মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালের আগৈলঝাড়ায় চাচার মৃত্যুর খবর শুনে ভাতিজার মৃত্যু

অনলাইন ডেস্ক:

বরিশালের আগৈলঝাড়ায় চাচার মৃত্যুর খবর শুনে হার্ট এ্যাটাকে ভাতিজার মৃত্যু। চাচাতো ভাই ও ভাবী অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার সকালে হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড় গ্রামে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাঘিরপাড় গ্রামের মৃত মফিজদ্দিন খানের ছেলে হাশেম খান (৮০) বার্ধক্যজনিত কারনে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান।

শুক্রবার সকালে মরহুমের দাফনের জন্য বাঁশ কাটতে গিয়ে হাশেম খানের ভাতিজা মিজানুর রহমান খান (৪০) হার্টএ্যাটাকে ঘটনাস্থলেই মারা যান।

মিজানের মৃত্যু খবর বাড়িতে ছড়িয়ে পরলে মিজানের ভাই আলমগীর খান (৫৫) ও চাচাত ভাই তোতা খানের স্ত্রী লামিয়া বেগম (৩৫) অসুস্থ হয়ে পরে।

অসুস্থ দুই জনকে চিকিৎসক ডেকে বাড়িতে চিকিৎসা দেয়া হচ্ছে। হৃদয় বিদারক ঘটনায় ওই বাড়িসহ এলাকায় শোকের মাতম বইছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official