Category: রাজণীতি

  • আ.লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল

    আ.লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল

    আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। বেলা সকাল ১১টায় দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর ধানমন্ডির কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

    আজ মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়ন বোর্ডের সম্পাদক ওবায়দুল কাদের দলের মনোনয়ন ফরম ক্রয়কারীদের ঠিক সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

    একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৪ হাজার ২৩ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

  • বরিশালে জার্মান রাস্ট্রদূতের আগমনে শুভেচ্ছা জানান মেয়র সাদিক আবদুল্লাহ

    বরিশালে জার্মান রাস্ট্রদূতের আগমনে শুভেচ্ছা জানান মেয়র সাদিক আবদুল্লাহ

    নিজস্ব প্রতিবেদক:

    গতকাল বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ এর বাস ভবনে আগমন করেন,বাংলাদেশে নিযুক্ত জার্মান রাস্ট্রদূত পিটার ফাহরিন হোলটাজ।

    এসময় মেয়র সাদিক আবদুল্লাহ, জার্মান রাস্ট্রদূত কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান,এরপর জার্মান রাস্ট্রদূত ও বিসিসি মেয়র এই দুজনের মধ্যে একটি দ্বিপক্ষীয় সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়,আগামীতে বাংলাদেশের সকল উন্নয়নমুলক কর্মকান্ডে ও বিসিসির নগর উন্নয়ন এ, জার্মান সরকারের তরফ হইতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জার্মান রাস্ট্রদূত পিটার ফার হিন হোলটাজ।

    এ সময়ে অন্যান্যের মধ্যে,কেন্দ্রীয় কৃষকলীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক সহ জার্মান দূতাবাস এর কর্মকর্তা ও বিসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় না হলে,আমরা বরিশাল থাকতে পারবো না: মেয়র সাদিক আবদুল্লাহ্

    আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় না হলে,আমরা বরিশাল থাকতে পারবো না: মেয়র সাদিক আবদুল্লাহ্

    শামীম ইসলাম:

    যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি কেন্দ্রীয় যুবলীগ সদস্য, বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ বলেছেন, আগামী জাতীয় একাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগ ও নৌকার বিজয় আনতে না পারলে আমি মেয়রসহ আমার দলের কোন কাউন্সিলর এখানে থাকতে পারবে না। থাকবে না কোন অস্তিত্ব। তিনি আরো বলেন আমাদের সময়ে তারা ভালভাবে কাজ-কর্ম থেকে শুরু করে শান্তিতে বসবাস করছে কিন্তু তাদের সময়ে আমাদের এখানে থাকতে দেয়নি আমরা পালিয়ে বিভিন্নস্থানে আমাদের থাকতে হয়েছে।

    আজ মঙ্গলবার সকাল ১১টায় শহীদ সোহেল চত্বররোডস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর যুবলীগ ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন।
    জেলা যুবলীগ সভাপতি অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভার অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি একাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী (বীর বিক্রম) মাহাবুব উদ্দিন আহমেদ, বরিশাল মহানগর আওয়ামীলীগ সাধারন সম্পাদক এ্যাড.একে এম জাহাঙ্গির হোসাইন,মহানগর যুবলীগ যুগ্ম আহবায়ক মেজবা উদ্দিন জুয়েল,যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খাঁন মামুন,যুগ্ম আহবায়ক শাহিন সিকদার, ও নব নির্বাচিত কাউন্সিলর যুবলীগ নেতা এ্যাড. রফিকুল ইসলাম খোকন । এছাড়া আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ সদস্য তারিক বীন ইসলাম প্রমুখ।

    বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আরো বলেন বিএনপিকে কোন রকম বিশ্বাস করা যায় না সিটি নির্বাচনে বিএনপি অনেক গর্জন শুনেছি তার জবাব কিন্তু আমরা ভোটের মাধ্যমে দিয়েছি।
    আওয়ামীলীগ সভানেন্ত্রী প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনে যাকে এখানে মনোনয়ন দেবেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় ছিনিয়ে আনার জন্য কাজ করার জন্য যুবলীগের নেতা-কর্মী ও সদস্যদের প্রতি আহবান জানান সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

    এর পূর্বে প্রধান অতিথি বিসিসি মেয়র যুবলীগ নেতাদের নিয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন।
    অন্যদিকে সকাল থেকে বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ড ও জেলার বিভিন্ন উপজেলা থেকে যুবলীগ নেতা-কর্মীরা রংবেরংয়ের ব্যানার-ফেস্টুন নিয়ে নৌকার শ্লোগান দিয়ে মিছিল সহকারে দলীয় কার্যালয়ে অংশ গ্রহন করে।

