Category: শিক্ষাঙ্গন

  • ডিডাব্লিউএফ নার্সিং কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৮তম জন্মদিন উদযাপিত

    ডিডাব্লিউএফ নার্সিং কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৮তম জন্মদিন উদযাপিত

    স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:

    বর্ণিল আয়োজন আর সাংস্কৃৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশাল ডিডাব্লিউএফ নার্সিং কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৮তম জন্মদিন পালিত হল। আজ ০১জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৮ তম জন্ম দিন।আর এই জন্ম দিন উপলক্ষ্যে বরিশাল ডিডাব্লিউএফ নার্সিং কলেজ আয়োজন করেছে এক বর্ণিল আয়োজন।

    ছবিঃ শাওন অরন্য।

    এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অধ্যক্ষ আলেয়া পারভীন। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ডিডাব্লিউএফ ম্যাটস এর অধ্যক্ষ ডাঃ এস এম সিরাজুল ইসলাম।

    ছবিঃ শাওন অরন্য।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক(প্রশাসন) আব্দুল্লাহ আল মাওদু্দ এবং ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক (ফিন্যান্স এন্ড কমিউনিকেশন) লিটু আহসান। প্রভাষকদের মাঝে উপস্থিত ছিলেন,আক্লিমা বেগম, সুরমা সুলতানা, স্মৃতি কনা মজুমদার, শান্তা ইসলাম, সুরাইয়া দোলন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র ছাত্রীবৃন্দ।

    ছবিঃ শাওন অরন্য।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিডাব্লিউএফ নার্সিং কলেজের সহযোগী অধ্যাপক সুদীপ কুমার নাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক সুরমা সুলতানা।

    ছবিঃ শাওন অরন্য।

    সভাপতি আলেয়া পারাভীনের নেতৃত্বে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের ২য় পর্ব সূচনা হয়। কেক কাটার পর পরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

    ছবিঃ শাওন অরন্য।

    এ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন ডিডাব্লিউএফ নার্সিং কলেজের ছাত্র ছাত্রীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃ্ত্য, গান ও কবিতা আবৃতি করা হয়।

  • আজ ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

    আজ ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

    ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সোমবার (১ জুলাই) দুপুরে ফলাফল সংক্রান্ত এক বৈঠক শেষে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।

    পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক জানান, আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ফল সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd -এ আপলোড করা হবে।

    ৩৮তম বিসিএসের মাধ্যমে এবার ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগের বদলে ২ হাজার ১৬০ জন নিয়োগ পাবেন। গতকাল রোববার ( ৩০ জুন) কমিশনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এবার ১৩৬ জন কর্মকর্তা বেশি নিয়োগ পাচ্ছেন।

    উল্লেখ্য, ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০১৮ সালের আগস্ট মাসে। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর হয় ৩৮ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।

  • বিনামূল্যের পাঠ্যবই প্রস্তুতকারীদের শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

    বিনামূল্যের পাঠ্যবই প্রস্তুতকারীদের শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

    বিনামূল্যের পাঠ্যবই প্রস্তুতকারীদের হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। নিজেদের স্বার্থকে সামনে রেখে যে সব মুদ্রণকারী নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

    সোমবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) আয়োজিত একাদশ-দ্বাদশ শ্রেণির ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের এনসিটিবি অনুমোদিত তিনটি বই বাজারজাতের জন্য উদ্বোধনী অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষামন্ত্রী।

    দীপু মনি বলেন, ‘কতিপয় অসাধু ব্যক্তি বিনামূল্যের পাঠ্যপুস্তক তৈরিতে নানা ধরনের অনিয়ম করে বাধা সৃষ্টি করছেন। তাদের কারণে নির্ধারিত সময়ে পাঠ্যপুস্তক পৌঁছানো নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়। এসব বন্ধ করতে হবে, যদি এসব অনিয়ম বন্ধ না হয় তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

    শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা পাঠ্যপুস্তক প্রণয়ন এবং পাঠ্যক্রম নির্বাচন করেন তাদের মনে রাখতে হবে, আমাদের সন্তানদের ৪র্থ বিপ্লবের জন্য তৈরি করতে হবে। তাই পাঠ্যক্রম নির্বাচন করার আগে ক্রমাগত ভাবতে হবে। আনন্দ পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান তৈরি করতে হবে। এ জন্য প্রয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পাঠ্যক্রম নির্বাচন করা যেতে পারে। এনসিটিবি সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের মতো নয়, এটি একটি জ্ঞান তৈরি করার কারখানা, তাই এ প্রতিষ্ঠানে কর্মকর্তাদের পদায়ন ও বদলির ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের প্রাধান্য দিতে হবে। স্বজনপ্রীতি করে অযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেয়া যাবে না।’

    dipu-moni-inner.jpg

    শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘যুবসমাজের মধ্যে মাদক একটি বড় থাবা হিসেবে কাজ করছে। যারা অন্যায় করছে তাদের অধিকাংশই মাদকাশক্ত বলে প্রমাণ পাওয়া গেছে। এ থেকে আমাদের শিক্ষার্থীদের সচেতন করতে তাদের পাঠ্যপুস্তকে এর ভয়াভহতা ও মাদকমুক্ত থাকার বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। এসব বিষয়ে কী কী করণীয় সহশিক্ষায় সেসব বিষয় তুলে ধরতে হবে।’ এ ছাড়া মূল্যবোধ তৈরিতে অভিভাবক ও শিক্ষার্থীদের বেশি গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি।

    এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘বর্তমানে বিনামূল্যের পাঠ্যপুস্তক তৈরির জন্য মুদ্রণ শিল্প সমিতি একটি বড় শিল্প হিসেবে গড়ে উঠেছে। কেউ কেউ সরকারের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম বিতর্কিত করতে নানা ধরনের সমস্যা তৈরি করছে। নিজেদের ক্ষুদ্র স্বার্থের জন্য নানা অনিয়ম করছে। জাতীয় স্বার্থের কথা চিন্তা করে এসব বন্ধ করতে হবে। শুধু নিজের ক্ষুদ্র স্বার্থের কারণে বাজারে নকল বই বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

    অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এনসিটিবির অনুমোদিত ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা সাহিত্যপাঠ, বাংলা সহপাঠ ও ইংলিশ ফর টুডে এ তিনটি বই উদ্বোধন করেন। এ সময় উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ছয়জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী।

    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ন চন্দ্র সাহা। এ ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়-মাধ্যমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তা, বিভিন্ন বোর্ড চেয়ারম্যান, এনসিটিবি কর্মকর্তা, মুদ্রণকারী, প্রকাশক, শিক্ষার্থী-অভিভাবক প্রমুখ উপস্থিত ছিলেন।

  • ৬০টি পিটিয়ে হত্যার পরও কমছে না সাপ, স্কুল বন্ধ

    ৬০টি পিটিয়ে হত্যার পরও কমছে না সাপ, স্কুল বন্ধ

    সাপের ভয়ে বরিশালের মুলাদী উপজেলার রাঘুয়া কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় তিন দিন ধরে বন্ধ রয়েছে।

    সাপ আতঙ্কে শিক্ষার্থীরা উপস্থিত না হওয়ায় অনানুষ্ঠানিকভাবেই বন্ধ রাখা হয়েছে বিদ্যালয়টি।

    এদিকে তিন দিনে বিদ্যালয় থেকে অন্তত ৬০টি সাপ মেরেছে স্থানীয়রা।

    শিক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী তাদের শ্রেণিকক্ষে একটি সাপ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এতে ওই কক্ষে থাকা সকল শিক্ষার্থী আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসে। শিক্ষকরা ওই সাপটি মেরে ফেলার পর পরই শ্রেণিকক্ষের ভাঙা মেঝের গর্ত থেকে একাধিক সাপ বেরিয়ে আসতে শুরু করে। এতে আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা বাড়ি চলে যায়।

    এরপর শনিবার সকালে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা বিদ্যালয়ে এসে কেঁচি গেটে প্যাঁচানো অবস্থায় একটি সাপ দেখতে পায়। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিদ্যালয়ের মেঝের কিছু অংশ ভেঙে ফেললে বেশ কয়েকটি সাপ বেরিয়ে আসে। এসময় সাপের অগণিত ডিম ও বাচ্চাও দেখতে পাওয়া যায়। ওই দিন ১৭টি সাপ মারা হয়।

    রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয়রা ওই বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ থেকে অন্তত ৪২টি সাপ মেরে ফেলে।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, বৃহস্পতিবার চতুর্থ শ্রেণিতে পাঠদান চলার সময় মেঝের ভাঙা অংশ দিয়ে একটি সাপ বেরিয়ে আসে। আতঙ্কে শিশু ছাত্রছাত্রীরা ও শিক্ষক দৌড়ে শ্রেণিকক্ষ থেকে বের হয়ে চলে যান।

    এ ঘটনায় সব ছাত্রছাত্রী বিদ্যালয় ভবন ছেড়ে দূরে চলে যায়। পরে শিক্ষকেরা স্থানীয় লোকজনের সহযোগিতায় সাপটিকে মেরে ফেলে। এর কিছুক্ষণ পর অগণিত ডিম ও বাচ্চাসহ বেশ কয়েকটি সাপ দেখতে পাওয়া যায়।

    তিন দিনে অন্তত ৬০টি সাপ মারা হয়েছে। এরপরও সাপের উপদ্রব কমছে না। সাপের ভয়ে শিক্ষার্থীদের উপস্থিতি শূন্যের কোঠায় নেমে গেছে। সাপ আতঙ্কে অভিভাবকরাও তাদের সন্তানদের বিদ্যালয়ে আসতে দিচ্ছেন না।

    স্থানীয়রা জানান, মাঝে মধ্যেই বিদ্যালয় ও এর আশেপাশে সাপ দেখা যেত। ভবনের ভাঙা অংশে আরও অনেক বিষধর সাপ আছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া স্কুলের আশেপাশেও অনেক সাপ রয়েছে। সাপ বেরিয়ে আসায় সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

    এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং জেলা শিক্ষা অফিসারের নির্দেশে বিদ্যালয় সাময়িক বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। সোমবার সরেজমিনে পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন জানান, বিদ্যালয়ে সাপ আতঙ্কের বিষয়টি শুনেছি। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে আরও দুই থেকে তিন দিন বিদ্যালয়টি বন্ধ রাখার ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া অতি দ্রুত বিদ্যালয়ের মেঝে ভেঙে বালু ভরাট করে পুনরায় নির্মাণের জন্য উপজেলা শিক্ষা অফিস ও কাজিরচর ইউনিয়ন পরিষদকে অনুরোধ করা হয়েছে।

  • রিবস এডমিশন  কোচিং এ নার্সিং  ছাত্রছাত্রীদের নবীন বরন ও  ম্যাটস আইএইচটি ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা

    রিবস এডমিশন কোচিং এ নার্সিং ছাত্রছাত্রীদের নবীন বরন ও ম্যাটস আইএইচটি ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা

    স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:

    আজ ৩০ জুন রবিবার বরিশাল রিবস এডমিশন কোচিং এর আয়োজনে ও ডিডাব্লিউএফ নার্সিং কলেজ ও ম্যাটস এর সহোযোগিতায় তন্ময় কমিউনিটি সেন্টারে অনুস্ঠিত হল নার্সিং ছাত্রছাত্রীদের নবীন বরন ও ম্যাটস আইএইচটি ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা।

    স্বপ্ন তোমাদের, লক্ষ্যে পৌছানোর দায়িত্ব আমাদের এই স্লোগান নিয়ে রিবস এডমিশন কোচিং বরিশালে অনেক দিন ধরে ছাত্রছাত্রীদের সেবা দিয়ে আসছে।

    এ অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডাব্লিউএফ ম্যাটস এর অধ্যক্ষ ডাঃ এস এম সিরাজুল ইসলাম। অনুস্ঠানে সভাপতিত্ব করেন রাজধানী ম্যাটস এর অধ্যক্ষ ডাঃ স্বপন কুমার মিত্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অধ্যক্ষ আলেয়া পারভীন,ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক (ফিন্যান্স এন্ড কমিউনিকেশন) লিটু আহসান।ডিডাব্লিউএফ নার্সিং কলেজের সহযোগি অধ্যাপক, সুদীপ কুমার নাথ।

