মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজনীতি

ফের প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব খোকন

ফের প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন মুহাম্মদ আশরাফুল আলম (খোকন)।

বৃহস্পতিবার চুক্তিভিত্তিতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হযেছে।

গত ৭ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল (যেটি আগে ঘটে) বা তার সন্তুষ্টি সাপেক্ষে গ্রেড-৪ এর (৫০ হাজার থেকে ৭২ হাজার ২০০) সর্বোচ্চ ধাপ ৭১ হাজার ২০০ টাকা নির্ধারিত বেতনে খোকনকে এ নিয়োগ দেয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনা গত সরকারের প্রধানমন্ত্রী থাকার সময়েও আশরাফুল আলম তার উপ-প্রেস সচিব ছিলেন। গত ৭ জানুয়ারি গঠন করা নতুন সরকারেও শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হন। খোকনকেও আগের দায়িত্বে ফিরিয়ে আনা হলো।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24