Category: রাজণীতি

  • পদত্যাগের দাবি নাকচ ইমরান খানের, সংবিধান রক্ষা করবে সেনাবাহিনী

    পদত্যাগের দাবি নাকচ ইমরান খানের, সংবিধান রক্ষা করবে সেনাবাহিনী

    বিরোধী দল জমিয়তে উলামায়ে ইসলামের আন্দোলনের মুখে পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

    ইমরান খান বলেছেন, কিছু সরকার বিরোধীর বিক্ষোভের কারণে তার নেতৃত্বাধীন সাংবিধানিক বৈধ সরকারের পতন হবে না।
    তিনি জমিয়তে উলামায়ে ইসলামের সরকার বিরোধী বিক্ষোভ ও ধর্মঘটের প্রতি ইঙ্গিত করে আরও বলেছেন, প্রতিবাদ বিক্ষোভ সত্ত্বেও তার সরকার দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাবে।

    ইমরান খান বলেন, বিরোধী দলগুলোর সঙ্গে তার সরকার বেশ কিছু বিষয়ে সমঝোতা করেছে। কিন্তু এসব দল যদি সে সমঝোতা মেনে না চলে বা সংবিধান লঙ্ঘন করে কিংবা জাতীয় স্বার্থ জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    পাক প্রধানমন্ত্রী তার দেশকে গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন হিসেবে আখ্যায়িত করে বলেন, বিরোধীরা যত খুশি আন্দোলন করতে পারে কিন্তু আইন অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।

    মওলানা ফজলুর রহমানের নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলাম ফজল শাখা ইমরান খান সরকারের পদত্যাগের দাবিতে শুক্রবার থেকে রাজধানী ইসলামাবাদে সরকার বিরোধী অবস্থান ধর্মঘট করে যাচ্ছে। তবে অন্য কোনও রাজনৈতিক দল এই ধর্মঘটে যোগ দেয়নি।

    এদিকে, আন্দোলনের মুখে পাকিস্তানের সেনাবাহিনী ইমরান খান সরকারের প্রতি সমর্থন জানিয়েছে। পাক সেনা মুখপাত্র লে. জেনারেল আসিফ গফুর শনিবার রাওয়ালপিন্ডিতে বলেছেন, সেনাবাহিনী পাকিস্তানের সংবিধান সমুন্নত রাখতে বদ্ধপরিকর। তারা বিরোধীদের আন্দোলনের মুখে সাংবিধানিকভাবে নির্বাচিত ইমরান খান সরকারকে সমর্থন দিয়ে যাবে।

    জেনারেল গফুর বলেন, সেনাবাহিনী তার নিরপেক্ষতা বজায় রাখবে এবং সংবিধান মেনে চলবে।

  • সেই ভয়াল-বীভৎস জেলহত্যা দিবস আজ

    সেই ভয়াল-বীভৎস জেলহত্যা দিবস আজ

     বাঙালি জাতির ইতিহাসের অন্যতম কলঙ্কিত দিন রক্তঝরা সেই ভয়াল-বীভৎস জেলহত্যা দিবস আজ ৩ নভেম্বর। স্বাধীন বাংলাদেশের যে কয়টি দিন চিরকাল কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, তার একটি ৩ নভেম্বর। ১৯৭৫ সালের এদিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপদ প্রকোষ্ঠে ঢুকে একদল দুষ্কৃতকারী হত্যা করে জাতীয় চার নেতাকে।

    পচাত্তরের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের ৮০ দিনের মাথায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামরুজ্জামান এবং ক্যাপ্টেন এম. মনসুর আলীকে কারাগারের ভেতরে নির্মমভাবে হত্যা করা হয়।

    এর আগে বঙ্গবন্ধুকে হত্যার পর ঘাতকদের ইচ্ছায় গঠিত মন্ত্রিসভায় যোগদানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এই চার নেতা। যার কারণে বিশ্বাসঘাতক খন্দকার মোশতাক আহমদের শাসনামলে তাদের গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হয় এবং একপর্যায়ে তাদের হত্যার জন্য সেখানে ঘাতকদের পাঠানো হয়।

    তাদের হত্যা করার আগে সেখানে দায়িত্বরত কারারক্ষীরা বাধা দিলে মোশতাকের পক্ষ থেকে নির্দেশ আসে ঘাতকদের কাজে সহায়তা করার জন্য। ঘাতকরা ভেতরে গিয়ে চার নেতাকে একত্র করে গুলি চালিয়ে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে।

