মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজনীতি স্বাস্থ বার্তা

প্রতিটি বিভাগীয় শহরে হবে ১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যে ইশতেহার ঘোষণা করেছে, স্বাস্থ্য বিভাগের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

দেশের প্রতিটি বিভাগীয় শহরে একটি করে ১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল করা হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। সেজন্য স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করা হবে। যতো দ্রুত সম্ভব দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে সব মেডিকেল কলেজের কাজ শেষ করা হবে। শেষ করা হবে ১০ হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া।

মন্ত্রী বলেন, জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে কিডনি বিভাগ করা হবে। গ্রাম এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24