Category: রাজণীতি

  • বরিশালে হাসানাত আবদুল্লাহর (বরিশাল-১) মনোনয়ন পত্র জমা দেন পুত্র মেয়র সাদিক আবদুল্লাহ

    বরিশালে হাসানাত আবদুল্লাহর (বরিশাল-১) মনোনয়ন পত্র জমা দেন পুত্র মেয়র সাদিক আবদুল্লাহ

    অনলাইন ডেক্স:

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৯ বরিশাল-১ (গৗরনদী-আগৈলঝারা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্’র পক্ষে জেলা প্রশাসক ও রিটানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন তার বড় ছেলে, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    এ সময় উপস্থিত ছিলেন, আবুল হাসানাত আবদুল্লাহর ভাই আবুল খায়ের আবদুল্লাহ, সংসদ সদস্য এডভোকেট তালুকদার মো: ইউনুছ, জেবুন্নেছা আফরোজ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল সদর-৫ আসনের নৌকার প্রার্থী কর্নেল (অব:) জাহিদ ফারুখ শামীম সহ অন্যন্য নেতৃবৃন্দ।

  • আমার বাবাকে আপনারা ভোট দেবেন না

    আমার বাবাকে আপনারা ভোট দেবেন না

    চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন উত্তর জেলা বিএনপির সদস্য উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি কামাল উদ্দীন। শেষ পর্যন্ত ধানের শীষের টিকিট কে পায় তা নিশ্চিত না হলেও মনিরুল ইসলামকে ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন তার ছেলে নিয়াজ মোর্শেদ এলিট। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক ভিডিও পোস্টে তিনি এ আহ্বান জানান।

    প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিয়াজ মোর্শেদ এলিট আওয়ামী লীগের হয়ে মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

    এলিট বলেন, ‘আমার বাবা মনিরুল ইসলাম ইউসুফ আগামী নির্বাচনে চট্টগ্রাম-১ আসন থেকে বিএনপি-জামায়াত জোটের মনোনয়ন পেয়েছেন। আমি একমাত্র ছেলে হিসেবে আপনাদের বলছি- আমার বাবাকে আপনারা ভোট দেবেন না। আমি আবারও বলছি- আপনারা আমার বাবাকে ভোট দেবেন না।

    কেন ভোট দেবেন না তার ব্যাখ্যায় নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘আমাদের পুরো পরিবার ও আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে এ জীবনটি পার করেছি।’

    তার দাবি, ‘বিএনপির মতো একটি সর্বহারা দল, বিএনপি-জামায়াত জোটের মতো জঙ্গি এবং মানুষ পোড়ানোর যে একটা জোট, সে জোটে আমার বাবার মতো একজন মুক্তিযোদ্ধা রিপ্রেজেন্ট করছে, এটি আমার নিজের কাছে খুব একটা লজ্জা অনুভূত হচ্ছে।

  • নতুন ৪৫ জনকে মনোনয়ন দেয়া হয়েছে: কাদের

    নতুন ৪৫ জনকে মনোনয়ন দেয়া হয়েছে: কাদের

    আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩০ জনকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে। এর মধ্যে নতুন ৪৫ বলে জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডি সভানেত্রী কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি একথা বলেন।

    তিনি বলেন, আওয়ামী লীগ থেকে এবার নতুন ৪৫ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে, প্রত্যাহার পর্যন্ত সমীকরণ কোথায় গিয়ে ঠেকে অপেক্ষা করতে হবে।

    ওবায়দুল কাদের বলেন, আমি একটা কথা স্পষ্ট বলতে চাই জনবিচ্ছিন্ন দলছুট নেতারা যতই বিএনপির সঙ্গে হাত মেলাচ্ছে ততই বিএনপি আরও জনসমর্থন হারিয়ে ফেলছে, বিএনপির ভাঙা হাট নেতায় নেতায় ঐক্য হচ্ছে, ভাঙা হাট জমছে না। সারা দেশে গণজোয়ার। একজন বলেছিলেন এক মাস পরে নাকি চেহারা বদলে যাবে। চেহারার বদল কি দেখলেন?

  • পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ রাখতে পারছি না: ইইউ

    পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ রাখতে পারছি না: ইইউ

    বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের প্রধান রেন্সজে তেরিংক বলেছেন, নির্বাচন পর্যবেক্ষক পাঠানো হবে না বলে যে বক্তব্য এসেছে, তা ইইউ পার্লামেন্টের নিজস্ব বক্তব্য। সেটার সঙ্গে ইইউ-এর কোনো সম্পর্ক নেই। ইইউ আশা করে নির্বাচন সুষ্ঠু হবে। তবে নির্বাচন কমিশনের জন্য একদিনে নির্বাচন করা চ্যালেঞ্জিং।

    আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে রেন্সজে তেরিংক এ কথা বলেন। তিনি বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষক না পাঠানোর বিষয়টি হাইকমান্ডের সিদ্ধান্ত। একটি সম্পূর্ণ টিম পাঠানো সময়ের ব্যাপার। সে জন্য পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ রাখতে পারছি না।

    রেন্সজে তেরিংক বলেন, ‘এখানে ১০ কোটি ৪০ লাখ ভোটার ও ৪০ হাজার কেন্দ্র রয়েছে। এটা এক বিশাল কর্মযজ্ঞ। ইইউ-এর প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশে একটি টিম এসেছে। তারা এখানে ১৪ দিন থেকে পর্যবেক্ষণ করবে। তবে সংসদ নির্বাচন পর্যবেক্ষক না পাঠানোর বিষয়টি হাইকমান্ডের সিদ্ধান্ত। একটি সম্পূর্ণ টিম পাঠানো সময়ের ব্যাপার। সে জন্য পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ রাখতে পারছি না।

    এর আগে বেলা দুইটার দিকে নির্বাচন কমিশনে আসে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদল। পরে সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন ইইউ প্রতিনিধিদলের প্রধান রেন্সজে তেরিংক।

  • বগুড়ায় মনোনয়ন জমা দিলেন মান্না

    বগুড়ায় মনোনয়ন জমা দিলেন মান্না

    নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

    নিবন্ধন না থাকায় নাগরিক ঐক্য এবার জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।

    মনোনয়নপত্র জমা দেওয়ার পর মাহমুদুর রহমান মান্না বলেন, ‘প্রতিকূল পরিস্থিতিতে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। ঐক্যফ্রন্টের সাত দফা মানা হয়নি। এখনো গ্রেপ্তার, হয়রানি চলছে।’ এই অবস্থায় গণতন্ত্র উদ্ধার করতে জনগণের ভোট বড় আন্দোলন হিসেবে কাজ করবে বলেও তিনি জানান।

    নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে মান্নার সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, ছোট ভাই, নাগরিক ঐক্য ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা।

  • মনোনয়নপত্র জমা দিতে এলেন সরকারি গাড়িতে, ফিরলেন ব্যক্তিগত গাড়িতে

    মনোনয়নপত্র জমা দিতে এলেন সরকারি গাড়িতে, ফিরলেন ব্যক্তিগত গাড়িতে

    বুধবার বেলা ২টা ৩০ মিনিট। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সরকারি গাড়ি থেকে নামেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য জাকির হোসেন সরকার। তিনি বিএনপি থেকে দলীয় প্রতীকে কুষ্টিয়া-৩ (সদর) আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিতে আসেন। এ সময় তাঁর সঙ্গে কয়েকজন নেতা-কর্মীও গাড়ি থেকে নামেন। এরপর দোতলায় উঠে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসলাম হোসেনের কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন।

    কিছুক্ষণ পর জাকির হোসেন ও তাঁর সহযোগীরা নিচে চলে আসেন। এ সময় তাঁর ব্যবহৃত সরকারি গাড়ি (কুষ্টিয়া-ঘ ১১-০০৩১) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পার্ক করা ছিল।

    ওই গাড়ির চালকের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘চেয়ারম্যান স্যার (জাকির) গাড়ি করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছেন। ওপরে ডিসির কাছে মনোনয়নপত্র ও পদত্যাগপত্র জমা দিতে গেছেন।’ এর আগে তিনি উপজেলায় অফিস করেছেন। বেলা তিনটার দিকে জাকির হোসেন কার্যালয়ের নিচে নেমে তাঁর ব্যক্তিগত গাড়িতে করে চলে যান। এ সময় তাঁর পেছনে সরকারি গাড়িও চলে যায়।

    মনোনয়নপত্র জমা দিতে সরকারি এই গাড়িতে আসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য জাকির হোসেন সরকার। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ, কুষ্টিয়া, ২৮ নভেম্বর। ছবি: প্রথম আলোএ বিষয়ে জানতে চাইলে জাকির হোসেন বলেন, পদত্যাগপত্র জমা দেওয়ার আগ পর্যন্ত তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান। তবে তিনি স্বীকার করেন, গতকাল মঙ্গলবার তিনি মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার তিনি আবারও জেলা প্রশাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন।

    জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসলাম হোসেন বলেন, ‘সরকারি গাড়ি ব্যবহার করে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে না। সরকারি গাড়িতে এসে কেউ মনোনয়নপত্র জমা দিয়েছেন—বিষয়টি জানা ছিল না। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    প্রসঙ্গত, গত মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা কোনো ধরনের প্রটোকল ব্যবহার করতে পারবেন না। এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, পতাকাসহ গাড়ি নিয়ে মন্ত্রী-এমপিরা মনোনয়নপত্র জমা দিতে যেতে পারবেন না। কেউ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নিজ এলাকায় গেলে পতাকা নামিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে হবে। আচরণবিধি প্রতিপালনে যথাযথ ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তা, নির্বাহী হাকিমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিও করা হয়েছে। তাঁরাও বিষয়গুলো দেখবেন।

  • বিএনপির নির্বাচন কমিটির প্রধান নজরুল

    বিএনপির নির্বাচন কমিটির প্রধান নজরুল

    আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে প্রধান করে এই কমিটি করা হয়।

    আজ বুধবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন পরিচালনা কমিটির প্রধান তাঁকে করা হয়েছে। কমিটির বাকি সদস্যের তালিকা এখনো চূড়ান্ত হয়নি। খুব শিগগিরই পূর্ণ কমিটির কথা জানানো হবে।

    আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি এবার গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য ও কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে জোট বেঁধে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচনে অংশ নেবে। এ ছাড়া বিএনপির সঙ্গে আগে থেকেই ২০ দলীয় জোট রয়েছে।

  • দুদকের সক্ষমতার ঘাটতি রয়েছে: ইকবাল মাহমুদ

    দুদকের সক্ষমতার ঘাটতি রয়েছে: ইকবাল মাহমুদ

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাতিষ্ঠানিক সক্ষমতার কিছুটা ঘাটতি রয়েছে বলে মনে করেন সংস্থাটির চেয়ারম্যান। তিনি বলেছেন, ‘আমাদের তদন্তের মান আপ-টু-দ্য মার্ক নয়, কাঙ্ক্ষিত মানের চেয়ে কিছুটা পিছিয়ে আছে। এ কারণেই হয়তো কমিশনের মামলায় শতভাগ সাজা নিশ্চিত করা যাচ্ছে না।

    আজ বুধবার কমিশনের প্রধান কার্যালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের স্ট্রেনদেনিং অব ল কর্মসূচির টেকনিক্যাল ডিরেক্টর রবার্ট লকারির নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল দুদক চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।

    কমিশনের সক্ষমতা বৃদ্ধিতে মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআইসহ বিভিন্ন সংস্থার সহযোগিতার প্রশংসা করে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা একত্রে প্রশিক্ষণসহ উত্তম চর্চার বিকাশে যেসব কাজ করছি, সেগুলোকে আরও গতিশীল করতে চাই।’ সম্পদের অপ্রতুলতা ও অপচয় রোধে এসব প্রশিক্ষণ শুধু যুক্তরাষ্ট্রে না করে বাংলাদেশেও করা যেতে পারে বলেও মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।

    ইকবাল মাহমুদ বলেন, আইনের শাসন রাষ্ট্র ভেদে সামাজিক, আর্থিক ও সংস্কৃতির ভিন্নতার কারণে আপাতদৃষ্টিতে ভিন্ন মনে হলেও চূড়ান্ত বিচারে অপরাধের শাস্তি নিশ্চিতের কোনো বিকল্প নেই। অপরাধীদের শাস্তির মাত্রা দেশ-কাল-পাত্রভেদে ভিন্ন হতে পারে। তবে আইনের শাসন যেখানে রয়েছে সেখানে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হয়।

    দুর্নীতি দমন কমিশনের প্রতিরোধমূলক কার্যক্রম যেমন দুর্নীতি প্রতিরোধ কমিটি, সততা সংঘ, সততা স্টোর এর বিভিন্ন কর্মসূচির তথ্য জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, এসব কার্যক্রমের মধ্য দিয়ে মানুষ সততা চর্চাকে বিকশিত করছে। দুর্নীতিকে এ দেশের সাধারণ মানুষ মন থেকে ঘৃণা করে। তিনি আরও বলেন, অংশগ্রহণমূলক দুর্নীতিবিরোধী কার্যক্রম, পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয় সেবায় হয়রানি-অনিয়ম ও দুর্নীতিমুক্ত পরিবেশ সৃষ্টি, সর্বোপরি অপরাধীদের শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে।

