মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত বিএনপিকে পুনর্বিবেচনার আহ্বান ওবায়দুল কাদেরের

আগামীতে সরকারের অধীনে বিএনপির সকল নির্বাচন বর্জন প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে আসা না আসা তাদের সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ না করার পরিণতি অচিরেই তাদের ভোগ করতে হবে। নির্বাচন বয়কটের মধ্য দিয়ে তারা আরও সংকুচিত হওয়ার মতো আত্মঘাতী পথ বেছে নিয়েছে। এতে বিএনপিও মুসলিম লীগের পরিণতির দিকে যাচ্ছে। তাই বিএনপির নির্বাচন বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।

শুক্রবার সকালে গাজীপুরের কোনাবাড়িতে জয়দেবপুর-এলেঙ্গা ফোর লেন ও উড়াল সেতুর উন্নয়ন কাজ পরিদর্শন এসে ওবায়দুল কাদের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে মহাপরাজয়ের পর বিএনপির মহাবিপর্যয়ে পড়ার মতো। তারা আসলে রাজনীতির মহাদুর্যোগে পতিত হয়েছে। পথিক যেমন পথ হারিয়ে দিশাহীন হয়ে যায় বিএনপির অবস্থাও এখন তেমন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আগামী রোজার আগেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি ও চন্দ্রা ফ্লাইওভার এবং কালিয়াকৈরের লতিফপুর ও মির্জাপুরের ধেরুয়া ট্রেন ওভারব্রিজ চালু করে দেয়া হবে। এতে এই সড়কে আর কোন যানজট থাকবে না।

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমীনুল ইসলাম, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফউদ্দিন এবং সড়ক বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24