Category: শিক্ষাঙ্গন

  • বরিশাল বিএম কলেজ ছাত্রকে মারধর, মানামির ৪ স্টাফের নামে মামলা

    বরিশাল বিএম কলেজ ছাত্রকে মারধর, মানামির ৪ স্টাফের নামে মামলা

    ইসরাত জাহান সুমাইয়া:

    ব‌রিশাল বিএম কলেজের মাস্টার্স চুরান্ত বর্ষের ছাত্র সাদ্দাম হোসেনকে মারধরের অভিযোগে এমভি মানামি লঞ্চের সুপার ভাইজারসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    মঙ্গলবার (১ অক্টোবর) ভোলা সদরের চরকালী এলাকার বাসিন্দা সাদ্দাম নিজেই বাদী হয়ে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

    আদালতের বিচারক মো. করিব উদ্দিন প্রামাণিক মামলাটি বরিশাল নদী বন্দরের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালকে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

    মামলায় অভিযুক্তরা হলেন- নগরীর ফকিরবাড়ি রোড এলাকার বাসিন্দা আমির আলী তালুকদারের ছেলে এমভি মানামি লঞ্চের স্টাফ ফাইজুল আলম, লঞ্চটির সুপার ভাইজার শাহ জাহান, খালাশি আক্তার হোসেন ও আনসার গার্ড কাওসার।

    মামলা সূত্রে জানা যায়, বাদী সাদ্দাম বিএম কলেজ থেকে মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়েছেন। গত ২৫ সেপ্টেম্বর (বুধবার) তিনি ঢাকা যাওয়ার উদ্দেশে ভোলা থেকে বরিশাল আসেন। পরে এমভি মানামি লঞ্চে ঢাকা যাওয়ার উদ্দেশে সকাল ৯টার দিকে কেবিনের টিকিট কাটার জন্য কেরানি রুমে জিজ্ঞেস করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। সেসময় এর প্রতিবাদ করায় অভিযুক্তরা তাকে এলোপাথারি মারধর করে। এছাড়াও লোহার রড দিয়ে পিটিয়ে যখম করে সঙ্গে থাকা মোবাইল ও নগদ তিন হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

  • শিক্ষার্থীদের সঙ্গে বেঞ্চে বসে খাবার খেলেন দীপু মণি-নওফেল

    শিক্ষার্থীদের সঙ্গে বেঞ্চে বসে খাবার খেলেন দীপু মণি-নওফেল

    অনলাইন ডেস্ক ::

    সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের কক্ষের বেঞ্চে বসেই মিড-ডে মিলের খাবার খেলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    রোববার (২৯ সেপ্টেম্বর) সিলেটের ওই স্কুলে মিড-ডে মিলের উদ্বোধন করা হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের অনুরোধ করেন, একসঙ্গে খেতে হবে। তারাও বসে গেলেন শিক্ষার্থীদের কাতারে।

    শিক্ষার্থীদের সঙ্গে শ্রেণিকক্ষের বেঞ্চে বসে মন্ত্রী-উপমন্ত্রী যেন ফিরে গিয়েছিলেন তাদের স্কুলজীবনেং! বিদ্যালয়ের সাদামাটা খাবার তাদের কতটুকু তৃপ্ত করতে পেরেছে, তা হয়তো জানা নেই। তবে শিক্ষার্থীরা যে তৃপ্ত হয়েছেন, তা প্রস্ফুটিত ছিল তাদের চোখে-মুখে।

    তাই তো প্রিয় মেহমানদের যত্ন-আত্তি করতে ছাত্রীদের কেউ এসেছিলেন পানি নিয়ে। অনেকেই ছিলেন গ্লাস হাতে দাঁড়িয়ে। এ সময় তাদের চোখে-মুখে ছিলো আনন্দের ঝিলিক।

    যদিও শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি বারবার বলছিলেন, ‘তোমরাও খেতে বসো।’ তবে কে শুনে কার কথা! ছাত্রীরা সেখানেই ছিলেন দাঁড়িয়ে। শিক্ষার্থীদের কাতারে খাবার খেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন, উপমন্ত্রী ব্যারিস্টার নওফেলও।

