Category: রাজণীতি

  • ফতুল্লা কুতুবপুর এলাকাবাসী ও আওয়ামীলীগ, নেতাকর্মীরা এম ও এফ খোকন কে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায়

    ফতুল্লা কুতুবপুর এলাকাবাসী ও আওয়ামীলীগ, নেতাকর্মীরা এম ও এফ খোকন কে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায়

    এইচ এম নুরুল ইসলাম সুমনঃ

    কুতুবপুর বাসী নারায়ণগঞ্জ জেলা যুবলীগের অন্যতম সদস্য বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক জননেতা এ কে এম শামীম ওসমান এম পি, খোকনকে ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দেখতে চায় কুতুবপুর বাসী নারায়ণগঞ্জ জেলা যুবলীগের অন্যতম সদস্য বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক জননেতা এ কে এম শামীম ওসমান

    এমপির আস্থাভাজন সমাজ সেবক এবং গরীব দুখী ও অসহয় মানুষের জন্য সব সময় তার নিবেদিত প্রান কুতুবপুর বাসীর প্রিয়মুখ এম ও এফ খোকন ভাইকে কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে পেতে চাই। দলকে সাংগঠনিক ভাবে আর ও সক্তি শালি করতে জননেতা এ কে এম শামীম ওসমানের আওয়ামীলীগ দলকে শক্তিশালি করাই তারমূল লক্ষ্য। প্রচারে, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ-সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ-এলাকার সকল সাধারণ মানুষ খেকম দোয়া ও আসিবার চান। এ বিষয় এম ও এফ খোকন এর সাথে কথা বললে সে বলেন দেশ রত্নময় মা বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর যেনো জামাত শিবির ও বিএনপি লোক জাতে করে এই আওয়ামী লীগ এর কাউন্সিলে সুবিধা না নিতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে ত্যাগী নেতাকর্মীরা যেন মূল্যায়ন পায় এই কাউন্সিলের মাধ্যমে যাতে করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করা যায়। এ বিষয় এম ও এফ খোকন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর যেনো জামাত শিবির ও বিএনপি লোক জাতে করে এই আওয়ামী লীগ এর কাউন্সিলে সুবিধা না নিতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে ত্যাগী নেতাকর্মীরা যেন মূল্যায়ন পায় এই কাউন্সিলের মাধ্যমে যাতে করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করা যায় এটাই দাবি।।

  • ছাত্রলীগ সভাপতির নামে ব্যাংকে ফোন, যুবক গ্রেপ্তার

    ছাত্রলীগ সভাপতির নামে ব্যাংকে ফোন, যুবক গ্রেপ্তার

    বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ের নাম করে এনসিসি ব্যাংকে ফোন দেয় এক যুবক। ফোনে সাকিব নামে একজনকে চাকরি দিতে সুপারিশ করেন তিনি। অতপর ওই যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    ওই যুবকের নাম মো. রনি আমিন ওরফে সাকিব (২৯)।

    ডিবি জানায়, ওই যুবক ফোনে নিজেকে ছাত্রলীগ সভাপতি জয় দাবি করে নিজের চাকরির জন্যই সুপারিশ করেন।

    বুধবার রাতে মিরপুরে সরকারি বাংলা কলেজের সামনের ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মুঠোফোন ও ১৯টি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। এসব ভিজিটিং কার্ডে সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি বাংলা কলেজ শাখা ও রাজস্ব পরিদর্শক, ঢাকা ওয়াসা, পিপিআই রাজস্ব জোন-৩ লেখা রয়েছে।

    ডিবি-দক্ষিণ বিভাগের লালবাগ জোনাল টিমের এডিসি খন্দকার লেনিন বিষয়টি নিশ্চিত করেছেন।

    ডিবি সূত্র জানায়, গ্রেফতার সাকিব গত ৩১ অক্টোবর নিজেকে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পরিচয় দিয়ে এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে নিজের মুঠোফোন থেকে কল করেন এবং সাকিব নামে একজনকে ব্যাংকে চাকরি দেয়ার জন্য বলেন। পরে তিনি আরেকটি মুঠোফোন থেকে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে চাকরির বিষয়ে কথা বলেন এবং ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির রেফারেন্স দেন।

    ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ছাত্রলীগ নেতা জয় গত ১২ নভেম্বর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং বিষয়টি তিনি গোয়েন্দা বিভাগের মাধ্যমে তদন্ত করার আবেদন করেন।

    ডিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সাকিব প্রতারণার কথা স্বীকার করেছেন।

    এডিসি খন্দকার লেনিন জানান, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সাকিব বিভিন্ন সময় নিজেকে ঢাকা ওয়াসার রাজস্ব পরিদর্শক এবং বাংলা কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি পরিচয় দিতেন।

    এ ঘটনায় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় দারুস সালাম থানায় বাদী হয়ে একটি মামলা করেছেন।

  • সারাদেশে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

    সারাদেশে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

    অনলাইন ডেস্ক ::

    সারাদেশে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ও আন্তজেলা বাস শ্রমিক ইউনিয়ন।বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১টায় ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্দোলনকারীরা যে ৯ দফা দাবি আদায়ে কর্মবিরতি ঘোষণা করেছিলেন আমরা সে বিষয়গুলো বিবেচনায় রেখেছি।’

    তিনি বলেন, ‘৯ দফা দাবির মধ্যে আন্দোলনকারীদের এক নাম্বার দাবি ছিল চালকদের লাইসেন্স সংক্রান্ত। মূলত চালকদের কাছে যে লাইসেন্স রয়েছে তা দিয়ে আগামী ৩০ জুন পর্যন্ত চলাফেরা করতে পারবেন তারা।

    তবে আগামী ৩০ জুনের পর থেকে সঠিক লাইসেন্স ব্যবহার করতে হবে। যেমন লাইট লাইসেন্স দিয়ে তখন আর ভারি গাড়ি চালাতে পারবেন না।

  • ৬৪ টাকায় একটি পেঁয়াজ কিনলেন ছাত্রলীগ নেতা!

    ৬৪ টাকায় একটি পেঁয়াজ কিনলেন ছাত্রলীগ নেতা!

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের নেতা জোনায়েদ আহমেদ পলক একটি পেঁয়াজ কিনেছেন ৬৪ টাকা দিয়ে। ভারতীয় বড় সাইজের এ পেঁয়াজ ১৭০ টাকা হিসেবে ৩২৪ গ্রাম ওজনের দাম ৬৪ টাকা।

    মাত্র ৩ দিনের ব্যবধানে ১৪০ টাকার পেঁয়াজ বাড়তে বাড়তে এখন ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন দোকানে বড় পেঁয়াজ ৪টি, ৬টি করেও বিক্রি হয়েছে।

    তবে শুক্রবার পৌর শহরের অধিকাংশ দোকান বন্ধ থাকলেও বিকালে খোঁজ নিয়ে দেখা যায় পেঁয়াজের চরম সংকট সৃষ্টি হয়েছে। গ্রামের বাজারে এখন পেঁয়াজ পাওয়াই যাচ্ছে না।

    আড়তদাররা জানিয়েছেন, দাম বেশি পেঁয়াজ কেউ আনছেন না। দাম সহনশীল না হলে কোনো পাইকাররাই পেঁয়াজের বড় কোনো চালান আনবেন না।

  • ফেসবুকের কাছে ১২৩ জনের তথ্য চেয়েছে সরকার

    ফেসবুকের কাছে ১২৩ জনের তথ্য চেয়েছে সরকার

    ফেসবুকের কাছে ব্যবহারকারীদের তথ্য চেয়ে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের করা আবেদন অতীতের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের জায়ান্ট এই প্রতিষ্ঠান বলছে, গত বছরের শেষ ছয় মাসের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে সরকারিভাবে তথ্য চাওয়ার আবেদন বেড়েছে প্রায় ১৬ গুণ।

    শুক্রবার বিশ্বের শীর্ষ এই মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম তাদের এক ট্রান্সপারেন্সি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ সরকার ফেসবুকের কাছে ১২৩ জন ব্যবহারকারীর তথ্য চেয়ে অনুরোধ করেছে। মোট ৯৫ বার অনুরোধ জানিয়ে এসব অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে আইনি প্রক্রিয়ার অনুরোধ রয়েছে ১৫টি; জরুরি অনুরোধ ৮০টি। বাংলাদেশ সরকারের এসব অনুরোধের ৪৭ শতাংশের সাড়া দিয়েছে ফেসবুক।

    এর মধ্যে জরুরি অনুরোধের ৪৮ শতাংশ এবং আইনি প্রক্রিয়ার অনুরোধের ২০ শতাংশের তথ্য বাংলাদেশকে সরকারকে দেয়া হয়েছে বলে জানিয়েছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম।

