মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে ট্রলার বোঝাই ৫০ মণ জাটকা আটক

বরিশালের কালাবদর নদী থেকে একটি ট্রলারসহ ৫০ মণ ঝাটকা আটক কোস্ট গার্ড। আজ শুক্রবার ভোর রাতে মৎস্য বিভাগের সহায়তায় অভিযান চালায় তারা।

মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস জানান, ভোলা থেকে একটি ট্রলার বোঝাই জাটকা বরিশালে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে কোস্ট গার্ডের সহায়তায় কালাবদর নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার বোঝাই ৫০ মণ জাটকা আটক করা হয়। তবে অভিযানের সময় ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়।
তিনি আরও বরিশালটাইমসকে জানান, পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেনের উপস্থিতিতে শুক্রবার সকালে জব্দকৃত জাটকা বিভিন্ন লিল্লাহ বোডিং এবং অসহায় দুস্থদের মাঝে বিতরন করা হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official