মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা প্রশাসন বরিশাল

সুন্দরবন লঞ্চের ধাক্কায় অ্যাডভেঞ্চার লঞ্চের যাত্রী নিহত, আহত-৫

অনলাইন ডেস্ক:

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালিগঞ্জসংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চকে অপর একটি লঞ্চ ধাক্কা দিলে এক যাত্রী নিহত হয়েছেন।আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।

নিহত ব্যক্তির নাম সাকিব পালোয়ান (২০)।সাকিব ঢাকার কেরানীগঞ্জে দর্জির কাজ করতেন। তাঁর বাড়ি মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে। বাবার নাম রাজ্জাক পালোয়ান।

সাকিবের স্বজন হুমায়ুন ও ঢাকা-বরিশাল পথে চলাচলকারী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের পরিদর্শক মো. মাসুদ জানান, গতকাল রাত নয়টার দিকে যাত্রী নিয়ে বরিশাল নদীবন্দর থেকে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। লঞ্চটি মেহেন্দীগঞ্জ উপজেলার কালিগঞ্জসংলগ্ন মেঘনা নদী অতিক্রমের সময় সেখানে ডুবোচরের কারণে নোঙর করে।

দিবাগত রাত দেড়টার দিকে বরগুনা থেকে ঢাকাগামী এমভি সুন্দরবন-৬ নামে অপর একটি লঞ্চ একই এলাকা দিয়ে অতিক্রম করছিল। এ সময় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয় সুন্দরবন-৬।এতে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে থাকা সাকিবসহ বেশ কয়েকজন আহত হন।

বরিশাল সদর নৌ-থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কবির জানান, সুন্দরবন-৬ লঞ্চের ধাক্কায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের কয়েকজন যাত্রী আহত হন। গুরুতর আহত সাকিব পালোয়ান ও নূর মোহাম্মদকে বরিশালগামী অ্যাডভেঞ্চার-১ লঞ্চে তুলে দেওয়া হয়।

আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে অ্যাডভেঞ্চার-১ লঞ্চটি বরিশাল পৌঁছায়। আহত দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর রাতেই সুন্দরবন-৬ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চ দুটি ঢাকার উদ্দেশে রওনা দেয় বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official