Category: রাজণীতি

  • গ্রামীণ দুস্থ নারীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে : গণপূর্তমন্ত্রী

    গ্রামীণ দুস্থ নারীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে : গণপূর্তমন্ত্রী

    পিরোজপুর প্রতিনিধি ::

    গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, আয়বর্ধক কাজে নারীরাও সম্পৃক্ত। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এলাকাভিত্তিক গ্রামীণ দুস্থ নারীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। পরিবারে পুরুষের পাশাপাশি আয়বর্ধক কাজে সম্পৃক্তকরণের পল্লী অঞ্চলে উন্নয়ন হবে এবং নারীরাও উপকৃত হবেন।

    বৃহস্পতিবার পিরোজপুর-১ আসনের নাজিরপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ১৯ জন দুস্থ নারী শ্রমিকের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

    তিনি বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আধুনিক বিজ্ঞানমনস্ক অসাম্প্রদায়িক কুসংস্কারমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী ভালো থাকলে, সুস্থ থাকলে- দেশবাসী ভালো থাকবে।

    মন্ত্রী বলেন, দেশে অকল্পনীয় উন্নয়ন হচ্ছে, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন- এলাকায় যাও, মানুষের সুখ-দুঃখে তাদের পাশে দাঁড়াও।

    নাজিরপুর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণে সাড়ে সাত কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এ এলাকায় আগামী চার বছরে যেসব উন্নয়ন হবে তা স্বপ্নেরও অতীত।

    মন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে ধর্মীয় নেতাদের পরামর্শ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর জোর দেয়ার কথা বলেন।

    চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার রোজি আক্তার। অন্যদের মধ্যে শেখমাটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান, নাজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, কৃষক লীগ নেতা আতিয়ার রহমান চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার বক্তব্য রাখেন।

  • নিউইয়র্কে হাসিনা-ট্রাম্প আন্তরিক কথোপকথন: গুরুত্বপূর্ণ ফাইল হস্তান্তর

    নিউইয়র্কে হাসিনা-ট্রাম্প আন্তরিক কথোপকথন: গুরুত্বপূর্ণ ফাইল হস্তান্তর

    অনলাইন ডেস্ক ::

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মধ্যাহ্নভোজে দুই নেতার মধ্যে দুই দফা বেশ কিছুক্ষণ কথা হয়।

    বেলা সোয়া ১টার দিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি পরে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোজসভায় যোগ দেন। এর কিছুক্ষণ পরই সেখানে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতার মধ্যে প্রথমে কুশল বিনিময় হয়, পরে কিছু সময় তারা আন্তরিকভাবে কথা বলেন।

    মধ্যাহ্নভোজে একই টেবিলে বসেন শেখ হাসিনা এবং ডোনাল্ড ট্রাম্প। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি ফাইল হস্তান্তর করেন। ভোজের আগেই ট্রামকে ফাইলটি গুরুত্বের সঙ্গে পড়তে দেখা গেছে। তবে ওই কথোপকথনে তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।

    মঙ্গলবার স্থানীয় সময় বেলা সোয়া ১টার দিকে জাতিসংঘ সদর দফতরের মূল ভবনের দ্বিতীয় তলার নর্থ ডেলিগেটস লাউঞ্জে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দেয়া মধ্যাহ্ন ভোজ সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দেয়া ১৯৬টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান বা তাদের প্রতিনিধিদের সম্মানে এ মধ্যাহ্নভোজের আয়োজন করেন গুতেরেস।

    মধ্যাহ্নভোজে জাতিসংঘ মহাসচিবসহ একই টেবিলে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ বিশ্বের পনেরো শীর্ষ নেতা। জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের জন্য আসন ছিল নির্ধারিত। আসনের ওপরে সবার নাম লেখা ছিল। মধ্যাহ্ন ভোজ সভা শুরুর বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্বাগত জানান। তিনি বলেন, জাতিসংঘ আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংস্থাটির অভূতপূর্ব কর্মকাণ্ডের জন্য ভূয়সী প্রশংসা করে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানান ট্রাম্প।

    জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘আগামী বছর জাতিসংঘের ৭৫তম বার্ষিকী উদযাপন করব আমরা। আর এবার আমরা উদযাপন করছি, বিশ্বের মানবজাতির সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব চাঁদে অবতরণের পঞ্চাশতম বার্ষিকী।’ অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘চাঁদে অবতরণের পরপরই মহাকাশচারী জাতিসংঘে এসেছিলেন এবং সে সময় ভিড় এত বেশি ছিল যে তাদের উত্তর লনে যেতে হয়েছিল।’

    জাতিসংঘ মহাসচিব এরপর নীল আর্মস্ট্রংয়ের একটি উক্তি উদ্ধৃত করেন- ‘আমরা পৃথিবীর নাগরিকরা যারা পৃথিবী ছেড়ে যাওয়ার কারণগুলোর সমাধান করতে পারি তারা এতে বসবাসের সমস্যাগুলোরও সমাধান করতে পারি।’ গুতেরেস বলেন, নীল আর্মস্ট্রংয়ের এ উক্তি আমাদের জন্য অনুপ্রেরণার হোক, যাতে আমরা একসঙ্গে এমন একটি পৃথিবী তৈরি করতে পারি যেখানে সবাই শান্তিতে এবং সমৃদ্ধিতে বসবাস করতে পারে।

    জাতিসংঘ মহাসচিবের মধ্যাহ্ন ভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের কি কথা হয়েছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, তাদের মধ্যে আন্তরিক আলোচনা হয়েছে। এরচেয়ে বিস্তারিত আর কিছু বলতে চাননি পররাষ্ট্রমন্ত্রী। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশগ্রহণ করেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এতে যোগ দেন।

    বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক : স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই যুক্তরাষ্ট্রের ভূমিকা বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত হয়ে আসছে? বাংলাদেশে নিয়োগ পাওয়া মার্কিন রাষ্ট্রদূতকে প্রায়ই বিভিন্ন বিষয়ে কথা বলতে বা সক্রিয় হতে দেখা যায়? এরপর বিভিন্ন সময়ে এ সম্পর্কে যোগ হয়েছে নানা মাত্রা? বর্তমানে দেশটি বাংলাদেশের প্রধান রফতানি-গন্তব্য এবং রেমিটেন্সের অন্যতম উৎস?

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, জ্বালানি খাতে বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে সম্পর্ক বিদ্যমান রয়েছে। বাংলাদেশ চায় যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার। এছাড়া মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আশরাফুজ্জামান ও বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দীর্ঘদিন ধরেই দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছে বাংলাদেশ।

  • দেশের সব আদালতকক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টানানো শুরু

    দেশের সব আদালতকক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টানানো শুরু

    অনলাইন ডেস্ক ::

    হাইকোর্টের নির্দেশনার পর দেশের উচ্চ আদালতসহ সব অধস্তন আদালতের এজলাস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের প্রক্রিয়া শুরু হয়েছে।

    বুধবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতে আদেশে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।

    এক রিট আবেদনের শুনানিতে গত ২৯ আগস্ট বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ ওই আদেশ দিয়েছিলেন।

    এ আদেশের পর ২৩ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একটি নোটিশ জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) তৈয়বুল হাসান স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুবীর নন্দী দাসের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৯ আগস্ট বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ দেশের সব আদালতের এজলাস/কোর্টরুমে আগামী দুই মাসের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতি টাঙানো ও সংরক্ষণের নির্দেশনা দিয়েছেন।

    এ অবস্থায় অধস্তন আদালতের সব এজলাস/কোর্টরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টাঙানো ও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

    চলতি বছরের ২১ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস।

    আইনজীবী সুবীর নন্দী দাসের মতে, সংবিধানের ৪ (ক) অনুচ্ছেদে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সব সরকারি ও আধা-সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি-বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে। এ অনুচ্ছেদ উল্লেখ করে রিটটি করা হয়েছে।

    ওই রিটে আইন মন্ত্রণালয় সচিব, গণপূর্ত মন্ত্রণালয় সচিব, অর্থ মন্ত্রণালয় সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে বিবাদী করা হ

  • দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধ পরিকর : গণপূর্তমন্ত্রী

    দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধ পরিকর : গণপূর্তমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক ::

    গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বর্তমান সরকার বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এখন বিচার বিভাগই বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে। আইন মন্ত্রণালয় শুধু প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করছে।

    মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধ পরিকর। তারই ধারাবাহিকতায় অনেক কাজ হচ্ছে এই অঞ্চলজুড়ে। উন্নয়নের রোল মডেল করতে সরকার ব্যাপক কাজ করছে দক্ষিণাঞ্চলে।

    বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালত এজলাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো শেষে এ কথা বলেন তিনি।

    বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়দুল্লাহ সাজু জানান, মন্ত্রী জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো ছাড়াও আদালত প্রাঙ্গণে নির্মাণাধীন নতুন ভবন পরিদর্শন করেন।

  • ভোলায় দুর্যোগ সহনীয় গৃহ পেয়েছেন ১০১টি পরিবার

    ভোলায় দুর্যোগ সহনীয় গৃহ পেয়েছেন ১০১টি পরিবার

    ভোলা প্রতিনিধি//মো: নিসাত :: ভোলা জেলায় ১০১টি অসহায় পরিবার দুূর্যোগ সহনীয় গৃহ পেয়েছেন। যাদের জমি আছে ঘর নেই এমন ১’শ ১টি দরিদ্র পরিবারকে সরকারিভাবে এসব গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। দুূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে জুলাই মাসের ১ তারিখ থেকে এসব ঘরের নির্মাণ কাজ শুরু হয়ে চলতি মাসের ১৫ তারিখ কাজ সম্পন্ন হয়েছে।

    ২ লাখ ৫৮ হাজার ৫৩১ টাকা করে ব্যয়ে প্রত্যেকটি ঘর নির্মাণ করা হয়েছে। ৩’শ স্কায়ার ফিট জমির উপর নির্মিত এসব ঘর ২ কক্ষ বিশিষ্ট। সামনে খোলা বারান্দা থাকছে। এছাড়া পিছনে লবিসহ বাথরুম, টয়লেট ও রান্নাঘরের ব্যবস্থা রয়েছে। ইতোমধ্যে গৃহহীণদের এসব ঘর বুঝিয়ে দেয়া হয়েছে।

    জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবি এম আকরাম হোসেন বলেন, আমাদের সমাজে অনেক অসচ্ছল ও অসহায় পরিবার আছে, যাদের সামান্য জমি থাকলেও ভালো গৃহ নির্মাণের সামর্থ নেই। সেইসব পরিবারের জন্যই প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়ে এসব ঘর করে দিয়েছেন। প্রতিটি ঘরের সামনের দিকে ১০ ফিট করে ২টি কক্ষ রয়েছে। চারদিকে পাকা ওয়াল এবং উপরে সবুজ রঙের টিন রয়েছে। জুলাই মাসের মধ্যে গৃহ নির্মাণ কাজ সম্পন্ন করার কথা থাকলেও পরবর্তিতে সময় বাড়িয়ে চলতি মাসের ১৫ তারিখ করা হয়েছে।

    তিনি বলেন, এসব ঘর দুূর্যোগ সহনশীল। ২২০ কিলোমিটার বেগে বতাসের মধ্যে এসব ঘর টিকে থাকার সক্ষমতা রয়েছে। ফলে মানুষের দুর্ভোগ কমে গিয়ে জান-মাল রক্ষা পাবে। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর যেই উদ্যোগ কেউ গৃহহীণ থাকবেনা, সেটা বাস্তবায়ন হচ্ছে। অন্যদিকে সাধারণ গরীব মানুষ উপকৃত হচ্ছেন। একইসাথে গৃহ প্রাপ্তির ফলে সমাজের অবহেলিত এসব মানুষের সামাজিক মর্যাদাও বৃদ্ধি পেয়েছে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার মোট ১০১ টি ঘরের মধ্যে সদর উপজেলায় নির্মিত হয়েছে ২৩টি, বোরহানউদ্দিনে ১৩টি, দৌলতখানে ১৪টি, লালমোহনে ১২টি, তজুমোদ্দিনে ১০টি, চরফ্যাশনে ১৪টি ও মনপুরায় ১৫টি ঘর রয়েছে।

    সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হর্নি কোড়ালীয়া গ্রামের বাসিন্দা তফুরা খাতুন (৭০)। গত ১৪ বছর আগে তার স্বামী মারা গেছেন। স্বামীর অসু স্থতার সময় অধিকাংশ সম্পতিই বিক্রি করেছেন। গৃহহীণ অসহায় বিধবা এ নারী সেই থেকে ছেলেদের সংসারে থাকছেন। এবার সরকারিভাবে উন্নত ঘর পেয়েছেন। তিনি খুশী।

    তফুরা বলেন, বহু আগেই স্বামীর রেখে যাওয়া ঘর ভেঙ্গে গেছে। ঘর আর মেরামত করার সামর্থ ছিলোনা। এতদিন ছেলেদের সংসারে থেকেছেন। এখন ঘর পেয়ে ছেলে, ছেলেদের বউ ও নাতী-নাতনীদের কাছে তার মর্যাদাও বেড়েছে। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

    এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মহমুদুর রহমান জানান, দুূর্যোগ সহনীয় গৃহ নির্মাণ প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি। কারণ ভোলা উপকূলীয় এলাকা হওয়ায় এখানে প্রায় সময় প্রাকৃতিক দুূর্যোগ দেখা দেয়। আর দুর্যোগে এসব ঘর খুবই কাজে লাগবে। ভবিষ্যতে এ জেলায় দুূর্যোগ সহনীয় আরো গৃহ নির্মাণ করা হবে বলে জানান তিনি।

    জেলায় ১০১টি অসহায় পরিবার দুূর্যোগ সহনীয় গৃহ পেয়েছেন। যাদের জমি আছে ঘর নেই এমন ১’শ ১টি দরিদ্র পরিবারকে সরকারিভাবে এসব গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। দুূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে জুলাই মাসের ১ তারিখ থেকে এসব ঘরের নির্মাণ কাজ শুরু হয়ে চলতি মাসের ১৫ তারিখ কাজ সম্পন্ন হয়েছে। ২ লাখ ৫৮ হাজার ৫৩১ টাকা করে ব্যয়ে প্রত্যেকটি ঘর নির্মাণ করা হয়েছে। ৩’শ স্কায়ার ফিট জমির উপর নির্মিত এসব ঘর ২ কক্ষ বিশিষ্ট। সামনে খোলা বারান্দা থাকছে। এছাড়া পিছনে লবিসহ বাথরুম, টয়লেট ও রান্নাঘরের ব্যবস্থা রয়েছে। ইতোমধ্যে গৃহহীণদের এসব ঘর বুঝিয়ে দেয়া হয়েছে।

    জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবি এম আকরাম হোসেন বলেন, আমাদের সমাজে অনেক অসচ্ছল ও অসহায় পরিবার আছে, যাদের সামান্য জমি থাকলেও ভালো গৃহ নির্মাণের সামর্থ নেই। সেইসব পরিবারের জন্যই প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়ে এসব ঘর করে দিয়েছেন। প্রতিটি ঘরের সামনের দিকে ১০ ফিট করে ২টি কক্ষ রয়েছে। চারদিকে পাকা ওয়াল এবং উপরে সবুজ রঙের টিন রয়েছে। জুলাই মাসের মধ্যে গৃহ নির্মাণ কাজ সম্পন্ন করার কথা থাকলেও পরবর্তিতে সময় বাড়িয়ে চলতি মাসের ১৫ তারিখ করা হয়েছে।

    তিনি বলেন, এসব ঘর দুূর্যোগ সহনশীল। ২২০ কিলোমিটার বেগে বতাসের মধ্যে এসব ঘর টিকে থাকার সক্ষমতা রয়েছে। ফলে মানুষের দুর্ভোগ কমে গিয়ে জান-মাল রক্ষা পাবে। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর যেই উদ্যোগ কেউ গৃহহীণ থাকবেনা, সেটা বাস্তবায়ন হচ্ছে। অন্যদিকে সাধারণ গরীব মানুষ উপকৃত হচ্ছেন। একইসাথে গৃহ প্রাপ্তির ফলে সমাজের অবহেলিত এসব মানুষের সামাজিক মর্যাদাও বৃদ্ধি পেয়েছে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার মোট ১০১ টি ঘরের মধ্যে সদর উপজেলায় নির্মিত হয়েছে ২৩টি, বোরহানউদ্দিনে ১৩টি, দৌলতখানে ১৪টি, লালমোহনে ১২টি, তজুমোদ্দিনে ১০টি, চরফ্যাশনে ১৪টি ও মনপুরায় ১৫টি ঘর রয়েছে।

    সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হর্নি কোড়ালীয়া গ্রামের বাসিন্দা তফুরা খাতুন (৭০)। গত ১৪ বছর আগে তার স্বামী মারা গেছেন। স্বামীর অসু স্থতার সময় অধিকাংশ সম্পতিই বিক্রি করেছেন। গৃহহীণ অসহায় বিধবা এ নারী সেই থেকে ছেলেদের সংসারে থাকছেন। এবার সরকারিভাবে উন্নত ঘর পেয়েছেন। তিনি খুশী।

    তফুরা বলেন, বহু আগেই স্বামীর রেখে যাওয়া ঘর ভেঙ্গে গেছে। ঘর আর মেরামত করার সামর্থ ছিলোনা। এতদিন ছেলেদের সংসারে থেকেছেন। এখন ঘর পেয়ে ছেলে, ছেলেদের বউ ও নাতী-নাতনীদের কাছে তার মর্যাদাও বেড়েছে। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

    এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মহমুদুর রহমান জানান, দুূর্যোগ সহনীয় গৃহ নির্মাণ প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি। কারণ ভোলা উপকূলীয় এলাকা হওয়ায় এখানে প্রায় সময় প্রাকৃতিক দুূর্যোগ দেখা দেয়। আর দুর্যোগে এসব ঘর খুবই কাজে লাগবে। ভবিষ্যতে এ জেলায় দুূর্যোগ সহনীয় আরো গৃহ নির্মাণ করা হবে বলে জানান তিনি।

  • বিসিসির এ্যানেক্স ভবন পরিদর্শনে গনপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম

    বিসিসির এ্যানেক্স ভবন পরিদর্শনে গনপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম

    রাতুল হোসেন রায়হান:

     গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বরিশাল সিটি কর্পোরেশনের এ্যানেক্স ভবন পরিদর্শন করেছেন। বুধবার শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে যোগদান শেষে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সাথে এ্যানেক্স ভবনে যান।

    এসময় বিসিসি মেয়র মন্ত্রীকে বিভিন্ন কক্ষ ঘুরে দেখান এবং বিসিসির কার্যক্রম সর্ম্পকে অবগত করেন। পরে এ্যানেক্স ভবনে মেয়রের কক্ষে গিয়ে মন্ত্রী শ ম রেজাউল করিম ও মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সাথে ফটোসেশনে অংশগ্রহন করেন এবং একে অপরকে মিস্টি মুখ করিয়ে দেন।

  • প্রাচ্যের ভেনিস ক্ষ্যাত বরিশালকে শান্তির জনপদে পরিণত করবো : গণপূর্তমন্ত্রী

    প্রাচ্যের ভেনিস ক্ষ্যাত বরিশালকে শান্তির জনপদে পরিণত করবো : গণপূর্তমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক ::

    গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম-এমপি বলেছেন, বর্তমান সরকার ক্রিড়া বান্ধব সরকার। আর এর বড় পৃষ্ঠপোষক আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি খেলাধুলাকে এতোই ভালোবাসেন যে প্রটোকল মানেনও না অনেক সময়। খেলা দেখতে চলে যান স্টেডিয়ামে।  আবার আমাদের বলেন, হতাশা ব্যক্ত করবা না, যাতে খেলোয়ারদের মনোবল ভেঙ্গে না যায়। ওরা যে ছোট শরীর নিয়ে বিশ্বের বড় বড় খেলোয়ারদের সাথে খেলছে এটাই তো অনেক কিছু।

    বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াত আউটার স্টেডিয়ামে বিভগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  গোল্পকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব (১৭) বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ (বালিকা) ২০১৯ প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এ কথা বলেন।

    মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার সরকার ক্রিড়া বান্ধব সরকার। সুস্থ দেহ, দুস্থ মন- এজন্য দরকার খেলাধুলার। কোমলমতিদের মাদক-জঙ্গি, সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।  সুস্থধারার বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভালোর পাশে থাকতে হবে।

    তিনি বলেন, একময় রাজাকার-আলবদরদের হাতে দেশের পতাকা তুলে দেয়া হয়েছিলো। কিন্তু নতুন প্রজন্মকে বাস্তব সত্য জানতে হবে। তাদের কাছে বঙ্গবন্ধু-বঙ্গমাতার আত্মত্যাগ, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সম্পর্কে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।

    শ. ম. রেজাউল করিম বলেন, যদি কেউ দুর্নীতি করে আর সেখানে দলের কেউ থাকে, তাকেও ছাড় দেয়া হবে না। দুর্নীতি বিরোধী অভিযানে সকলের সহায়তা করা প্রয়োজন। সরকারের চ্যালেঞ্জ সু-শাসন প্রতিষ্ঠা করা। বরিশালের সকল মানুষের এতে সমর্থন থাকবে এবং সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, ইভটিজিং মাদক ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।  আমরা সবাই মিলে প্রাচ্যের ভেনিস ক্ষ্যাত বরিশালকে শান্তির জনপদে পরিণত করবো।

    তিনি বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী আমাকে দেয়ার পর থেকে আমি কাজে গতিশীলতা আনার পাশাপাশি দায়িত্বশীলতা, জবাবদিহিতা  নিশ্চিত করেছি।  এফআর টাওয়ার ঘটনায় আমি দায়িত্ব নেয়ার পরে ৬২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের ঘটনায় ৩০ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।  দুর্নীতির সঙ্গে নূন্যতম সক্ষ্যতা থাকলে কাউকে ছাড় দিবো না। সাম্প্রদায়িক অভিযানের বিষয়টি তদন্তাধীন থাকায় এ বিষয়ে মন্তব্য করবো না। তবে ঠিকাদারী কাজের সাথে সম্পৃক্ত একটি বিষয় আমাদের সামনে আসায় এরইমধ্যে গনপূর্তের একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি প্লানিং মন্ত্রনালয়ের ২ জনকে প্রত্যাহার করার জন্য চিঠি দেয়া হচ্ছে।  এককথায় আমি নিজেও অনিয়ম করবো না, বরদাস্তও করবো না।

    মন্ত্রী আরো বলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় বার জন্মাবে কি না জানিনা, তবে তিনি বার বার মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেও দেশের ও মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

    অতিরিক্ত বিভাগীয় কমিশনার এম ডি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশেনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

  • বরিশালে ব্যাটারী চালিত ইজিবাইক ও রিক্সা নিষিদ্ধ ঘোষনা

    বরিশালে ব্যাটারী চালিত ইজিবাইক ও রিক্সা নিষিদ্ধ ঘোষনা

    রেজয়ানুর রহমান সফেন::

    ব্যাটারি চালিত অটোরিক্সা (ইজিবাইক) ও রিক্সার নগরীতে পরিনত হয়েছে বরিশাল। ৫৮ বর্গ কিলোমিটার নগরীর সিংহভাগ সড়ক দখল করে আছে এসব অটোরিক্সা ও রিক্সা। বরিশাল নগরীর বিভিন্ন সড়কে দিব্যি চলছে ব্যাটারী চালিত হলুদ অটোরিক্সা ও রিক্সা। আর এতে করে নগরীর জুড়েই যানজট নিরসনে হিমসিম খাচ্ছে বরিশাল মেট্রোপলিটন (ট্রাফিক) পুলিশের সদস্যররা।

    এই যানজট নিরসনে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারী চালিত হলুদ অটোরিক্সা ও রিক্সা নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।

