মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক প্রচ্ছদ রাজনীতি

ইসরায়েলি খেলোয়াড়দের মালয়েশিয়ায় প্রবেশ করতে দেয়া হবে না : মাহাথির

ইসরায়েলের সঙ্গে মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্ক নেই। ইসরায়েলি পাসপোর্টধারী কাউকে মালয়েশিয়ার ভিসা দেওয়া হয় না। আর এ কারণেই আগামী গ্রীষ্মে তার দেশে অনুষ্ঠেয় বিশ্ব প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ খেলতে ইসরায়েলি ক্রীড়াবিদদের মালয়েশিয়ায় প্রবেশ করতে দেয়া হবে না বলে নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

শুক্রবার কুয়ালালামপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমরা তাদের অনুমতি দেবো না। যদি তারা আসে, তাহলে এটি একটি অপরাধ।’

গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রচারিত হয়েছে যে, প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে যাতে ইসরায়েলি ক্রীড়াবিদরা অংশ নিতে পারে সেজন্য তাদেরকে ভিসা দিতে মালয়েশিয়া সরকারকে রাজি করানোর চেষ্টা করছে তেলআবিব। এই খবর প্রচারিত হওয়ার পর মাহাথির মোহাম্মাদ তার দেশের দৃঢ় অবস্থানের কথা ঘোষণা করলেন।

মাহাথির বলেন, ইহুদিবাদী ইসরায়েলের দমনপীড়নের মোকাবিলায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানানো মালয়েশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। এই নীতির আলোকে চলতি বছর মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ওয়ার্ল্ড প্যারা সুইমিং চ্যাম্পিয়নশীপে অংশ নিতে ইসরায়েলি সাঁতারুদের ভিসা দেয়া হবে না।

মালয়েশিয়ার কুচিং শহরে আগামী ২৫ জুলাই বিশ্ব প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ শুরু হবে এবং তা চলবে ৪ আগস্ট পর্যন্ত।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24