মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা প্রশাসন বরিশাল

বরিশাল নগরীর চাঁদমারীতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়লো ৩ ঘর!

স্টাফ রিপোর্টার/শামীম ইসলাম:

বরিশাল নগরে মশার কয়েলের আগুনে পুড়েছে তিনটি বসত-ঘর। এর মধ্যে একটি ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ২ থেকে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে।

ছবি: বাংলার মুখ।

বুধবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরের চাঁদমারী ইসলামী ব্যাংক হাসপাতালের পেছনের ঘর তিনটিতে ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঘটে।

বরিশাল সদর ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, মশার কয়েল থেকে ওই এলাকার রিয়াজ হোসেন নামের এক ব্যক্তির ঘরে আগুনের সূত্রপাত ঘটে। তীব্রতা বেড়ে গিয়ে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় পুরো ঘর। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের আরও দু’টি ঘরে।

ছবি: বাংলার মুখ।

আগুনে পুরে যাওয়া ঘরের মালিক রিয়াজ ঢালী বাংলার মুখ টুইন্টি ফোর ডট কম কে জানায়,ঘরে রাখা বিকাশের মোবাইল টাকা ও এখানে থাকা ভারাটিয়াদের সবকিছু পুরে যায়।

পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের আধঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ১০ লক্ষ টাকার মালামাল ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official