    অন্যদিকে, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ফেসবুকের কাছে অন্তত ১৯৫ জন ব্যবহারকারীর তথ্য চেয়ে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ সরকার। মোট ১৪৯ বার ফেসবুকের কাছে অনুরোধ জানিয়ে এসব অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। ফেসবুক বলছে, গত বছরের শেষার্ধে বাংলাদেশ সরকার ১৯ বার আইনি প্রক্রিয়ার এবং ১৩০ বার জরুরি অনুরোধ জানিয়ে এসব অ্যাকাউন্টের তথ্য চেয়েছিল।

    তবে চলতি বছর ফেসবুকের কাছে তথ্য চাওয়ার রেকর্ড গড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি এ বছরের প্রথম ছয় মাসে ফেসবুকের কাছে ৫০ হাজার ৭১৪ জন ব্যবহারীর তথ্য চেয়েছে। একই সঙ্গে এই তথ্য চাওয়ার বিষয়টি যাতে ব্যবহারকারীকে না জানানো হয় সে ব্যাপারে নির্দেশও দেয়া হয়।

    ফেসবুকের কাছে তথ্য চাওয়ার এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। চলতি বছরের প্রথমার্ধে ২২ হাজার ৬৮৪ জনের তথ্য চেয়ে অনুরোধ জানিয়েছে দেশটির সরকার। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ২০ হাজার ৮০৫ জন ব্যবহারকারীর তথ্য চেয়েছিল ভারত।

  • ‘রাজনীতি’ ছাড়ার শর্তে মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া?

    ‘রাজনীতি’ ছাড়ার শর্তে মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া?

    অনলাইন ডেস্ক :: গতকাল জাতীয় সংসদে বিএনপির এমপি হারুনুর রশীদ মানবিক কারণে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার জন্য আবেদন করেন। সে ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছেন।

    যদিও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, বেগম খালেদা জিয়াকে আন্দোলন অথবা জামিনের মাধ্যমে মুক্ত করা হবে। কিন্তু বাস্তবতা হলো এ দুটি উপায়ে মুক্ত করার কোন লক্ষন নেই।

    বিএনপির অধিকাংশ নেতারা প্রকাশ্যে যেমনটি বলছেন যে, তারা বেগম খলেদা জিয়ার প্যারোল চান না। তারা জামিন চান। কিন্তু পর্দার অন্তরালে সরকারের সঙ্গে বেগম খালেদা জিয়ার প্যারোল নিয়ে দর কষাকষি চলছে। একাধিক রাজনৈতিক সূত্র নিশ্চিত করেছে বেগম খালেদা জিয়ার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে বেগম খালেদা জিয়ার প্যারোল মুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। শুধুমাত্র বেগম খালেদা জিয়ার সম্মতি এক্ষেত্রে একমাত্র বাধা হয়ে রয়েছে। তবে এখন বেগম খালেদা জিয়ার ছেলে তারেকসহ অন্যান্যদের চাপ রয়েছে যেন তার প্যারোল হয়।

    সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ৫টি শর্তে বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি বিবেচনা করা হয়েছে-

    ১. তিনি রাজনীতি করবেন না। প্যারোলে মুক্তি পাওয়ার আগে তাকে মুচলেকা দিতে হবে। যেখানে আপাতত সব ধরনের রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দেবেন।

    ২. প্যারোলে মুক্তি পেয়ে তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যাবেন।

    ৩. দেশের বাইরে গিয়ে তিনি চিকিৎসা ছাড়া অন্য কোন রাজনীতি বা সভা সমাবেশ বা অন্য কোন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন না। রাজনৈতিক কোন বক্তব্য বিবৃতি তিনি দেবেন না।

    ৪. নির্দিষ্ট সময়ে চিকিৎসা শেষ করে তিনি দেশে ফিরে আসবেন। তার ব্যাপারে আইনগত যে প্রক্রিয়া তা অব্যাহত থাকবে।

    ৫. চিকিৎসা বিষয়ে নিয়মিত আপডেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জামা দেওয়া হবে।

    একাধিক দায়িত্বশীল সূত্র বলছে যে, আওয়ামী লীগ আগে থেকেই বেগম খালেদা জিয়ার প্যারোলের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়ে আসছিল। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে, বেগম খালেদা জিয়া যদি প্যারোলের আবেদন করেন তাহলে তা বিবেচনা করা হবে। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও প্রকাশ্যে বিবৃতি দিয়ে এ ধরনের মন্তব্য করেছিলেন। কিন্তু বিএনপির মধ্যে একটি বড় অংশ প্যারোল বিরোধী ছিল। তাদের পক্ষে বক্তব্য ছিল যে, প্যারোলে মুক্তি পেলে বেগম খালেদা জিয়ার যে অপোষহীন ইমেজ তা নষ্ট হয়ে যাবে। পাশাপাশি প্যারোলের মাধ্যমে মুক্তি পেলে বিএনপি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হবে।

