Category: শিক্ষাঙ্গন

  • ইউজিসির সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক চুক্তি সাক্ষরিত

    ইউজিসির সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক চুক্তি সাক্ষরিত

    বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ( ইউজিসি) সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০১৯-২০ স্বাক্ষর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। দক্ষ মানব সম্পদ তৈরি এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনের রূপকল্প নিয়ে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য গবেষণাধর্মী উচ্চশিক্ষা ব্যবস্থাপনা নিশ্চিত করণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরির অভিলক্ষ নিয়ে ববি রেজিস্টার ও ইউজিসি সচিবের মধ্য এ চুক্তি স্বাক্ষরিত হয়।

    চুক্তিতে ভবিষ্যৎকাল পরিকল্পনা হিসেবে চাহিদা অনুযায়ী নতুন বিভাগ চালু করা, গবেষণাবান্ধব আধুনিক ল্যাবের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ক্রয়, কেন্দ্রীয় লাইবেব্রীকে আধুনিকায়ন করা, মেয়েদের জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, ওয়াটার সাপ্লাই ও ড্রেনেজ সিস্টেম, গাড়ী গ্যারেজ, মেইনগেট ও সংযোগ সড়কের নির্মাণ কাজ সমাপ্ত করা, রিচার্স সেল গঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গবেষণাক্ষেত্র ও সুযোগ বৃদ্ধি করাসহ বেশকিছু চুক্তি স্বাক্ষরিত হয়।

    এছাড়া ইন্টারনেটের ব্যান্ডউইয়িথ ১০০০ এমবিপিএস এ উন্নতি করে সম্পূর্ণ ক্যাম্পাসকে ওয়াইফাই জোনের আওতায় এনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে কার্যকরী এমওইউ সাক্ষর করে Exchange Program ও Collboration Reacharch এর ক্ষেত্র বৃদ্ধি করা হবে। সেন্টার ফর মডার্ন ল্যাঙ্গুয়েজের শিক্ষা কার্যক্রম চালু করা হবে। শ্রেণীকক্ষকে আধুনিক সুযোগ সুবিধার আওতায় এনে বিশ্ববিদ্যালয় এগিয়ে নিয়ে যাবার উপর গুরুত্বারোপ করা হয়েছে।

  • কাশ্মীরে বাস দুর্ঘটনায় ১১ শিক্ষার্থী নিহত

    কাশ্মীরে বাস দুর্ঘটনায় ১১ শিক্ষার্থী নিহত

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সোফিয়ান জেলায় একটি বাস খাদে পড়ে ১১ শিক্ষার্থী নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জনই মেয়ে।

    দুর্ঘটনায় আরও অন্তত ৭ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর ইন্ডিয়া টুডের।

    প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়লে ‘পীর কি গলির’ কাছে এই দুর্ঘটনা ঘটে। পীর কি গলি হলো জম্মু কাশ্মীরের একটি পর্যটন স্থান। প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে ঘুরতে আসেন।

    পুলিশ জানিয়েছে, বাসে থাকা সবাই একটি কম্পিউটার ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তারা পিকনিক করতে পীর কি গলিতে যাচ্ছিলেন। পুলিশের এক মুখপাত্র বলেন, একজনের অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য শ্রীনগর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    স্থানীয় গভর্নর সত্য পাল মালিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের প্রতি পরিবারকে ৫ লাখ রুপি দেয়ার ঘোষণাও দিয়েছেন। সত্য পাল মালিক ছাড়াও অন্য অনেক নেতা দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন।

  • প্রশ্ন ফাঁসের খবর গুজব: গণশিক্ষা প্রতিমন্ত্রী

    প্রশ্ন ফাঁসের খবর গুজব: গণশিক্ষা প্রতিমন্ত্রী

    প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে গুজব ছড়ানো হয়েছে বলে দাবি করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেছেন, সরকার কঠোর অবস্থানের কারণে দেশে প্রশ্নফাঁসের পুনরাবৃত্তি হবে না।

    শুক্রবার (২৮ জুন) সকালে রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

    এসময় তিনি আরো বলেন,যে কোনো সঠিক তথ্য আমাকে দিলে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিবো। গতবার গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমি খোঁজ নিয়েছি সব গুজব, এসবের বাস্তবতা নেই। বাংলাদেশে আর প্রশ্ন ফাঁস হবে না।

  • গুঠিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ তাইজুল ইসলাম শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন

    গুঠিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ তাইজুল ইসলাম শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন

    স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:

    গুঠিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ তাইজুল ইসলাম শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন। সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারের উপস্থিতিতে তার কার্যালয়েঅভিজ্ঞতা,প্রাতিষ্ঠানিক দক্ষতা,চারিত্রিক দৃরতা, ব্যক্তিত্ব, সততা ও কলেজের ফলাফলের সাফল্য প্রভৃতি বিষয়ের ওপর অনুষ্ঠিত সাক্ষাতকারে অংশ নিয়ে গুঠিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ এস. এম. তাইজুল ইসলাম উপজেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন।

    এসময় উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল হক উপস্থিত ছিলেন। গুঠিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ এস. এম. তাইজুল ইসলাম উজিরপুর উপজেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় তাকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত,১৯৯৮ সালের ৯ জানুয়ারী গুঠিয়া আইডিয়াল কলেজের আনুষ্ঠানিক অভিযাত্রা শুরু হয়। ২০০৬ ও ২০০৮ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফলে গুঠিয়া আইডিয়াল কলেজ বরিশাল শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থাণ অর্জণ করে। ২০১২ সালে অনুষ্ঠিত স্নাতক পরীক্ষায় ১২ জন শিক্ষার্থী এ কলেজ থেকে অংশ নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। ওই বছর এ সাফল্য ছিলো বরিশাল বিভাগে শ্রেষ্ঠ।

    এছাড়া এইচএসসি পরীক্ষায় আদর্শ এ কলেজটি প্রতি বছর উপজেলা ও জেলায় কৃতীত্ব অর্জণ করে থাকে । ২০১৮ সালে এইচ এসসি পরীক্ষায় ১২ টি জিপিএ-৫ সহ পাসের হার ছিলো ৯২ ভাগ।

  • স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যাকারীদের ফাঁসির দাবি শিক্ষার্থীদের

    স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যাকারীদের ফাঁসির দাবি শিক্ষার্থীদের

    বরগুনায় স্ত্রীর সামনে রিফাত শরীফকে নির্মমভাবে কুপিয়ে হত্যাকারী নয়ন বন্ড ও রিফাত ফরাজির ফাঁসির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে বরগুনা সরকারি কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করে তারা এ দাবি জানান।

    পরে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বরগুনা সরকারি কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে হাজির হন।

    এদিকে রিফাত শরীফ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নামে হত্যা মামলা করেছেন। সর্বশেষ মামলার ৪ নম্বর আসামি চন্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, রিফাত হত্যাকাণ্ডে অভিযুক্ত চন্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    প্রসঙ্গত, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী আয়েশাকে বরগুনা সরকারি কলেজে নিয়ে যান রিফাত। কলেজ থেকে ফেরার পথে মূল ফটকে নয়ন, রিফাত ফরাজীসহ দুই যুবক রিফাত শরীফের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রিফাত শরীফকে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। রিফাত শরীফের স্ত্রী আয়েশা দুর্বৃত্তদের নিবৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু কিছুতেই হামলাকারীদের থামানো যায়নি।

    তারা রিফাত শরীফকে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়। পরে স্থানীয় লোকজন রিফাত শরীফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রিফাত শরীফের মৃত্যু হয়।

  • লোকনৃত্যে দেশসেরা বরিশাল অমৃতলাল দে মহাবিদ্যালয়ের চিন্ময়

    লোকনৃত্যে দেশসেরা বরিশাল অমৃতলাল দে মহাবিদ্যালয়ের চিন্ময়

    লোকনৃত্যে দেশসেরা হয়ে প্রথম স্থান অধিকার করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করেছে ঝালকাঠি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চিন্ময় পাল।

    আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বুধবার জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে।

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন।

    এ ছাড়াও ঝালকাঠির কন্যা শান্তা ইসলাম লোক সংগীতে তৃতীয় স্থান অধিকার করে শিক্ষামন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করে। বিজয়ীদেরকে মেডেল, সনদ ও ক্রেস্ট প্রদান করে আয়োজক কর্তৃপক্ষ।