    আরো উপস্থিত ছিলেন, রিবস এডমিশন কোচিং এর পরিচালক মোঃ সিরাজুল ইসলাম ও ব্যাবস্থাপনা পরিচালক জুয়েনা নীতি। এছাড়াও উপস্থিত ছিলেন, আইএইচটি বরিশালের প্রভাষক সুবোধ রঞ্জন মন্ডল, তাহেরুল ইসলাম সুমন, মাইদুল ইসলাম সুমন,মিজানুর রহমান মিজান,জন তিলক,রাকিবুল হোসেন জীবন।

    অনুস্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র এ বি এম আনাস। পবিত্র কোরআন তিলওয়াত এর মাধ্যমে অনুস্ঠানের সুচনা করা হয়। স্বাগত বক্তব্য রাখেন রিবস এডমিশন কোচিং এর পরিচালক মোঃ সিরাজুল ইসলাম। এছাড়াও অনুস্ঠানে বক্তব্য রাখেন আইএইচটি বরিশালের প্রভাষক সুবোধ রঞ্জন মন্ডল ও মিজানুর রহমান মিজান। এছাড়াও ডিডাব্লিউএফ নার্সিং কলেজ ও ম্যাটস এর ছাত্র ছাত্রীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

    এ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন,অর্পিতা, শুভ্রদেব, সজল, রানা, মনিমুক্তা, শান্তা ও সাওদা। অনুস্ঠানটি সকাল ১১ টায় শুরু হয়ে বিকাল ৬ টায় শেষ হয়।

  • গাড়ি থেকে লাফিয়ে পড়ে রক্ষা পেল আইডিয়ালের ছাত্রী

    গাড়ি থেকে লাফিয়ে পড়ে রক্ষা পেল আইডিয়ালের ছাত্রী

    ফিল্মি স্টাইলে অপহরণের শিকার হয়েছিল ফারাবি হুসাইন (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী। সে রাজধানীর আইডিয়াল স্কুল এন্ড কলেজ মুগদা শাখার দশম শ্রেণীর ছাত্রী।

    শনিবার দুপুরে স্কুলের সামনে দাঁড়ানো অবস্থায় একদল দুর্বৃত্ত তাকে মাইক্রোবাসে তুলে নেয়।

    এ সময় অপহরণকারীরা নেশাজাতীয় কিছু দিয়ে মেয়েটিকে অচেতন করে ফেলে। পরে বিকাল ৪টার দিকে ওই মাইক্রোবাসটি ঢাকা থেকে কেরানীগঞ্জে পৌঁছালে মেয়েটি কৌশলে গাড়ির দরজা খুলে রাস্তায় লাফিয়ে পড়ে দৌড়ে পাশের একটি ফলের দোকানে আশ্রয় নিয়ে রক্ষা পায়।

    ফলের দোকানের মালিক দেলোয়ার হোসেন জানান, মেয়েটি দৌড়ে এসে তার দোকানের সামনে পড়ে যায়। ঠিকমতো কথাও বলতে পারছিল না। ওর সঙ্গে থাকা আইডি কার্ড থেকে জানা যায় মেয়েটি আইডিয়াল স্কুল এন্ড কলেজ মুগদা শাখার দশম শ্রেণীর ছাত্রী।
    সেবাশশ্রুষা করার পর কিছুটা সুস্থ হলে সে তার বাবার মোবাইল নাম্বার জানায়। খবর পেয়ে মেয়েটির বাবা ঘটনাস্থলে ছুটে আসেন।

    জানা যায়, মেয়েটির বাবার নাম অ্যাডভোকেট সেরনিয়াবাত সেকান্দার আলী। তিনি ঢাকা বারের আইনজীবী। বাসা রাজধানীর বাসাবো এলাকায়।

    সেকান্দার আলী জানান, সকালে পরীক্ষা দিতে স্কুলে যায় ফরাবি। পরীক্ষা শেষে স্কুলের সামনে সে দাঁড়িয়ে ছিল। তখন একটি মাইক্রোবাস তার সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে উঠার আগেই ছো মেরে তাকে গাড়িতে তুলে নেয়। এ সময় তাকে অচেতন করে ফেলে দুর্বৃত্তরা।

    কিছুটা সুস্থ হওয়ার পর ফারাবি জানায়, ওই গাড়িতে আরো কয়েকটি মেয়ে ছিল। তার মতো ওদেরও অপহরণ করা হয়েছে। তাকে গাড়িতে তোলার পর মুখে কিছু একটি চেপে ধরা হয়। এতে অর্ধ অচেতন হয়ে পড়ে সে। তবে মাঝে মাঝে সে অপহরণকারীদের কথা শুনতে পাচ্ছিল। এক পর্যায়ে সে গাড়ির সুইচ চেপে দরজা খুলে রাস্তায় লাফিয়ে পড়ে।

    এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যোবায়ের বলেন, মেয়েটি সম্ভবত পাচারকারীদের হাতে পড়েছিল। তবে বুদ্ধির জোরে সে বেঁচে গেছে। খবর পেয়ে মেয়েটির বাবা-মা আসলে ওকে তাদের হাতে তুলে দেওয়া হয়।

    ওসি আরও জানান, মেয়েটির বাবা মুগদা থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে মুগদা থানা পুলিশ চাইলে তাদের সহযোগিতা করা হবে।

  • ফি কমানোর দাবীতে বিএম কলেজে বিক্ষোভ

    ফি কমানোর দাবীতে বিএম কলেজে বিক্ষোভ

    রিপোর্টার//শামীম ইসলাম:

    ফরম ফিলাপে বিভিন্ন খাতে অযৌক্তি ফি আদায়ের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছে সরকারি বিএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।

    আজ সকাল সাড়ে ১০টায় কলেজের জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস ও কলেজের সামনের সড়ক প্রদক্ষিন করে।

    মিছিলকারীরা পরবর্তিতে কলেজের প্রশাসনিক ভবনের গেটের সামনে সড়কে মানববন্ধন করে।

    এসময় বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ফরম ফিলাপের নির্ধারীত ফি এর বাইরে ম্যাগাজিন ফি, উন্নয়ন ফি, ছাত্রছাতী সংসদ ফি, লাইব্রেরী ফি, পরিবহন ফি, অধিভুক্ত ফি, অত্যবশ্যকীয় ফি, ব্যবস্থাপনা ফি, চিকিৎসা ফিসহ বিভিন্ন অযৌক্তিক ফি আদায় করা হয়।

    এসব খাতে ফি নেয়া হলেও এর কোন দৃশ্যমান কার্যক্রম চোখে পড়েনা। তাই এসব ফি বন্ধ ও কমানোর দাবী জানান শিক্ষার্থীরা।

    তৃতয় বর্ষের শিক্ষার্থী শাহিদ ইসলামের সভাপতিত্বে এসময় আরিফ আহমেদ, ফয়সাল ইসলামসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

  • বরিশালে স্কুল ছাত্রকে ঝাড়ু দিয়ে পেটালেন শিক্ষক

    বরিশালে স্কুল ছাত্রকে ঝাড়ু দিয়ে পেটালেন শিক্ষক

    বরিশাল সদর উপজেলার ১০ চন্দ্রমোহন ইউনিয়নের আলহাজ্ব মজিদ খান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রকে বেধম মারধর ও ঝাড়ু দিয়ে পিটিয়েছে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)। জানা গেছে গত বৃহস্পতিবার বিদ্যালয়ের একটি পরিক্ষা ছিলো পরিক্ষার সিট প্লান নিয়ে স্যার ছাত্র’র মাঝে বাক বিতন্ডা হয়।

    এক ছাত্রের সিটে অন্য একজনকে বসালে তাতে প্রতিবাদ জানায় ওই বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র আশিক চৌকিদার। এর পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাত্রকে অকাথ্য ভাষা গালাগাল করলে পরিক্ষা না দিয়ে খাতা নিয়ে বেড়িয়ে যায় আশিক। এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হালিম ক্লার্ক জাকিরকে দিয়ে ছাত্র আশিককে ডাকায়।

