Category: রাজণীতি

  • সেই হেলমেটধারী ছাত্রদলের শাওন

    সেই হেলমেটধারী ছাত্রদলের শাওন

    রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষের সময় পুলিশের গাড়িতে হেলমেট পরে লাফানো যুবকেরও পরিচয় মিলেছে। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জাহিদুজ্জামান শাওন। অপরদিকে সংঘর্ষের সময় পুলিশের গাড়িতে ম্যাচ দিয়ে আগুন দেওয়ার যে যুবকের ছবি গণমাধ্যমে প্রচার হয়েছিল তিনি পল্টন থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহজালাল খন্দকার (কবির) বলে পুলিশ নিশ্চিত করেছে।

    পুলিশ জানায়, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া যুবকের ছবি গত বুধবার সন্ধ্যায় প্রকাশ করে তাকে ধরিয়ে দিতে আহ্বান জানিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে তার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছিল পুলিশের বিশেষ ইউনিট। পুলিশ নানা ধরনের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এবং সেদিনের ঘটনার ভিডিও চিত্র এবং স্থিরচিত্র পরীক্ষা-নিরীক্ষা করে প্রমাণ পেয়েছে হামলাকারীদের সবাই বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী। সংঘর্ষের সময় সাদা হেলমেট, কালো শার্ট ও জিন্স প্যান্ট পরা অবস্থায় ছিলেন শাওন। ভাঙচুর শেষে শার্টের বোতাম খুলে তিনি পোজ দিচ্ছিলেন। তার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায়, তিনি ইস্টার্ন ইউনিভার্সিটিতে এলএলবিতে পড়াশোনা করছেন। তার গ্রামের বাড়ি নরসিংদী। বর্তমানে বসবাস করেন ধানমন্ডির শংকরে।

    ঢাকা মহানগর পুলিশের মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার মিশু বিশ্বাস বলেন, ‘প্রাথমিকভাবে ভিডিও ফুটেজ দেখে তাদের পরিচয় নিশ্চিত হয়েছি। তাদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

     

  • বরিশাল রেড ক্রিসেন্টে,সেলাই মেশিন ও চেক বিতরন করেন মেয়র সাদিক

    বরিশাল রেড ক্রিসেন্টে,সেলাই মেশিন ও চেক বিতরন করেন মেয়র সাদিক

    শামীম ইসলাম:

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরিশাল শাখার উদ্যোগে জীবন জীবিকায়নে উপকার ভোগীদের মাঝে সেলাই মেশিন ও চেক বিতরন করেছেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    এসময় তার সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্টের সদস্য সহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • নিজ মামা,মফিজুল ইসলাম কামালের অবৈধ স্থাপনা বন্ধ করে দিলেন বিসিসি মেয়র সাদিক

    নিজ মামা,মফিজুল ইসলাম কামালের অবৈধ স্থাপনা বন্ধ করে দিলেন বিসিসি মেয়র সাদিক

    নগরীর বিউটি রোডে নিজ মামা কাজী মফিজুল ইসলাম কামাল এর চলমান স্থাপনা বিউটি কমপ্লেক্স এর নির্মাণ কাজ বন্ধ করে দিলেন বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ।

    নগরীর অন্যতম ও ব্যস্ততম বাণিজ্যিক এলাকা সাবেক বিউটি সিনেমা চত্বরে বিউটি কমপ্লেক্স এর নির্মাণ কাজ শুরু করেন কমপ্লেক্স এর চেয়ারম্যান কাজী মফিজুল ইসলাম কামাল। নির্মাণ কাজ শুরু থেকেই নগরবাসী এই স্থাপনা নির্মাণ নিয়ে ব্যাপক অভিযোগ তুলে আসছিল।

    বিশেষ করে দক্ষিণ চকবাজার ও পোর্ট রোডের মধ্যকার সংযোগ সড়কটি নিয়ে, যা পূর্বে বিউটি রোড নামে পরিচিত ছিল। সেই সাথে আরো অভিযোগ ছিল বি সি সি কর্তৃক অনুমোদিত নকশা যথাযথভাবে অনুসরণ না করা।

    বিগত ১৪ নভেম্বর অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের চতুর্থ পরিষদের প্রথম সভায় কাউন্সিলরগণ বিউটি কমপ্লেক্স নির্মাণের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ তুললে ঐ সভার সভাপতি বিসিসি মেয়র তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রকৌশলীকে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিলে বিসিসি প্রকৌশলীগণ গত ১৫ নভেম্বর সরেজমিনে বিউটি কমপ্লেক্স পরিদর্শন করে ব্যাপক অনিয়মের প্রমাণ পান এবং তাৎক্ষণিকভাবে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দেন।

