মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

আবারও সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ উন্নত চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুর যাচ্ছেন। আগামী রোববার (২০ জানুয়ারি) তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টি দলের প্রেসিডিয়াম সদস্য আজম খান গণমাধ্যমে জানিয়েছেন।

বর্তমানে তিনি ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন রয়েছেন। ৫ জানুয়ারি থেকে এরশাদ সিএমএইচে ভর্তি রয়েছেন। তিনি সেখান থেকে এসে এমপি হিসেবে শপথ নেন।

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ একাদশ সংসদের বিরোধীদলীয় নেতা। তিনি রংপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনের সময়ও তিনি অসুস্থ ছিলেন।

এর আগে তিনি ১০ ডিসেম্বর রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। ১৫ দিন পর তিনি ২৬ ডিসেম্বরে দেশে ফিরেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24