    আশিক বিদ্যালয়ে গেলে প্রথমে মারধর করে পরে তাকে ঝাড়ু পেটা করে। এতে স্কুল ছাত্র অজ্ঞান হয়ে পড়লে তাকে স্থানীয় চিকিৎসক দিয়ে ঔষধ খাইয়ে কিছুক্ষন পরে জ্ঞান ফিরলে বাড়িতে পাঠিয়ে দেয়। ঘটনা এলাকায় জানাজানি হলে মোবাইল ফোনে বন্দর থানার অফিসার ইনচার্জকে জানান স্কুল ছাত্র’র পিতা স্বপন চৌকিদার। বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা হায়দার এএসআই দিদারকে পাঠান।

    এএসআই দিদার ঘটনার পুরো বিষয়টি বন্দর থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন। পুলিশ যাওয়ার পরেই স্কুল ছাত্র আশিকের মাকে ঢাকা থেকে গ্রামে আনান স্কুল শিক্ষককের স্বজনরা। ঘটনাটি পুরো এলাকা জুড়ে আলোচনার ঝড় উঠলে টাকার মিশন নিয়ে মাঠে নামেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হালিম। এলাকাবাসী একাট্টা হয়ে হালিম মাষ্টারের বিরুদ্ধে মিছিল করেছেন বলে নির্ভরযোগ্য সূত্র জানায়।

    গতকাল সকাল ১০ টায় সাবেক মেম্বার রহমানের বাড়িতে বসে শালিশ মিমাংসার মাধ্যমে ৫০ হাজার টাকা রফাদফায় হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেশের বাইরে থাকার করনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বপান ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হালিম। বিদ্যালয়ের সভাপতি আব্দুর রশিদ খান জানান, যদি শিক্ষক এমন কর্মকান্ড করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

    বিষয়টি নিয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা হায়দার জানান, আমি লিখিত কোন অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • দক্ষিণাঞ্চলের মেধাবীদের অন্যতম শিক্ষার পিঠস্থান গ্লোবাল বিশ্ববিদ্যালয়

    দক্ষিণাঞ্চলের মেধাবীদের অন্যতম শিক্ষার পিঠস্থান গ্লোবাল বিশ্ববিদ্যালয়

    এটা কোন কারখানা বা টেক্সটাইল মিল নয়, এটা সুশিক্ষায় মানুষ গড়ার কারখানা, এখান থেকে মানসম্মত শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা বড় হয়ে নিজেকে তৈরী করার পাশাপাশি দেশ ও বিদেশে শিক্ষার আলো ছড়িয়ে দিবে। তাদের জ্ঞানের আলোয় আলোকিত করবে পৃথিবী ।

    আজ শনিবার ২৯ই জুন নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বরিশাল গ্লোবাল ইউনিভার্সিটি (জিইউবি), নবনিযুক্ত দক্ষিণ এশিয়ার সক্রেটিস খ্যাত প্রফেসর ড. আনিসুজ্জামানের যোগদানোত্তর সংবর্ধনা প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও স্থানী সরকার প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন।

    প্রধান অতিথি হিসেবে তিনি আরো বলেন, দক্ষিণাঞ্চলে অনেক মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছে যারা মেধাবী কিন্তু ঢাকার বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে মোটাটাকা দিয়ে উচ্চশিক্ষা নিতে পারছে না। তাই আমি নিজ উদ্যোগে তাদের স্বপ্নপূরণের কথা চিন্তা করে স্বল্প খরচে বরিশালে গড়ে তুলি বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গ্লোবাল বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে সু-শৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য ইতিমধ্যে একটি ক্যাম্পাস তৈরী করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। যা শীঘ্রই সম্পন্ন করা হবে।

    তিনি বলেন, আজ দেশে কর্ম রয়েছে তাই কর্মজীবী মানুষর অভাব নেই। তার উদাহরণ হিসেবে দেখা যায়, ধান কাটার মৌসুমে মানুষের অভাবে কৃষকরা ধান পর্যন্ত কাটতে পারছে না।