    চিন্ময় পাল ঝালকাঠি শহরের বান্দাঘাট এলাকার কাঠালতলার ক্ষুদ্র ব্যবসায়ী মৃত. নেপাল চন্দ্র পাল ও গৃহিণী সীমা পালের ছেলে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণিতে পড়ুয়া অবস্থায় নৃত্যাঙ্গণে পদার্পণ করে। প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে জেএসসি উত্তীর্ণ হয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে ভর্তি হয়।

    সেখান থেকে ২০১৮ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। সে বর্তমানে ঝালকাঠি সরকারি কলেজে দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে। পড়াশোনার পাশাপাশি সে নৃত্যাঙ্গণে বেশ কৃতিত্ব অর্জন করে। নৃত্যাঙ্গণে প্রবেশকালে নৃত্য শিক্ষক ছিলেন দেবাশীষ সেন গুপ্ত এবং পরবর্তীতে বরিশালের মুরাদুজ্জামানের কাছে নৃত্যের উচ্চ শিক্ষা গ্রহণ করে চিন্ময়।

    এ কৃতিত্ব অর্জনে ঝালকাঠির সবার সহযোগিত ছিল বলে সন্তোষ প্রকাশ করেন লোকনৃত্যে দেশসেরা চিন্ময় পাল। চিন্মুয় পালের এ গৌরব অর্জনে তাকে ধন্যবাদ প্রকাশ করেছেন ঝালকাঠি সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আনছার উদ্দিন।

    অপরদিকে ঝালকাঠিতে সঙ্গিতাঙ্গণে পরিচিত শান্তা ইসলাম ৫ম বারের মতো সঙ্গীত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করেছে। লোকসঙ্গীত পরিবেশ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে পুরস্কার গ্রহণ করেছে অতিথিদের কাছ থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বুধবার জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন। এর আগে চারবার সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয় অর্জন করে পুরস্কার পান।

    শান্তা ইসলামের ছোটকাল থেকে সঙ্গীতের প্রতি ঝোঁক ছিল। শহরের একটি কিন্ডার গার্টেন থেকে দ্বিতীয় শ্রেণি উত্তীর্ণ হয়ে সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় থেকে ২০১৮ সালে জিপিএ ৪.০৬ পেয়ে মানবিক বিভাগে এসএসসি উত্তীর্ণ হয়। বর্তমানে সে বরিশাল অমৃতলাল দে মহাবিদ্যালয়ে দ্বাদশ শ্রেণিতে মানবিক বিভাগে পড়াশোনা করছে।

  • ২০ জনের অধিক ছাত্রীকে ধর্ষণ করে স্বীকার করলেন শিক্ষক

    ২০ জনের অধিক ছাত্রীকে ধর্ষণ করে স্বীকার করলেন শিক্ষক

    নিউজ ডেস্ক:

    আপত্তিকর ছবি তুলে অসংখ্য ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

    এ ঘটনায় সিদ্ধিরগঞ্জে দুই স্কুলশিক্ষককে গণধোলাই দিয়েছেন এলাকাবাসী ও অভিভাকরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে র‌্যাব ও পুলিশ তাদের গ্রেফতার করে।

    এ সময় লম্পট ওই দুই শিক্ষকের ফাঁসির দাবিতে র‌্যাব ও পুলিশের সামনে স্লোগান দেন বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী।

    বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়ার অক্সফোর্ড হাইস্কুলে এ ঘটনা ঘটে।

    এলাকাবাসী জানান, সিদ্ধিরগঞ্জের অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম আট বছর ধরে স্কুলটিতে অংক ও ইংরেজি বিষয়ে শিক্ষকতা করছেন।
    দীর্ঘ এ সময়ে অসংখ্য ছাত্রীর আপত্তিকর ছবি তুলে ধর্ষণ করেছেন তিনি। ছাত্রীদের কোচিং করানোর জন্য তার বাসা ছাড়াও স্কুলের পাশে বুকস গার্ডেন এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া করেন। এলাকায় তার অনৈতিক কর্মকাণ্ড প্রচার হলে বৃহস্পতিবার বেলা ১১টায় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই স্কুলে যান। এ সময় আরিফুল ইসলাম তার মোবাইলে থাকা আপত্তিকর ছবি ডিলিট করেন।

