Category: রাজণীতি

  • বরিশাল অঞ্চলের ২৫ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    বরিশাল অঞ্চলের ২৫ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‌বৃহস্পতিবার (১২ মার্চ) ভি‌ডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা, ব‌রিশাল ও গোপালগঞ্জ জোনে নি‌র্মিত ২৫টি সেতু উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় ব‌রিশাল জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে ভি‌ডিও কনফা‌রে‌ন্সে উপ‌স্থিত‌দের সঙ্গে কথা ব‌লেন তিনি। পরে ওই সেতুর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

    এ সময় ব‌রিশা‌লের জেলা প্রশাসক ব‌রিশাল অঞ্চ‌লে ব্রিজ নির্মাণ করায় কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন। এছাড়াও ব‌রিশা‌লের বা‌কেরগ‌ঞ্জের স্থানীয় একজন শিক্ষ‌কও প্রধানমন্ত্রীর প্র‌তি কৃতজ্ঞতা জানান।

    ব‌রিশাল জেলা প্রশাসক কার্যাল‌য়ের স‌ম্মেলন ক‌ক্ষে জেলা প্রশাসক ছাড়াও ব‌রিশাল সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ, ব‌রিশাল ৬ আস‌নের সংসদ সদস্য নাস‌রিন জাহান রত্না, সংর‌ক্ষিত সংসদ সদস্য সৈয়দা ম‌রিনুর নাহার মেরী, বিভাগীয় ক‌মিশনার মো. ইয়া‌মিন হো‌সেন চৌধুরীসহ সুশীল সমা‌জের গণমান্য ব্য‌ক্তিরা উপ‌স্থিত ছি‌লেন।

    ব‌রিশাল জো‌নে ব‌রিশাল জেলায় সৌ‌দের খাল সেতু, গয়না ঘাটা সেতু, আশোকা‌ঠি সেতু, রহমতপুর সেতু, রা‌য়েরহাট সেতু, বোয়া‌লিয়া বাজার সেতু, বা‌কেরগঞ্জ সেতু, ঝালকা‌ঠি‌তে কাঠালবা‌ড়ি সেতু ও পি‌রোজপু‌রে বটতলা সেতুর উ‌দ্বোধন ক‌রেন।

    ও‌য়েস্টার্ন বাংলা‌দেশ ব্রিজ ইম্প্রুভ‌মেন্ট প্র‌জে‌ক্টের আওতায় সড়ক ও জনপথ অ‌ধিদপ্তর, সড়ক প‌রিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক প‌রিবহন ও সেতু মন্ত্রণালয় এবং জাইকার অর্থায়‌নে প্রকল্প‌টি বাস্তবায়ন ক‌রে। এর কার‌ণে এই অঞ্চ‌লের অর্থ‌নৈ‌তিক কর্মকাণ্ড, যোগা‌যোগ ব্যবস্থায় গ‌তি আস‌বে ব‌লে ম‌নে ক‌রেন সং‌শ্লিষ্টরা।

  • এ আর এস  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত

    এ আর এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার//সাইফুল ইসলাম:

    আজ বুধবার সকাল ১০ টায় নগরীর এ আর এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ.কে.এম মোস্তাফা সেলিম, সভাপতি, বিদ্যালয় ম্যানেজিং কমিটি।আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আয়শা তৌহিদ লুনা, ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি ও সাধারন সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

    উক্ত অনুষ্ঠান এ আর এস বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়ে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে বিকাল ৪ টায় অনুষ্ঠানের সূচি ঘটে।

  • রাস্তা তৈরীতে ‘কৌশলী’ মেয়র সাদিক আবদুল্লাহ, দীর্ঘমেয়াদে সুফল ভোগ করবে নগরবাসী

    রাস্তা তৈরীতে ‘কৌশলী’ মেয়র সাদিক আবদুল্লাহ, দীর্ঘমেয়াদে সুফল ভোগ করবে নগরবাসী

    বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। যিনি পরিচিত ‘অ্যাকশন’ মেয়র হিসেবে। বরিশাল নগরীর উন্নয়নে দিন-রাতে করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম। নগরবাসীর দুর্ভোগ কমাতে ফুটপাত হকারমুক্ত অভিযান, অবৈধ দখলদারদের বরিশাল নগরীর ছাড়া, খালসহ স্থাপনা রক্ষা, বিসিসির বকেয়া ট্যাক্স বা বিল আদায়ে অভিযানসহ সবকিছুতেই দক্ষতা দেখিয়ে চলছেন মেয়র সাদিক আবদুল্লাহ। আবারো নগরীর রাস্তা তৈরীতে তার ‘কৌশলী’ ভূমিকায় দীর্ঘমেয়াদে সুফল ভোগ করবে নগরবাসী। নগরীর বিভিন্ন এলাকার রাস্তা তৈরীর কাজ করে মেয়র সাদিক আবদুল্লাহ ব্যাপক আলোচনায় এসেছেন।

