Category: ফুটবল

  • লজ্জাজনক হারের কারণ জানালেন আর্জেন্টিনা কোচ

    লজ্জাজনক হারের কারণ জানালেন আর্জেন্টিনা কোচ

    রাশিয়া বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল হিসেবে পা রাখা আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে শুরুতেই ধাক্কা খায়। দ্বিতীয় ম্যাচে তা আরও হতাশার ও ভয়াবহ। ক্রোয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গ্রুপ থেকেই বাদ পড়ার শঙ্কায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

    ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ মাঠে নেমেছিল, তা ব্যাপক বেখাপ্পা ছিল। পাওলো দিবালার অস্ত্রকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। ছিলেন না অ্যাঞ্জেল ডি মারিয়া। তার জায়গায় যাকে খেলানোর গুঞ্জন ছিল, সেই ক্রিস্টিয়ান পাভনকে নামানো হয়নি। ডিফেন্স, মাঝমাঠ সব অগোছালো ছিল। এছাড়া দলে রয়েছেন লিওনেল মেসির মতো ফুটবলার। অথচ তাকে খুজেঁ পাওয়া যাচ্ছে না। খুজেঁ পাওয়া যাবে কী করে? মিডফিল্ড থেকে তো বলই সরবরাহ পাননি তিনি। ফলে ৩-০ গোলের লজ্জাজনক এ হারের সব দায় মাথা পেতে নিয়ে আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি।

    তিনি বলেছেন, আমার সব সিদ্ধান্তই ভুল ছিল। পরাজয়ের তিক্ত যন্ত্রণা অনুভব করছি। এমন পরিস্থিতির জন্য আমিই দায়ী। আমরা এখনো দল হয়ে উঠতে পারিনি। কোনো জায়গায় কোনো সমন্বয় নেই। আমরা তাদের হারাতে চেয়েছিলাম। তবে প্রথম গোল হজমের সঙ্গে আমরা হেরে গেছি। কারণ, এরপর ছেলেরা মানসিকভাবে ভেঙে পড়েছিল।

    তিনি বলেন, আমি ক্রোয়েশিয়াকে ঠিকমতো পড়তে পারিনি। কর্তা হিসেবে সব দায় আমাকে নিতে। কারণ হয়তো শিষ্যরা আমার রণকৌশল বুঝতে পারেনি।

  • যে সমীকরণ মিললে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারে মেসিরা

    যে সমীকরণ মিললে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারে মেসিরা

    রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই পুরো বিশ্বের চোখ বর্তমান ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির দিকে। কিন্তু চলতি আসরে জাতীয় দলের জার্সিতে নিজেকে মেলে ধরতে ব্যর্থ তিনি। সেই সাথে পুরোপুরি এলোমেলো টিম আর্জেন্টিনাও।

    সবশেষ ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে মেসির দল। এই জয়ের মধ্য দিয়ে শেষ ষোল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। তবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কা উঁকি দিচ্ছে মেসিদের।

    কিন্তু এখনই হতশায় হারিয়ে যেতে চান না আর্জেন্টিনার সমর্থকরা। গোল করবেন মেসি, আর জয়ে ফিরবে আর্জেন্টিনা৷ ভক্তরা এমনই প্রার্থনা করছেন। তবে মেসিদের দ্বিতীয় রাউন্ডে উঠার ক্ষেত্রে কিছু হিসাব-নিকাশের ব্যাপার রয়েছে।

    আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে শুক্রবার আইসল্যান্ডের বিপক্ষে নাইজেরিয়াকে জিততে হবে (অথবা এই ম্যাচটি ড্র হতে হবে)। আবার নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে অবশ্যই জয় পেতে হবে।

    অপরদিকে, আইসল্যান্ডকে ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র বা পরাজিত হতে হবে। তাহলে আর্জেন্টিনার সামনে সুযোগ আসবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার।