    খাবার শেষে বের হওয়ার সময় মমতাময়ী শিক্ষামন্ত্রীকে জড়িয়ে ধরেন ছাত্রীরা। ডা. দীপু মণিও তাদের অনেকের মাথায় হাত বুলিয়ে দেন আশীর্বাদ করেন, ‘তোমরা জীবনে অনেক বড় হও’।

    এদিকে উপমন্ত্রী নওফেল তার ফেসবুক পেজের টাইমলাইনে লিখেছেন, ‘সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আনুষ্ঠানিকতার পাশাপাশি ভিডিও কনফারেন্সে সিলেট অঞ্চলের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানেও মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করার পরপরই ২০টাকার বিনিময়ে ‘মিড-ডে মিল’ শিক্ষার্থীদের সঙ্গে খাবার গ্রহণ করি।’

    উদ্বোধন হওয়া ১৪টি বিদ্যালয়ের মধ্যে সিলেটে ২, মৌলভীবাজারে ৩, হবিগঞ্জে ৪ এবং সুনামগঞ্জের ৫টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

    সিলেট অঞ্চলে এ পর্যন্ত ৬২২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মিড-ডে মিল কার্যক্রম চালু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২৬২টি, সুনামগঞ্জে ৬৮টি, মৌলভীবাজার জেলায় ১১৬টি এবং হবিগঞ্জ জেলায় ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এ উদ্যোগের ফলে উপকৃত হচ্ছে ২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী।

  • বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়

    বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়

     ইসরাত জাহান সুমাইয়া:

    বরিশাল ব্রজমহন (বিএম) কলেজে সম্মান প্রথম বর্ষে ভর্তিতে বিভাগীয় ফি বাবদ দুই হাজার ২৩০ টাকা নেওয়া হলেও এর মধ্যে ৬৩০ টাকা কোন খাতে যাচ্ছে- এর হদিস পাচ্ছেন না শিক্ষার্থীরা। কলেজ কর্তৃপক্ষ তাদের এক হাজার ৬০০ টাকা গ্রহণের রশিদ দিচ্ছে। বাকি টাকার কোনো রশিদ দেওয়া হচ্ছে না। কলেজ কর্তৃপক্ষের কাছেও এর কোনো সদুত্তর নেই।

    তবে এ প্রসঙ্গে জানতে চাইলে তারা জানান, সেমিনার ফি, শিক্ষা সফর ও ইনকোর্স ফির ৬৩০ টাকা নেওয়া হচ্ছে। তবে রশিদের সংকট থাকায় তা শিক্ষার্থীদের দেওয়া যাচ্ছে না। কলেজ কর্তৃপক্ষের এ বক্তব্য বিশ্বাস করছেন না শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, শিক্ষকরা ভর্তি-বাণিজ্য হিসাবে শিক্ষার্থীপ্রতি ৬৩০ টাকা করে নিচ্ছেন।

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সম্মান প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম ২৩ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হয় গতকাল শনিবার। কলেজ কর্তৃপক্ষ জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশিত প্রথম মেধা তালিকায় বিএম কলেজে পাঁচ হাজার ২০০ জনের মধ্যে তিন হাজার শিক্ষার্থী ভর্তি হয়েছে। কলেজ কর্তৃপক্ষ প্রকাশিত ভর্তি নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি তিন হাজার ২০৫ টাকা জমা দিতে হবে শিওর ক্যাশের মাধ্যমে। তা ছাড়া বিভাগীয় ফি (সেমিনার-শিক্ষা সফর ও ইনকোর্স ফি) বাবদ শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে দুই হাজার ২৩০ টাকা জমা দিতে হবে।

    তবে একাধিক শিক্ষার্থী জানান, তারা দুই হাজার ২৩০ টাকা জমা দিলে তাদের এক হাজার ৬০০ টাকা উল্লেখ করে প্রাপক রশিদ দেওয়া হয়েছে। এ নিয়ে চাপা ক্ষোভের সৃষ্টি হলেও ভবিষ্যতে শিক্ষকদের উদ্দেশ্যমূলক হয়রানির আশঙ্কায় শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।

    এ বিষয়ে জানতে চাইলে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নুসরত জাহান বলেন, বিষয়টি আপাতত প্রশ্নবিদ্ধ হলেও পরে সব শিক্ষার্থীকে ওই ৬৩০ টাকার রশিদ দেওয়া হবে।