  • প্রার্থী যেই হোক নৌকার বিজয় নিশ্চিত করতে হবে: মেয়র সাদিক আবদুল্লাহ

    প্রার্থী যেই হোক নৌকার বিজয় নিশ্চিত করতে হবে: মেয়র সাদিক আবদুল্লাহ

    বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাকেই মনোনয়ন দেবেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ভোটের মাধ্যমে নৌকার বিজয় নিশ্চিত করবো।

    প্রার্থীর কথা না ভেবে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য যুবলীগের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহবান জানিয়ে মেয়র আরও বলেন, কাল সাপকে বিশ্বাস করা যায় কিন্তু বিএনপিকে কোন রকম বিশ্বাস করা যায়না।

    আওয়ামী লীগের বিগত দশ বছর বিএনপির নেতাকর্মীরা এখানে শান্তিতে বসবাস করলেও তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিজ বাড়িতেও থাকতে দিবেনা।

    আজ মঙ্গলবার বেলা এগারোটায় আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

     

    এসময় তার আরো অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • প্রধানমন্ত্রীর আসনে প্রার্থী না দেওয়ার প্রস্তাব ড. কামালের

    প্রধানমন্ত্রীর আসনে প্রার্থী না দেওয়ার প্রস্তাব ড. কামালের

    প্রধানমন্ত্রী এবং স্পিকারের আসনে কোনো প্রার্থী না দেওয়ার প্রস্তাব করবেন ড. কামাল হোসেন। এছাড়াও সুশাসন, সুস্থ গণতান্ত্রিক চর্চা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য গণফোরামের পক্ষ থেকে ১১ দফা প্রস্তাব নির্বাচনী ইশতেহারে থাকবে। জাতীয় ঐক্যফ্রন্টকে এই প্রস্তাবগুলো তাদের ইশতেহারে অন্তর্ভুক্তির প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন গণফোরাম নেতারা। এই ১১ দফা প্রস্তাবই হবে গণফোরামের নির্বাচনী ইশতেহারের মূল বক্তব্য। এই ১১ দফা প্রস্তাবে যা বলা হয়েছে সেগুলো হলো:

    ১. বিদায়ী প্রধানমন্ত্রী এবং স্পিকারের আসনে কোনো রাজনৈতিক দল প্রার্থী দেবে না। তাঁরা সর্বসম্মতভাবে নির্বাচিত হবেন।

    ২. প্রধানমন্ত্রী পরপর দুবারের বেশি দায়িত্বে থাকতে পারবেন না।

    ৩. প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে দলীয় পদ ছাড়বেন।

    ৪. রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে।

    ৫. প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের দায়িত্বগ্রহণের পরপরই প্রকাশ্যে সম্পদের বিবরণী প্রকাশ করতে হবে।

    ৬. সংসদে যারাই বিরোধীদলে থাকবে, তারা ছায়া-মন্ত্রিসভা গঠন করবে। মন্ত্রী এবং ছায়া-মন্ত্রীর সঙ্গে নিয়মিত আলাপ-আলোচনার রীতি চালু করতে হবে।

    ৭. সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিলোপ করতে হবে।

    ৮. প্রয়াত রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিষোদগার, কুৎসা প্রচারণা বাতিল করতে হবে।

    ৯. ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব বিতর্কিত আইন বাতিল করতে হবে।

    ১০. প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। বিরোধী পক্ষের ওপর যেকোনো নিপীড়ন ও নির্যাতন বন্ধ করতে হবে।

    ১১. সংবিধানের ৭৭ অনুচ্ছেদের আলোকে ন্যায়পাল নিয়োগ করা হবে।

    গণফোরামের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, এছাড়াও তাদের নির্বাচনী ইশতেহারে কালো টাকার দৌরাত্ম্য বন্ধ, ব্যাংকিং খাতে অনিয়ম বন্ধ, বৈষম্য মুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা এবং দুর্নীতি বন্ধে সুনির্দিষ্ট কর্মপন্থা থাকবে। তিনি বলেন, ‘গণফোরাম চায়, তাদের নির্বাচনী ইশতেহারের মূল বিষয়গুলো নিয়ে ঐক্যফ্রন্টে আলোচনা করতে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট থেকে আমরা একটা অভিন্ন নির্বাচনী ঘোষণা দেওয়ার চেষ্টা করছি।