  • বিশ্বকাপে ফাইনালে যাবে কোন ২ দেশ, জানালেন বেকহাম

    বিশ্বকাপে ফাইনালে যাবে কোন ২ দেশ, জানালেন বেকহাম

    রাশিয়ায় বিশ্বকাপ এখন মধ্যগগণে। প্রথম রাউন্ডের খেলা প্রায় শেষ। এবার ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানির মতো বিশ্বকাপ জেতার দাবিদার দেশগুলি নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। আর এর মধ্যেই সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহাম জানিয়ে দিলেন, বিশ্বকাপ ফাইনালে কোন দু’‌টি দেশ উঠবে।

    তারকা এই ফুটবলারের মতে, তার নিজের দেশ ইংল্যান্ড এবং লিওনেল মেসির আর্জেন্টিনাকে আগামি ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ খেলতে দেখা যাবে। চীনে ফুটবল লিগের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ব্যাকহাম বলেন, ‘আমি মনে করি আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ফাইনালে উঠবে।‌ হ্যাঁ, আমি অবশ্যই চাইব আমার দেশ ফাইনাল জিতুক। দেশের প্রতি দুর্বলতা এবং আবেগতাড়িত হওয়ার কারণেই আমি এটা চাই।’

    তবে এর পাশাপাশি সাবেক রিয়াল মাদ্রিদ তারকা এটাও মনে করেন, গ্যারেথ সাউথগেটের দলের জন্য ফাইনালে ওঠার রাস্তা মোটেও সহজ হবে না। ‌ তিনি বলেন, ‘গ্রুপের প্রথম ম্যাচেই ইংল্যন্ড জয় পাওয়ায়‌ আমি খুব খুশি। এই ইংল্যান্ড দল তারুণ্যে ভরপুর। এই দলের খেলোয়াড়দের বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে খেলার বেশি অভিজ্ঞতা নেই। তাই টুর্নামেন্ট যত এগুবে, লড়াই আরও কঠিন হবে। এবারের বিশ্বকাপে অনেক ভাল ভাল দল রয়েছে।’‌

    এর আগে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে তিউনিশিয়াকে ২-১ গোলে হারিয়েছে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অধিনায়াক হ্যারি কেনের গোলে মুখরক্ষা করেছে ব্রিটিশরা।

  • শেষ দুই ম্যাচ জার্মানির জন্য ফাইনাল

    শেষ দুই ম্যাচ জার্মানির জন্য ফাইনাল

    বিশ্ব চ্যাম্পিয়নদের যাত্রাটাই শুরু হয়েছে বড় ধাক্কা খেয়ে। এ কারণেই বাড়ছে অনিশ্চয়তা, বাড়ছে হিসেব-নিকেশ। কেননা ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হারের লজ্জা পায় বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। তারপরও গ্রুপ পর্বের শেষ দু’ম্যাচ জিতে জার্মানি শেষ ষোলোতে জায়গা করে নিবে বলে মনে করেন দলটির গোলরক্ষক ও অধিনায়ক ম্যানুয়েল নয়্যার।

    তিনি বলেন, ‘গ্রুপ পর্বে সুইডেন এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচ আমাদের কাছে এখন ‘ফাইনাল’। এই দু’ম্যাচ জিতেই আমরা গ্রুপ পর্বের বাঁধা টপকে যেতে পারবো বলে আমার দৃঢ়বিশ্বাস।’

    গত ১৭ জুন মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনটি ঘটে। জার্মানিকে ০-১ গোলে হারিয়ে বিশ্বকে চমকে দেয় মেক্সিকো।

    আগামী ২৭ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে জার্মানি।

  • মেসিরা চাপে পড়ে গেছে : ক্রোয়েশিয়া অধিনায়ক

    মেসিরা চাপে পড়ে গেছে : ক্রোয়েশিয়া অধিনায়ক

    রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই নবাগত আইসল্যান্ডের সঙ্গে ড্র করে আর্জেন্টিনা চাপে পড়ে গেছে মনে করছেন ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মড্রিচ। আর্জেন্টিনা আইসল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করে লিওনেল মেসির দল। ফলে ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা মানসিকভাবে চাপে বলে মনে করেন লুকা মড্রিচ।