  • ৭নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় উদ্বোধন করলেন মেয়র সাদিক আবদুল্লাহ্

    ৭নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় উদ্বোধন করলেন মেয়র সাদিক আবদুল্লাহ্

    নিজস্ব প্রতিবেদক:

    গতকাল নগরীর ৭নং ওয়ার্ডে বর্নিল আয়োজনের মধ্যে দিয়ে,সাবেক ল-কলেজ ভিপি, ৭নং ওয়ার্ড কাউন্সিলর এড: রফিকুল ইসলাম খোকন এর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়  ফিতা কেটে উদ্বোধন করেন ও উদ্বোধন শেষে দোয়া ও মোনজাত অংশ নেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন,বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর গাজী নইমুল হোসেন লিটু,শিল্প ও বানিজ্য বিসয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল, প্রচার সম্পাদক গোলাম সরোয়ার রাজিব, ৫নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা ও সাবেক কাউন্সিলর মহিলা আওয়ামীলীগ নেত্রী নিগার হনুফা সহ মহানগর আওয়ামীলীগ ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

  • পুরুষের বিরুদ্ধে নয়, আন্দোলন নিপীড়কের বিরুদ্ধে

    পুরুষের বিরুদ্ধে নয়, আন্দোলন নিপীড়কের বিরুদ্ধে

    যৌন নিপীড়কের মুখোশ খুলে দেওয়ার জন্য #মি টু আন্দোলন। কোনো পুরুষের বিরুদ্ধে নয়। ঘরে-বাইরে শিশু ও নারীর নিরাপদ বিচরণক্ষেত্র তৈরির জন্য #মি টু আন্দোলনে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে এক সংহতি মানববন্ধন থেকে।

    আজ শুক্রবার বেলা আড়াইটায় রাজধানীর প্রেসক্লাবের সামনে দেশের নারী সাংবাদিকদের অনেকে ‘#মি টু সংহতি’ মানববন্ধন করেন। ‘যৌন নিপীড়নকে না বলুন, নিপীড়কদের বয়কট করুন’স্লোগানে এ মানববন্ধন হয়।

    পশ্চিমা দেশ ছাড়িয়ে পাশের দেশ ভারত হয়ে #মি টু আন্দোলন শুরু হয় বাংলাদেশে। এ দেশের মেয়েরাও এখন নিজের জীবনে ঘটে যাওয়া যৌন হেনস্তার ঘটনা প্রকাশ্যে তুলে ধরছেন। আজকের মানববন্ধনে বক্তারা বলেছেন, এখন পর্যন্ত নয়জন নারীর সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্তার ঘটনা জানা গেছে।

    বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু বলেন, ‘দীর্ঘদিন নিজেদের মধ্যে চেপে রাখা এই নিপীড়নের ঘটনা যাঁরা সামনে এনেছেন, তাঁদের স্যালুট জানাই। আমরা তাঁদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি।’ এ আন্দোলন পুরুষদের বিরুদ্ধে নয়, অপরাধীদের বিরুদ্ধে, উল্লেখ করে এই সাংবাদিক নেত্রী বলেন, ‘সব পুরুষ অপরাধী না। অপরাধীরাই পুরুষ সমাজকে কলঙ্কিত করেছে।’ পুরুষদেরও তিনি এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। নিপীড়কদের মুখোশ খুলে দিয়ে তাদের সামাজিকভাবে বর্জন করারও আহ্বান জানান তিনি।

    নিপীড়ক যতই প্রভাবশালী বা গুণী হোক, তিনি নির্যাতন করে পার পেতে পারেন না, বলে উল্লেখ করেন নাসিমুন আরা হক মিনু। যৌন হয়রানির বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া রায় সব কর্মক্ষেত্রে মানা ও সরকার থেকে এ ব্যাপারে বিশেষ সেল গঠন করে দেওয়ার দাবি জানান তিনি। পাঠ্যসূচিতেও এ বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানান নাসিমুন আরা। তিনি জানান, ১৮ নভেম্বর রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আরেকটি মানবন্ধন হবে। সেই মানবন্ধনে তিনি সব শ্রেণিপেশার মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান।

    উইমেন জার্নালিস্ট ফোরামের সভাপতি মমতাজ বিলকিস বলেন, গণমাধ্যমে প্রকাশের জন্য #মি টু নিয়ে আলাদা একটি বিভাগ থাকা দরকার, যেখানে নারীরা তাঁদের কথাগুলো বলতে পারেন। বিষয়গুলো এখন সামনে না এলে নারীর প্রতি আচরণের প্রথা বদলাবে না।