    কিন্তু এলাকাবাসী মোবাইলটি উদ্ধার করে এলাকার একটি মোবাইলের দোকানে নিয়ে সফটওয়ারের মাধ্যমে ছবিগুলো উদ্ধার করেন। ছবিগুলো দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। পরে তারা ওই স্কুলে হামলা চালান। এ সময় স্কুলের লম্পট শিক্ষক আরিফুল ইসলাম ও স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকারকে গণধোলাই দেয়া হয়।

    এলাকাবাসীর অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকার লম্পট শিক্ষক আরিফুল ইসলামকে সহযোগিতা করে আসছিলেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, তার মেয়ে ৫ম শ্রেণিতে পড়ার সময় ওই শিক্ষকের দ্বারা যৌন হয়রানির শিকার হয়। ওই মেয়ে এখন ৯ম শ্রেণিতে পড়ছে। এখনও লম্পট শিক্ষকের কাছ থেকে পরিত্রাণ পায়নি তার সন্তান। সন্তান তাকে না জানানোয় তিনিও এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। গত দু-তিনদিন আগে জানতে পেরেছেন।

    এলাকাবাসী জানান, ওই শিক্ষককে সহযোগিতা করতেন স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকার। তিন মাস আগে স্কুলের এক শিক্ষিকাকেও ওই শিক্ষক যৌন হয়রানি করে। তিনি এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দিলে প্রধান শিক্ষক আরিফুলকে থানা থেকে ছাড়িয়ে আনেন।

    র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন (পিপিএম) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আরিফুলেল মোবাইল থেকে ছাত্রীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অনেক ছবি ও ভিডিও উদ্ধার করেছি। তার মোবাইল উদ্ধার করা হয়েছে। ২০ জনের অধিক ছাত্রীকে ওই শিক্ষক ব্ল্যাকমেইল করে ধর্ষণ করেছে, যা প্রাথমিকভাবে ওই শিক্ষকই আমাদের কছে স্বীকার করেছে।

  • ২২ জুলাইয়ের মধ্যে এইচএসসির ফল প্রকাশ

    ২২ জুলাইয়ের মধ্যে এইচএসসির ফল প্রকাশ

    উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২০, ২১ বা ২২ জুলাই সম্ভব্য তারিখ শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

    এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক গণমাধ্যমকে জানান, নিয়ম অনুযায়ী এইচএসসি পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

    সেই হিসেবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য ২০ থেকে ২২ জুলাই- তিনটি তারিখ প্রস্তাব করা হয়েছে।প্রধানমন্ত্রী সময় দিয়ে যে তারিখে সম্মতি দেবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে।

    তিনি আরও বলেন, প্রতিবছরের মতো এবছরও প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি তুলে দেয়া হবে। পরে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরা হবে। এরপর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে।

  • বিএম কলেজের গাছ কেটে নিলো শিক্ষক নেতা

    বিএম কলেজের গাছ কেটে নিলো শিক্ষক নেতা

    বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে গাছ কাটা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। সোমবার রাতে কলেজ ক্যাম্পাস থেকে বিপুল সংখ্যক গাছ স্ব-মিলে পাঠানো হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সোমবার সন্ধ্যার পর গাছগুলো কেটে কলেজ ক্যাম্পাস থেকে সরিয়ে ফেলা হয়। তবে কলেজ কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, কলেজ উন্নয়নের স্বার্থে ৭টি মেহগণি গাছ কমপক্ষে একমাস আগে কাটা হয়।

    সোমবার রাতে গাছগুলো স্বমিলে পাঠানো হয়েছে। একাধিক সুত্র জানায়, কলেজের কলা ভবন সংলগ্ন নতুন ভবনের আশপাশ থেকে ২১টি মেহগণি গাছ সোমবার রাতে কেটে ফেলা হয়। শ্রমিকরা সন্ধ্যার পর গাছকাটা শুরু করে রাতের মধ্যে গাছগুলো কলেজ ক্যাম্পাস থেকে নিয়ে যাওয়া হয়।

