মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় ঢাকা প্রচ্ছদ

ট্রেনের টিকিট কিনতে এনআইডি বা জন্মনিবন্ধন নম্বর বাধ্যতামূলক করার পরিকল্পনা

ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মনিবন্ধন নম্বর বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে রেলপথ মন্ত্রণালয়। এটা করা হলে টিকিট কালোবাজারি বন্ধ হবে বলে মনে করছে মন্ত্রণালয়।

রাজধানীতে রেলভবনে রোববার রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত দশ বছরে রেলে মানুষের আস্থা ও বিশ্বাস বেড়েছে। তবে টিকিট কালোবাজারি তা কিছুটা নষ্ট করে দিচ্ছে। চাহিদার সঙ্গে যখন বাস্তবতার সামঞ্জস্য না থাকে, তখন টিকিট কালোবাজারি হয়।

স্টেশন মাস্টারের জবাবদিহি নিশ্চিত করতে এনআইডি দিয়ে টিকিট কেনার পদ্ধতি শুরু করা প্রয়োজন বলে মন্তব্য করেন রেলমন্ত্রী। তিনি আরও বলেন, আগামী সপ্তাহে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী রেলভবনে আসবেন। রেলের সেবা আরও কীভাবে ডিজিটাল করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

ইতিমধ্যে কোনো কোনো রুটে অনলাইনে ট্রেনের টিকিট কেনার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের নম্বর বা জন্মনিবন্ধন নম্বর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24