    ক্রোয়েশিয়ার অধিনায়ক মড্রিচ বলেন, আইসল্যান্ডের কাছে পয়েন্ট নষ্ট করে স্বাভাবিকভাবেই চাপে পড়ে গেছে আর্জেন্টিনা। এর মধ্যে আমরা আমাদের প্রথম জিতেছি। আমরা মানসিকভাবে ফুরফুরে রয়েছি। কিন্তু আর্জেন্টিনার আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরেছে।

    আর্জেন্টিনা ড্র করলেও নিজেদের প্রথম ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ে এবারের আসরে শুভ সূচনা করে ক্রোয়েশিয়া। এমন জয় আর্জেন্টিনার বিপক্ষে পরের ম্যাচে সাহস যোগাবে বলে মনে করেন মড্রিচ।

    তিনি বলেন, নাইজেরিয়ার বিপক্ষে এমন জয় আমাদের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, এই জয় আর্জেন্টিনার বিপক্ষে আরও ভালো খেলতে অনেক বেশি সহায়তা করবে। শুধুমাত্র আইসল্যান্ডের কাছে ড্র করেই নয়, ক্রোয়েশিয়ার জয়ও আর্জেন্টিনার চাপ বাড়িয়ে দিয়েছেন বলে জানান মড্রিচ।

    তিনি বলেন, আমার মনে হয়, আমাদের জয় আর্জেন্টিনার চাপ আরও বাড়িয়ে দিয়েছে। কারণ আমরা পূর্ণ তিন পয়েন্ট নিয়ে পরের রাউন্ডের পথে ভালোভাবে টিকে রয়েছি। সেখানে আর্জেন্টিনা ড্র করে পিছিয়ে রয়েছে।

    আর্জেন্টিনা চাপে বা পিছিয়ে থাকলেও পরের রাউন্ডে ঠিকই জায়গা করে নিবে মেসি-ডি মারিয়ারা বলে জানান মড্রিচ। আমার ধারণা আর্জেন্টিনা পরের রাউন্ডের টিকিট পেয়ে যাবে। পরিস্থিতি এখন খারাপ। কিন্তু দল হিসেবে দুর্দান্ত আর্জেন্টিনা। ঠিকই দু’ম্যাচে ভালো পারফরমেন্স করে পরের রাউন্ডের টিকিট নিয়ে নিবে তারা।

    তবে আর্জেন্টিনার বিপক্ষে ক্রোয়েশিয়ার ম্যাচটি কঠিন হবে বলেও মনে করেন মড্রিচ। আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তার দল প্রস্তুত বলে মনে করেন এ তারকা খেলোয়াড়। আর্জেন্টিনাকে ফেভারিট মেনে মড্রিচ বলেন, আর্জেন্টিনার বিপক্ষে আমাদের পরের ম্যাচটি যথেষ্ট কঠিন হবে বলে মনে করি আমি। এই গ্রুপের সেরা দলের বিপক্ষে আমরা খেলতে নামবো। আর্জেন্টিনার জয়ের জন্যই সবকিছু করবে। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

    ২১ জুন ‘ডি’ গ্রুপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। নিজনি নভগোরোদের বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।

  • কাকাতুয়ার সঙ্গে নেইমারের তুলনা

    কাকাতুয়ার সঙ্গে নেইমারের তুলনা

    রাশিয়ার রোস্তভ অন স্টেডিয়ামে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ম্যাচটিতে ব্রাজিলের প্রাণ ভোমরা নেইমারকে বল পায়ে স্বরূপে দেখা যায়নি। কিন্তু নতুন হেয়ার কাট নিয়ে মাঠে উপস্থিত হন এ পিএসজি তারকা। এরপরই তার চুল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