    বুধবার বরিশাল মেট্রোপলিটন (ট্রাফিক) পুলিশের এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বরিশাল বরিশাল মেট্রোপলিটন পুলিশের সূত্রে জানাগেছে, প্রথম ধাপে আগামী ১ অক্টোবর থেকে জিলা স্কুল মোড় থেকে জেলখানা মোড় পর্যন্ত, কাকলীর মোড় থেকে সিটি করপোরেশনের মোড় হয়ে সেটেলমেন্ট অফিস মোড় পর্যন্ত, ডাচবাংলা ব্যাংকের মোড় থেকে গির্জামহল্লা হয়ে ফলপট্টির মোড়, ভাটারখাল ক্রসিং থেকে ডিসি অফিস গেট, সিটি করপোরেশনের মোড় ও ফলপট্টির মোড় হয়ে চকের পুল পর্যন্ত উচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হলুদ ইজিবাইক চলাচল নিষিদ্ধ থাকবে।

    এ নিষেধাজ্ঞা কার্যকর করার লক্ষে এরই মধ্যে বরিশাল বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নগরে মাইকিং ও প্রচার-প্রচারণা করা হচ্ছে।

    সার্বিক বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মোঃ খায়রুল আলম বলেন, বরিশাল মেট্রোপলিটন এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সমূহের যানজট নিরসন এবং সর্বসাধারনের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ সড়ক গঠনের লক্ষে উচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ব্যাটারিচালিত রিক্সা ও হলুদ ইজিবাই চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

    প্রথম ধাপে নগরের প্রাণকেন্দ্র ঘিরে বেশ কয়েকটি সড়কে আগামী ১ অক্টোবর থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলেও পরবর্তীতে পর্যায়ক্রমে মেট্রোপলিটন এলাকার সড়কে এ যানবাহনগুলো চলাচল নিষিদ্ধ করা হবে। আর জনগনের ভোগান্তি লাঘবে পর্যায়ক্রমে বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

  • প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে বরিশাল বাসীর পক্ষ থেকে ধন্যবাদ: মেয়র সাদিক

    প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে বরিশাল বাসীর পক্ষ থেকে ধন্যবাদ: মেয়র সাদিক

    রাতুল হোসেন রায়হান:

    বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন তা সাধুবাদ পাওয়ার যোগ্য। প্রধানমন্ত্রী তার বিচক্ষণতা দিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমরা বরিশালবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এ কাজকে সামনে এগিয়ে নিতে আমরা সার্বিক সহযোগিতা করবো।

    বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াত আউটার স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ (বালিকা) প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, আমি আগেই বলেছি, যেকোনো ভালো কাজের পাশে আমাকে পাবেন। জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ যেকোনো ভালো কাজে আমাকে প্রয়োজন হলে বলবেন, আমি ভালো সব কাজের পাশে আছি।

    এ সময় সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার এম ডি আব্দুস সালাম বলেন, খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। আর শিক্ষার পাশাপাশি খেলাধুলাই পারে মাদক-সন্ত্রাসমুক্ত একটি সমাজ গড়তে। বর্তমান প্রধানমন্ত্রীর ইচ্ছায় ক্রিকেট-ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ফলে তৃণমূল থেকে এখন খেলোয়াড় তৈরি হওয়ার কাজটিও শুরু হয়ে গেছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

    উদ্বোধনী খেলায় বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বরিশাল ও ঝালকাঠি জেলা দল অংশগ্রহণ করে।

    এদিকে খেলার উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে আউটার স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলার শুরুতে নৃত্য ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে স্থানীয় শিল্পিরা।

  • ভিপি নুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ৩ নভেম্বর

    ভিপি নুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ৩ নভেম্বর

    অনলাইন ডেস্ক :

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের দিন রোকেয়া হলের প্রভোস্ট ড. জিনাত হুদাকে লাঞ্ছিত করার অভিযোগে ডাকসু ভিপি নুরুল হক নুরসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল তারিখ পেছানো হয়েছে। আগামী ৩ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

    বুধবার এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

    চলতি বছর ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচনের দিন রোকেয়া হলের শিক্ষার্থী মারজুকা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় নুরসহ পাঁচ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।

    মামলার অন্য আসামিরা হলেন নির্বাচনে বাম জোটের ভিপি প্রার্থী লিটন নন্দী, জিএস প্রার্থী ঢাবির জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আনিসুর রহমান, জিএস প্রার্থী ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সভাপতি উম্মে হাবীবা বেনজীর ও রোকেয়া হল সংসদের স্বতন্ত্র ভিপি প্রার্থী শেখ মৌসুমী।