    গাছ কাটায় নিযুক্ত শ্রমিক রফিকুল ও সোহাগ জানান, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আল আমিন সরোয়ারের নির্দেশে গাছগুলো কাটা হয়েছে।

    তবে সহকারী অধ্যাপক আল আমিন সরোয়ার বলেন, নতুন নির্মিত একাডেমিক ভবনের জন্য সড়ক নির্মানের স্বার্থে ৭টি গাছ একমাস আগে কাটা হয়। গাছগুলো কাটার জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি চেয়ে আবেদনও করা হয়েছে। সোমবার রাতে গাছগুলো সংলগ্ন নতুন বাজার এলাকার একটি স্বমিলে পাঠানো হয়েছে।

    একই কথা বলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান সিকদার। তিনি বলেন, যথাযথ নিয়ম মেনে একমাস আগে ৭টি গাছ কাটা হয়। সড়ক নির্মানের জন্যই গাছগুলো কাটা হয়েছে।

  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসির দায়িত্ব পেলেন ট্রেজারার

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসির দায়িত্ব পেলেন ট্রেজারার

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখার স্বার্থে উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতির নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসানকে উপাচার্যের দায়িত্ব প্রদান করা হয়েছে।

    আজ ২৫ জুন ২০১৯ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের উপসচিব জনাব হাবিবুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে এ নির্দেশ জারি করা হয়।

    এ ব্যাপারে অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,” বিশ্ববিদ্যালয়ের রুটিন ওয়ার্ক পরিচালনা করার জন্য আমাকে এ দায়িত্ব অর্পণ করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থীসহ অন্যান্য সবার যে দাবি – দাওয়া আছে সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য আমার পক্ষে যা যা করার আমি করবো।”

    তিনি এ সময় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। প্রায় দুই মাসের উপাচার্য বিরোধী আন্দোলন ও উপাচার্য শূন্যতার ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থমকে গিয়েছিল। এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীরা পুনরায় নিয়মিত পড়াশোনায় ফিরতে পারবেন বলে মনে করছেন সেখানকার শিক্ষকবৃন্দ।

    বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব আবু জাফর মিয়া বলেন, এটা খুব ভাল সিদ্ধান্ত কেননা বিশ্ববিদ্যালয় এ মূহুর্তে একদম অচল ও স্থবির হয়ে আছে। উপাচার্য ছাড়া কোন কাজ করা যাচ্ছিল না। এ সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয় আবারো প্রাণ ফিরে পেল। সময়োপযোগী এ সিদ্ধান্ত নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

    উপাচার্য শূন্যতার ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে অচলায়তন সৃষ্টি হয়েছিল। রুটিন ওয়ার্ক পালনের দায়িত্ব ট্রেজারার মহোদয়কে দেবার পর এই অচলায়তন কাটবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা।

    বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলনের সংগঠক ও বর্তমানে কর্মরত কর্মকর্তা জনাব বাহাউদ্দীন গোলাপ বলেন, ” বিশ্ববিদ্যালয়ের চলমান প্রক্রিয়ায় যে অচলায়তন সৃষ্টি হয়েছিল সেটা এই সিদ্ধান্তের কারণে কেটে যাবে। আমি সকল কর্মকর্তা –কর্মচারীদের পক্ষ থেকে উর্ধতন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই”।

    আজ দুপুরে এই চিঠির খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে আসে।

    তবে উপাচার্যের রুটিন ওয়ার্ক সচল রাখার সিদ্ধান্তকে এই মুহূর্তে সময়োপযোগী মনে করলেও পূর্ণাঙ্গ উপাচার্য নিয়োগের দাবি থেকে সরে আসছে না সাধারণ শিক্ষার্থীরা। সেখানকার সাবেক ভিসি বিরোধী আন্দোলনের ছাত্রনেতা লোকমান হোসেনের মতে,”শুধুমাত্র রুটিন দায়িত্ব পেয়েছেন এ কে এম মাহবুব স্যার। আমরা আশাকরি ক্যাম্পাসের যে স্থবিরতা
    ছিল সেটা এখন কেটে যাবে এবং সকল কার্যক্রম সচল থাকবে।তবে আমার দৃঢ় বিশ্বাস আমাদের বিচক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত নতুন উপাচার্য নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ে পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দেবেন”।