Category: শিক্ষাঙ্গন

  • জাগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নিজামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

    জাগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নিজামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

    এসএসসির ফলাফল বিপর্যয়, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জাগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নিজামুল ইসলাম নিজামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    সোমবার বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে জাগদীশ সারস্বত বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গনিত শিক্ষক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখে দেন।

    মামলায় অন্যান্য বিবাদীরা হলেন, জাগদীশ সারস্বত বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সম্পাদক, দাতা সদস্য বিজয় কৃষ্ণ দে, অভিভাবক সদস্য কৃষ্ণ চন্দ্র শীল, ধীরেন কর্মকার, এস.আলাল মিয়া, রতন দাস গুপ্ত, কাওসার হোসেন, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কলেজ পরির্দশকসহ ১৫ জন।

    মামলার বরাত দিয়ে আইনজীবী আজাদ রহমান জানান, গভর্নিং বডির মেয়াদ শেষে। গত বছর অক্টোবর মাসে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে কর্মকর্তা-কর্মচারীদের প্রবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও ভবিষ্যৎ তহবিলের ২ লাখ ৯২ হাজার ৭৪৪ টাকার স্থলে ২ লাখ ৫ হাজার ২৯০ টাকা প্রদান করেন। কিন্তু প্রধান শিক্ষক অধিকহারে ২০ হাজার ৩শ টাকা গ্রহণ করে।

    এ নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। প্রধান শিক্ষক গভর্নিং বডির কোন সিধান্ত ছাড়াই লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেন। এছাড়া প্রধান শিক্ষকের অদক্ষতার কারণে চলমান এসএসসি পরীক্ষায় ৩৭ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়।

    গত ৬ মে কর্মকর্তা-কর্মচারীদের প্রবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও ভবিষ্যৎ তহবিলের প্রতিষ্ঠানের টাকা প্রদাণের জন্য বললে টাকা প্রদানের কথা অস্বীকার করে। এ ঘটনায় সোমবার আদালতে মামলা দায়ের করা হয়।

  • আশানুরূপ ফলাফল না হওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

    আশানুরূপ ফলাফল না হওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

    সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল না হওয়ায় বরিশালের আগৈলঝাড়ায় বিষপানে একস্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (০৮ মে) দুপুরে তার মরদেহের ময়নাতদন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে সম্পন্ন করা হয়।

    এরআগে ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ওয়ার্ড মাষ্টার আবুল কালাম। মৃত মিতু ঢালী (১৫) আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামের বিমল চন্দ্র ঢালীর মেয়ে ও ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। মৃতের স্বজনরা জানান, মিতু ঢালী(১৫) সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় (এ-) পেয়ে পাশ করে।

    ওই ফলাফলে সন্তুস্ট না হওয়ায় মিতু সোমবার বিকেলে বিষপান করে। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে গেলে সেখানকার চিকিৎসকরা বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে।

  • ছাত্রলীগ নেতার পরীক্ষা দিচ্ছে অন্যজন

    ছাত্রলীগ নেতার পরীক্ষা দিচ্ছে অন্যজন

    বরিশালের গৌরনদী উপজেলার গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এইচএসসির অনিয়মিত পরীক্ষার্থী এক ছাত্রলীগ নেতার হয়ে পরীক্ষা দিচ্ছেন অন্য একজন ছাত্র।

    গত দুটি পরীক্ষা প্রক্সি দিলেও রোববার প্রক্সিদাতাকে হাতেনাতে আটক করে কেন্দ্র পরিদর্শক। পরে তাকে ছেড়ে দেয়া হয়। এমনকি ওই পরীক্ষার্থীকেও বহিষ্কার করা হয়নি।

    কেন্দ্র সূত্র থেকে জানা গেছে, গৌরনদী সরকারি কলেজ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ও একই কলেজের ছাত্র আরিফ মিয়া (রোল- ৮১২১৮৩) অনিয়মিত শিক্ষার্থী। বাংলা ও যুক্তিবিদ্যা এ দুটি বিষয়ে পরীক্ষা দিচ্ছে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

    রোববার ছিল যুক্তবিদ্যা দ্বিতীয়পত্রের পরীক্ষা। কেন্দ্রের ১৩ নম্বর কক্ষে ছাত্রলীগ নেতা আরিফের পক্ষে অন্য ছাত্র প্রক্সি দিচ্ছে- এমন খবর পেয়ে সেখানে যান সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

    তিনি প্রক্সিদাতাকে হাতেনাতে ধরে উত্তরপত্র কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এর মধ্যে বিভিন্ন জায়গা থেকে সুপারিশ আসা শুরু হলে কৌশলে প্রক্সিদাতাকে ছেড়ে দেয়া হয়।

    এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে কেউ প্রক্সি দিচ্ছে- এমন খবর পেয়ে সেখানে যাই। ১৩ নম্বর কক্ষে গেলে উত্তরপত্র ফেলে প্রক্সিদাতা পালিয়ে যায়। এরপর উত্তরপত্র জব্দ করে তা কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি।

    গৌরনদী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, আরিফ অনিয়মিত পরীক্ষার্থী। বাংলা ও যুক্তিবিদ্যা এ দুই বিষয়ে পরীক্ষা দিচ্ছে। রোববার যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্রের পরীক্ষা ছিল। এবার পাস না করলে আগামীতে প্রথম বর্ষ থেকে পড়াশুনা শুরু করতে হবে তাকে। এ কারণে মানবিক বিষয়টি বিবেচনা করে বহিষ্কার করা হয়নি।

  • কনুই দিয়ে লিখে জিপিএ-৫ পেয়েছে বগুড়ার আসিফ

    কনুই দিয়ে লিখে জিপিএ-৫ পেয়েছে বগুড়ার আসিফ

    হাত-পা বিহীন আসিফ একটি মেধাবী মুখের নাম।  তার নেশা ছিল ভালোভাবে লেখাপড়া করা। ভালোভাবে পড়তে গিয়ে তার নেশা চেপে বসে সে কিছু হতে চায়। সে লক্ষ্যকে সামনে রেখেই হাত-পা বিহীন বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ছাত্র আসিফ করিম আলিফ এগিয়ে চলেছে।

    মেধাবী আসিফ একাগ্রতা আর প্রচেষ্টায় চলতি এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে।  হুইল চেয়ারে বসে দুই হাতের কনুই দিয়ে লিখেই সে ফলাফল পেয়েছে।  কম্পিউটারও চালাতে পটু আসিফ ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়।

    খোঁজ নিয়ে জানা যায়, বগুড়া শহরের মালতীনগর পাইকাড়পাড়ায় নানা, নানী ও মামাদের কাছে বেড়ে ওঠে আসিফ করিম আলিফ। তার বাবা মা ঢাকায় চাকরি করেন। চাকরি করার কারণে আসিফ বগুড়ায় নানা, নানীর কাছে থাকেন। তিনি প্রতিদিন ৫ থেকে ৬ থেকে ঘন্টা করে পড়েন। তার নানা সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত শহীদুর রহমান তাকে স্কুলে, প্রাইভেট পড়ানোর বিষয়ে সহযোগিতা করেন। তার খাবার, গোসল এবং অন্যান্য কাজে নানী এবং মামারা তাকে সহযোগিতা করেন।

    বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ছাত্র আসিফ করিম আলিফ জানান, সে কনুই দিয়ে লিখতে পারে। লিখতে তার কোন সমস্যা হয় না। বাবা-মা চাকরি করেন। নানার কাছে থেকে তিনি লেখাপড়া করে। নানা, নানী এবং মামারা তাকে সহযোগিতা করে। স্কুলের প্রতিটি বন্ধু তার খোঁজখবর নেয়। তার কাজে সহযোগিতা করে। সে স্বাভাবিক খাবার খেতে পারে। সে জানায় তার সব কিছু স্বাভাবিক থাকলেও তার কেবল দুই হাত ও পা নেই। না থাকার কোন কষ্ট নেই। হাত-পা না থাকলেও তার মামার সাথে ক্রিকেট খেলে। তার ইচ্ছে সে একদিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে।

    বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড করেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু জানান, আসিফ করিম আলিফ বগুড়া শহরের মালতিনগরে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পেয়েছে। ওই শ্রেণিতে মেধা তালিকায় বৃত্তিও পেয়েছে। পিএসসিতে সাফল্য পাওয়া ছেলেটি এই স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিও হয় মেধা তালিকায়। আমরা তার বিষয়ে কোন অতিরিক্ত কিছুই করিনি। কার সে নিজে থেকেই অনেক মেধাবী। বিজ্ঞান বিভাগের ছাত্র সে। তার কাছে বিজ্ঞানভিত্তিক, কম্পিউটার বিষয়ক খুব সহজে উত্তর পাওয়া যায়। স্কুলের পরিবেশে সে খুব দ্রুত মানিয়ে যায়। তার ক্লাশের অন্যান্য শিক্ষার্থীরাও তাকে খুব সহজে গ্রহণ করে। এছাড়া তাকে সব কাজেই ব্যাপক সহযোগিতা করে। শুধু শিক্ষার্থীরা নয় স্কুলের শিক্ষকবৃন্দও তাকে সহযোগিতা করেছে। সে প্রতিদিন স্কুলে হুইল চেয়ারে করে আসত। পরীক্ষার ফলাফলের দিনেও সে হুইল চেয়ারে করে আসে। সে হুইল চেয়ার ছাড়া চলাচল করতে পারে না। তার হাতের কনুই পর্যন্ত এবং পায়ের উরুর উপরিভাগ রয়েছে। কিন্তু তাকে কেউ কখনই অবহেলা করেনি। সে নিজ মেধায় এগিয়ে যাচ্ছে।

  • এসএসসি’র রেজাল্ট পুনর্নিরীক্ষণ ৭-১৩ মে

    এসএসসি’র রেজাল্ট পুনর্নিরীক্ষণ ৭-১৩ মে

    চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাশং।

    তবে ফলাফল আশানুরূপ না হলে শিক্ষার্থীরা খাতা পুনঃমূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে আগামী ৭ মে শুরু হবে ফল পুনর্নিরীক্ষণের আবেদন কার্যক্রম। ১৩ মে পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। পরবর্তী ১৫ দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে। রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করতে হবে।

    যেভাবে আবেদন করা যাবে:
    ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেয়া হবে। আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

    প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে সেসব বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ২৫০ টাকা ফি দিতে হবে। একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে। এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

  • প্রত্যাশিত ফল না আসায় জগদিশ সারস্বত স্কুলের শিক্ষার্থীদের বিক্ষোভ

    প্রত্যাশিত ফল না আসায় জগদিশ সারস্বত স্কুলের শিক্ষার্থীদের বিক্ষোভ

    এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল না আসায় শিক্ষকদের অবরুদ্ধ রেখে বিক্ষোভ করেছে বরিশাল নগরীর জগদিশ সারস্বত স্কুল এন্ড কলেজের এসএসসি’র শিক্ষার্থীরা। রবিবার দুপুরে ফল ঘোষণার পর কেউ প্রত্যাশিত ফল না পাওয়ায় আবার কেউ অকৃতকার্য হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন। এ সময় তারা শিক্ষকদের বিরুদ্ধে কটাক্ষ করেন। শিক্ষকরা আন্তরিকভাবে ক্লাসে পাঠ দান না করানোয় এবং কোচিংয়ের নামে ব্যবসা করায় অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল করতে পারেনি বলে তাদের অভিযোগ। এর সব দায়ভার শিক্ষকদের উপর চাপিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকরা ওই স্কুলের শিক্ষকদের একটি কক্ষে অবরুদ্ধ রেখে বিক্ষোভ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

     

    তবে অকৃতকার্য কিংবা প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের দায়ভার নিতে রাজী নন বরিশাল নগরীর জগদিশ সারস্বত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শাহআলম। তিনি বলেন, ক্লাসে ঠিকভাবেই পাঠদান হয়েছে। ওই শিক্ষার্থীরা ভালাভাবে ক্লাসের পড়া রপ্ত করতে পারেনি এবং বাসায়ও তারা তেমন লেখাপড়া করেনি। অভিভাকরাও শিক্ষার্থীদের সঠিকভাবে যত্ন নিতে পারেনি। এ কারণে তারা প্রত্যাশিত ফল পায়নি। তারপরও কোন শিক্ষার্থী কিংবা অভিভাবকের ফল নিয়ে আপত্তি থাকলে পরীক্ষার ফল পুনমূল্যায়নের আবেদন করতে বলেন অধ্যক্ষ মো. শাহআলম।

    বরিশাল নগরীর জগদিশ সারস্বত স্কুল এন্ড কলেজ থেকে এবার ২০৫ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৭ জন অকৃতকার্য হয়েছে।

  • এক নজরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল

    এক নজরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল

    চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাশং। আজ সকাল ১০টা ৮ মিনিটে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে তার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।

    মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৭ হাজার ৫৭৪ (গত বছরের তুলনায় ২ লাখ ৪৪ হাজার ৬১২ জন বেশি)
    মোট পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ৫০৪
    ছাত্র ৭ লাখ ৮৪ হাজার ২৪৫
    ছাত্রী ৭ লাখ ৯১ হাজার ৮৫৯

    মোট পাসের হার ৭৭.৭৭%
    ছাত্র পাসের হার ৭৬.৭১%
    ছাত্রী পাসের হার ৭৮.৮৫%

    মোট জিপিএ-৫ প্রাপ্ত: ১ লাখ ১০ হাজার ৬২৯
    এর মধ্যে ছাত্র ৫৫ হাজার ৭০১ এবং
    ছাত্রী ৫৪ হাজার ৯২৮

    সাধারণ ৮ বোর্ডে পাস করেছে ১২ লাখ ৮৯ হাজার ৫০৮ (গতবারের থেকে ১ লাখ ৩৪ হাজার ৭৩৭ জন বেশি পাস করেছে)
    জিপিএ-৫ – ১ লাখ ২ হাজার ৮৪৫ (৯৭ হাজার ৯৬৪ গতবছর)
    পাসের হার ৭৮.৪০

    মাদ্রাসা বোর্ডে মোট পরীক্ষার্থী ২ লাখ ৮৬ হাজার ৯১৭
    পাস করেছে ২ লাখ ৩ হাজার ৩৮২ জন
    পাসের হার ৭০.৮৯ %

    কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ২১৫
    পাস করেছে ৮২ হাজার ৯১৭
    পাসের হার ৭১.৯৬ % কমেছে ৬.৭৩%
    জিপিএ-৫ প্রাপ্ত: ৪ হাজার ৪১৩

  • যেভাবে জানা যাবে এসএসসি পরীক্ষার ফলাফল

    যেভাবে জানা যাবে এসএসসি পরীক্ষার ফলাফল

    আজ রবিবার প্রকাশিত হতে যাচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এদিন দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবেন। আর দুপুর ২টা থেকে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

    যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে।

    SSC/DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। যেমন: ঢাকা বোর্ডের জন্য, SSC Dha 223657 2018 এবং Send করবেন 16222 নম্বরে। ফিরতি মেসেজে ফলাফল জানানো হবে।

    এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট  http://www.educationboardresults.gov.bd থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।

    শিক্ষা প্রতিষ্ঠানগুলো www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবে। বোর্ড থেকে ফলাফলের কোনো হার্ডকপি সরবারহ করা হবে না। তবে বিশেষ প্রয়োজনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর থেকে ফলাফলের হার্ডকপি সংগ্রহ করা যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে।

    উল্লেখ্য, এবার এসএসসি পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ এবং ছাত্রী ১০ লাখ আট হাজার ৬৮৭ জন।

  • ফেসবুকে এ্যাড না করায় কলেজছাত্রকে মারধর, হাসপাতালে ভর্তি

    ফেসবুকে এ্যাড না করায় কলেজছাত্রকে মারধর, হাসপাতালে ভর্তি

    ফেসবুকের চ্যাটিং গ্রুপে রিকোয়েষ্ট এক্সেপ্ট না করায় বরিশাল সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের ইন্টারমিডিয়েট ১ম বর্ষের মেধাবী ছাত্র সংগ্রামকে মারধর করেছে সহপাঠী বখাটেরা। এ সময় তাকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত সংগ্রামকে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। গতকাল শনিবার বিকেল ৫ টার দিকে কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সংগ্রামের চাচা মাসুদ রানা কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং ১৩৬১ তারিখ ২৮/৪/২০১৮ইং।
    জিডি সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পরীক্ষা দিয়ে কক্ষ থেকে বের হয় মেধাবী ছাত্র শরিফুল ইসলাম সংগ্রাম। এ সময় তার সহপাঠী বখাটে সন্ত্রাসী অর্ণব ইসলাম (১৭) এর নেতৃত্বে মুন্না মেহরাব (১৭), রেজা আহমেদ (১৭), সিফাত খান শাফায়েত (১৭), আলভী নাফিস (১৭), আরাফ (১৭), মাসরুফ আল নাফিস (১৭) মিলে পরীক্ষার কক্ষের গেট থেকে জোর পূর্বক কলেজের পিছনে নিয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোটা সহ হামলা চালায়। এতে ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সংগ্রামকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সংগ্রাম শেবাচিম হাসপাতালের চারতলায় সার্জারী বিভাগে চিকিৎসাধীন আছেন। তবে তার অবস্থা এখনো শংকা মুক্ত নয় বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসকরা। উল্লেখ্য, শরিফুল ইসলাম সংগ্রাম হাতেম আলী কলেজের একজন মেধাবী ছাত্র। সে গত বছর বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি বিজ্ঞান বিভাগে গোল্ডেন এ প্লাস পেয়ে পাশ করে।

  • মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে বরিশালে কর্মশালা

    মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে বরিশালে কর্মশালা

    শেখ সুমন :

    বরিশালে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে যোগাযোগ ও সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর শেরে-ই বাংলা মেডিকেল কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান।

    প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গিয়াসউদ্দিন আহমেদ, যুগ্ম সচিব মো. সাবের হোসেন, বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম, যুগ্ম সচিব বিজয় ভূষন পাল, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান এবং সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু।

    প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য প্রাথমিক বিভাগের কর্মকর্তাসহ সকল শিক্ষকের প্রতি আহ্বান জানান।

    কর্মশালায় বরিশালের ৬ জেলা ও সকল উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং প্রাথমিক শিক্ষকগণ উপস্থিত ছিলেন।