    কেউ কেউ লিখেছেন, হেয়ারস্টাইলে দশে দশ, আর ফুটবলে শূন্য! চুল তো নয় এ যেন স্প্যাগোটি! নেইমারকে নিয়ে এমন মজার হরেক রকম পোস্ট ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোও নেইমারের চুল নিয়ে তুলোধনা শুরু করেছে।

    ব্রাজিলিয়ান সংবাদপত্রে কাকাতুয়ার ঝুঁটির সঙ্গে নেইমারের চুলের তুলনা করা হয়েছে। লেখা হয়েছে,নেইমার তো ঝুঁটি বাঁধা পাখি, যার গলায় কোনও সুর নেই। এখানেই শেষ নয়, চাউমিনের ছবি সঙ্গে নেইমারের ছবি প্রকাশ করে প্রকাশ পেয়েছে হরেক রকম ট্রল। এর সঙ্গে রয়েছে ইন্টারনেট দুনিয়ায় নেইমারকে নিয়ে মজার মজার জোকস।

    ইনজুরি কাটিয়ে নেইমার যে এখনও পুরোপুরি ফিট নয়, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সুইজারল্যান্ডের বিরুদ্ধে চাপের মুহূর্তে তাঁর পা থেকে আক্রমণাত্বক শট দেখা যায়নি। সেই সঙ্গে পায়ের চোট নিয়ে ম্যাচের মাঝে বারবার মাটিতে আছড়ে পড়েছেন। ব্রাজিলের অভিযান ম্যাচে নেইমারের হতাশাজনক পারফরম্যান্সের পর তাঁকে নিয়ে বিশ্বকাপে অনেকেই আশা ছেড়ে দিচ্ছেন। প্রথমার্ধে কুতিনহোর গোলে এগিয়ে গিয়েও নেইমাররা সুইসদের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে।

    বিশ্বকাপের আগে ফুটবল বিশ্বের নজর ছিল রোনালদো, মেসি, নেইমার ত্রয়ীর দিকে। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে সিআর সেভেন বিশ্বকাপের নায়ক হয়ে ওঠার ইঙ্গিত দিয়েছেন। গোল করা তো দূরের কথা, আর্জেন্টিনার প্রথম ম্যাচে পেনাল্টি মিস করে কার্যত খলনায়ক বনে গিয়েছেন মেসি। সেই অর্থে নেইমারকে খলনায়ক বলা যাবে না বটে, তবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের প্রথম ম্যাচে তাঁকে পার্শ্বচরিত্র হিসেবেও বিবেচনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।ু

  • মারটেন্সের গোলে এগিয়ে গেল বেলজিয়াম

    মারটেন্সের গোলে এগিয়ে গেল বেলজিয়াম

    প্রথমার্ধ শেষা হয়েছিল গোল শূন্য। কিন্তু পর আর বেলজামকে আটকাতে পারেনি প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা পানামা। ড্রিয়েস মারটেন্স গোল করে ১-০ গোলের লিড এনে দিয়েছেন দলকে। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয় ম্যাচটি।

    এবারের বিশ্বকাপে টপ ফেভারিটদের কারো শুরুটাই ভালো হয়নি। স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছে। চ্যাম্পিয়ন জার্মানির শুরুটা হয়েছে হার দিয়ে। শুধু মাত্র জয়ের দেখা পেয়েছে ফ্রান্স। এখন বেলজিয়ামের শুরুটা কেমন হয় সেটিই দেখার।

    বেলজিয়াম একাদশ
    থিবাউ কুরতোয়া, টোবি আল্ডারভাইরেল্ড, ইয়ান ভেট্রোনঘেন, অ্যালেক্স উইটসেল, কেভিন দে ব্রুইনি, রোমেলু লুকাকু, ইডেন হ্যাজার্ড, ইয়ান্নিক কারাসকো, ড্রেইস মার্টেন্স, থমাস মুনিয়ের, দ্রেদ্রিক বয়োতা।

    পানামা একাদশ
    হাইমে পেনেদো, মাইকেল মুরিইয়ো, ফিদেল এসকোবার, রোমান তোরেস, গাব্রিয়েল গোমেস, ব্লাস পেরেস, এদগার বারসেনাস, আরমান্দো কুপার, এরিক দাভিস, আনিবাল গদোই, হোসে লুইস রদ্রিগেস।

  • একাধিক সুযোগ নষ্ট করে কোস্টারিকাকে হারাল সার্বিয়া

    একাধিক সুযোগ নষ্ট করে কোস্টারিকাকে হারাল সার্বিয়া

    গোলের একাধিক সুযোগ নষ্ট করলেও রাশিয়া বিশ্বকাপে শুভসূচনা করেছে সার্বিয়া। অধিনায়ক আলেক্সান্দার কোলারভের গোলে কোস্টারিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে দুই বিশ্বকাপের পর প্রথমবারের মতো জয় পেল দলটি।

    ২০০৬ ও ২০১০ বিশ্বকাপ সার্বিয়া শুরু করেছিল ১-০ গোলে হেরে। ২০১৪ সালে বাছাই পেরুতে ব্যর্থ হওয়া দলটি সামারা অ্যারোনায় রবিবার কোস্টারিকার সঙ্গে প্রথম দেখায় জয়ের স্বাদও নিয়েছে।

    গোলশূন্য প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে কোস্টা রিকার ওপর আধিপত্য করে সার্বিয়া। গনসালেস ফাঁকায় থেকেও লক্ষ্যভ্রষ্ট হেডে কোস্টা রিকাকে হতাশ করার পর চতুর্দশ মিনিটে সার্বিয়ার আলেক্সান্দার মিত্রোভিচের শট এক খেলোয়াড়ে গায়ে লেগে কিছুটা দিক পাল্টালেও কেইলর নাভাসের গ্লাভসে জমে যায়।

    দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের দারুণ সুযোগ নষ্ট হয় সার্বিয়ার। মিলিনকোভিচ-সেভিচের লব থেকে পাওয়া বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে নাভাসের গায়ে মারেন মিত্রোভিচ।

    ৫৬তম মিনিটে আর হতাশ হতে হয়নি সার্বিয়াকে। ২৫ গজ দূর থেকে এএস রোমার ডিফেন্ডার কোলারভের দুর্দান্ত বাঁকানো ফ্রি কিক কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়। রিয়াল মাদ্রিদের হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা নাভাসও বলের নাগাল পাননি।

    ৭৬তম মিনিটে মিলিনকোভিচ-সেভিচের বাড়ানো ক্রস নাভাস ঝাঁপিয়ে পড়ে গ্লাভস ছোঁয়াতে ব্যর্থ হওয়ার পর বল যায় মিত্রোভিচের পায়ে। কিন্তু ফুলহ্যামের এই ২৩ বছর বয়সী ফরোয়ার্ড ফাঁকা জালে বল ঠেলতে পারেননি। শেষ দিকে মিত্রোভিচ তালগোল পাকিয়ে আরেকটি সুযোগ নষ্ট করেন।

    সমতায় ফেরা গোলের জন্য শেষ দিকে মরিয়া হয়ে ওঠে কোস্টা রিকা। কিন্তু উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়ে গত বিশ্বকাপ শুরু করা দলটি এবার শুরুতে চমক দেখাতে পারল না।

    আগামী শুক্রবার ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে সার্বিয়া। একই দিন মুখোমুখি হবে ব্রাজিল-কোস্টারিকা