    বিএনপির নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘বিএনপি থেকে আমরা আলাদা নির্বাচনী ইশতেহার ঘোষণা করবো। আবার ঐক্য ফ্রন্টের পক্ষ থেকেও আমরা নির্বাচনের সুনির্দিষ্ট লক্ষ্য ঘোষণা করবো।’ তিনি বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যা করা দরকার, তাঁর সবকিছুই আমাদের করতে হবে।

  • ‘সরকারের কৌশলের অংশ হিসেবেই ৩০ ডিসেম্বর নির্বাচন’

    ‘সরকারের কৌশলের অংশ হিসেবেই ৩০ ডিসেম্বর নির্বাচন’

    বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের কৌশলের অংশ হিসেবেই ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে ইসি। ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট থাকায় বিদেশী পর্যবেক্ষকরা যাতে নির্বাচন পর্যবেক্ষণে না আসতে পারে সে কারণেই ৩০ ডিসেম্বরকে নির্বাচনের তারিখ হিসেবে বেছে নেয়া হয়েছে।

    তিনি আজ সকালে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

    সকল রাজনৈতিক দলের জন্য সমতল নির্বাচনী মাঠ তৈরী করতে নির্বাচনের তারিখ ১ মাস পেছানোর দাবি জানান রিজভী।

  • চট্টগ্রামে মনোনয়ন ফরম বিক্রয়ে আ.লীগের রেকর্ড

    চট্টগ্রামে মনোনয়ন ফরম বিক্রয়ে আ.লীগের রেকর্ড

    আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে রেকর্ড পরিমাণ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির নেতারা।

    তিন দিনে ২২৫ জন আগ্রহী প্রার্থী দলীয় মনোনয়নপত্র নিয়েছেন। কোনো কোনো আসনে সম্ভাব্য প্রার্থীর সংখ্যা ২৫ ছাড়িয়ে গেছে।

    নিচে আসনভিত্তিক আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের তালিকা দেওয়া হল:

    চট্টগ্রাম-১ মীরসরাই ৯ জন
    চট্টগ্রাম-২ ফটিকছড়ি ২৫ জন
    চট্টগ্রাম- ৩ সন্দ্বীপ ১৪ জন
    চট্টগ্রাম-৪ সীতাকুন্ড ১৭ জন
    চট্টগ্রাম- ৫ হাটহাজারী ১০ জন
    চট্টগ্রাম -৬ রাউজান ৪ জন
    চট্টগ্রাম -৭ রাঙ্গুনীয়া ৪ জন
    চট্টগ্রাম-৮ বোয়ালখালী ১৭ জন
    চট্টগ্রাম-৯ কোতোয়ালী ২৬ জন
    চট্টগ্রাম-১০ ডবলমুরিং ১৬ জন
    চট্টগ্রাম-১১ বন্দর ১৭ জন
    চট্টগ্রাম -১২ পটিয়া ৯ জন
    চট্টগ্রাম-১৩ আনোয়ারা ৪ জন
    চট্টগ্রাম-১৪ চন্দনাইশ ২৩ জন
    চট্টগ্রাম-১৫ সাতকানিয়া ১৮ জন
    চট্টগ্রাম-১৬ বাঁশখালী ১২ জন

  • মনোনয়ন যুদ্ধে বরিশালের পরীক্ষিত তিন নেতা

    মনোনয়ন যুদ্ধে বরিশালের পরীক্ষিত তিন নেতা

    সংসদ নির্বাচনের বাকী আর মাত্র ৪৭ দিন। ইতিমধ্যে বরিশাল বিভাগের ৬ জেলার ২১টি সংসদীয় আসনে ৩ শতাধিক নেতাকর্মী মনোনয়নপত্র ক্রয় করেছেন। রাজনৈতিক সচেতনরা মনে করছেন এই নির্বাচনে আওয়ামী লীগের অনেক পরীক্ষিত নেতা মনোনয়ন যুদ্ধে নেমেছেন। ছাত্র ও যুব রাজনীতিতে তেমনই ৩ জন বরিশাল কাঁপানো নেতা এবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর এতে আলোচনার ঝড় বইছে রাজনৈতিক অঙ্গনে। অনেক নেতা ইতিমধ্যে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন পরীক্ষিত এই ৩ নেতার ভোট যুদ্ধে নামার।

    এই ৩ নেতা হলেন বরিশাল জেলা যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন, তারিক-বিন ইসলাম ও ভিপি জুয়েল। জানা গেছে ৩টি সংসদীয় আসন বরিশাল ৪,৬ এবং পিরোজপুর ৩ আসন থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন তারা। এরমধ্যে পিরোজপুর ৩ (মঠবাড়িয়া) আসন থেকে জাকির হোসেন, বরিশাল ৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসন থেকে তারিক-বিন ইসলাম ও বরিশাল ৬ (বাকেরগঞ্জ)আসন থেকে ভিপি জুয়েল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