    রবার্ট লকার দুদকের প্রতিরোধমূলক কার্যক্রমের প্রশংসা করে বলেন, এটা অনুকরণীয়। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আবারও বাংলাদেশে এলে তিনি সততা সংঘ, সততা স্টোর ও দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রম দেখার আগ্রহ প্রকাশ করেন। এর আগে রবার্ট লকারি দুদক কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলামের নেতৃত্বে কমিশনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

    এ সময় দুদক কমিশনার বলেন, ‘আমাদের সক্ষমতা বৃদ্ধিতে তদন্তকারী কর্মকর্তা, প্রসিকিউটর এবং বিচারিক আদালতের বিচারকদের আরও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।

  • এরশাদ সুস্থ, সিঙ্গাপুরে নেয়ার দরকার নেই : হাওলাদার

    এরশাদ সুস্থ, সিঙ্গাপুরে নেয়ার দরকার নেই : হাওলাদার

    জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ আছেন। তিনি নিয়মিত চিকিৎসায় সিএমএইচে আছেন। দু’এক দিনের মধ্যেই এরশাদ বাসায় ফিরবেন।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল আমিন হাওলাদার বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরের চিকিৎসা নেন। কিন্তু বর্তমান অবস্থায় তার সিঙ্গাপুরের চিকিৎসা নেয়ার দরকার নেই। তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন না।

    বুধবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এক অনির্ধারিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

    অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, একটি কুচক্রী মহল হীন উদ্দেশ্যে জাতীয় পার্টির বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অপপ্রচার চালাচ্ছে। যার সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

    তিনি বলেন, চক্রটি কিছু মানুষকে ভাড়া করে এনে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে বিষোদগার করছে। জাতীয় পার্টি একটি বড় দল, সবাইকে মনোনয়ন দেয়া সম্ভব না। আবার মহাজোটের কথা বিবেচনায় রেখেও, ছাড় দিতে হচ্ছে। তাই অনেকেই মনোনয়ন না পেয়ে, ক্ষোভে অসত্য এবং বানোয়াট অভিযোগ তুলছেন।

    জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে, একটি মহল হীন উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। জাতীয় পার্টির শীর্ষ নেতাদের চরিত্র হননের অপচেষ্টা চালাচ্ছে। তবে, মানুষের মাঝে গ্রহণযোগ্যতা আছে, নির্বাচনের সামর্থ্য আছে এবং জয়ী হবার সম্ভাবনা আছে তাদেরই মনোনয়ন দেয়া হয়েছে জাতীয় পার্টি থেকে। এ পর্যন্ত ২২০ জনকে জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।

    রুহুল আমিন হাওলাদার বলেন, মহাজোটের বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে অনেক দূর এগিয়েছে। মহাজোটে কোন বিভ্রান্তি নেই। জাতীয় পার্টি মহাজোটের অংশ হিসেবেই নির্বাচনে অংশ নেবে। আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সময় মহাজোটের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তবে, বিভিন্ন গণমাধ্যমে মহাজোটের যে তালিকা প্রকাশ করছে, তা বিভ্রান্তিমূলক।

    এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জাতীয় পার্টির নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

  • খালেদা জিয়াকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া চক্রান্তের প্রতিফলন: ফখরুল

    খালেদা জিয়াকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া চক্রান্তের প্রতিফলন: ফখরুল

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, সরকারের চক্রান্তের প্রতিফলন হয়েছে এই রায়ের মধ্য দিয়ে। এ ধরনের রায় জনগণ মেনে নিবে না বলে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের আগে এ ধরনের রায় দুরভিসন্ধি। আজ বুধবার বিকালে ঠাকুরগাঁও জেলা রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র রক্ষায় ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে নির্বাচনে অংশ নেয়া হচ্ছে। এজন্য ঠাকুরগাঁও-১ আসন ছাড়াও বগুড়া-৬ আসনে তিনি এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন, নির্বাচনে জনগণের জাগরণের কাছে গণতন্ত্র বিজয়ী হবে এবং স্বৈরাচারির পতন হবে। খুব দ্রুত জাতীয় ঐক্যজোটের প্রার্থীর তালিকা চূড়ান্ত হবে বলেও জানান তিনি।

    এর আগে বেলা ১২টায় ঠাকুরগাঁও-১ আসনের আ. লীগের প্রার্থী রমেশ চন্দ্র সেন দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা রির্টানিং কার্যালয়ে এসে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও মনোননপত্র দাখিলের শেষ দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত আ. লীগ, বিএনপি, জাতীয়পার্টি, ওয়ার্কাসপার্টি, কমিউনিস্ট পার্টি, ইসলামীক শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ, বিএনএফ ও স্বতন্ত্র থেকে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।