    সরেজমিনে তথ্য উপাত্ত সংগ্রহ করতে গিয়ে দেখা যায়, রাস্তা তৈরীতে মেয়র সাদিক আবদুল্লাহ ‘কৌশলী’ ভূমিকা পালন করছেন। দীর্ঘমেয়াদি রাস্তা তৈরীতে তিনি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন। ৫ বছরের মধ্যে যে কোন ধরনের সংস্কার কিংবা মেরামত প্রয়োজন হলে ঠিকাদার নিজ দায়িত্বে সেগুলো মেরামত করে দেবেন। নগরীর চৌমাথা, বগুড়া রোড, শিতলাখোলা, আলেকান্দাসহ অন্যতম গুরুত্বপূর্ণ সড়কগুলোর রাস্তা তৈরীর কাজ চলমান রয়েছে। ২০০২ সালে সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর থেকে প্রতি বছর অন্তত ২-৩ বার মেরামত-সংস্কার করা হতো গুরুত্বপূর্ণ এই সড়কটি। প্রতি বারই হতো অর্থের অপচয়। মেরামতের কিছুদিন পরই খানাখন্দে ভেরে যেত সড়কটি। আর ভোগান্তিতে পড়তে হতো নগরবাসী সহ দূর-দূরান্ত থেকে আগত লাখো মানুষকে। বর্ষায় ভোগান্তির মাত্রা আরও বেড়ে যেত। তাই এমন দীর্ঘমেয়াদি রাস্তা তৈরী করে ‘কৌশলী’ ভূমিকা পালন করছে মেয়র সাদিক আবদুল্লাহ।

    নগরীর চৌমাথা এলাকার বাসিন্দা সোহেল জানান, মহাসড়কের আদলে সিটির মধ্যে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এতে দির্ঘ মেয়াদী ফল পাওয়া যাবে। নগরবাসী ভোগান্তি থেকে রেহাই পাবে।

    বিসিসির একটি সূত্র বলছে, আগে এসব সড়ক বছরে দুই তিনবার সংস্কার মোরামত হতো। এবার তিনি বরিশালে সড়ক বিভাগের ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে কথা বলে কাজ শুরু করেছেন। তারা ৫ বছরের গ্যারান্টি দিয়ে সড়ক নির্মাণ করছেন। এই সময়ের মধ্যে সড়কে যে কোন প্রকার সংস্কার প্রয়োজন হলে ঠিকাদারী প্রতিষ্ঠান করে দেবে।

    এর আগেও রাস্তা নির্মাণ করে বাজিমাত করছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। বরিশাল নগরীর অভ্যন্তরে প্রথমবারের মতো আধুনিক পেভার মেশিন দিয়ে রাস্তা নির্মাণ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।

    নগরবাসীর সাথেও আলাপকালে জানা গেছে, তারা দীর্ঘমেয়াদি রাস্তার এমন সুফল ভোগ করবে আগামী দিনগুলোতে। সংশ্লিষ্ট অনেকেই সাদিক আবদুল্লাহ’র এমন কাজের প্রশংসা করছেন।

  • করোনা আতঙ্কে স্থগিত মুজিববর্ষের ক্রিকেট এবং কনসার্ট

    করোনা আতঙ্কে স্থগিত মুজিববর্ষের ক্রিকেট এবং কনসার্ট

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিবি কর্তৃক আয়োজিত বিশ্ব একাদশ বনাম অবশিষ্ট এশিয়া একাদশের মধ্যকার বিশেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ আপাতত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে স্থগিত ঘোষণা করা হয়েছে এ উপলক্ষে অনুষ্ঠিতব্য বিশেষ কনসার্টও।

    আজ (বুধবার) বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শুরুর প্রাক্কালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

    আলোচনা এবং গুঞ্জন- যাই বলা হোক না কেন, আগে থেকেই ছিল। মুজিববর্ষের অনুষ্ঠান যখন সরকারিভাবেই সীমিত করে আনা হয়েছে, জনসমাগমপূর্ণ অনুষ্ঠানগুলো স্থগিত ঘোষণা করা হয়েছে, তখন বিসিবিও যে একই উপলক্ষে বিশেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ এবং কনসার্ট আয়োজন করতে পারবে না- তা প্রায় নিশ্চিতই ছিল।

    আগের দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসেন বিসিবি সভাপতি। সেই সাক্ষাতে বিসিবি সভাপতিকে কি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী, সেটা অবশেষে জানা গেল আজ বিকেলে।