    ‘লজ্জা’ বলে চেপে রাখলে নিপীড়কদের সাহস বেড়ে যাবে বলে মন্তব্য করেন বাংলাভিশনের বার্তা সম্পাদক শারমিন রিনভী। তিনি বলেন, ‘এটা মেয়েদের আন্দোলন না। এটা মানুষের আন্দোলন। নিপীড়কের পরিচয় উন্মোচন হোক।’ রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, এ ধরনের কোনো নিপীড়ককে যেন নির্বাচনে প্রার্থী করা না হয়।

    নিউজ টোয়েন্টিফোর-এর যুগ্ম বার্তা সম্পাদক আঙ্গুর নাহার মন্টি বলেন, ‘#মি টু শুধু মেয়েদের না, ছেলেরাও মুখ খুলতে শুরু করেছে। শিশু থেকে শুরু করে ছেলে বা মেয়ে যে কেউ এ ধরনের নিপীড়নের শিকার হতে পারেন। যখন কেউ নিজের নিপীড়নের ঘটনা প্রকাশ করেন, তখন তাঁর সমালোচনা না করে সহানুভূতি দেখাতে হবে।’ বাংলা ট্রিবিউন-এর প্রধান প্রতিবেদক উদিসা ইমন বলেন, ‘অভিযুক্তদের নিয়ে বা আন্দোলন নিয়ে কোনো হাস্যরস করা যাবে না।

    শুক্রবারের মানববন্ধনে নাদিবা দিলরুবা ও মুশফিকা লাইজু নিজেদের #মি টু অভিজ্ঞতা শেয়ার করেন।

    সম্প্রতি দ্য ‘ডেইলি স্টার’-এর এক কর্মীর বিরুদ্ধে প্রতিষ্ঠানটির এক সাবেক কর্মীকে যৌন নিপীড়নের ঘটনা ফেসবুকে প্রকাশিত হয়। ‘ডেইলি স্টার’ ঘটনাটির তদন্ত করবে বলে জানিয়েছে। এ ঘটনায় ত্বরিত পদক্ষেপ নেওয়ায় মানববন্ধন থেকে প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়। বলা হয়, যেসব প্রতিষ্ঠানের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেসব প্রতিষ্ঠান যেন নিজ উদ্যোগে তদন্ত করে এবং প্রতিষ্ঠানগুলো অভিযোগ জানানোর বিশেষ সেল গঠন করে।

    মানববন্ধনের আগে একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি নাজনীন মুন্নী বলেন, এ দেশে এখন #মি টু নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করার চিন্তা কেউ না করে। যেসব জায়গায় মেয়েদের যৌন নিপীড়নের শিকার হওয়ার আশঙ্কা আছে, সেসব জায়গায় মেয়েদের সচেতন করা ও প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে ক্যাম্পেইন করা হবে বলে জানান তিনি। এ ছাড়া তিনি বলেন, এটা সামাজিক আন্দোলন।

    বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিক রোখসানা ইয়াসমিনের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন অনলাইন জার্নালিস্ট ফোরামের সহসভাপতি রোজী ফেরদৌস, সাংবাদিক সাজেদা হক, চ্যানেল নাইন থেকে সাইদা জোহরা, নারী সাংবাদিক কেন্দ্রের নাসিমা সোমা, নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শুকুর আলী শুভ, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাংবাদিক কবীর আহমেদ খান, সাংবাদিক ফাহমিদা আকতার, রিতা নাহার, শাহনাজ শারমিন, ইয়াসমিন হাসি, রিফাত ফাতেমা প্রমুখ।

  • বিশ্ব ইজতেমা স্থগিত নয়,পরে তারিখ ঘোষণা হবে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

    বিশ্ব ইজতেমা স্থগিত নয়,পরে তারিখ ঘোষণা হবে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

    বিশ্ব ইজতেমা স্থগিত নয়, নির্বাচন কমিশনের (ইসি) পরামর্শক্রমে পরে তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আসন্ন বিশ্ব ইজতেমা স্থগিত করা হয়েছে, এমন খবর গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশের পর এই বিবৃতি দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    বিবৃতিতে বলা হয়েছে, গতকাল (বৃহস্পতিবার) থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে বিশ্ব ইজতেমা নিয়ে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশিত হচ্ছে। সঠিক সিদ্ধান্ত হলো, বিশ্ব ইজতেমা স্থগিত হয়নি, তাবলিগ জামাতের দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের পরামর্শক্রমে পরবর্তী সময় বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হবে।