    ১৫ আগস্টের খুনিচক্রই জেলহত্যাকাণ্ড ঘটায়। তারা খবর পেয়েছিল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য দায়ী সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে সেনাবাহিনীরই একটি অংশ পাল্টা অভ্যুত্থান ঘটিয়েছে। জেলহত্যার মতো ঘটনা ঘটিয়ে তারা বিদেশে পালিয়ে যেতে সক্ষম হয়। জেলহত্যার ঘটনা তদন্তে একটি বিচার বিভাগীয় কমিশন গঠিত হলেও সেটি স্বাভাবিকভাবে কাজ করতে পারেনি।

    এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলাও দায়ের হয়েছিল। এর সবকিছুই কার্যত বাতিল বা বন্ধ হয়ে যায় একই বছরের ৭ নভেম্বর আরেকটি সেনা অভ্যুত্থানের ওপর ভর করে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর।

    তিনি বঙ্গবন্ধু ও চার নেতা হত্যার ঘটনার তদন্ত ও বিচারের কোনো উদ্যোগ নেননি। বরং এসময় ইনডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করা হয়। চার নেতা হত্যার বিচারে কোনও আইনগত বাধা না থাকলেও সে প্রক্রিয়াও বন্ধ ছিল দীর্ঘ ২১ বছর। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ইনডেমনিটি আদেশ বাতিল হওয়ার পর বঙ্গবন্ধু ও চার নেতার হত্যার বিচারের পথ সুগম হয়।

    ২০০৪ সালের ২০ অক্টোবর নিম্ন আদালত এই মামলার রায়ে তিন জনকে মৃত্যুদণ্ড ও ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। কিন্তু ২০০৮ সালের ২৮ আগস্ট হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুই পলাতক আসামিকে বেকসুর খালাস এবং যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া চার জনকে অব্যাহতি দেওয়া হয়।

    আসামিদের খালাস করে দেওয়া হাইকোর্টের রায় বাতিল এবং বিচারিক আদালতের দেওয়া সাজা বহাল রাখার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল করে রাষ্ট্রপক্ষ। এর পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ২০১৩ সালের ৩০ এপ্রিল দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। এই দুই আসামি পলাতক থাকায় বিচারের রায় কার্যকর করা সম্ভব হয়নি।

  • অধ্যক্ষকে পুকুরে নিক্ষেপ : সাঁড়াশি অভিযানে গ্রেফতার ২৫

    অধ্যক্ষকে পুকুরে নিক্ষেপ : সাঁড়াশি অভিযানে গ্রেফতার ২৫

    রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদকে পুকুরে ফেলে দেয়ার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। শনিবার মধ্যরাত পর্যন্ত এই ঘটনায় ২৫ জনকে গ্রেফতার করে নগরীর চন্দ্রিমা থানা পুলিশ।

    পলিটেকনিট ছাত্রাবাসের বিভিন্ন কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়।

    এর আগে রাত ৯টার দিকে মামলা করেন অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদ। মামলায় ৫০ জনকে আসামি করা হয়। তবে মামলার এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি।

    রোববার দুপুরে অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহম্মেদকে লাঞ্ছিত করে পলিটেকনিকের ভেতরেই পুকুরের মধ্যে ফেলে দেয় ছাত্রলীগ নেতাকর্মী।

    পরে ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা গিয়ে অধ্যক্ষকে পুকুর থেকে উদ্ধার করেন। এ সময় পুকুরের পানিতে ভিজে তার মোবাইল ফোনটি নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    অযোগ্য শিক্ষার্থীকে পরীক্ষা দেয়ার সুযোগ না দেয়ায় অধ্যক্ষের সঙ্গে এমন ঘটনা ঘটায় সপ্তম পর্বের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা কামাল হোসেন সৌরভ। তিনি রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান গ্রুপের নেতা।

    নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্ররা জানান, ছাত্রলীগ নেতা কামাল হোসেন সৌরভ শাখা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রিগেনের ঘনিষ্ঠ সহযোগী। দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে তারা। নানান অপকর্মে জড়িয়েও পড়েছেন। কিন্তু তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না।

    অভিযোগের বিষয়ে ছাত্রলীগ নেতা কামাল হোসেন সৌরভের মন্তব্য পাওয়া যায়নি।

    এ বিষয়ে নগরীর চন্দ্রিমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গোলাম মোস্তাফা বলেন, ক্যাম্পাস থেকে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

  • বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    জেল হত্যা দিবস উপলক্ষে রোববার সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনের সামনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

    প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৭টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী স্থান ত্যাগ করলে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

    এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, তাঁতী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

    আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সর্বত্র জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হয়। সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ৮টায় বনানী কবরস্থানে জাতীয় তিন নেতার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয়। একইভাবে রাজশাহীতে অপর নেতা কামরুজ্জামানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগ ছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • নতুন আইনে প্রথম সাতদিন কোনো মামলা হবে না : সেতুমন্ত্রী

    নতুন আইনে প্রথম সাতদিন কোনো মামলা হবে না : সেতুমন্ত্রী

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করা হয়েছে। তবে এখন সারাদেশ সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। প্রথম সাতদিন এই প্রচারণা চলবে। এই সময় কোনো পরিবহনের বিরুদ্ধে নতুন আইনে মামলা না করার জন্য নির্দেশ দিয়েছি। নতুন আইন পুরোপুরি বাস্তবায়িত হলে দুর্ঘটনা কমে যাওয়াসহ সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।

    শনিবার সকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

    ওবায়দুল কাদের বলেন, সারাদেশে তৃণমূল পর্যায়ে শুদ্ধি অভিযান চলছে। এরই মধ্যে জেলা ও তৃণমূল পর্যায়ে ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজদের তালিকা তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের আইনের আওতায় আনা হবে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সম্মেলনে এসব ভূমিদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজরা যাতে স্থান না পায় সেজন্য তৃণমূলের নেতাদের নির্দেশনা দেয়া হয়েছে।

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি রাজনীতি করছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের বক্তব্যের সঙ্গে দলীয় নেতাদের বক্তব্যের কোনো মিল নেই। উনার শারীরিক অবস্থার এমন কোনো অবনতি হয়নি যে তাকে বিদেশ পাঠাতে হবে। মেডিকেল বোর্ডে খালেদা জিয়ার পছন্দের ডাক্তার রয়েছেন। সেই মেডিকেল বোর্ডের সদস্যরা বলছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো আছে এবং তিনি সুচিকিৎসা পাচ্ছেন।

    এ সময় বিআরটিএ’র চেয়ারম্যান ড. আহসানুল করিম, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • বরিশাল আ’লীগে অনুপ্রবেশকারীদের তালিকা প্রকাশ, দেখুন কারা রয়েছে…

    বরিশাল আ’লীগে অনুপ্রবেশকারীদের তালিকা প্রকাশ, দেখুন কারা রয়েছে…

    দলের মধ্যে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে সারা দেশে অনুপ্রবেশকারীদের তালিকা প্রণয়ন করছে আওয়ামী লীগ।

    শুক্রবার (১ নভেম্বর) দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে বলেছেন, অনুপ্রবেশকারী, বিতর্কিত বা অপকর্মকারী কেউ যেন আওয়ামী লীগের কোনও পর্যায়ের নেতৃত্বে না আসতে পারে, এ ব্যাপারে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।

    তালিকায় দেড় হাজারের মতো নাম রয়েছে। ওবায়দুল কাদের জানান, তালিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    বরিশালটাইমস’র কাছে বরিশাল বিভাগের একটি তালিকা এসেছে। সেখানে ৪৩৩ জনের অনুপ্রবেশকারী নাম, ঠিকানা, পরিচয় ও আগের দলের তথ্য উল্লেখ করা হয়েছে। তালিকার মধ্যে রয়েছে বরিশাল জেলায় রয়েছেন ২৩১ জন, ভোলায় ১৩৬ জন, পটুয়াখালী ২৫ জন, ঝালকাঠিতে ১৫ জন, পিরোজপুরে ১০ জন, বরগুনায় ১০ জন ও বরিশাল মহানগরে ৬ জন।’

  • ২৬ নং ওয়ার্ড ছাত্রলীগের পক্ষ থেকে মাইনুল ইসলাম কে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন

    ২৬ নং ওয়ার্ড ছাত্রলীগের পক্ষ থেকে মাইনুল ইসলাম কে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন

    তানজিম হোসাইন রাকিব:

    বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল মহানগর ২৬ নং ওয়ার্ড ছাত্রলীগের পক্ষ থেকে বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম কে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। নগরীর ২৬ নং ওয়ার্ড কালিজিরায় সন্ধা ৬ টায় কেক কাটার আয়োজন করা হয়। উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, বরিশাল মহানগরের ত্যাগী নেতা মাইনুল ইসলাম। বরিশাল মহানগর ছাত্রলীগ কর্মী রাতুল হোসেন রায়হানের আয়োজিত এ অনুষ্ঠানে আরও অংশ নেয় বিভিন্ন ছাত্রলীগ নেতাকর্মীরা।

     