    ভর্তি কমিটির আহ্বায়ক ইতিহাস বিভাগের প্রধান আবু সাদেক মোহাম্মদ শাহ আলম প্রথমে দাবি করেন, এক হাজার ৬০০ টাকার রশিদ ছাড়া আরও দুটি পৃথক রশিদের মাধ্যমে মোট দুই হাজার ২৩০ টাকার হিসাব শিক্ষার্র্থীদের দেওয়া হচ্ছে। তার এ বক্তব্য সঠিক নয় বলা হলে একপর্যায়ে তিনি জানান, তার বিভাগসহ অনেক বিভাগে রশিদ দেওয়া হচ্ছে। অন্য বিভাগে কেন রশিদ দিচ্ছে না তিনি এর খোঁজ নেবেন।

    এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, আহ্বায়কের এ বক্তব্যও মিথ্যা। ইতিহাস বিভাগেও তাদের শুধু এক হাজার ৬০০ টাকারই রশিদ দেওয়া হয়েছে।

  • ঝিনাইদহে ঝুঁকিপূর্ণ ভবনে শিশুদের পাঠদান: আতঙ্কিত শিক্ষকরা

    ঝিনাইদহে ঝুঁকিপূর্ণ ভবনে শিশুদের পাঠদান: আতঙ্কিত শিক্ষকরা

    খুলনা প্রতিনিধি//জান্নাতুল ফেরদৌস:

    পুরোনো ভবনে জিবন ঝুঁকি নিয়ে পাঠদান, আতংকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা । ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত উজির আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৯০ জন শিশু শিক্ষার্থী ঝুকিপুর্ন ভবনে এখন ক্লাস করছে। বিদ্যালয় ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। পানিতে নষ্ট হচ্ছে ছাদ ও দেয়াল। শ্রেনী কক্ষের পলেস্তারা খসে পড়ছে। জোড়াতালি দিয়ে ভবন মেরামত করে চালানো হচ্ছে শিক্ষা কার্যক্রম। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আতংকের মধ্যে রয়েছে। তথ্য নিয়ে জানা গেছে, ১৯০৩ সলে প্রতিষ্ঠাকালীন সময়ে স্কুলটি নির্মান করা হয়। ১৯৭৩ সালে স্কুলটি সরকারী করণ করার ৯ বছর পর ১৯৮২ সালে পুন নির্মান করে শ্রেনী কক্ষ বাড়ানো হয়। সর্বশেষ পুরানো ভবনের উপর ১৯৯৯ সালে মেরামত করা হলেও ২০ বছরের মধ্যে কোন নতুন ভবন নির্মান করা হয়নি। উজির আলী স্কুল ভবনটি ঘটনা স্থল পরিদর্শন করে নষ্ট হয়ে গেছে, মাত্র চারটি শ্রেনীকক্ষে শিক্ষার্থীরা ক্লাস করছে। ক্লাসের ভবনগুলো জনাজীর্ণ ও পানিতে দেয়াল রসে আছে। সিড়ি ঘরের দেয়ালে ফাটল ধরেছে। বিভিন্ন রুমের ছাদের পলেস্তারা খসে পড়ায় নতুন করে করা হয়েছে। রং চং করা হলেও সর্বক্ষন দেয়াল রসে থাকার কারণে নোংরা দেখা যাচ্ছে। উজির আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি শিক্ষাসহ নানা বিভাগে জেলার মধ্যে ভাল দৃষ্টান্ত স্থাপন করলেও নতুন ভবনের অভাবে শিক্ষকরা মনোবল হারিয়ে ফেলছেন। সব সময় শংকার মধ্য দিয়ে তাদের ক্লাস নিতে হয়। উজির আলী সরকারী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম লিকু জানান, ১১৬ বছরের একটি প্রাচীন স্কুলের ভবন নির্মান এখন সময়ের দাবীতে পরণিত হয়েছে। কারণ মুল ভবনটি অনেকটাই ঝুকিপুর্ন। সব সময় দেয়াল, ছাদ রসে থাকে। ঝিনাইদহ জেলা শিক্ষা বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানান, এর আগে উজির আলী স্কুলের নতুন ভবন করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু জায়গা না থাকায় করা সম্ভব হয় নি। ওই কর্মকর্তা জানান, নতুন ভবনগুলো একশো ফুট লম্বা ও ৫ কক্ষ বিশিষ্ট হচ্ছে। কিন্তু উজির আলীতে এমন জায়গা নেই। শিক্ষা সচিব আকরাম আল হোসেন ঝিনাইদহ সফরকালে বিষয়টি আলোচিত হলেও এখনো কোন সিদ্ধান্ত হয়নি।