    বিবৃতিতে আরও বলা হয়, আসন্ন বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তা ও তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষের মধ্যে সমঝোতার লক্ষ্যে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় তাবলিগ জামাতের কেন্দ্রীয় শুরা সদস্য দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার লক্ষ্যে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল শিগগিরই ভারতের দেওবন্দে যাওয়ার সিদ্ধান্ত হয়। প্রতিনিধিদল ভারতের দেওবন্দ থেকে এসে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের পরামর্শক্রমে ১১তম জাতীয় সংসদ নির্বাচনের সময়ের সঙ্গে সমন্বয় করে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হবে।

    প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষ ছাড়াও পুলিশের আইজি, ধর্মসচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেই সভার সিদ্ধান্তের বরাত দিয়ে আসন্ন বিশ্ব ইজতেমা স্থগিতের খবর প্রকাশ করে দেশের গণমাধ্যমগুলো।

  • সৌদি আরবে প্রথমবারের মতো রাষ্ট্রদূত মনোনয়ন দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

    সৌদি আরবে প্রথমবারের মতো রাষ্ট্রদূত মনোনয়ন দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

    সৌদি আরবে প্রথম রাষ্ট্রদূত মনোনয়ন দিলেন ট্রাম্প। সেনাবাহিনীর সাবেক জেনারেল জন আবিজায়েদকে তিনি মনোনীত করেছেন। এখন তার চূড়ান্ত নিয়োগে সিনেটের অনুমোদন লাগবে। গত বছরের জানুয়ারি থেকে সৌদি আরবে মার্কিন রাষ্ট্রদূতের পদ শূন্য রয়েছে।

    খবর আল জাজিরা’র জন আবিজায়েদ সাবেক চার তারকার জেনারেল। তিনি লেবানিজ বংশোদ্ভূত এবং খ্রিষ্টান ধর্মাবলম্বী। তিনি মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার ছিলেন। এই কমান্ডের মধ্যে মধ্যপ্রাচ্য আছে। তিনি মধ্যপ্রাচ্য বিষয়েও বিশেষজ্ঞ। তিনি মার্কিন মিলিটারি একাডেমি থেকে গ্রাজুয়েট সম্পন্ন করেছেন। এরপর তিনি জর্ডানে আরবি বিষয়ে পড়ালেখা করেন।

    হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে মধ্যপ্রাচ্য বিষয়ে মাস্টার্স করেন। ৬৭ বছর বয়সী জন আবিজায়েদকে এমন সময় মনোনয়ন দেওয়া হলো যখন সাংবাদিক খাশোগি হত্যা নিয়ে সৌদি আরবের সঙ্গে দ্বন্দ্ব চলছে বিভিন্ন দেশের। সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হবে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

    চূড়ান্ত নিয়োগের জন্য মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন নিতে হবে জন আবিজায়েদকে। ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রথম সৌদিতে রাষ্ট্রদূত মনোনয়ন দিলেন। ২০১৭ সালের জানুয়ারিতে রাষ্ট্রদূত জোসেফ ওয়েস্টফালের মেয়াদ শেষ হয়।

  • নিরপরাধীদের হয়রানি করা হবে না: মনিরুল

    নিরপরাধীদের হয়রানি করা হবে না: মনিরুল

    রাজধানীর পল্টন এলাকায় গত বুধবার পুলিশের গাড়ি পোড়ানোসহ নাশকতার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। এ ঘটনায় নিরপরাধী কোনো ব্যক্তিকে হয়রানি করা হবে না বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজমের প্রধান মনিরুল ইসলাম।

    আজ শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রসি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনিরুল এ কথা বলেন।

    মনিরুল ইসলাম বলেন, পল্টনের নাশকতার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে সুনির্দিষ্টভাবে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। এ ঘটনায় নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না।
    নির্বাচনকে কেন্দ্র করে অযথা কাউকে গ্রেপ্তার করা হবে না বলে মন্তব্য করে মনিরুল ইসলাম বলেন, নির্বাচনের সময় ফৌজদারি অপরাধ না করলে এবং নির্বাচনী আচরণবিধি না ভাঙলে কাউকে গ্রেপ্তার করা হবে না। তিনি বলেন, নির্বাচনের সময় জঙ্গি তৎপরতার আশঙ্কা নেই। তবে জঙ্গিবাদ যেন মাথাচাড়া না দিতে পারে, এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

    গত বুধবার দুপুরে পুলিশের ‘রাস্তা চালু রাখার চেষ্টা’য় উৎসবের পরিবেশ সংঘাতময় হয়ে ওঠে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশের দুটি গাড়ি পোড়ানো হয়, ভাঙচুর করা হয় অনেক গাড়ি। এরপর থেকেই চলছে দোষারোপ আর পাল্টা দোষারোপ।

    এ ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আসামি করে তিনটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় অন্তত ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়কে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি।

  • বিএনপি ৪৭২ নেতা-কর্মীর তালিকা ইসিতে দিল

    বিএনপি ৪৭২ নেতা-কর্মীর তালিকা ইসিতে দিল

    দেশব্যাপী আটক হওয়া ৪৭২ জন নেতা-কর্মীর তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি। শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে ইসিতে এই চিঠি পৌঁছে দেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে গ্রেপ্তার ও গায়েবি মামলা বন্ধে ইসির হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

    গত বুধবার ইসির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল, সারা দেশে গায়েবি মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছিলেন, বিএনপির কাছে কোনো তালিকা থাকলে তা যেন ইসিতে পাঠানো হয়। ইসি ব্যবস্থা নেবে।

    বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, সিইসির ওই আশ্বাস পেয়ে আটক নেতা-কর্মীদের তালিকা ইসিতে পাঠানো হয়েছে।

    সিইসিকে লেখা মির্জা ফখরুলের চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। গ্রেপ্তার করা হচ্ছে শত শত নেতা-কর্মীকে। চার দিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির নয়াপল্টনের অফিসের সামনের ও তার আশপাশের সড়কে পাহারা বসিয়েছে। বিএনপির সম্ভাব্য সাংসদ প্রার্থীরা দলীয় ফরম সংগ্রহ করার জন্য দলীয় কার্যালয়ে আসার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের দেহ তল্লাশি করছেন এবং আটক করছেন। এমনকি মনোনয়ন ফরম কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলছেন।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের তৎপরতা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে, উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গতকাল বৃহস্পতিবার বিএনপির অফিস ও তার আশপাশের এলাকা থেকে ৬০/৭০ জনকে আটক করা হয়েছে। এখনো আটক অভিযান অব্যাহত আছে।

    ইসির নিরপেক্ষতা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতি–উৎসাহী কিছু সদস্য ইসির নির্দেশ অমান্য করে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করছেন।
    বিএনপির মহাসচিব দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা ও গ্রেপ্তার অভিযান বন্ধে ইসির হস্তক্ষেপ কামনা করে বলেন, ৮ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সারা দেশে পুলিশ বিএনপির মোট ৪৭২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে পাঁচটি হয়রানিমূলক এজাহারও পাওয়া গেছে। পরবর্তী সময় কাউকে আটক করা হলে বা কোনো ধরনের গায়েবি মামলা হলে সেই তথ্য তাৎক্ষণিক ইসিকে জানানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

  • সব জরিপেই এগিয়ে আওয়ামী লীগ: কাদের

    সব জরিপেই এগিয়ে আওয়ামী লীগ: কাদের

    সব জরিপ ও সমীক্ষায় বিএনপির চেয়ে জনপ্রিয়তায় অনেক ব্যবধানে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    শুক্রবার বেলা ১১টায় রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

    তিনি বলেন, দুই তিনদিনের মধ্যে আমাদের দলীয় মনোনয়ন ও একসপ্তাহের মধ্যে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির কাজ শেষ হবে। আসন ভাগাভাগিতে আমরা আবারও পরিষ্কার করে দিতে চাই-যিনি জয়ী হবেন, কেবল তাকেই মনোনয়ন দেয়া হবে।

    তিনি বলেন, জয়ী হবেন না, এমন প্রার্থীকে মনোনয়ন দিয়ে আমরা হারের ঝুঁকি কোনো অবস্থাতেই নেব না।

    ওবায়দুল কাদের বলেন, আমরা আমাদের প্রতিপক্ষকে এত দুর্বল প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছি না। তিনি বলেন, আওয়ামী লীগ এগিয়ে আছে বলেই সুষ্ঠু ভোটে হেরে যাওয়ার ভয়ে বিএনপি নাশকতা করছে।

    তিনি বলেন, আমরা ছয় মাস আগেও যেসব জায়গায় পিছিয়ে ছিলাম, এই মুহূর্তে সেই নির্বাচনী এলাকাগুলোতেও এগিয়ে রয়েছি।

    ‘আমার বিশ্বাস, আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের মাসে মুক্তিযুদ্ধে বিজয়ী শক্তি আওয়ামী লীগিই বিজয়ী হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি,’ বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।