  • প্রীতি ম্যাচ খেললে মেসির পেনাল্টি মিস হতো না : ইসরায়েলি মন্ত্রী

    প্রীতি ম্যাচ খেললে মেসির পেনাল্টি মিস হতো না : ইসরায়েলি মন্ত্রী

    আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি বিশ্বকাপে আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করায় খুশি হয়েছেন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান। তিনি আর্জেন্টিনার বিরুদ্ধে ভালো খেলার জন্য আইসল্যান্ডের প্রশংসা করেছেন। খবর রেডিও তেহরানের

    ইসরায়েলের যুদ্ধমন্ত্রী দাবি করেন, ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচ খেললে মেসির পেনাল্টি মিস হতো না।

    টুইট বার্তায় তিনি জানিয়েছেন, আইসল্যান্ডের সঙ্গে খেলায় আমরা দেখেছি ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলা কতটা জরুরি ছিল মেসির জন্য। মেসি যদি ওই প্রীতি ম্যাচ খেলতেন তাহলে আরও বেশি প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলতে পারতেন। প্রস্তুতি না থাকার কারণেই মেসি পেনাল্টি মিস করেছেন বলেও তিনি দাবি করেন।

    শনিবার আইসল্যান্ডের সঙ্গে খেলায় একটি পেনাল্টি মিস করেন মেসি। এর ফলে আর্জেন্টিনা ও আইসল্যান্ডের মধ্যে খেলা ড্র হয়। এরপরই এমন মন্তব্য করেন লিবারম্যান।

    আন্তর্জাতিক অঙ্গন ও ফিলিস্তিনিদের ব্যাপক প্রতিবাদের মুখে আর্জেন্টিনা ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচটি বাতিল করে। গত ৯ জুন ওই ম্যাচটি হওয়ার কথা ছিল।

  • মেসির পেনাল্টি বাঁচিয়ে হইচই ফেলে দেওয়া গোলকিপারের পেশা শুনলে অবাক হবেন

    মেসির পেনাল্টি বাঁচিয়ে হইচই ফেলে দেওয়া গোলকিপারের পেশা শুনলে অবাক হবেন

    ওয়েবডেস্ক:

    শনিবার বিশ্বকাপের মঞ্চে প্রথম আবির্ভাবেই সবাইকে চমকে দিয়েছে আইসল্যান্ড। প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার আর্জেন্তিনাকে আটকে দিয়েছে তারা। সৌজন্যে জাতীয় দলের গোলকিপার হান্নেস ‘থর’ হাল্ডরসন। ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় নীল-সাদা। এই মুহূর্তে বিশ্বজুড়ে ‘ট্রেন্ডিং’ তিনি। কিন্তু অবিশ্বাস্য ভাব নিজের মনঃসংযোগকে এক করে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিও মেসির শট আটকে সবাইকে রীতিমতো অবাক করে দেন। এই পর্যন্ত আমাদের প্রায় সবটাই জানা।

    কিন্তু বিশ্বকাপকে নিয়ে এমন অনেক অজানা গল্প থাকে যা আমাদের অনেকের কাছেই অজানা।

    আইসল্যান্ডের ফুটবলার ছাড়াও তাঁর একটি আলাদা পেশার জগত রয়েছে যা কিন্তু শুনলে বিশ্বাস করতে পারবেন না। তিনি নাকি ফুটবলার ছাড়া একজন পেশাদার পরিচালকও। ৩৪ বছর বয়সি এই গোলকিপার প্রথম জীবনে হাইস্কুলে পরিচালক হিসাবে কাজ শুরু করেছিলেন। শুধু তাই নয় গানের ভিডিও, ডকুমেন্টারিও পরিচালনা করেছেন। ২০১২ সালে আইসল্যান্ডের ইউরোডিভিসন ভিডিও তাঁরই প্রযোজনায়। ‘লেইনিলোগা’ নামক একটি শর্ট ফিল্ম তিনি প্রযোজনা করেছেন। যেটি চলতি বিশ্বকাপে সারা আইসল্যান্ড জুড়ে প্রদর্শিত হবে