  • প্রধানমন্ত্রীর ৭৩ তম জন্মদিন উদযাপন করেছে হাতেম আলী কলেজ ছাত্রলীগ

    প্রধানমন্ত্রীর ৭৩ তম জন্মদিন উদযাপন করেছে হাতেম আলী কলেজ ছাত্রলীগ

    তানজিম হোসাইন রাকিব:

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জ্যেষ্ঠ কন্যা ,বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী , প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর পক্ষ থেকে কেক কাটা হয়।

    শনিবার সকালে  কলেজ প্রাঙ্গনে কেক কাটার আয়োজন করে কলেজ ছাত্রলীগ।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. মোস্তফা কামাল।

    এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ নেতা মোঃ ফয়সাল আহম্মেদ রনি, রিয়াদ হোসেন,নিলয় মারুফ, ফাহিম,উত্তমসহ অন্যান্যরা।

  • ৫ মাস ধরে উপাচার্য শূন্য ববি

    ৫ মাস ধরে উপাচার্য শূন্য ববি

    বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) দীর্ঘ পাঁচমাস ধরে উপাচার্য শূন্য রয়েছে। টানা ৩৫ দিন ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গত ২৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এস এম ইমামুল হককে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। সেই থেকে অভিভাবকহীন নবীন এই বিশ্ববিদ্যালয়টি।

    বর্তমানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. একেএম মাহবুব হাসান উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করছেন। কিন্তু তাঁরও মেয়াদ আগামী ১০ অক্টোবর শেষ হচ্ছে। ফলে রেজিস্ট্রার পদ নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

    জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের তিন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে অস্থিতিশীলতার কারণে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সমস্যা ও শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ফলে শিক্ষার্থীদের মধ্য উদ্বেগ, উৎকন্ঠার সৃষ্টি হয়েছে।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও ভিসিবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক লোকমান হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা দীর্ঘদিন একজন স্বৈরাচারী, দুর্নীতিবাজ উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন। এ আন্দোলন ছিলো স্বৈরাচারের বিরুদ্ধে মুক্তির আন্দোলন, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম।’

    তিনি বলেন, ‘আমরা দীর্ঘ ৩৫ দিন অহিংস আন্দোলনের মাধ্যমে প্রমাণ করেছি যে, আমরা ছিলাম ন্যায়ের পক্ষে, স্বাধীনতার স্বপক্ষের শক্তির পক্ষে।’

    তিনি আরো বলেন, ‘টানা আন্দোলনের প্রেক্ষাপটে ২৯ এপ্রিল উপাচার্যকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। সেই থেকে উপাচার্যের সকল কার্যক্রম রুটিন দায়িত্ব হিসেবে আমাদের ট্রেজারার স্যার ড. এ কে এম মাহবুব হাসান পালন করছেন। কিন্তু তাঁর সীমাবদ্ধতা থাকার কারণে তিনি বিশ্ববিদ্যালয়ের সকল কার্য পরিচালনা করতে পারছেন না। এমতাবস্থায় আমাদের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও বিশ্ববিদ্যালয়ের স্থাপনা সংক্রান্ত যাবতীয় কাজ পিছিয়ে পড়ছে এবং শিক্ষার্থীদেরও অনেক কাজে জটিলতার শিকার হতে হচ্ছে।’

    লোকমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীই চায়, বিশ্ববিদ্যালয় যেন সঠিকভাবে পরিচালিত হয়। সকল শিক্ষার্থী যেন নিজের শিক্ষা এবং শিক্ষা সংশ্লিষ্ট কার্যক্রমে সঠিকভাবে অংশ নিতে পারে। নতুন উপাচার্যের নিয়োগ ব্যতীত বিশ্ববিদ্যালয়ে এই গতিশীলতা সৃষ্টি হবে না। তাই উপাচার্যের নিয়োগ অপরিহার্য হয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য।’

