মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা নির্বাচন রাজনীতি

বিএনপির হারের কারণ বললেন তোফায়েল

জনবিচ্ছিন্নতার কারণে বিএনপিসহ জাতীয় ঐক্যজোটের ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, যথেষ্ট প্রস্তুতি ও জনবিচ্ছিন্নতার কারণে বিএনপিসহ জাতীয় ঐক্যজোটের ভরাডুবি হয়েছে। তারা বিচার-বিবেচনা না করে প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন।

একইসঙ্গে যেসব প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়েছে তারা গত ১০ বছর নির্বাচনী এলাকায় যাননি বলেও মন্তব্য করেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক নির্বাচন। ১৯৭০ সালের পর থেকে দেশের জনগণ ৩০ ডিসেম্বরের জন্য অপেক্ষা করছিল।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official