    সন্ধ্যা নামার ঠিক আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে পাপন বলেন, ‘আমাদের হাতে দুটি অপশন ছিল। ১৮ তারিখ এআর রহমানের যে কনসার্ট, সেটা আমরা ছোট করে করতে পারতাম, পরে সিদ্ধান্ত নিয়েছি যে এটা বড় করে হবে, যেভাবে করার পরিকল্পনা হয়েছিল। তাই আমরা এটাকে এখন পিছিয়ে দিয়েছি। পরিস্থিতির উন্নতি ঘটলে, পরে কোনো একটা সময় আমরা এটা আয়োজন করবো।’

    এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, ‘এছাড়া ২১ ও ২২ মার্চ যে দুটি ম্যাচ আছে- সে দুটি নিয়েও সমস্যা হচ্ছে। যে বিশ্ব তারকারা আসবে তারা সবাই আসতে পারবে কি না, আবার আসলে যথাসময়ে ফিরতে পারবে কি না- এসব বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে।’
    তিনি আরও বলেন, ‘আমরা সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, দুটি আয়োজনই আপাতত পেছানো হচ্ছে। পরে আমরা মাসখানেক সময় দেখে, সব পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে যে কখন এগুলো করবো।’

  • ২৫ মার্চ ১ মিনিট অন্ধকারে থাকবে সারাদেশ

    ২৫ মার্চ ১ মিনিট অন্ধকারে থাকবে সারাদেশ

    আগামী ২৫ মার্চ একাত্তরের কালরাতের স্মরণে এক মিনিট অন্ধকারে থাকবে পুরো দেশ। গতবারের মতই গুরুত্বপূর্ণ ও জরুরি স্থাপনা ছাড়া সারা দেশে ওইদিন রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এই প্রতীকী ‘ব্ল্যাক আউট’ চলবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।
    গণহত্য দিবস এবং স্বাধীনতা দিবস পালন নিয়ে বুধবার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান।

    তিনি বলেন, গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে ২৫ মার্চ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে বাতি নিভিয়ে প্রতীকী ব্লাক আউট পালন করব। তবে জরুরি স্থাপনা বা কেপিআই যেমন হাসপাতাল এবং অন্যান্য স্থানে যেখানে ব্লাক আউট করলে অসুবিধা হবে এবং চলমান যানবাহন এর বাইরে থাকবে। এই কর্মসূচি পালনের সময় ঢাকা মহানগরসহ সারাদেশে নিরাপত্তার ব্যবস্থা থাকবে।

    কামাল বলেন, এই কর্মসূচি সারা দেশে পালনের জন্য দেশবাসীকে অনুরোধ করছি এবং পালনের ব্যবস্থা গ্রহণ করার জন্য বলছি। আমরা গণহত্যা দিবসকে স্মরণ করে এই প্রতীকী কর্মসূচি পালন করব।

    জাতীয় সংসদের স্বীকৃতির পর একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের দিনটিকে ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার।

    জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালনের জন্য ২৫ মার্চকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে গণহত্যা দিবস হিসেবে অন্তর্ভুক্তের প্রস্তাবও মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে।

    বাঙালির মুক্তির আন্দোলনের শ্বাসরোধ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা।

    ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। অবশ্য তার আগেই ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে এক জনসভায় বাঙালির অবিসংবাদিত এই নেতা বলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

    কার্যত সেটাই ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, যার পথ ধরে কালরাতের পর শুরু হয় বাঙালির প্রতিরোধ পর্ব।

  • মেয়র সাদিকের সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    মেয়র সাদিকের সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    তানজিম হোসাইন রাকিব:

    বরিশাল সিটি কর্পোরেশন’র মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সাথে সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো।

    এসময় রাষ্ট্রদূতের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

  • ১৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

    ১৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন শুভেচ্ছা বক্তব্য রাখবেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা।

    জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

    তিনি করোনা ভাইরাসে উদ্ভুত পরিস্থিতিতে মুজিববর্ষের কর্মসূচি সংক্ষিপ্ত করে আনার কথাও জানান।

  • করোনা সন্দেহ; ভারতীয়কে ফেরত পাঠাল বাংলাদেশ

    করোনা সন্দেহ; ভারতীয়কে ফেরত পাঠাল বাংলাদেশ

    করোনাভাইরাসবাহী সন্দেহে সুভাষ সরকার (৩০) নামে এক ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশন হেলথ ডেস্ক কর্তৃপক্ষ।

    মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি ভারতের আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে বাংলাদেশের আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট আসেন।