    বিএনপির মধ্যে অনেকে বলছে, তারেক জিয়াও প্যারোলে মুক্তি পেয়ে লন্ডনে স্বাভাবিক জীবন যাাপন করছেন। কাজেই বেগম খালেদা জিয়ার মুক্তি পাওয়াটাই হলো কথা। হঠাৎ করেই গত দুই সপ্তাহ ধরে তারেক জিয়া খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সোচ্চার হয়েছে। এজন্য তিনি প্যারোলের পক্ষে অবস্থান নিয়েছেন বলেও জানা গেছে। যদিও প্রথম দিকে প্যারোলের ব্যাপারে বিএনপির অনেক নেতাই নেতিবাচক ছিলেন। কিন্তু তারা কেউ তারেক জিয়ার সামনে কোন বিষয়ে প্রতিবাদ করার সাহস পান না। কাজেই তারেক জিয়ার প্রভাব বলয়ে থাকা বিএনপি হয়তো শেষ পর্যন্ত শর্তগুলো মেনে নিয়েই প্যারোলে রাজি হবেন।

    এখানে একটি বিষয় প্রনিধানযোগ্য তা হলো খালেদা জিয়া প্যারোলের ব্যাপারে এখনো নেতিবাচক রয়েছেন। সর্বশেষ গত সপ্তাহে তার সঙ্গে তার পরিবারের লোকজন দেখা করলেও তিনি প্যারোলের ব্যাপারে অনাস্থা জানিয়েছেন। কিন্তু যদি শেষ পর্যন্ত দলের মধ্যে এই চিন্তাটা প্রবল হয় যে, বেগম জিয়ার মুক্তিই বড় কথা তাহলে শেষ পর্যন্ত হয়তো তারা প্যারোলের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করলে সরকার সেটা বিবেচনা করবেন বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে।

  • শীঘ্রই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে : তোফায়েল

    শীঘ্রই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে : তোফায়েল

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন বলেছেন, খুব শিগগিরই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে। দেশে আরও ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে। সেটা এলেই পেঁয়াজের চাহিদা পূরণ হয়ে যাবে।

    শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

    তোফায়েল আহমেদ বলেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। এছাড়াও পৃথিবীর বহু দেশে এবার পেঁয়াজের উৎপাদন কম হয়েছে। আমদানি নির্ভরশীল দেশে যদি আমদানি বন্ধ হয়ে যায় তাহলে তো প্রভাব কিছুটা পড়বেই।

    তিনি আরও বলেন, আমি যখন বাণিজ্যমন্ত্রী ছিলাম তখন বাৎসরিক চাহিদা, উৎপাদন ও ঘাটতি নিরূপণ করেই ৪ থেকে ৫ মাস আগে পদক্ষেপ নেয়া হতো। কিন্তু এ বছর ঠিকভাবে অনুমান করতে পারিনি। এ থেকে আমাদের শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে।

    তোফায়েল আহমেদ ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ৬ হাজার টাকা, ২ বান করে ঢেউটিন ও ৩০ কেজি করে চাল প্রদান করেন দেন।

    এ সময় ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মো. কায়ছার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

  • পেঁয়াজের নতুন নাম ‘উন্নয়ন’ ফল: পার্থ

    পেঁয়াজের নতুন নাম ‘উন্নয়ন’ ফল: পার্থ

    পেঁয়াজের ঝাঁজে দেশের কাঁচা বাজার অস্থির। দেশের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার থেকে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৫০ থেকে ৬০ টাকা। এমতাবস্থায় এই রান্নার অনুষঙ্গকে ‘উন্নয়ন’ ফল বলে অ্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

    বৃস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘কয়েকদিন পর মানুষ সিন্দুকে রেখে দিবে, উপহার হিসেবে দিবে, ছবি তুলে রাখবে আর তারপর পদ্মা সেতুতে দাড়িয়ে দুই হাতে দুটা পেঁয়াজ নিয়ে উন্নয়ন দেখবে ……পেটে লাথির উন্নয়ন …পেঁয়াজের নতুন নাম দেয়া উচিত ‘উন্নয়ন’ ফল’’।