    আজকের এই ক্লিন ইমেজের নেতা মাইনুল ইসলাম ২০০৪ সালে বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল মহানগর ১৫ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক হিসাবে সাংগঠনিক ভাবে রাজনীতিতে অনুপ্রবেশ করে। এর পর থেকে বিভিন্ন ভাবে সংগ্রাম করে বরিশাল মহানগর ছাত্রলীগে নেতৃত্ব দিয়ে আসছেন। অন্য সরকারের ক্ষমতায়ন কালেও সে ছাত্রলীগের নেতৃত্ব দিয়ে আসছেন। রাজনৈতিক আদর্শ ও সেরনিয়াবাত পরিবারের নির্দেশে প্রায় এক যুগের বেশী সময় ধরে রাজপথে  নিস্বার্থ ভাবে কাজ করে আসছেন। সে বিগতে দিনে হাজার হাজার ছাএদের নেতৃত্ব দিয়ে আসছেন।বর্তমানে বলতে গেলে এই প্রজন্মের একজন ক্লিন ইমেজের ছাএনেতা। আজকের এই জন্মদিনে তার কোন আয়োজন না থাকলেও, বিভিন্ন ওয়ার্ড ছাএলীগকে কেক কেটে জন্মদিন উদযাপন করতে দেখা গেছে।বাংলাদেশ ছাত্রলীগ, বরিশাল মহানগরের রাজপথের এই আইকনের  প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন।

  • বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা মাইনুল ইসলামের জন্মদিন আজ

    বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা মাইনুল ইসলামের জন্মদিন আজ

    তানজিম হোসাইন রাকিব:

    বরিশাল মহানগর ছাত্রলীগের জনপ্রিয় ছাত্রনেতা মাইনুল ইসলামের আজ শুভ জন্মদিন।

    সে বিগতে দিনে হাজার হাজার ছাএদের নেতৃত্ব দিয়ে আসছেন।বর্তমানে বলতে গেলে এই প্রজন্মের একজন ক্লিন ইমেজের ছাএনেতা।

    দীর্ঘদিন ধরে রাজপথ কাপানো এই নেতা নিস্বার্থে রাজপথে কাজ করে আসছে।  আজকের এই জন্মদিনে তার কোন আয়োজন না থাকলেও, বিভিন্ন ওয়ার্ড ছাএলীগকে কেক কেটে জন্মদিন উদযাপন করতে দেখা গেছে।

    বাংলাদেশ ছাত্রলীগ, বরিশাল মহানগরের রাজপথের এই আইকনের  প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন।

  • বরিশালে কিশোর গ্যাং আছে তা আমি মনে করিনা : মেয়র সাদিক

    বরিশালে কিশোর গ্যাং আছে তা আমি মনে করিনা : মেয়র সাদিক

    অনলাইন ডেস্ক:

    বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, আমার পরিবার হচ্ছে শতভাগ রাজনৈতিক পরিবার। আমি ১৫ আগস্টে মায়ের কোলে ছিলাম। ঘাতকদের গুলিতে সেদিনই মারা যেতে পারতাম। কিন্তু আপনাদের সেবা করার জন্য আল্লাহতায়ালা আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি নগর পিতা নয়, একজন সেবক হিসেবে আপনাদের জন্য কাজ করতে চাই। আমি লুটপাট নয়, সেবা করার জন্য সংসারের মায়া ভুলে আপনাদের জন্য কাজ করছি। আমার মেয়াদকালিন সময়ের পর আপনারা মূল্যায়ন করবেন আমি আপনাদের জন্য কিছু করতে পেরেছি কিনা। এসময় মেয়র বলেন নবীণ ও প্রবীনদের সমন্বয়ে আগামীতে শক্তিশালী আওয়ামী লীগ গঠন করে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করা হবে । গতকাল বুধবার নগরীর নুরিয়া কিন্ডার গার্টেন স্কুল মাঠে অনুষ্ঠিত বরিশাল মহানগর আওয়ামী লীগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির দেয়া বক্তব্যে একথা বলেন তিনি।