    গ্লোবাল বিশবিদ্যালয় সম্পর্কে তিনি বলেন, ট্রাস্টি বোর্ডের সদস্যরা এখান থেকে কোন অর্থ গ্রহণ করি না, আমরা চাই গ্লোবাল বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বেড় হয়ে দেশ ও বিদেশের মাটিতে নিজেকে তুলে ধরুক।

    সেই সাথে বাংলাদেশের জন্য সম্মান অর্জন বয়ে নিয়ে আসবে। এটাই আমাদের বড় চাওয়া।

    এই অনুষ্ঠানে গ্লোবাল বিশ্ববিদ্যালয় শিক্ষর্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে

    গ্লোবাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজ এর চেয়ারম্যান এ্যাড. সৈয়দা আরজুমান বানু নার্গিস এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এমবিএ (ইভিনিং) প্রোগ্রামের প্রাক্তণ চেয়ারম্যান ও প্রোগ্রাম পরিচালক প্রফেসর মোঃ জহির উদ্দিন আরিফ, জাতীয় কিডনি ইনস্টিটিউটের সহকারী প্রফেসর ড. নাজমুল হাসান,লালামাটিয়া মহিলা কলেজের অধ্যাক্ষ ও গ্লোবাল ইউনিভার্সিটির বোর্ড সদস্য প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, বরিশাল প্রেস ক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান এস. আমরিন রাখী।

  • মীমাংসা করতে গিয়ে কর্মীদের হাতে মার খেলেন ছাত্রলীগ নেতা

    মীমাংসা করতে গিয়ে কর্মীদের হাতে মার খেলেন ছাত্রলীগ নেতা

    তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুনিয়র কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছে ছাত্রলীগের এক নেতা। শুক্রবার বিকেল ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে নুর আলম নামের এক ছাত্রলীগ নেতাকে ব্যাপক মারধর করেছে কর্মীরা। এতে ওই নেতা আহত হয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

    মারধরের বিষয়ে তিনি বলেন, দুপুরে ছোট্ট একটা ঘটনা ঘটেছে আর আমি সেটা মীমাংসা করেছি। তারপরও তারা জড়ো হয়ে আমাকে হামলা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

    এদিকে তাকে দেখতে রাত ৮টার দিকে মেডিকেল সেন্টারে যান বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মণ। তিনি বলেন, প্রথমত আমি মেডিকেল সেন্টারে দায়িত্বররত ডাক্তারকে ভালোভাবে চিকিৎসার বিষয়ে বলেছি। যাতে দ্রুত সুস্থ হতে পারে। দ্বিতীয়ত, আহত ব্যক্তি বিচার চাইলে তাকে লিখিতভাবে প্রশাসনের কাছে আবেদন জানাতে হবে।

    জানা যায়, বৃহস্পতিবার রাতে সাদ্দাম হোসেন হলের একটি ফ্লোরে নৈশভোজের আয়োজন করে সভাপতি শাহিনুর রহমান শাহিন গ্রুপের ছাত্রলীগ কর্মীরা। তবে সেখানে নুরের অনুসারী জুনিয়ররা দাওয়াত পেলেও দাওয়াত পায়নি নুর আলম। এতে ক্ষিপ্ত হয়ে নুর আলম ২০১৭-১৮ সেশনের রাব্বি (অর্থনীতি), অপূর্ব (ইংরেজি) ও বুলবুল (দাওয়াহ) নামের তিন কর্মীকে হলের গেস্ট রুমে ডেকে পাঠায়। কথাবার্তার একপর্যায়ে তাদের মারধর করেন।

    এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার বিকেলে সাদ্দাম হোসেন হলের সামনে নুর আলমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে কর্মীরা। মিছিলের পর সভাপতি গ্রুপের নেতারা উপস্থিত হয়ে ঘটনার মীমাংসা করতে চাইলে রাজি হয় না ভুক্তভোগী কর্মীরা। বিষয়টি সমাধানের আশ্বাস পেয়ে একপর্যায়ে সেখানে নুর আলম উপস্থিত হয়। নুর আলম উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ কর্মীরা তার ওপর চড়াও হয়।

    ইবি ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি শাহিনুর রহমান এ বিষয়ে বলেন, বর্তমান কমিটি স্থগিত। আমি এ বিষয়ে কিছু জানিনা।