  • বর্ষীয়ান রাজনীতিবিদ আমির হোসেন আমুর জন্মদিন আজ

    বর্ষীয়ান রাজনীতিবিদ আমির হোসেন আমুর জন্মদিন আজ

    বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সামরিক শাসন বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়কারী, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর ৭৯তম জন্মদিন আজ। ১৯৪১ সালের ১৫ নভেম্বর ঝালকাঠির এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। বর্ষীয়ান এই রাজনীতিবিদের জন্মদিনে কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও রাজধানীর ইস্কাটনের বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানাবেন তার অসংখ্য ভক্ত-অনুসারী ও দলীয় কর্মী-সমর্থকরা। প্রিয় নেতাকে তারা শুভেছা জানাবেন জন্মদিনের কেক কেটে।

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ¯ন্ডেœহসান্নিধ্য লাভ করা এই নেতা ’৭৫-এর ১৫ আগস্টের পর কেবল দীর্ঘ কারা নির্যাতনই ভোগ করেননি, আওয়ামী লীগ পুনর্গঠন ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দলের ঐক্যের প্রতীক হিসেবে স্বদেশে ফিরিয়ে আনতে অন্যতম ভূমিকা রাখেন। ষাটের দশকের ছাত্র আন্দোলনে তিনি অগ্রভাগে ছিলেন। ১৫ আগস্ট পরবর্তী সময়ে যুবলীগ পুনর্গঠনেও তার ভূমিকা অনেক।

    আমির হোসেন আমু ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কারাবরণ করেন। তিনি ১৯৫৯ সালে সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদ ভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মনোনীত হন। তিনি ১৯৫৯ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬২ সালের সর্বদলীয় ছাত্রসংগ্রাম কমিটির আহ্বায়ক হন। ১৯৬৫ সালে বরিশাল বিএম কলেজ থেকে বিএ এবং ১৯৬৮ সালে বরিশাল আইন মহাবিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

    আমির হোসেন আমু ১৯৬৫ সালে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক নির্বাচিত হন। তিনি ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ঊনসত্তরের গণআন্দোলনের অন্যতম রূপকার হিসেবে প্রচারের দায়িত্ব পালন করেন। আমির হোসেন আমু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে ¯œাতকোত্তর পাঠ শেষ করে আইন পেশার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত হন। তিনি ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে বরিশাল সদর আসন থেকে নির্বাচিত হন। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে তিনি বরিশাল, খুলনা, পটুয়াখালী, যশোর ও ফরিদপুরসহ পাঁচ জেলায় মুজিব বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন

    তিনি ১৯৭৩ সালে ঝালকাঠি ও রাজাপুর নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আমির হোসেন আমু আওয়ামী যুব লীগের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি ১৫ আগস্ট ঘাতকের হাতে নিহত হওয়ার পর তিনি যুবলীগকে পুনরুজ্জীবিত করতে কাজ শুরু করেন। ১৯৭৮ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তিনি কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল পথচলা এই প্রবীণ রাজনীতিবিদ শেখ হাসিনার প্রথম শাসন আমলে (১৯৯৬) খাদ্যমন্ত্রী ও বিগত শাসন আমলে (২০১৪) শিল্পমন্ত্রী হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

  • আওয়ামী লীগের মন্ত্রী- এমপিরা উপজেলায় পদ পাবেন না

    আওয়ামী লীগের মন্ত্রী- এমপিরা উপজেলায় পদ পাবেন না

    আগামী ২০ এবং ২১ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে সারাদেশে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে সম্মেলনগুলো অনুষ্ঠিত হচ্ছে।

    আজ শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, যারা মন্ত্রী এবং এমপি হয়েছেন তারা যেন উপজেলায় সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী না হন। তিনি বলেছেন, এটা প্রধানমন্ত্রীর নির্দেশনা।

    তারা সরে গিয়ে দলের ত্যাগি পরীক্ষিত যারা নেতাকর্মী আছেন তাদেরকে যেন সুযোগ করে দেন।

    টনা তিন বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগে উপজেলা- জেলা কমিটিগুলো এমপি এবং উপজেলা কমিটির দখলে ছিল। এখন সেই জায়গায় দলের ত্যাগি এবং তরুণদের সুযোগ করে দেওয়ার জন্য আওয়ামী লীগ এই নীতি গ্রহণ করেছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন।