মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

জামায়াতকে শুধু নিষিদ্ধ নয়, তাদের ছেলেমেয়েরাও যাতে চাকরি না পায়’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জামায়াতকে সাংগঠনিকভাবে শুধু নিষিদ্ধ নয়, তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। তাদের ছেলেমেয়েরাও যাতে সরকারি চাকরি না পায় এ জন্য আইন প্রণয়ন করতে হবে।

আজ বুধবার বিকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশের মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এখন থেকে মুক্তিযোদ্ধাদের দাফন-কাফনে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হবে। কেউ দূরবর্তীস্থানে মৃত্যূবরণ করলে তার জন্য ৪০ হাজার টাকা প্রদান করা হবে।

আসন্ন উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নৌকার বিজয় না হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হবে। তিনি বলেন, পাকিস্থানের দালালেরা পাকিস্তানে চলে যান। বাংলাদেশে আপনাদের স্থান নেই।

আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ শান্তিতে আছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে ৪৪ কোটি বই তুলে দিয়ে বিশ্বের মধ্যে নজির স্থাপন করেছেন।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক, সদর-২ আসনের সংসদ সদস বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগললু হায়দার, জেলা আওয়মী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু প্রমুখ। এর আগে মন্ত্রী জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ ৬টি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’র উদ্বোধন করেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24