মার্চ ১৪, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন বরিশাল রাজনীতি

চরমোনাই পীরের ভাইয়ের জামানত বাজেয়াপ্ত

সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে লড়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের ভাই।

এ আসনে হাতপাখা প্রতীকে ২৭ হাজার ৬২ ভোট পেয়ে জামানত হারান তিনি। আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ২ লাখ ১৫ হাজার ৮০ ভোট পেয়ে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন।

এদিকে আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমেমর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ৩১ হাজার ৩৬২ ভোট, লাঙল প্রতীকে জাতীয় পার্টির (জাপা) অ্যাডভোকেট একেএম মুর্তজা আবেদীন ৭১২ ভোট, কাঁঠাল প্রতীকে বাংলাদেশ জাতীয় পার্টির (মতিন) এইচএম মাসুম বিল্লাহ ৮৯ ভোট, কোদাল প্রতীকে বাংলাদেশের বিল্পবী ওয়ার্কার্স পার্টির অধ্যাপক আবদুস সাত্তার ৭২৭ ভোট এবং আম প্রতীকে এনপিপির শামীমা নাসরিন পেয়েছেন ৪১২ ভোট।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক শামীম ছাড়া বাকি সব প্রার্থী জামানত হারান। নির্বাচনী আইন অনুযায়ী কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগের কম ভোট পাওয়ায় এসব প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official