়েছে।

    এর আগে সন্ধ্যায় ঢাবির শামসুন্নাহার হলের সামনে থেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হয় তাসনিম অাফরোজ ইমিকে। তিনি ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্রী।

    ইমি কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি সাংস্কৃতিক সংগঠন স্লোগান-৭১ এর সাবেক সাধারণ সম্পাদক।

  • বরিশালে নতুন বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস

    বরিশালে নতুন বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস

    বরিশাল, রংপুর ও সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
    দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ জয়নুল বারীকে রংপুর, দারিদ্রপীড়িত অঞ্চলে স্কুল ফিডিং প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক রামচন্দ্র দাসকে বরিশাল ও মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন চৌধুরীকে সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

    আলাদা আদেশে বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামানকে যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

    এর আগে গত ১২ আগস্ট রংপুরের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) কাজী হাসান আহমেদকে ওএসডি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।’

  • বরিশালের বিভাগীয় কমিশনার শহিদুজ্জামানকে বদলী

    বরিশালের বিভাগীয় কমিশনার শহিদুজ্জামানকে বদলী

    বরিশাল ও রংপুর, সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৪ আগস্ট) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ জয়নুল বারীকে রংপুর, দারিদ্রপীড়িত অঞ্চলে স্কুল ফিডিং প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক রাম চন্দ্র দাসকে বরিশাল ও মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন চৌধুরীকে সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
    আলাদা আদেশে বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামানকে যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

    এর আগে গত ১২ আগস্ট রংপুরের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) কাজী হাসান আহমেদকে ওএসডি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

    দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে নতুন ডিজি

    এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন একই সংস্থার পরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম।

    আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বে থাকা মো. রিয়াজ আহমেদকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

    সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাকসুদুর রহমান পাটোয়ারী জাতীয় যাদুঘরের মহাপরিচালক এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।

    এ ছাড়া পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্ত অতিরিক্ত সচিব শেখ মো. কাবেদুল ইসলামকে স্থানীয় সরকার বিভাগের ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।

    কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আহমেদকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন যাহিদা খানমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এবং অর্থ বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. রেজাউল আহসানকে মন্ত্রিপরিষদ বিভাগে বদলি করা হয়েছে।

  • চাকরিতে কোটা উঠিয়ে দেয়ার সুপারিশ করব: মন্ত্রিপরিষদ সচিব

    চাকরিতে কোটা উঠিয়ে দেয়ার সুপারিশ করব: মন্ত্রিপরিষদ সচিব

    কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত কোটা পর্যালোচনা কমিটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, সরকারি চাকরিতে কোটা তুলে দিয়ে মেধাকে প্রাধান্য দেওয়ার পক্ষে মত দিয়েছে কোটা পর্যালোচনায় গঠিত সরকারের উচ্চ পর্যায়ের কমিটি। এখন মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে উচ্চ আদালতের মতামত চাওয়া হবে।

    আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, কোটা নিয়ে সুপারিশ প্রায় চূড়ান্ত করে ফেলেছি। আমরা মেরিটকে প্রাধান্য দিয়ে অলমোস্ট কোটা উঠিয়ে দেওয়ার সুপারিশ করব।

    তিনি আরো বলেন, কোটা বাতিল, সংস্কার ও পর্যালোচনায় গঠিত ৫ সদস্যের এই কমিটি তাদের প্রাথমিক মতামত আরো বলেছে মুক্তিযোদ্ধা কোটা সম্পর্কে আদালতের অবজারভেশন চাওয়া হবে।

    মুক্তিযোদ্ধা কোটা সম্পর্কে সচিব বলেন, মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের বিষয়ে কোর্টের আদেশ আছে, সে অনুযায়ীই তা চলবে।

    পিছিয়ে পড়া জনগোষ্ঠি সম্পর্কে জানতে চাইলে শফিউল আলম বলেন, দেশে অনগ্রসর জনগোষ্ঠী অগ্রসর হয়ে গেছে। এখন আর অনগ্রসর নাই। তাই এ ক্ষেত্রে কোটার দরকার হবে না বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

    কোটা ব্যবস্থা সংস্কারে গত জুলাইতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি করা হয়। ওই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়।  কমিটি গঠনের এক মাসের বেশি সময় পর মন্ত্রিপরিষদ সচিব আজ এ তথ্য জানালেন।

  • আগামী ১ সেপ্টেম্বর থেকে মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ

    আগামী ১ সেপ্টেম্বর থেকে মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ

    আসন্ন এমবিবিএস ও ডেন্টাল পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১ সেপ্টেম্বর থেকে সকল মেডিকেলে ভর্তি কোচিং সেন্টার বন্ধ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

    এছাড়া ভর্তি পরীক্ষা কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসসহ যে কোনো ধরনের গুজব বা ভুয়া তথ্য যদি কেউ ফেসবুক বা ইন্টারনেটে প্রচার করে তবে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