    প্রত্যেক নেতাই মনে করছেন সময়ের সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তারা। মূলত ভোটারদের চাহিদার উপর ভিত্তি করে এরা নির্বাচনে এসেছে। তবে মনোনয়ন নিয়ে তাদের উদ্বেগের কোন কারণ নেই। দলের সিদ্ধান্তকে সর্বাগ্রে এবং সমর্থকদের সম্মান জানিয়েই এই যুদ্ধে নেমেছেন। দল মনোনয়ন দিলে উল্লেখিত কেন্দ্রগুলো প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারবেন বলে আস্থা রয়েছে তাদের।

    কিন্তু দল যদি তাদের থেকে যোগ্য কাউকে মনে করে তাহলে দলের সমর্থিত প্রার্থীর হয়েই মাঠেকাজ করবে বলে মতবাদকে জানিয়েছেন এই ৩ নেতা। বরিশালের রাজনৈতিক ইতিহাস বলছে আলীগের দুর্দিনে শত প্রতিকুলতার মাঝে দলের আদর্শকে সমুন্নত দেখে চড়াই উৎড়াই পার করেছেন তারা। এর প্রতিদান না চাইলেও দল সুযোগ দিলে আরও ভাল কিছু করে দেখানোর পরিকল্পনা রয়েছে তাদের।

    এ বিষয়ে পিরোজপুর ৩ (মঠবাড়িয়া আসনের মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন বলেন, বরিশাল বিএম কলেজের ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। দলের স্বার্থে নিজেকে বিলিয়ে দিয়েছি। তাই আশা করছি মনোনয়ন পাওয়ার যোগ্যতা আর মনোনয়ন পেলে অবশ্যই বিপুল ভোটে নির্বাচিত হবো।

    ইতিমধ্যে আওয়ামী লীগ থেকে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আর যদি হাইকমান্ড মহাজোটের প্রার্থী বাছাই করে তাহলে দলের স্বার্থেই কাজ করবো।

    বরিশাল ৪ আসনের (হিজলা- মেহেন্দিঞ্জ) মনোনয়ন প্রত্যাশী তারিক-বিন ইসলাম বলেন, আমার পূর্ব পুরুষ আ’লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। আমিও ব্যতিক্রম নই। আমার আসন থেকে আ’লীগ সমর্থিত ৭ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। তারাও দক্ষ ও যোগ্য নেতৃত্বের অধিকারী। রাজনীতির ময়দানে এসব নেতৃবৃন্দের চেয়েও আমার অবদান বেশি। তাছাড়া দল যে সিদ্ধান্ত গ্রহণ করতে তা মাথা পেতে নিবো।

    বরিশাল ৬ আসনের (বাকেরগঞ্জ) মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট এ. এম মেজবাহ উদ্দীন জুয়েল বলেন, ১০০ ভাগের মধ্যে ৭৫ ভাগ বেশি ভোট পেয়ে নির্বাচিত হবো। তাছাড়া এই আসনে মহাজোটের প্রার্থীর ২৫ ভাগ ভোট রয়েছে। এমনকি আ’লীগের সমর্থনে ৩ জন মনোনয়ন সংগ্রহ করলেও তারা হিসেবের বাহিরে রয়েছে।

  • ২নং ওয়ার্ড যুবলীগ সম্পাদক সুজার পিতার জানাযায় মেয়র সাদিক আবদুল্লাহ

    ২নং ওয়ার্ড যুবলীগ সম্পাদক সুজার পিতার জানাযায় মেয়র সাদিক আবদুল্লাহ

    শামীম ইসলাম:

    আজ নগরীর ২নং ওয়ার্ড যুবলীগ এর সাধারন সম্পাদক তারিকুল ইসলাম সুজার পিতা শেখ আব্দুল বারেক ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন) মরহুমের জানাযার নামাজে অংশ নেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ আরো অন্যন্য নেতৃবৃন্দ।

  • আবুল হাসানাত আবদুল্লাহর পক্ষে এতিমখানা,মাদ্রাসায় অনুদান দিলেন মেয়র সাদিক আবদুল্লাহ

    আবুল হাসানাত আবদুল্লাহর পক্ষে এতিমখানা,মাদ্রাসায় অনুদান দিলেন মেয়র সাদিক আবদুল্লাহ

    নিজস্ব প্রতিবেদক:

    পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র পক্ষ থেকে রাহমানিয়া কেরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায়, অনুদানের চেক হস্তান্তর করেছেন বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।