মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

আওয়ামী লীগ নৈতিকভাবে সম্পূর্ণ পরাজিত হয়েছে: ফখরুল

সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নৈতিক দিক দিয়ে সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে। জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই নির্বাচন একটা কাজ করেছে, আওয়ামী লীগকে চিরদিনের জন্য মানুষের মন থেকে দূরে সরিয়ে দিয়েছে।

শুক্রবার বিকালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আজ আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, অন্ধকারের মধ্যে দিয়ে আলোতে উঠে আসতে হবে। এজন্য এগিয়ে আসতে হবে যুবকদের। এই দেশটা আপনাদের, আপনাদেরই রক্ষা করতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের যেসব ভাইয়েরা পঙ্গু, ক্ষতিগ্রস্ত, কারারুদ্ধ তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আজ সবচেয়ে বড় প্রশ্ন আমাদের নেত্রী, গণতন্ত্রের মাতাকে কারাগার থেকে বের করে আনতে হবে। আমাদের ভাইদের মুক্ত করতে হবে, গণতন্ত্রকে মুক্ত করতে হবে। এই শপথ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।’

সভায় প্রধান অতিছি ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন। আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আহমেদ আযম খান, ডা. এজেড এম জাহিদ হোসেন, ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24