    সোমবার এই সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ নিতে স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশ দেন মন্ত্রী। সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে এই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি এই নির্দেশনা প্রণয়ন করেন।

    মোহাম্মদ নাসিম কোনো অনিয়ম বা প্রশ্নপত্র ফাঁসের গুজব না ছড়িয়ে যেকোনো অভিযোগ নিকটস্থ থানা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরে দ্রুত জানানোর জন্য সর্বসাধারণের অনুরোধ জানান।

    মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ এবং পরীক্ষা কেন্দ্র করে যেকোনো অপপ্রচার রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অভিভাবক এবং শিক্ষার্থীদের সহায়তা কামনা করেন স্বাস্থ্যমন্ত্রী।

    ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা হবে ৫ অক্টোবর এবং বিডিএস ভর্তি পরীক্ষা হবে ৯ নভেম্বর।

  • বরিশালে র‌্যাবের অভিযানে জলদস্যুদের দুই সহযোগীকে আটক

    বরিশালে র‌্যাবের অভিযানে জলদস্যুদের দুই সহযোগীকে আটক

    বরিশালে জলদস্যুদের দুই সহযোগীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    এ সময় তাদের কাছ থেকে ২৯টি মোবাইল সেট সিমসহ (বিকাশ, রকেট ও শিওর ক্যাশ এর কাজে ব্যবহৃত) এবং ক্যাশ ইন/আউট রেজিস্টার ও ট্রানজিট রেজিস্টারসহ মোট ১২টি রেজিস্টার উদ্ধার করা হয়।

    আটকরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর এলাকার মো. রশিদ মোল্লার ছেলে মো. জিল্লুর রহমান (৩১) ও তার সহযোগী একই উপজেলার মালিডাঙ্গার আব্দুর রহমানের ছেলে মারুফ বিল্লাহ ওরফে সাগর শেখ (১৮)।

    সোমবার (১৩ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, র‌্যাব-৮, বরিশাল এর একটি বিশেষ অভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১২ আগস্ট বাগেরহাট জেলার রামপাল থানার ফয়লার হাট বাজারে অভিযান চালায়।

    তবে অভিযানের আগে র‌্যাবের কাছে তথ্য ছিল, সুন্দরবনের বিভিন্ন জলদস্যু বাহিনী কর্তৃক আটক এবং জিম্মিকৃত জেলেদের কাছ থেকে আদায়কৃত মুক্তিপণের টাকা ‘মোল্লা টেলিকম’নামক দোকানে বিকাশ এজেন্টধারীর মোবাইলের মাধ্যমে লেনদেন করা হচ্ছে।

    এমন তথ্যে অভিযানের সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে জলদস্যুদের পাঠানো টাকা উত্তোলনের জন্য আসা কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। সে সময় র‌্যাব জিল্লুর ও সাগরকে আটক করে।

    র‌্যাব আরও জানায়, আটকরা জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে জেলেদের জিম্মির পর মুক্তিপণের টাকা জলদুস্যদের কাছে বিকাশ করে আসছে।

  • যুদ্ধাপরাধের মামলায় পটুয়াখালীর ইসহাকসহ ৫ জনের মৃত্যুদণ্ড

    যুদ্ধাপরাধের মামলায় পটুয়াখালীর ইসহাকসহ ৫ জনের মৃত্যুদণ্ড

    একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর ইসহাক সিকদারসহ পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    সোমবার চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

    মামলার অপর আসামিরা হলেন আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলবী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা।

    ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল এই পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে পাঁচজনকেই গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ ৬ ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। গত ৩০ মে উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষামাণ রাখেন ট্রাইব্যুনাল।

  • রংপুর সিটির তিন কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

    সিটি চিকলী পার্কের উদ্বোধন জন্য মালামাল ক্রয় না করে ভুয়া ভাউচারের মাধ্যমে ক্রয় দেখিয়ে ৮ লাখ ১৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে রংপুর সিটি করপোরেশনের বর্তমান ও সাবেক তিন কাউন্সিলর এবং ২ প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

    রবিবার রাতে কোতোয়ালী থানায় দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক প্রবীর কুমার দাস বাদী হয়ে মামলাটি করেন বলে সোমবার জেলা দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার জানিয়েছেন।

    আসামিরা হলেন ২৩ নম্বর ওয়ার্ডের তৎকালীন ও বর্তমান কাউন্সিলর সেকেন্দার আলী, ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম দুলাল, ও ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকরাম হোসেন, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান চৌধুরী এবং উপ-সহকারী প্রকৌশলী নূর মো. মহিউদ্দিন।

