মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজনীতি

সুস্থ হয়ে উঠেছেন এরশাদ, দেশে ফিরছেন ৩০ জানুয়ারি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ আছেন। তিনি আগামী ৩০ জানুয়ারির মধ্যে তার দেশে ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

শনিবার কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের জাতীয় মহিলা পার্টি আয়োজিত হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা জানান।

মসিউর রহমান রাঙ্গা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের মধ্যে ফিরে এসে আবারও জাতীয় পার্টির হাল ধরবেন। আবারও নেতৃত্ব দেবেন, কথা বলবেন সাধারণ মানুষের জন্য।

তিনি বলেন, মহান আল্লাহর হুকুমেই হুসেইন মুহম্মদ এরশাদ তিনবার ক্বাবা শরিফ এবং রাসূলের (স.) রওজা মোবারকের কাছে গিয়ে জিয়ারত করেছেন। এ সৌভাগ্য সবার হয় না, আর এমন এক ভাগ্যবান মানুষের সেবা থেকে নিশ্চয়ই আল্লাহ আমাদের বঞ্চিত করবেন না।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় মহিলা পার্টির সভানেত্রী অ্যাডভোকেট সালমা ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনন্যা হুসেইন মৌসুমীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পার্টির মহাসচিব এবং বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নুর-ই-হাসনা লিলি চৌধুরী, এসএম ফয়সল চিশতী, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, মীর আবদুস সবুর আসুদ, উপদেষ্টা রওশন আরা মান্নান, নাজমা আক্তার, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, হেনা খান, সরদার শাহজাহান, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু।

প্রসঙ্গত, রক্তে কমে যাওয়া হিমোগ্লোবিন ও লিভারের সমস্যার চিকিৎসা নিতে গত ২০ জানুয়ারি সিঙ্গাপুরে যান এরশাদ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24