মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ইসলাম জাতীয় ঢাকা প্রচ্ছদ রাজনীতি

১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা

টঙ্গীর তুরাগ তীরে একসঙ্গে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ে বৈঠক শেষে এ কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুই পক্ষের ‘মুরুব্বিদের’ নিয়ে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সে সময় তাবলিগ জামাতের প্রতিদ্বন্দ্বি দুই পক্ষের বিবাদ মিটে গেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসছে ফেব্রুয়ারিতে দুই পক্ষ একসঙ্গে বিশ্ব ইজতেমা করতে সম্মত হয়েছে।

তিনি বলেন, বিরোধ মীমাংসা হয়েছে— এখন আর কোনো বিরোধ নেই, ফেব্রুয়ারি মাসে একসঙ্গে ইজতেমা হবে আর আগামীকাল ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে দুই পক্ষের প্রতিনিধি মাওলানা জুবায়ের আহমেদ ও মাওলানা ওয়াসেকুল ইসলাম বৈঠক করে দিন ঠিক করবেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দিল্লির মাওলানা সাদ এবার আর ইজতেমায় যোগ দিতে আসছেন না, বৈঠকে এ সিদ্ধান্তই হয়েছে। বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বারান্দায় দুই পক্ষের ‘মুরুব্বিরা’ কোলাকুলি করেন।

বিরোধ মীমাংসায় সমন্বয়কারী কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, উভয়পক্ষ সম্মত হয়েছে একবারেই ইজতেমা হবে। তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল তা মিটমাট হযে গেছে এখন আর বিরোধ নেই।

কয়েক লাখ লোকের জমায়েতের কারণে বিশ্ব ইজতেমাকে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সম্মিলন বলা হয়। প্রতিবছর জানুয়ারি মাসে টঙ্গীতে বিশ্ব ইজতেমার আয়োজন হলেও তাবলিগ জামাতের নেতৃত্বের দ্বন্দ্বে এবার তা স্থগিত করা হয়।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24