মার্চ ১৪, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
আইটি টেক জাতীয় প্রচ্ছদ

বিটিআরসির নতুন চেয়ারম্যান জহুরুল হক

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা মো. জহুরুল হক।

টেলিযোগাযোগ আইনের ধারা ৭(১) এবং ৯(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে তার বয়স ৬৫ বছর অর্থাৎ ২০২০ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত জহুরুল হককে বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ করে বুধবার (৩০ জানুয়ারি) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত বছরের ১১ মে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদের মেয়াদ শেষ হওয়ার পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন জহুরুল হক।

এর আগে ২০১৫ সালের ২৫ আগস্ট বিটিআরসির কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছিলেন জহুরুল হক। গত বছরের ১৮ জুলাই তার চুক্তির মেয়াদ বাড়ায় সরকার।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24