    শিক্ষার্থীরা আশা প্রকাশ করে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে রাষ্ট্রপতি ও আচার্য নতুন উপাচার্য নিয়োগ দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমকে ত্বরান্বিত করবেন। অবশ্য এর আগে উপাচার্য নিয়োগের একটা গুঞ্জন শোনা গেলেও অজানা কারণে তা বন্ধ হয়ে গেছে।

  • ববি ভর্তিতে প্রতি আসনে জন্য লড়বে ৩৫ প্রার্থী

    ববি ভর্তিতে প্রতি আসনে জন্য লড়বে ৩৫ প্রার্থী

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০১৯-২০২০ সেশনে স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীত লড়বে ৩৫ জন প্রার্থী। ববির তিনটি ইউনিটে সর্বমোট আবেদন পড়েছে ৪৯ হাজার ৯৫৬ টি।

    গতকাল রাতে পর্যন্ত ভর্তি আবেদনের সময় শেষ হয়। আগামী ১৮ ও ১৯ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    উল্লেখ্য, ‘ক’ ইউনিটে ( বিজ্ঞান ও প্রকৌশল এবং জীববিজ্ঞান অনুষদ) আসন সংখ্যা সর্বমোট ৫৮০টি।  ‘খ’ ইউনিটে ( কলা ও মানবিক,সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) আসন সংখ্যা ৫৬০টি। এবং  ‘গ’ ইউনিটে ( বিবিএ অনুষদ)  আসন সংখ্যা ৩০০টি।  সর্বমোট তিনটি ইউনিটে ১ হাজার ৪৪০টির আসনের জন্য লড়বে ৪৯ হাজার ৯৫৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

    সূত্র- দৈনিক শিক্ষা

  • শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পবিপ্রবির ডিনের পদত্যাগ

    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পবিপ্রবির ডিনের পদত্যাগ

    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভূমি ব্যাবস্থাপনা ও প্রশাসন অনুষদের ডিন ড. আ খ ম মোস্তফা জামান। বুধবার বিকেল থেকে সাড়ে ৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যায় পদত্যাগ করেন তিনি।

    এর আগে বিকেল ৩টায় ‘আইন ডিগ্রি’র দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার জন্য অনুষদে যান ডিনসহ অন্যান্য শিক্ষকরা। আলোচনা শেষে বের হওয়ার আগেই শিক্ষার্থীরা গেটে তালা লাগিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে। এ সময় তারা আইন ডিগ্রির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

    আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের একই বিষয়ের ওপর ভূমি ও আইন ডিগ্রি প্রদান করা হয়। কিন্তু আমাদের একই ধরনের বিষয় পড়ানো হলেও আইন ডিগ্রির পরিবর্তে বিএসসি ডিগ্রি দেয়া হবে।

    শিক্ষার্থীরা আরও জানান, একাডেমিক কাউন্সিলে আইন ডিগ্রির ব্যাপারে যে আলোচনা হবে সেটার লিখিত একটা ডকুমেন্ট আমরা অনুষদ থেকে চেয়েছি। যতক্ষণ আমরা অনুষদ থেকে লিখিত ডকুমেন্ট না পাবো ততক্ষণ আমাদের এ অবস্থান থেকে আমরা সরে যাব না। এ সময় শিক্ষকরা গেটের তালা খুলে দিতে বারবার অনুরোধ করলেও শিক্ষার্থীরা সেটা মানেনি। পরে পদত্যাগ করেন ডিন।

    পবিপ্রবির ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের শিক্ষার্থী রেদোয়ান ইসলাম বলেন, সাড়ে ৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের ডিন এর পদ থেক ড. আ খ ম মোস্তফা জামানের পদত্যাগ করেন। পরে সবাই হলে ফিরে আসি। নতুন ডিন নিয়োগ হলে আমরা আমাদের দাবি নিয়ে তার কাছে যাব। না মানলে আবারও আন্দোলন হবে।

    এর আগে অধ্যাপক ড. আ ক ম মোস্তফা জামান জানিয়েছিলেন, এটা আমার একার কোনো বিষয় না, আমি নিজে কোনো সিদ্ধান্ত দিতে পারি না। একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে যা সিদ্ধান্ত হবে সেটাই চূড়ান্ত।

  • বরিশালে শিক্ষিকাকে ফেসবুকেও কু প্রস্তাব দেন প্রধান শিক্ষক!