    এসময় নোম্যান্সল্যান্ডে ওই ব্যক্তিকে পরীক্ষা করেন ইমিগ্রেশনে অস্থায়ী হেলথ ডেস্কের স্বাস্থ্যকর্মীরা। তার গায়ে অতিরিক্ত তাপমাত্রা এবং শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে মাস্ক পরিয়ে দেয়া হয়।

    সুভাষ সরকার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মধ্য ভুবন বন এলাকার শরৎ সরকারের ছেলে। তার পাসপোর্ট নাম্বার(T- 8461995)। তার সিলেটের লাখাই উপজেলার রাধানগর গ্রামে তার ফুফুর বাড়িতে যাওয়ার কথা ছিল বলে জানা গেছে।

    আখাউড়া ইমিগ্রেশনে অস্থায়ী হেলথ ডেস্কের দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মো. ফজলুল হক সরকার যুগান্তরকে জানান, ওই ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশের পর স্বাস্থ্য পরীক্ষা করে তার গায়ে প্রায় ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং শারীরিকভাবে অসুস্থ হওয়ায় করোনাভাইরাসবাহী সন্দেহ করা হয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. মো. শাহ আলমকে জানানো হয়। তার নির্দেশে অসুস্থ সুভাষ সরকারকে দুপুর পৌনে ১২টার দিকে নোম্যান্সল্যান্ড থেকে ভারতে ফেরত পাঠানো হয়।

    আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ইনচার্জ আবদুল হামিদ যুগান্তরকে জানান, করোনাভাইরাসে আক্রান্ত কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য ইমিগ্রেশনে অস্থায়ী হেলথ ডেস্ক কর্মীরা সজাগ দৃষ্টি রেখেছেন। ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।

    তিনি জানান, এখন পর্যন্ত চীনের কোনো নাগরিক এ সীমান্ত দিয়ে যাতায়াত করেননি। তবে ভারতীয় নাগরিক সুভাষ সরকারের অতিরিক্ত জ্বর ও অসুস্থ হওয়ার তাকে সন্দেহ করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ সর্বদা সতর্ক রয়েছে।

    এদিকে করোনাভাইরাস নিয়ে বাড়তি সতর্কতা হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও ৮টি উপজেলা হাসপাতালে আইসোলেশন বেড স্থাপন করা হয়েছে। প্রতিটি হাসপাতালে মোট দুইটি করে ১৬টি ও জেলা সদর হাসপাতালে পাঁচটি বেড প্রস্তুত রাখা হয়েছে।

  • প্রধানমন্ত্রীর জাপান সফর বাতিল

    প্রধানমন্ত্রীর জাপান সফর বাতিল

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। মুজিববর্ষ উদযাপনে আন্তর্জাতিক উপ-কমিটির সভা শেষে মঙ্গলবার তিনি এ তথ্য জানান।

    দুদিনের দ্বিপক্ষীয় সফরে আগামী ৩০ মার্চ জাপানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ সরকার প্রধানের।

    সফর স্থগিত করা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জাপানে যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু জাপানেও করোনাভাইরাস বেশ ছড়িয়েছে, সেহেতু সফর স্থগিত করা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়ে জাপান সফর পরে হবে। তাতে তাদেরও কোনো আপত্তি নাই।
    সফর স্থগিতের ব্যাখ্যায় পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আমরা যেখানে যাই, প্রধানমন্ত্রী গেলে একটা বড় ব্যবসায়িক প্রতিনিধি যায়, আমাদের ব্যবসা-বাণিজ্য বাড়ে। ওরা (জাপান) বলেছে, বড় প্রতিনিধিদল যেভাবে অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, এমন বড় জমায়েত বোধহয় এই প্রেক্ষিতে সম্ভব না।

  • পুনঃনির্ধারিত হচ্ছে মুজিববর্ষের অনুষ্ঠান সূচি

    পুনঃনির্ধারিত হচ্ছে মুজিববর্ষের অনুষ্ঠান সূচি

    করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর উদ্বোধন ও মুজিব বর্ষের অনুষ্ঠান সূচি পুনরায় নির্ধারিত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

    রোববার (০৮ মার্চ ) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

    করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

    পররাষ্ট্র মন্ত্রী জানান, মুজিববর্ষের অনুষ্ঠান সূচি পুনরায় নির্ধারিত হচ্ছে। জনসমাবেশ এড়িয়ে ঘরোয়া অনুষ্ঠানের দিকে আমরা নজর দিচ্ছি।

    রোববার বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান কীভাবে আয়োজন করা যেতে পারে তা নিয়ে এই বৈঠক করা হয়। বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও উপস্থিত ছিলেন।