মার্চ ১৪, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রশাসন

বৃহস্পতিবার থেকে ব্যারাকে ফিরছে সশস্ত্রবাহিনী

নির্বাচনকালীন দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার থেকে ব্যারাকে ফিরছেন সেনা ও নৌবাহিনীর সদস্যরা। ক্যাম্প গুটিয়ে ব্যারাকে সকল সদস্যদের ফিরতে ২/১ দিন লাগতে পারে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৪ ডিসেম্বর থেকে মাঠে নামানো হয় সেনা ও নৌবাহিনীর সদস্যদের। ২ ডিসেম্বর পর্যন্ত তাদের ওপর নির্বাচনী দায়িত্ব বর্তানো ছিল। এবারের নির্বাচনে ৫০ হাজার সেনা সদস্য ও ৫ হাজার নৌবাহিনীর সদস্য মাঠে ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী বলেন, বৃহস্পতিবার থেকে সশস্ত্রবাহিনী ব্যারাকে ফিরতে শুরু করবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩৮৯ উপজেলায় সেনা ও উপকূলবর্তী ১৮টি উপজেলায় নৌবাহিনীর সদস্য নিয়োজিত ছিলেন। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে তারা টহল ও অন্যান্য আভিযানিক কার্যক্রম পরিচালনা করেন। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সেনা সদস্যদের যানবাহনে নিরাপত্তা তল্লাশি চালাতে দেখা গেছে। ‘ইনস্ট্রাকশন রিগার্ডিং ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করে।

নৌবাহিনী যেসব এলাকায় দায়িত্ব পালন করেছে সেগুলো হচ্ছে— ভোলা সদর, বোরহানউদ্দিন, তজুমুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, মনপুরা, কক্সবাজার, টেকনাফ, কুতুবদিয়া, হাতিয়া, বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাটা, তালতলী ও মংলা। মোট ১১টি নির্বাচনী এলাকায় নৌবাহিনীর চৌকস সদস্যরা দায়িত্ব পালন করবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24