    বরিশালে শিক্ষিকাকে ফেসবুকেও কু প্রস্তাব দেন প্রধান শিক্ষক!

    নিজস্ব প্রতিবেদক ::

    বরিশালে শিক্ষার্থীদের অভিভাবকদের ও স্কুল শিক্ষিকাদের বিভিন্ন ভাবে কু প্রস্তাব দেয়ার অভিযোগ পাওয়া গেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। নগরীর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে এমন অভিযোগের অন্ত নেই।

    জানা গেছে, তার এই নারী লোভী কর্মকাণ্ডের কারনে তার প্রথম স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। তাতেও সে বদলায়নি, প্রথম স্ত্রী চলে যাওয়ার পরে তারই এক ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রীকে নিয়ে লাপাত্তা হন। তার নারী কেলেংকারী যেন স্বভাবে পরিনত হয়েছে। মোবাইল ফোনে কিংবা ফেসবুকে প্রতিনিয়ত আজেবাজে প্রস্তাব দিয়ে আসছে। গত কয়েকমাস পূর্বে বরিশাল সদর উপজেলার এক সহকারী শিক্ষিকা ছদ্মনাম (সায়লা) কে একাধিক বার ম্যাসেঞ্জারে আজেবাজে ছবি পাঠায় ও সরাসরি তাকে কু প্রস্তাব দেয়। সায়লা তাকে নিষেধ করার পরেও সে ক্ষ্যান্ত হয়নি। বরং প্রতিনিয়ত তাকে বিরক্ত করা থেকে বিরত নেই প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। শিক্ষিকা সায়লা উপায়ন্তর না পেয়ে তার স্বামীর সাথে বিষয়টি আলাপ করে।

    পরে টিও অফিসে ও কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন সায়লা।

    এ বিষয়ে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার ভুল হয়েছে আর কখনো করবো না ।

    কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ‍নুরুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

  • পবিপ্রবি’তে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

    পবিপ্রবি’তে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

    পবিপ্রবি প্রতিনিধি //মোঃইমরান হোসেনঃ

    বেসরকারী টেলিভিশনের টকশোতে ১৫ ই আগষ্ট নিয়ে কটুক্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের হুমকি প্রদানকারী বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে।

    ছবি: মোঃইমরান হোসেন

    রবিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় এবং মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কৃষি অনুষদের সামনে এসে হয়।শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাঈম হোসেনের সঞ্চালনায় বক্তব্যে রাখেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম।তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং দেশরত্ন শেখ হাসিনার চলার পথকে মসৃণ রাখতে পবিপ্রবি ছাত্রলীগ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে সর্বদা প্রস্তুত।বক্তব্যে শেষে তিনি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে শামসুজ্জামান দুুদুর কুশপুওলিকা দাহ করেন।

    ছবি: মোঃইমরান হোসেন

    এসব উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ সভাপতি মোহাইমিনুল ইসলাম মুনান, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ইমরান হোসেন,সাংগঠনিক সম্পাদক শুভজ্যােতি চক্রবর্তী, মো. রাশেদ ইমাম,আহমেদ হিমেল,দপ্তর সম্পাদক মো. তুহিন রায়হান,অর্থ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রোমিও,ক্রীড়া সম্পাদক মো. মহসিন হোসেন,আইন সম্পাদক এম এইচ তারেক,উপ ত্রাণ ও দূর্যোগ সম্পাদক এম এইচ সাদ,উপ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক নাহিদ মাহমুদ সাকিব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান,সাধারণ সম্পাদক মো. সাইফ হোসেন,ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি রেজোয়ানা হিমেল,সাধারণ সম্পাদক আফরিন খান জিনিয়া, শের-ই বাংলা হল ২ এর সাধারণ সম্পাদক মো. রুবেল আহমেদ সহ ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী।