মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ বরিশাল

ভুয়া স্বাক্ষরে রিপোর্ট: ডায়াগনস্টিক সেন্টারে ৫০ হাজার টাকা জরিমানা

ভুয়া স্বাক্ষর যুক্ত ডেমিকেল রিপোর্ট প্রদানের অপরাধে বরিশালের ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাব নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এছাড়া কাগজপত্র বিহীন আরো আটটি যানবাহনে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে তারা। বৃহস্পতিবার বরিশাল জেলা প্রশাসনের দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথক দুটি মোবাইল কোর্টে এ জরিমানা করেন।

এর মধ্যে র‌্যাব-৮ এর সহযোগিতায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বান্দ রোডের ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম রবিন শীষ।

এসময় ওই প্রতিষ্ঠানটিকে ভুয়া স্বাক্ষর যুক্ত মেডিকেল রিপোর্ট প্রদানের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার আইন ২০০৯ আইনের ৫২ ধারায় এই জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা কালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, র‌্যাব-৮ ও সিভিল সার্জন কার্যালয়ের একজন মেডিকেল অফিসার সহযোগিতা করেন।

অপরদিকে বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার নগরীর সিএন্ডবি রোডস্থ আমতলার মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৩৮ ও ১৫২ ধারায় ৮ টি মামলায় সাড়ে ৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24