Category: শিক্ষাঙ্গন

  • কোটা সংস্কারের দাবিতে উত্তাল বি এম কলেজ ক্যাম্পাস

    কোটা সংস্কারের দাবিতে উত্তাল বি এম কলেজ ক্যাম্পাস

    তানজীল শুভ

    সরকারি চাকরিতে নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বেশ কিছু দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। কোটা সংস্কারের দাবিতে শাহবাগে অবস্থানরত আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে সরকারি বিএম কলেজের সাধারন শিক্ষার্থীরা গতকাল গভীর রাত থেকে ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেছেন।

    সোমবার সকাল সাড়ে ১১টায় ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে রাখে এবং কোটা সংস্কারের দাবিতে শাহবাগে অবস্থানরত আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে স্লোগান ও হাততালি দিয়ে বিক্ষোভে অংশ নেন।এক ঘণ্টার ওই কর্মসূচিতে তাঁরা বিভিন্ন প্লাকার্ডে ও স্লোগানে স্লোগানে তাঁদের ৫ দফা দাবিগুলো তুলে ধরেছেন।এবং তারা বলেন আমরা কোটা চাই তবে ১০% এর অধিক কোটা না। কেননা এই কোটা পদ্ধতির কারণে আজকে হাজার হাজার মেধাবীরা চাকরি না পেয়ে বেকার হয়ে আছে। অথচ কোটায় চাকরি পাচ্ছে অযোগ্য লোক। তারা আরো বলেন যদি যোগ্য লোক পাওয়া না যায় তাহলে পদ শূন্য রাখতে হবে। শিক্ষার্থীদের ৫ দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান সাধারন শিক্ষার্থীরা

  • বরিশালে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ৮২৮, বহিষ্কার ১৩

    বরিশালে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ৮২৮, বহিষ্কার ১৩

    বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ইংরেজী প্রথম পত্রে ৮২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। তবে কোনো শিক্ষক বহিষ্কার না হলেও ১৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

    বহিষ্কৃতদের মধ্যে বরিশাল জেলায় ৩, ঝালকাঠিতে ১, পিরোজপুরে ১, পটুয়াখালীতে ২ ও ভোলায় ৬ জন পরীক্ষার্থী রয়েছে। অনুপস্থিতির মধ্যে রয়েছে- ভোলা জেলায় ১৩৫, বরগুনায় ১০১, পটুয়াখালীতে ১৪১, পিরোজপুরে ৯২, ঝালকাঠিতে ৬২ ও বরিশালে ২৯৭ জন পরীক্ষার্থী।

    এরফলে বৃহস্পতিবার (৫ এপ্রিল) ইংরেজী প্রথম পত্র পরীক্ষায় মোট ৬০ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

    শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের ৬ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৩ হাজার ৩২৭ জন। যার মধ্যে ৩২ হাজার ৪৯৬ জন ছেলে এবং ৩০ হাজার ৮৩১ জন মেয়ে পরীক্ষার্থী রয়েছে।

  • ৩ লাখ শিক্ষার্থীকে আইটিতে দক্ষ করে তোলা হচ্ছে – পলক

    ৩ লাখ শিক্ষার্থীকে আইটিতে দক্ষ করে তোলা হচ্ছে – পলক

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে হলে তথ্য-প্রযুক্তির উন্নয়ন অপরিহার্য। তাই আইটিতে বিশ্বমানের প্রশিক্ষণ দিয়ে দক্ষ হিসেবে তিন লাখ শিক্ষার্থীকে গড়ে তোলা হচ্ছে। বর্তমানে পাঠদানে আনা হয়েছে বিজ্ঞানভিত্তিক ও আধুনিক পরিবর্তন। শিক্ষার্থীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে ৫৩ হাজার মাল্টিমিডিয়া ক্লাস রুম। দেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা হয়েছে একটি করে ল্যাপটপ ও প্রজেক্টর।

    শনিবার কক্সবাজার সিটি কলেজের রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আইটিতে দক্ষ শিক্ষার্থী গড়ে তোলা হচ্ছে। এ লক্ষ্যে ১২৯টি বিশ্ববিদ্যালয়ে ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে করা হয়েছে ৬ হাজার শেখ রাসেল ল্যাব। আরও ১৫ হাজার ল্যাব শিগগিরই করা হবে।

    তিনি আরও বলেন, সরকার ২৮টি আইটি পার্ক নির্মাণ করছে। তার মধ্যে মহেশখালীতেও একটি রয়েছে। রামুতে ৮ একর জায়গার ওপর ১৫৪ কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে হাইটেক পার্ক নির্মাণ কাজ। এখানে প্রায় ১৫ হাজার শিক্ষার্থীর কর্মসংস্থান হবে। তাছাড়া হাইটেক পার্ক নির্মাণ কাজ শেষ হলে কক্সবাজার ডিজিটাল সার্ফিং সিটি বিশ্বে পরিচিতি পাবে।

    প্রতিমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কক্সবাজারকে প্রচুর ভালোবাসতেন। তার স্বপ্ন ছিল কক্সবাজারকে বিশ্ব মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। বিগত ৯ বছরে কক্সবাজারে অনেক উপহার দিয়েছেন তিনি। এখানে নির্মাণাধীন রয়েছে বিশ্ব মানের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। মাতারবাড়িতে হচ্ছে পাওয়ার হাব। সোনাদিয়া গভীর সমুদ্র বন্দরসহ একাধিক মেগা প্রকল্পের কাজ চলছে কক্সবাজারে। আগামীতে কক্সবাজার হবে আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্যিক কেন্দ্র।

    কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যথিং অংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত রজতজয়ন্তীর উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ ডিন কক্সবাজারের কৃতি সন্তান ড. ফরিদ উদ্দীন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট একে আহামদ হোসেন, কলেজের পরিচালনা কমিটির সহ-সভাপতি অধ্যাপিকা এথিন রাখাইন, অ্যাডভোকেট আমজাদ হোসেন, অ্যাডভোকেট ফরিদুল আলম ও ইঞ্জিনিয়ার বদিউল আলম।

    ‘২৫‘র উচ্ছ্বাসে, এসো মিলি ক্যাম্পাসে’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে কক্সবাজার শহীদ দৌলত ময়দান থেকে বর্ণাঢ্য র্যালির মধ্যে কক্সবাজার সিটি কলেজের রজতজয়ন্তী উৎসবের সূচনা হয়। র্যালিটি কলেজ ক্যাম্পাসে গিয়ে বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয়। আলোচনার পর মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিকেলে স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।

  • বিস্ফোরণে ঝরে গেল কুয়েটের মেধাবী ৪ শিক্ষার্থীর তাজা প্রাণ

    বিস্ফোরণে ঝরে গেল কুয়েটের মেধাবী ৪ শিক্ষার্থীর তাজা প্রাণ

    ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণে দগ্ধ খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর বাঁচলো না কেউই। মাস্টারবাড়ি এলাকায় ৬ তলা ভবনে বিস্ফোরণে গুরুতর আহত দীপ্ত সকালে মারা যান। গত রাতে মারা যান শাহীন মিয়া। বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হলো একই বিভাগের চার মেধাবী শিক্ষার্থীর। এদিকে, ভবন মালিকের অবহেলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে অভিযোগ করে শোকাহত স্বজন ও সহপাঠীরা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।

    একে একে তিন সহপাঠীকে হারিয়ে কোন বুঝই যেন মনকে বোঝাতে পারছে না খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাইতো প্রায় ৭ দিন ধরে হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যু শয্যায় থাকা দীপ্তের আড়াল হতে চায়নি প্রিয় সহপাঠীরা।

    কিন্তু মৃত্যু যে বড়ই নিষ্ঠুর, বন্ধুদের কোনো মায়ায় যে আটকে রাখতে পারলোনা খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বস্ত্র প্রকৌশল বিভাগের শিক্ষার্থী দীপ্ত সাহাকে। একে একে চার সহপাঠীকে হারিয়ে যেন শোকে পাথর তাদের বন্ধু, শিক্ষক ও স্বজনরা।

    বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিক্ষার্থী হাফিজুর রহমান। আর শুক্রবার সকালে মারা যান দীপ্ত সরকার। গত বুধবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান শাহীন মিয়া। ঘটনাস্থলেই ২৫ মার্চ নিহত হন তাওহিদুল ইসলাম।

    চার শিক্ষার্থীই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বস্ত্র প্রকৌশল বিভাগের মেধা তালিকায় এক থেকে সাতের মধ্যে ছিলেন। তারা পড়াশুনা শেষ করে ভালুকার একটি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করছিলেন।

    চিকিৎসক বলেন, ‘সকল প্রকার চেষ্টা করেও রোগীগুলোকে আমরা বাঁচাতে পারলাম না। এটা আমাদের জন্যও অনেক দুঃখজনক।’

    দীপ্ত সরকার ও হাফিজুরের মরদেহের ময়নাতদন্ত শেষে তাদের গ্রামের বাড়িতে সমাহিত করা হবে বলে জানিয়েছেন স্বজনরা। মেধাবী সহপাঠী আর শিক্ষার্থীদের হরিয়ে শোকাহত তাদে বন্ধু, শিক্ষক ও স্বজনরা। বিস্ফোরণের ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।

    একজন শিক্ষার্থী বলেন, ‘মোট চার বন্ধুকে আমরা হারিয়েছি। দুই বন্ধুর দাফন হয়েছে। কিন্তু বাকি দুইজন চিকিৎসাধীন অবস্থায় ছিল, তাই ওদের দাফনে যাওয়া হল না।’

    পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ভালুকার একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় বাসা ভাড়া থাকতেন তারা। ২৪মার্চ রাতে ভয়াবহ বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন চারজনই।

  • এইচএসসিতে প্রশ্ন ফাঁস হলে বোর্ড ঘেরাও

    এইচএসসিতে প্রশ্ন ফাঁস হলে বোর্ড ঘেরাও

    এইচএসসিতে প্রশ্ন ফাঁস হলেই শিক্ষা বোর্ড ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবক ঐক্য ফোরাম। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিভাবক ঐক্য ফোরামের নেতারা এ হুঁশিয়ারী দেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে রাজধানীর মুগদা পাড়ায় অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়। সেখানে অভিভাক নেতারা বলেন, প্রশ্ন ফাঁসের মতো নেক্কারজনক কার্যক্রমকে কোনোভাবেই মেনে নেয়া হবে না।

    তারা প্রশ্ন ফাঁস রোধে শিক্ষা মন্ত্রণালয়ের নেয়া উদ্যোগ বাস্তবায়ন এবং এ বিষয়ে সরকারকে সার্বিক সহায়তা আশা করেন। নেতারা আইন-শৃঙ্খলা বাহিনীকে মোবাইল কোর্ট পরিচালনা করে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার আহ্বান জানান।

  • আলহাজ্ব দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা সম্পূর্ণ

    আলহাজ্ব দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা সম্পূর্ণ

    তানজীল শুভ:

    আজ ২৮ মার্চ রোজ বুধবার অনুষ্ঠিত হয়েছে শহরের অন্যতম প্রতিষ্ঠান আলহাজ্ব দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।অনুষ্ঠানটি শুরু হয় সকাল ১০ টায় স্কুল এর মাঠে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদ এর চেয়ারম্যান জনাব মোঃ মইদুল ইসলাম,এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জাহাঙ্গীর আলম এবং উপজেলা শিক্ষা অফিসার জনাব রফিকুল ইসলাম তালুকদার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাবা নাছিমা বেগম।

    সভাপতিত্ব করেন আলহাজ্ব দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জনাব রিয়াজ উল কবির। এবং আরো উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ।অনুষ্ঠানের প্রথমেই সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের আসনগ্রহণ এবং অতিথিবৃন্দের ফুলের তোড়া দিয়ে বরণ ও ব্যাচ প্রদান,পবিত্র কুরআন তিলাওয়াত, জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন, প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্য, বিশেষ অতিথিবৃন্দের ভাষণ,প্রধান অতিথি কর্তৃক উদ্বোধন ঘোষণা ও পায়রা মুক্তি, ক্রীড়া মশাল প্রজ্জ্বলন ও মাঠ প্রদক্ষিণ, প্রতিযোগীদের শপথবাক্য পাঠ,ছাত্রীদের অংশগ্রহণে কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের পর প্রতিযোগীতা শুরু হয় সবশেষে পুরষ্কার বিতরণী এবং সভাপতির ভাষণ এবং ধন্যবাদ জ্ঞাপন এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়

  • বরিশালে সাত দিনব্যাপী বইমেলার উদ্বোধন

    বরিশালে সাত দিনব্যাপী বইমেলার উদ্বোধন

    শেখ সুমন :

    ‘মননশীলতার র্চ্চায় বই’ এই শ্লোগান নিয়ে বরিশালে সাত দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু হয়েছে। মেলা চলবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত।

    বুধবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম।

    সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় বরিশাল জেলা প্রশাসন এ বইমেলার আয়োজন করে।

    উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ব্রজমোহন কলেজের অধ্যক্ষ মো. শফিকুর রহমান, বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন প্রমুখ।

    বইমেলায় বাংলা একাডেমির স্টলসহ ঢাকা ও বরিশালের ৩৩টি প্রকাশনা প্রতিষ্ঠান এখন পর্যন্ত অংশগ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সব বক্তারা বই চর্চায় গুরুত্ব আরোপ করে বক্তব্য দেন।

    বইমেলা প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সেমিনার, কবিতা পাঠ, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, ধারাবাহিক গল্প বলা, সৃজনশীল নবীন কবি লেখক ও সাহিত্যিক সমাবেশের আয়োজন করা হয়েছে।

  • পরীক্ষার ২৫ মিনিট আগে প্রশ্নের সেট নির্ধারণ

    পরীক্ষার ২৫ মিনিট আগে প্রশ্নের সেট নির্ধারণ

    প্রশ্নফাঁস ঠেকাতে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নপত্রের সেট নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন।

    রবিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

    তিনি বলেন, পরীক্ষার ২৫ মিনিট আগে (প্রশ্নের) সেট নির্ধারিত হবে, লটারির মাধ্যমে ঢাকা বোর্ড সেট নির্ধারণ করবে।এসএসসির মত এইচএসসিতেও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে পরীক্ষার হলে বসতে হবে।

    এ বছরের ২ এপ্রিল থেকে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। চলবে ১৩ মে পর্যন্ত।

    এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রবিবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন।

  • বরিশালে এইচএসসি’র দুই কেন্দ্র স্থগিত

    বরিশালে এইচএসসি’র দুই কেন্দ্র স্থগিত

    বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতায় ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার দুইটি কেন্দ্র স্থগিত করা হয়েছে।

    স্থগিত হওয়া কেন্দ্র দুইটি হলো-বরিশাল ইসলামিয়া কলেজ ও আব্দুর রব সেরনিয়াবাত কলেজ।

    পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম স্বাক্ষরিত নোটিশে জানা গেছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অনুরোধে আগামী ২ এপ্রিল শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় বরিশাল ইসলামিয়া কলেজ ও আব্দুর রব সেরনিয়াবাত কলেজ কেন্দ্র স্থগিত করা হয়েছে।

    বরিশাল ইসলামিয়া কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা অমৃত লাল দে মহাবিদ্যালয় কেন্দ্রে এবং আব্দুর রব সেরনিয়াবাত কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।

    ফলে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ১১৪ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৪০ কেন্দ্রে পরীক্ষা হবে, সর্বনিম্ন বরগুনা জেলায় ১২ কেন্দ্রে পরীক্ষা হবে। এরপর ঝালকাঠি ১৩, ভোলা জেলার ১৪ কেন্দ্রে, পিরোজপুরে ১৬ ও পটুয়াখালীতে ১৯ কেন্দ্রে পরীক্ষা হবে।

    এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জিয়াউল হক জানান, দুই কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা কম। তাই ওই দুই কেন্দ্র স্থগিত হওয়ায় তেমন কোনো সমস্যা হবে না।

  • ৫ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানবন্ধন

    ৫ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানবন্ধন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে। গতকাল রবিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র জহিরুল ইসলাম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আল-আমিন সহ অন্যান্যরা। শিক্ষার্থী বক্তারা বলেন, বর্তমানে সরকারি চাকরিতে ৫৬ ভাগ কোটা রয়েছে। এটিকে ১০ ভাগে নামিয়ে আনতে হবে। কোটায় কোন ধরনের বিশেষ পরীক্ষা নেয়া যাবেনা। চাকরির জন্য সবার ক্ষেত্রে অভিন্ন নম্বর ও বয়সসীমা নির্ধারণ করেতে হবে।

    কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। এছাড়া কোটা সুবিধা একাধিক বার ব্যবহারের নিয়ম বন্ধ করার দাবি জানান তারা। বক্তারা বলেন, বর্তমান নিয়মে মেধাবীরা বৈষম্যের শিকার হচ্ছে। তাই অবিলম্বে কোটা পদ্ধতি সংস্কারসহ ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।