    মেয়র বলেন নৌকা যদি থাকে তাহলে আওয়ামী লীগ থাকবে। একজন কর্মী হয়ে আমাদের সকলের কাজ হবে প্রধানমন্ত্রীর চাওয়াকে তৃণমূলে বাস্তবায়ন করা। সম্মেলনে বিপুল সংখ্যক নারীদের উপস্থিতিকে সাধুবাদ জানিয়ে মেয়র বলেন, আপনাদের এই উপস্থিতি প্রমান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীরাও আজ সামনে থেকে নেতৃত্বের মর্যাদা নিয়ে দেশ, জাতির উন্নয়নে কাজ করছে। তিনি বলেন, বরিশালে কোন কিশোর গ্যাং আছে তা আমি মনে করিনা। তবে বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে বলবো আগে নেতাকে নয় আপনার মা-বাবা ও মুরব্বীদের সন্মান করতে শিখুন। মনে রাখতে হবে সন্মান দিলে সন্মান পাওয়া যায়। প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণকে স্মরন করে মেয়র বলেন, তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তাঁর স্ত্রী ছিলেন এমপি। আমি মন থেকে অনুভব করেছি সংগঠনে তাঁদের যে অবদান আছে তাঁর মূল্যায়ন হওয়া উচিত। তাই আমি প্রয়াতের মেয়রের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেয়ার চেষ্ঠা করেছি।

    মেয়র আক্ষেপ করে বলেন, আমাদের কোন কোন নেতা আছেন কর্মীদের চাকর ভাবেন। মনে রাখবেন সবাই কিন্তু অর্থ চায় না। ভালো ব্যবহার আশা করে। মসজিদে গিয়ে আমাদের সামনের কাতারেই বসতে হবে এ মানষিকতা থেকে আমাদের সরে আসতে হবে। ডিজিটালের সুফল আজ জনগন ভোগ করছে উল্লেখ করে মেয়র বলেন, এর যেমন উপকারিতা আছে আবার তেমনি অপকারিতাও আছে। দেখা গেছে, ইন্টারনেট অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনেকে গুজব রটিয়ে দেওেশর মধ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অপচেষ্ঠা চালায়। তাদের কেউ কেউ প্রচার করে দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা গেছে। আর এই সকল গুজব সহজ সরল মানুষেরা বিশ্বাসও করে। তাই সকলকে বলবো আমাদের উচিত হবে উপকারিতা গ্রহন আর অপকারিতাকে বর্জন করা। আজ সুযোগ সন্ধ্যানী হাইব্রিডরা দলের মধ্যে অণুপ্রবেশ করেছে। হাইব্রিডরা বিভিন্ন সময়ে নানা অপপ্রচার চালিয়েছে। কিন্তু তারা কোন কিছুতেই সফলকাম হতে পারেনাই।

    মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, আমি দায়িত্ব নেয়ার আগেই এ নগরী থেকে মাদক, জুয়া, হাউজিসহ সকল অপকর্ম উৎখাত করেছি। মেয়র বলেন একটি টেকসই উন্নত নগরী গড়তে আমি সকলের সহযোগিতা কামনা করছি। নগরীর সকল সড়ক ৫ বছরের গ্যারান্টি দিয়ে করে দেয়া হবে।

    ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি একেএম মোস্তফা সেলিমের সভাপতিত্বে সম্মেলনে উদ্ধোধক ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল। প্রধান বক্তা ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. একেএম জাহাঙ্গীর। বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড.আফজালুল করিম, প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটুসহ ওয়ার্ড নেতৃবৃন্দ ।

    সম্মেলনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম তোতা, বরিশাল মহানগর আওয়ামী সহ-সভাপতি নিজামুল ইসলাম নিজাম, মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং দল সমর্থিত কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ক্যাসিনোতে পাপন; স্যোশাল মিডিয়ায় তোলপাড়

    ক্যাসিনোতে পাপন; স্যোশাল মিডিয়ায় তোলপাড়

    যখন বাংলাদেশ ক্রিকেট সবচেয়ে সংকটময় দিন কাটাচ্ছে। যখন বাংলাদেশ ক্রিকেটের নাম্বার ওয়ান তারকা সাকিব আল হাসানকে আইসিসি নিষিদ্ধ করেছে, সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে।

    ছবি দুটিতে দেখা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন একটি ক্যাসিনোতে খেলছেন। খোঁজ নিয়ে জানা গেছে এই ছবিটি অনেক আগের। এটি সিঙ্গাপুরের মেরিনা বে- ক্যাসিনোর ছবি। সেখানে পাপন নিয়মিত যেতেন বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাওর হয়েছে।

    এ ব্যাপারে জনাব নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত মোবাইল নং এ একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য জানা সম্ভব হয় নি।

    উল্লেখ্য যে, পাপনের ঘনিষ্ঠ বন্ধু ফালুর ক্যাডার এবং খালেদা জিয়ার ছাতি বহনকারী লোকমান হোসেন ভুঁইয়া মোহামেডান ক্লাবে ক্যাসিনো বাণিজ্য করতেন। ক্যাসিনো বাণিজ্যের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হলেও তাকে এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে অপসারিত বা অব্যাহতি দেওয়া হয়নি।