    মামলার বাদী প্রবীর কুমার বলেন, “২০১৪-১৫ অর্থবছরে সিটি চিকলী পার্কের উদ্বোধন ও অন্যান্যা সার্বিক ব্যবস্থপনার জন্য একটি কমিটি গঠন করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। ১১ সদস্যের এই কমিটির আহ্বায়ক ছিলেন তৎকালীন কাউন্সিলর শফিকুল ইসলাম দুলাল। বাকিরা ছিলেন সদস্য”।

    “সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান চৌধুরী পরে ব্যয়ের যে হিসাব ব্যবস্থাপনা কমিটির কাছে উপস্থাপন করেন, সেখানে ৫৪ লাখ ৪০ হাজার ৩৫৫ টাকা খরচ দেখানো হয়। ৭৫টি ভাউচার দেখিয়ে ওই অর্থ উত্তোলন করা হয়”।
    ওই ৭৫টি ভাউচারে মধ্যে ১৮টি ছিল ‘ভুয়া’।  আসামিরা পরস্পর যোগসাজশে মামলামাল ক্রয় না করে ১৮টি ভুয়া ভাউচারের মাধ্যমে তা ক্রয় দেখিয়ে আট লাখ ১৮ হাজার ১৩১ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়”।

    এতে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে বলে প্রবীর কুমার জানিয়েছেন।

    ওই ঘটনায় অনুসন্ধান শেষে রবিবার দুদকের প্রধান কার্যালয় এ মামলা দায়েরে অনুমোদন দিয়েছে বলে রংপুর দুদকের উপ পরিচালক মোজাহার আলী সরদার জানান।

  • টিটিসি’র দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম : গ্রেপ্তার ২

    টিটিসি’র দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম : গ্রেপ্তার ২

    সানজিদ আলম সিফাত :

    সিনিয়র জুনিয়রকে কেন্দ্র করে বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে শহরের চৌমাথা এলাকার এই ঘটনায় একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী সাগর ও তার বড় ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

    এই ঘটনায় আহতরা হলেন- কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান দিপু (১৫) এবং রাজিব হোসেন (১৪)।

    গ্রেপ্তার দুই ভাই হলেন- কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) দশম শ্রেণির ছাত্র সাগর ও তার বড় ভাই ইমরান হোসেন।

    ঘটনা প্রত্যক্ষদর্শী মেহেদী হাসান নামে এক যুবক জানিয়েছেন- দশম শ্রেণির শিক্ষার্থী সাগরকে একই প্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্র তামিমসহ আরও বেশ কয়েক নাম ধরেন ডাকে। ওই বিষয়টি নিয়ে বেলা সাড়ে ১২টার দিকে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।

    এতে ক্যাম্পাসের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠলে নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান দিপু এবং রাজিব হোসেন ভুমিকা রেখে বিষয়টি মীমাংসা করে। পরবর্তীতে যে যার ক্লাসে চলে যায়।

    কিন্তু প্রতিষ্ঠান ছুটির পরে এই বিষয়টিকে নিয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে সিঅ্যান্ডবি রোডে তামিমের সাথে সাগরের মারামারির ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ সাগর প্রতিষ্ঠানের পাশে গোলপাতা নামক একটি রেস্তোরাঁয় কর্মরত তার বড় ভাই ইমরানকে ডেকে নিয়ে আসে। তখন ভয়ে তামিম পালিয়ে গেলে ঘটনাস্থলে মতিউর রহমান দিপু এবং রাজিব হোসেনকে একা পেয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে দুই ভাই।

    বিষয়টির সত্যতা নিশ্চিত বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হাসান জানিয়েছেন- এই ঘটনায় আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সাথে ঘটনাস্থল থেকে রক্তমাখা ধারালো অস্ত্রসহ দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

    এই ঘটনায় আহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের কথা জানিয়েছে।’

  • মারামারির ঘটনায় বিএনপি নেতার ছেলেসহ আটক ৩

    মারামারির ঘটনায় বিএনপি নেতার ছেলেসহ আটক ৩

    প্রিন্স মুন্সি :

    মারামারির অভিযোগে বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদারের ছেলে ইয়াফি (১৭) সহ ৩ কিশোরকে আটক করেছে পুলিশ।

    এ সময় তাদের কাছ থেকে বক্সিং খেলার রিং বিশিষ্ট বিশেষ ধরনের গ্লোভস উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রতিপক্ষের উপর হামলার জন্য রিং বিশিষ্ট এ গ্লোভস ব্যবহার করে এ কিশোরারা।

    গতকাল সন্ধা সারে ৬ টার দিকে নগরীর নতুন বাজার পুলিশ ফাঁড়ির টিএসআই এদেরকে আটক করে কোতয়ালী থানায় সোপর্দ করে। আটক কৃত অন্য দুই কিশোর হলো, সামিউল ও আমিনুল। এ ঘটনায় আনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

    এ ঘটনার পর পরই থানা হাজত থেকে বিএনপি নেতার ছেলেকে ছাড়িয়ে নিতে বিভিন্ন মহল থেকে লবিং তদ্বির শুরু করে।