মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

অঙ্গীকার আমরা অক্ষরে অক্ষরে পালন করব : প্রধানমন্ত্রী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় উদযাপনে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করবেন বলে জানিয়েছেন। এসময় তিনি বলেন, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা। আমরা সবার তরে সবার জন্য কাজ করে যাবো।

শনিবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে সভাপতির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। গত ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় উদযাপনে এ সমাবেশের আয়োজন করা হয়।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আমরা যেহেতু সরকার গঠন করার সুযোগ পেয়েছি, জনগণের সেবা করার সুযোগ পেয়েছি, আমরা সবার তরে সবার জন্য কাজ করবো। আমরা সুষম উন্নয়ন করে যাবো, জনগণের স্বার্থে কাজ করে যাবো।

দেশের জনগণ ও তরুণ প্রজন্ম আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা সে লক্ষ্যে কাজ করবো। আরও আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24